content stringlengths 0 129k |
|---|
কমেন্ট করেছেন তেরো শর বেশি বন্ধু ও অনুসারী |
তারা সবাই মন্ত্রীর এমন আচরণের ভূয়সী প্রশংসা করেছেন |
হাসান ইকবাল শাহীন নামে একজন লেখেন, 'আপনার এই অনুভূতি, চিন্তাধারা আর স্বীকারোক্তি এবং বাস্তবতার সংমিশ্রণ ভালোবাসার নিদর্শন আমাদের জন্য |
প্রজন্মের পর প্রজন্মের জন্য প্রেরণা ও আদর্শ হয়ে থাকবে |
উঁচু-নিচুর বৈষম্যহীনতাই আমাদের জন্য জরুরি, যা ইসলাম ধর্মেও আছে... সবার উপরে মানুষ সত্য এটাই যেন রয়!' |
মনির আহমেদ সুজন নামে আরেকজন লেখেন, 'বাংলাদেশের সকল এমপি মহোদয়ের মনমানসিকতা এমন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যেত |
মন্ত্রী তার ফেসবুকে লিখেছেন- পতাকাবাহী গাড়ি |
পুলিশ প্রটোকল |
বাড়তি লোকজনের ভিড় |
এসব দেখে কিছুটা হতভম্ব ছিতুয়া |
আমাদের সেই বন্ধুত্বের আবেগ আর আমার দুরন্তপনার দিনগুলো তখন অতীতের স্মৃতির ঝাঁপি খুলে জ্বলজ্বলে তারা হয়ে উপস্থিত আমার চোখের সামনে |
কিন্তু ছিতুয়া প্রচণ্ড আড়ষ্ট |
নিজেকে আড়াল করার কী ব্যর্থ চেষ্টা! আমি বুঝতে পারছিলাম, প্রতিমন্ত্রী হিসেবে চারপাশের প্রটোকলের আবহ ছিতুয়া আর আমার সম্পর্কের মধ্যে এক অদৃশ্য দেয়াল টেনে দিচ্ছে |
জনারণ্যে 'এ্যাই ছিতুয়া' বলে ডাকতেই ফিরে তাকাল সে |
পড়ন্ত বয়সেও যেন সেই হারানো যৌবনের চকচকে চোখে মৃদু হাসিতে তাকাল আমার দিকে |
দৃষ্টি বিনিময় হতেই বন্ধুকে বুকে টেনে নিয়ে বুক ফুলিয়ে গর্বের সাথে বললাম, এই ছিতুয়াই আমার স্কুলের বন্ধু |
ছিতুয়ার তখন ছলছলে চোখ |
আমারও গোপন অশ্রুবিন্দুগুলো তখন স্মৃতির মণিমুক্তা হয়ে ভিজিয়ে দিচ্ছে দুই নয়ন |
রংপুর পানি উন্নয়ন বোর্ডের পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) থেকে সম্প্রতি অবসর নিয়েছে ছিতুয়া |
ছিতুয়ার পর পানি উন্নয়ন বোর্ডের সাথে ধারাবাহিক পেশাগত সম্পর্ক ধরে রেখেছে বৌদি গীতা রানী |
সেও এখন সুইপার পদে কর্মরত |
তো আসছি ছিতুয়ার প্রসঙ্গে |
আমার বাবা মরহুম আক্তারুজ্জামান খান ছিলেন এই অফিসেরই উচ্চমান সহকারী (ইউডি অ্যাসিসট্যান্ট) |
আর ছিতুয়ার মা (আমাদের প্রিয় মাসি মা) চানিয়া রানী ছিলেন সুইপার |
তখন ছিল স্বর্ণালি যুগ |
আমরা যে মূল্যবোধে বেড়ে উঠছিলাম, সেখানে জাতপাতের কোনো বালাই ছিল না |
আরও অন্য বন্ধুদের মতো ছিতুয়াও ছিল আমার দুরন্ত শৈশব আর কৈশোর অসাধারণ এক বন্ধু |
রংপুরের রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল ছিতুয়া |
তারপর পড়াশোনায় সে ইস্তফা দিলেও আমাদের বন্ধুত্বে ভাটা পড়েনি কখনো |
আহারে জীবন |
আমার সোনালি অতীত |
সোনালি কৈশোরের কত শত স্মৃতিমাখা এই রংপুর |
আজ ছিতুয়া ঝাপসা করে দিচ্ছে আমার চোখ দুটো |
ছিতুয়া আর আমার দুরন্তপনায় রীতিমতো অস্থির থাকত পানি উন্নয়ন বোর্ডের কলোনি |
আমি দুঃসাহসী 'গাছো' ছিলাম |
যে কোন গাছে কাঠবিড়ালের মতো তরতর উঠে পড়তে আমার আর ছিতুয়ার ছিল জুড়ি মেলা ভার |
তো কলোনির আঙিনায় সারি সারি নারিকেল গাছের নারিকেল পরিপক্ব হওয়ার আগেই তা আমাদের কারণে সাবাড় হয়ে যেত |
তেমনি আম-কাঁঠালও |
জীবনের পড়ন্ত বেলায় এসে কৈশোরের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো একদিকে যেমন আনন্দের, অন্যদিকে অনেক কষ্টের |
সেই আনন্দ আর কষ্টের মিশেলে ভিন্ন এক অনুভূতি আজ উপহার হিসেবে তুলে দিয়েছে আমার বন্ধু ছিতুয়া |
সরকারি চাকরি কনটিনিউ করলে বেশ কয়েক বছর আগে আমার নিজেরও অবসর নিতে হতো |
