content stringlengths 0 129k |
|---|
আদেশে বলা হয়, 'তাদের বিরুদ্ধে ঠিকাদার জি কে শামীমসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষের মাধ্যমে ঠিকাদারি কাজ দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত কোটি টাকা বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল |
ওই সব অভিযোগ দুদকের অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় তা পরিসমাপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে |
মামলা ও চার্জশিট দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে |
ইসমাইল চৌধুরী সম্রাট : ক্যাসিনোকাণ্ডের ঘটনায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর দায়ের করা মামলায় দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
কিন্তু পরে তার বিরুদ্ধে অভিযোগ বিসতৃত হয় এবং চার্জশিটে তার বিরুদ্ধে প্রায় ২২৩ কোটি টাকা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
দুদক জানায়, সম্রাটের বিচারকাজ শুরু হয়েছে |
জি কে শামীম : অবৈধভাবে ২৯৭ কোটি আট লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২১ অক্টোবর প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের (এস এম গোলাম কিবরিয়া শামীম) বিরুদ্ধে মামলা হয় |
দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন |
তদন্ত শেষে এ বছরের ১৭ জানুয়ারি আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার চার্জশিট জমা দেওয়া হয় |
চার্জশিটে ২৯৭ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৮৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
চার্জশিটে জি কে শামীমের সঙ্গে তার মা আয়েশা আক্তারকেও আসামি করা হয়েছে |
এর বিচারকাজও শুরু হয়েছে বলে জানা গেছে |
আইনের ঊর্ধ্বে কেউ নন, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না- বলছে দুদক |
ক্যাসিনোকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও জি কে শামীমসহ শীর্ষ ২৪ জনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করেছে সংস্থাটি |
এর মধ্যে ১২ মামলায় চার্জশিট দেওয়া হয়েছে |
অভিযোগ-সংশ্লিষ্ট ২৪ আসামির প্রায় ৫৮২ কোটি টাকার সম্পদও জব্দ করেছে দুদক |
সেলিম প্রধান : অবৈধভাবে ১২ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা মো. সেলিম প্রধানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি করেন |
তদন্ত শেষে চলতি বছরের ১৭ জানুয়ারি আদালতের সংশ্লিষ্ট শাখায় মামলার চার্জশিট দেওয়া হয় |
এটিরও বিচার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে |
খালেদ মাহমুদ ভূঁইয়া : পাঁচ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা হয় |
২০১৯ সালের ২১ অক্টোবর দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম মামলার বাদী হন |
তদন্ত শেষে ২০২০ সালের ১৫ ডিসেম্বর চার্জশিট দেওয়া হয় |
চার্জশিটে ৪২ কোটি ৭৫ লাখ ৭০ হাজার ৭৫৬ টাকার সম্পদের অভিযোগ আনা হয় |
এছাড়া তার বিরুদ্ধে মালয়েশিয়া, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে পৃথক তিনটি ব্যাংকে মোট আট কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৯৬ টাকা পাচারেরও অভিযোগ আনা হয়েছে |
জাকির হোসেন : যুবলীগ নেতা সম্রাটের কথিত ডানহাত জাকির হোসেনের বিরুদ্ধে পাঁচ কোটি ৪৯ লাখ তিন হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় |
২০১৯ সালের ১৩ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন |
তদন্ত শেষে এ বছরের ১৮ জানুয়ারি আদালতের সংশ্লিষ্ট শাখায় চার্জশিট দাখিল করা হয় |
চার্জশিটে পাঁচ কোটি ৮৬ লাখ সাত হাজার ৬৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
কাজী আনিছুর রহমান ও সুমি রহমান : ২০১৯ সালের ২৯ অক্টোবর দায়ের করা মামলায় যুবলীগের বহিষ্কৃত দফতর সম্পাদক কাজী আনিছুর রহমানের বিরুদ্ধে ১২ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৯২০ টাকা এবং তার স্ত্রী সুমি রহমানের বিরুদ্ধে এক কোটি ৩১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১২৩ কোটি ৫৪ টাকা পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট দাখিল করে সংস্থাটি |
