content stringlengths 0 129k |
|---|
কথাটা বললাম এই কারনে যে, খবরটা শ্বাসরুদ্ধ হবার মতো ভয়ংকর, বিশেষ করে 'থ্রি জিরো'র মতো সন্ত্রাসী সংস্থার হাতে এই অস্ত্র গেলে গোটা পৃথিবীতে তো বিপর্যয় ঘটে যেতে পারে!' প্রেসিডেন্ট বললেন উদ্বিগ্ন কণ্ঠে |
'ওদের সংঘটনের নাম ' ' |
তারা গোটা দুনিয়া দখল করে একক একটি রাষ্ট্র বানাতে চায় যার নিয়ন্ত্রক হবে তারা |
এজন্যই এমন অস্ত্র তাঁদের চাই, যা দিয়ে কয়েক মুহূর্তে দুনিয়ার সব শক্তিকে ধ্বংস করতে পারে |
' বলল আহমদ মুসা |
'তাহলে ওঁরা তো পশ্চিমাদেরও বিরোধী?' প্রেসিডেন্ট বললেন |
প্রকৃতপক্ষে পশ্চিমাদের বন্ধু নয়, ওদের ব্যবহার করছে মাত্র |
' বলল আহমদ মুসা |
'থ্রি জিরো'-এর সন্ত্রাসের বিরুদ্ধে পূর্ব-পশ্চিম সবাই আমরা এক হতে পারি, একে অপরকে সহযোগিতা করতে পারি |
অন্তত ভয়ংকর এই অস্ত্রের ব্যাপারে এক সাথে কাজ করতে পারি |
' বললেন প্রধানমন্ত্রী |
'পশ্চিমীদের জানালে হিতে বিপরীত হতে পারে |
পশ্চিমীরা সন্ত্রাসী এই সিন্ডিকেটের হাত থেকে অস্ত্রটা নিয়ে সেটা আমাদের উপর প্রয়োগ করতে পারে |
'থ্রি জিরো' বিপদে পড়লে ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমাদের ধ্বংস করার সুযোগ নিতে পারে |
সুতরাং কল্যাণ হলো, বিষয়টা কাউকে না জানিয়ে এই ভয়ংকর অস্ত্রের হাত থেকে দুনিয়ার মানুষকে রক্ষার জন্যে আমাদেরই উদ্যোগ গ্রহন করা |
' আহমদ মুসা বলল |
স্বস্তিতে মুখটা উজ্জ্বল হয়ে উঠল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও নিরাপত্তাপ্রধান জেনারেল মোস্তফার |
পরক্ষনেই আবার উদ্বেগ নেমে এলো প্রেসিডেন্টের চোখে-মুখে |
বললেন, 'কিন্তু আমরা যদি যথাসময়ে ওদের সব পরিকল্পনা নস্যাত করতে সমর্থ না হই, অস্ত্র যদি তৈরি হয়ে যায় বা এর ব্যবহার হয়, তাহলে?' |
'এ ঝুঁকি আছে, মি. প্রেসিডেন্ট |
তবে আমি মনে করি অস্ত্র তারা এতো তাড়াতাড়ি ব্যবহার করবে না |
তাঁদের অস্ত্র তৈরি যদি সম্পূর্ণও হয়ে যায়, তাহলেও তারা অস্ত্রের উৎপাদন, ব্যবহারের পরিকল্পনা, প্রতিক্রিয়া ইত্যাদি নানা বিষয় নিয়ে চিন্তা করবে |
চিন্তা করবে তারা অস্ত্র ব্যবহারের পরবর্তী অবস্থা নিয়েও |
তারা অস্ত্রাগার ধ্বংস করতে পারবে, কিন্তু দুনিয়ার সব মানুষকে তো ধ্বংস করতে পারবে না |
ধ্বংস করতে পারবে না দুনিয়ার কোটি কোটি সংখ্যক প্রচলিত অস্ত্র |
অতএব, চূড়ান্ত সিদ্ধান্তের আগে তাঁদের অনেক ভাবতে হবে, অনেক প্রস্তুতিরও প্রয়োজন আছে |
সুতরাং সময় আমরা পাবো' |
আহমদ মুসা বলল |
আবার মুখে ঔজ্জ্বল্য ফিরে এল প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর |
বললেন প্রেসিডেন্ট, 'এখন তাহলে কি করনীয়? 'থ্রি জিরো' কোথায় তাঁদের গবেষণা চালাচ্ছে? সেটা কি তুরস্কে? ইস্তাম্বুলে?' |
'নিশ্চিত করে বলা যাবে না |
গবেষণার বিভিন্ন পার্ট থাকতে পারে |
সব এক যায়গায় থাকতে পারে, আবার অনেক যায়গায় বিভক্ত অবস্থায় থাকতে পারে |