আমার বন্ধুদের অনেকেই দেশবরেণ্য চিকিৎসক, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিবসহ আরও কত কি! |
ছিতুয়া অবশ্যই তাদের তুলনায় কম কিছু নয় |
বন্ধু মানে আস্থা, নির্ভরতা |
বন্ধু মানে ভালোবাসা, যেখানে থাকে না কোনো স্বার্থ |
গাড়ির পতাকা, প্রটোকল, পদ-পদবি, সামাজিক অবস্থান এগুলো সব কিছুই সাময়িক |
কিন্তু বন্ধুত্বের বন্ধন চিরদিনের |
ছিতুয়া বন্ধু আমার |
তোর জন্য ভালোবাসা |
বন্ধু বিদায়... |
আড্ডাহীনতার সময়ে বন্ধুত্ব |
শেয়ার করুন |
এ বিভাগের আরো খবর |
'সরকারি গাছ' বেচে দিলেন চেয়ারম্যান |
পাহাড় কাটতে মাটিচাপায় শ্রমিক নিহত |
ইসির দৃষ্টিতে সহিংসতাহীন ভোটে নিহত ৪ |
হাতি হত্যা মামলার আসামির মৃত্যু হাতির আক্রমণে |
শিক্ষার্থীদের চুল কর্তন: ৩ বছর ক্লাস নিতে পারবেন না ফারহানা |
গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ, দেবর-ননদের কারাদণ্ড |
পীরগঞ্জ থাকছে মেয়র শামীমের হাতেই |
মুন্সিগঞ্জে ভোট শেষে সংঘর্ষ, নিহত ১ |
নির্বাচনি সহিংসতায় বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা |
নূর আলম, নীলফামারী |
২৯ নভেম্বর, ২০২১ ০০:২৪ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন |
ফল ঘোষণার পর রোববার রাত সাড়ে ৯টার দিকে গাড়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম দলিরাম মাঝাপাড়া ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে |
নিহত বিজিবি সদস্য নায়েক রুবেল হোসেন |
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ললিত চন্দ্র রায় |
বিস্তারিত আসছে... |
বন্ধু বিদায়... |
আড্ডাহীনতার সময়ে বন্ধুত্ব |
শেয়ার করুন |
'সরকারি গাছ' বেচে দিলেন চেয়ারম্যান |
হাসনাইন তালুকদার দিবস, ঝালকাঠি |
২৮ নভেম্বর, ২০২১ ২২:৪০ |
আপডেট: ২৮ নভেম্বর, ২০২১ ২২:৪৯ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
রাজাপুরের বড়ইয়া ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে |
ছবি: নিউজবাংলা |
উপজেলার বন কর্মকর্তা আলমগীর হোসেন খান বলেন, 'ঘটনাস্থল থেকে দুটি কাটা গাছ জব্দ করা হয়েছে |
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে |
ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া সরকারি বনায়নের গাছ বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে |
তবে চেয়ারম্যান সুরু মিয়া গাছগুলো নিজের বলে দাবি করেছেন |
উপজেলার নিজামিয়া এলাকার গাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন বলেন, 'ছয়-সাত মাস আগে সুরু চেয়ারম্যানের কাছ থেকে আমি বেড়িবাঁধের ১০টি গাছ কিনি |
২টি কেটে নেয়ার পর আমি অসুস্থ থাকায় বাকিগুলো কাটা বন্ধ রাখি |
'শুক্রবার আবার গাছ কাটা শুরু করি |
শনিবার সকালে স্থানীয়রা জানান, এগুলো সরকারি গাছ |
তারপর আমি কাটা গাছ ফেলে রেখে চেয়ারম্যানকে জানাই |
বড়ইয়া এলাকার আশ্রব আলী, আব্দুল মন্নান খান, সুলতান মিয়া বলেন, 'সুরু চেয়ারম্যান কয়েক মাস আগে ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে চল্লিশকাহনিয়া বেড়িবাঁধ এলাকার বেশ কিছু গাছ বিক্রি করেন |
স্থানীয়দের বাধায় গাছ কাটা বন্ধ করে চলে যান জাহাঙ্গীর |
সামাজিক বনায়নের সুবিধাভোগীদের সভাপতি মহারাজ হোসেন বলেন, 'কেটে ফেলা আকাশমণি গাছ চল্লিশকাহনিয়া সরকারি বনায়নের |
গাছ কাটা বা বিক্রি করার এখতিয়ার নেই চেয়ারম্যানের |
বিষয়টি আমি বন বিভাগকে জানিয়েছি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.