এনামুল হক এনু : গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এনামুল হক এনুর বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ অক্টোবর ২১ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী |
রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় |
চলতি বছরের ১০ জুন এনুর বিরুদ্ধে দাখিল করা চার্জশিটে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪৭ কোটি ৩৬ লাখ ৯১ হাজার ৬৭৮ টাকা |
চার্জশিটে তার দুই সহযোগী হারুনুর রশিদ ও আবুল কালাম আজাদকেও আসামি করা হয় |
শিগগিরই আদালতে বিচারকাজ শুরু হবে বলে জানা গেছে |
এ সংক্রান্ত অপরাধে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে দুদকের সক্ষমতা ও কারিগরি দক্ষতার ঘাটতি থাকতে পারে |
সার্বিকভাবে আমি মনে করি একধরনের সদিচ্ছা ও সৎ সাহসের ঘাটতি রয়েছে |
এছাড়া, এ ধরনের বড় অপরাধের সঙ্গে যারা জড়িত তারা ক্ষমতার বলয়ে থাকেন |
তাদের ধরতে গেলে হাত পুড়ে যাবে - এমন ভয় দুদকের মধ্যেও থাকতে পারে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান |
রুপন ভূঁইয়া : গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক রুপন ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধভাবে ১৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় |
২০১৯ সালের ২৩ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী বাদী হয়ে মামলাটি করেন |
তবে চার্জশিটে রুপম ভূঁইয়ার বিরুদ্ধে ৩৭ কোটি ৫৭ লাখ ১৬ হাজার ৯৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
শফিকুল আলম ফিরোজ : দুই কোটি ৬৮ লাখ দুই হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ৭ নভেম্বর রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে মামলা হয় |
২০২১ সালের ফেব্রুয়ারিতে আদালতে চার্জশিট দেয় দুদক |
এখনো তদন্তাধীন যেসব মামলা |
লোকমান হোসেন ভূঁইয়া : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অবৈধভাবে চার কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৬৪৮ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা হয় |
মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে |
শিগগিরই আদালতে এ মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানা গেছে |
ক্যাসিনো সাঈদ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের বরখাস্ত হওয়া কাউন্সিলর ও যুবলীগ নেতা এ কে এম মমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাঈদের বিরুদ্ধে ২০২০ সালের ২০ নভেম্বর চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক মো. আতাউর রহমান বাদী হয়ে মামলা করেন |
তদন্ত এখনো চলমান |
এছাড়া সাঈদের স্ত্রী ফারহানা আহম্মেদ বৈশাখীর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক অনুসন্ধান চলছে |
তারেকুজ্জামান রাজীব : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
২০১৯ সালের ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন |
বর্তমানে এটিও তদন্তাধীন রয়েছে |
পাগলা মিজান : ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে ২০১৯ সালের ৬ নভেম্বর ৩০ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয় |
এর তদন্তকাজ এখনো শেষ হয়নি |
এনামুল হক আরমান : সম্রাটের ক্যাশিয়ার হিসেবে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক আরমানের বিরুদ্ধে দুই কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলা করে দুদক |
মামলাটির তদন্ত এখনো চলছে |
প্রশান্ত কুমার হালদার : ২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বিরুদ্ধে মামলা হয় |
যা এখনো তদন্তাধীন |
দুদকের সক্ষমতা ও কারিগরি দক্ষতার ঘাটতি থাকতে পারে - বলছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান |
প্রকৌশলী উৎপল : প্রায় আট কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে গণপূর্ত অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে ও তার স্ত্রী গোপা দের বিরুদ্ধে ২০২০ সালের ৫ আগস্ট পৃথক দুটি মামলা করে দুদক |
মামলায় উৎপলের বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা এবং তার স্ত্রীর বিরুদ্ধে ছয় কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৭৫৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয় |
যার তদন্ত এখনো শেষ হয়নি |
মুমিতুর রহমান : প্রায় সোয়া পাঁচ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঠিকাদার জি কে শামীমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত গণপূর্ত মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার সিনিয়র সহকারী প্রধান মুমিতুর রহমান ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক |
২০১৯ সালের ১৮ ডিসেম্বর মামলা হলেও এখনো চার্জশিট দেওয়া হয়নি |
অনুসন্ধানেই কেন আটকে যাচ্ছে দুদকের কার্যক্রম |
অনুসন্ধানে নেমেই কেন আটকে যাচ্ছে দুর্নীতিবিরোধী সার্বিক কার্যক্রম? ঢাকা পোস্টের পক্ষ থেকে এ প্রশ্ন রাখা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের কাছে |
তিনি বলেন, 'দুদকের হাতে বিপুলসংখ্যক অভিযোগ রয়েছে |
সেটার চাপে এমনিতেই দুদকের লেজেগোবরে অবস্থা |
তবে এর মধ্যে বড় বড় বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে দুদকের যে কাজ করার কথা ছিল, সেটা কতটুকু করতে পেরেছে তা আমার জানা নেই |
যে কারণে ক্যাসিনো ও অর্থপাচার সংক্রান্ত আলোচিত ঘটনার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি |
তাহলে দুদকের দুর্বলতা কোথায় - জবাবে তিনি বলেন, 'এ সংক্রান্ত অপরাধে অপরাধী চিহ্নিত করার ক্ষেত্রে দুদকের সক্ষমতা ও কারিগরি দক্ষতার ঘাটতি থাকতে পারে |
সার্বিকভাবে আমি মনে করি একধরনের সদিচ্ছা ও সৎ সাহসের ঘাটতি রয়েছে |
এছাড়া, এ ধরনের বড় অপরাধের সঙ্গে যারা জড়িত তারা ক্ষমতার বলয়ে থাকেন |
তাদের ধরতে গেলে হাত পুড়ে যাবে - এমন ভয় দুদকের মধ্যেও থাকতে পারে |
তবে, চাইলে কিছু বিষয়ে প্রাধান্য দিয়ে দুদক দৃষ্টান্ত স্থাপন করতে পারত |
দুদকের অনুসন্ধান দলে যারা আছেন |
ক্যাসিনোসহ নানা অবৈধ ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান পরিচালনা করেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে আট সদস্যের একটি দল |
বাকি সদস্যরা হলেন- উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, মো. সালাহউদ্দিন, গুলশান আনোয়ার প্রধান, সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী |
ডেস্ক: প্রতিটি কাজে আধার কার্ড খুবই জরুরি |
তাই মানুষের জরুরি চাহিদার কথা মাথায় রেখে পলিভিনাল ক্লোরাইড কার্ডে ( বা ) আধার কার্ড প্রিন্ট করানোর বিষয়টি বৈধ করে দিয়েছে ভারত সরকার |
খোদ -এর তরফেই দেওয়া হচ্ছে এই সুবিধা |
এর ফলে এবার থেকে ইউজারেরা কার্ডের মতোই কার্ডেই নিজেদের আধার কার্ড প্রিন্ট করাতে পারবেন |
সব থেকে বড় কথা হল, এর সাহায্যে একটি মোবাইল নম্বর দিয়েই আপনার পুরো পরিবারের বানিয়ে ফেলতে পারবেন |
কী ভাবে, সেই পদ্ধতিই জেনে নিন |
ব্যবহারের সুবিধা? |
এই আধার কার্ড ব্যবহারের সুবিধা হল, এটি কখনও জলে ভিজবে না |
পাশাপাশিই এই কার্ড ভেঙে যাওয়ারও কোনও সম্ভাবনা নেই |
আধার কার্ড দেখতে এক্কেবারেই এটিএম কার্ডের মতো |
এছাড়াও আধার কার্ডে বেশ কিছু সিকিওরিটি ফিচার্সও দেওয়া হয়েছে |
এই অর্ডার করতে গেলে কী কী করণীয়? |
* অর্ডার করতে হলে আপনাকে ://.../- লিঙ্কে ক্লিক করতে হবে |
* এর পর 12 অঙ্কের আধার নম্বর দিয়ে দিন |
আর তার ঠিক পরেই সিকিওরিটি কোডও দিয়ে দিন, যা আপনার স্ক্রিনে দেখাবে |
* এবার আপনাকে মোবাইল নম্বর রেজিস্টার করার অপশন দেখানো হবে |
* আপনি যদি পরিবারের সদস্যদেরও আধার কার্ড বানাতে চান, তাহলে আপনার মোবাইল নম্বর এবং পরিবারের সেই সব সদস্যদের আধার নম্বর সেখানে দিয়ে দিন |
* আপনার ফোনে একটি নম্বর আসবে |
* দিয়ে দিন |
আপনার আধার কার্ডের এবং বাকিদেরও আধার কার্ডের সমস্ত ডিটেইলস খুলে যাবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.