তবে এটা আমি নিশ্চিত মনে করি যে, মূল গবেষক ইস্তাম্বুলে আছেন' |
আহমদ মুসা বলল |
'তিনি ইস্তাম্বুলে আছেন? তিনি তুরস্কের বাসিন্দা, নাগরিক? না তিনি আছেন, এখানে এখন?' বলল বিজ্ঞানী ড. আন্দালুসি |
তাঁর কণ্ঠে বিস্ময়-পীড়িত কম্পন |
'আমি যতটা জেনেছি তিনি তুরস্কের বাসিন্দা |
' বলল আহমদ মুসা |
আহমদ মুসা কথা শেষ করলেও কেউ কথা বলল না |
প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, জেনারেল মোস্তফা, বিজ্ঞানী ড. আন্দালুসি সবার চোখে-মুখেই বিস্ময় |
নিরবতা ভাঙল বিজ্ঞানী ডঃ আন্দালুসি |
বলল, 'শুধু ইস্তাম্বুল নয়, গোটা তুরস্কে অ্যাডভান্সড ফিজিক্স ও পারটিকেল বিজ্ঞান নিয়ে যারা কাজ করে, প্রত্যেককেই আমি চিনি |
তাঁদের গবেষণা সম্পর্কেও মোটামুটি জানি |
এদের কেউ হবেন নিশ্চয় |
' বলল বিজ্ঞানী ড. আন্দালুসি |
'এই অনুসন্ধানের ব্যাপারে কিছুটা এগিয়েছি, নিশ্চিত হবার জন্যে আরও কিছুটা সময় লাগবে |
আমি আশাবাদী খুব সত্বরই এ ব্যাপারে একটা সুখবর আমি দিতে পারব' |
আহমদ মুসা বলল |
'ধন্যবাদ মি. খালেদ খাকান |
' কথাটা প্রায় এক সাথেই বলে উঠলেন প্রেসিডেন্ট ও বিজ্ঞানী ড. আন্দালুসি |
আহমদ মুসা তাদেরকে ধন্যবাদ দিয়ে ড. আন্দালুসির দিকে চেয়ে বলল, 'ড., একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে, ফোটন পারটিকেলস থেকে তৈরি ওদের ধ্বংসাত্মক অস্ত্র প্রতিরোধের ক্ষেত্রে আমাদের সোর্ড-এর কি ভুমিকা হতে পারে?' |
আহমদ মুসার প্রশ্নে খুশির প্রকাশ ঘটল প্রধানমন্ত্রীর চোখে |
বললেন, 'ধন্যবাদ খালেদ খাকান, এ প্রশ্নটা আমার মনেও জেগেছে |
বিষয়টা আমাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ |
ভ্রু কুঞ্চিত হল ড. আন্দালুসির |
একটু পর ধীর কণ্ঠে বলল, 'এর সুস্পষ্ট জবাব দেয়া কঠিন |
ফোটন পারটিকেলস থেকে মারনাস্ত্র কোন্ শ্রেণীর ফোটনের এবং কত মাত্রার তা জানলে নির্দিষ্ট জবাব দেয়া যেত |
তবে একটা কথা বলতে পারি, ফোটন পারটিকেলসের মারনাস্ত্র কোন না কোন মেটালে তৈরি ক্ষেপণাস্ত্রবাহিত হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে |
আমাদের সোর্ড মেটালিক সে ক্ষেপণাস্ত্রকে বন্দী করে ধ্বংস করতে পারবে |
আর ফোটন পারটিকেলস মারনাস্ত্র যদি শ্রেণী ও মাত্রার বিচারে আমাদের সোর্ড এর চেয়ে কম পাওয়ারফুল হয়, তাহলে সে ফোটন মারনাস্ত্রকেও নিউট্রাল করে ফেলতে পারবে আমাদের সোর্ড |
আর ফোটন মারণাস্ত্রটি শ্রেণী ও মাত্রায় বেশি পাওয়ারফুল হলে সোর্ডের শিল্ড কেটে তা বেরিয়ে যাবে, কিন্তু লক্ষ্যে পৌছাতে পারবে না |
কারন গাইডেড হবার মতো মেটালিক যান বা ক্ষেপণাস্ত্র তাঁর থাকবে না |
তবে সমস্যা এই যে, প্রচলিত কোন রাডারে ফোটন মারনাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ধরা পড়বে না অতি ক্ষুদ্র অবয়ব হওয়ার কারণে |
তবে ফোটন মারনাস্ত্রের লক্ষ্যবস্তুতে যদি সোর্ড মোতায়েন থাকে এবং সোর্ড যদি অ্যাকটিভেটেড (চালু) অবস্থায় থাকে, তাহলে ফোটন মারনাস্ত্র একটা নির্দিষ্ট দুরত্বে পৌছার পর সোর্ডের চোখে ধরা পড়ে যাবে এবং তারপর যা ঘটবে তা আগেই বলেছি |
'তাঁর মানে আমাদের সোর্ড যদি অ্যাকটিভেটেড অবস্থায় মোতায়েন থাকে, তাহলে লক্ষ্যবস্তু ফোটন মারনাস্ত্রের হাত থেকে রক্ষা পেতে পারে |
' বলল জেনারেল মোস্তফা কামাল |
'তাত্ত্বিকভাবে আমি তাই মনে করি |
ফোটন মারনাস্ত্রের কম্পোজিশন ও শক্তির ডিটেইলটা পেলে সুনির্দিষ্ট একটা অপিনিওন দাঁড় করানো যেতে পারে' |
বিজ্ঞানী ড. আন্দালুসি বলল |
'তাহলে এখন ফোটন মারণাস্ত্রের কম্পোজিশন ও শক্তিকে বিস্তারিত জানা প্রথম বিষয় হিসাবে দাঁড়াচ্ছে |
পরের বিষয় হলো, এই সর্বনাশা মারনাস্ত্র ও তাঁর গবেষণাকে দুনিয়া থেকে বিলুপ্ত করা |
আপনি এ ব্যাপারে কিছু জানেন, মিঃ খালেদ খাকান?' বললেন প্রধানমন্ত্রী |
'মি. প্রধানমন্ত্রী, আপনি যেটা বলছেন সেটা আমারও কথা |
এই দুই লক্ষ্যে আমরা কাজ করব, ফল আল্লাহ্র হাতে |
' আহমদ মুসা বলল |
'আমি বুঝতে পারছি না, এই ভয়ংকর অস্ত্র তৈরি যখন সম্পূর্ণ করেছে, তখন কেন তারা আমাদের সোর্ড-এর ফর্মুলা ও গবেষণা হাত করার জন্যে পাগল হয়ে উঠেছে? ড. আন্দালুসি এ বিষয়ে আপনি কিছু বলবেন দয়া করে?' বললেন প্রেসিডেন্ট |
'অবশ্যই মি. প্রেসিডেন্ট |
তিনটি কারনে তারা মরিয়া হয়ে উঠতে পারে |
এক. ফোটন পার্টিকেলস থেকে এ্যান্টি-এটাকিং ডিফেন্সিভ শিল্ড তারা আবিষ্কার করতে পারেনি |
দুই. তারা পশ্চিমের ননকনভেনশনাল অস্ত্র ভাণ্ডারকে অচল হয়ে পড়ার ভয়াবহ অবস্থা থেকে রক্ষার কোন দায়িত্ব পেয়েছে পশ্চিমের কাছ থেকে এবং তিন. আত্মরক্ষার এই সুযোগ তারা আমাদের হাত থেকে কেড়ে নিতে চায় |
মিঃ খালেদ খাকান, কি ভাবছেন এ ব্যাপারে?' বিজ্ঞানী ড. আন্দালুসি বলল |
'আমার নতুন কিছু কথা নেই |
ডঃ আন্দালুসি যা বলেছেন, সেটা আমারও কথা |
প্রসঙ্গান্তরে গিয়ে একটা কথা বলতে চাই, ওদের গবেষণার কথা আমরা জানতে পেরেছি, এটা 'থ্রি জিরো'র কোনভাবেই জানা ঠিক হবে না |
জেনে ফেললে অনেক কিছু ঘটাতে পারে |
ওদের অপ্রস্তুত রেখে আমাদের ওদের ওপর গিয়ে পড়তে হবে |
' আহমদ মুসা বলল |
'তথাস্তু, আহমদ মুসা |
সরকারের কোন ব্যক্তি ও সরকারি প্রতিষ্ঠানকেও আমরা এ বিষয়ে কিছুই জানাবো না |
কিন্তু আমরা সাংঘাতিকভাবে উদ্বিগ্ন, খালেদ খাকান |
আমাদের যে কোন সাহায্য আপনার জন্যে প্রস্তুত থাকবে |
জেনারেল মোস্তফা সব ব্যবস্থা করবেন |
আল্লাহ্ আপনাকে সাহায্য করুন! আপনার প্রতি আমরা কৃতজ্ঞ |
আপনি জীবন বাজি রেখে যা করছেন কোন মূল্যে তাঁকে পরিমাপ করা যাবে না |
আল্লাহ্ আপনাকে এর জাযাহ দান করুন!' বললেন প্রেসিডেন্ট |
'মি. প্রেসিডেন্ট, আমি আল্লাহ্র বান্দাদের জন্যে কাজ করছি |
আল্লাহ্ যদি সন্তুষ্ট হন, এটাই আমার পরম পাওয়া |
' বলল আহমদ মুসা নরম কণ্ঠে |
'এটাই ঠিক, মি. খালেদ খাকান |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.