content stringlengths 0 129k |
|---|
রাজাপুর উপজেলা বন বিভাগ নিউজবাংলাকে সরকারি গাছ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে |
উপজেলার বন কর্মকর্তা আলমগীর হোসেন খান বলেন, 'ঘটনাস্থল থেকে দুটি কাটা গাছ জব্দ করা হয়েছে |
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে |
ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন সুরু মিয়া গাছের মালিক দাবি করে বলেন, 'জায়গাও আমার, গাছও আমার |
কেটে ফেলা আকাশমণি গাছ আমি রোপণ করেছিলাম |
গত ছয়-সাত মাস আগে গাছগুলো বিক্রি করেছি |
বন্ধু বিদায়... |
আড্ডাহীনতার সময়ে বন্ধুত্ব |
শেয়ার করুন |
পাহাড় কাটতে মাটিচাপায় শ্রমিক নিহত |
সুপ্রিয় চাকমা শুভ, রাঙামাটি |
২৮ নভেম্বর, ২০২১ ২৩:৪২ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
পুলিশ জানায়, সড়কের নির্মাণ কাজে বিকেলে দুই গাড়িতে চার শ্রমিক পাহাড় থেকে মাটি আনতে যান |
গাড়িতে তোলার সময় পাহাড়ের মাটি ধসে দুইজন চাপা পড়েন |
স্থানীয়রা শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন |
রাঙামাটির লংগদুতে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে শাহিন আলম নামের এক শ্রমিক নিহত হয়েছেন |
আহত হয়েছেন একজন |
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার লংগদু ইউনিয়নের বড়াদম বান্দরতলা এলাকায় এ ঘটনা ঘটে |
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন |
১৮ বছর বয়সী শাহিন উপজেলার ভাইট্টাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে |
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, লংগদুর মুসলিম ব্লক থেকে মাইনী পর্যন্ত সড়কের নির্মাণ কাজে বিকেলে দুই গাড়িতে চার শ্রমিক পাহাড় থেকে মাটি আনতে যান |
গাড়িতে তোলার সময় পাহাড়ের মাটি ধসে শাহিন ও নাছির চাপা পড়েন |
মাটির নিচ থেকে নাছিরকে উদ্ধার করা গেলেও শাহিন চাপা পড়ে থাকেন |
স্থানীয়রা এসে শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন |
ওসি আরিফুল বলেন, শাহিনের মরদেহ পুলিশ উদ্ধার করেছে |
ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে |
পরিবার চাইলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি |
বন্ধু বিদায়... |
আড্ডাহীনতার সময়ে বন্ধুত্ব |
শেয়ার করুন |
ইসির দৃষ্টিতে সহিংসতাহীন ভোটে নিহত ৪ |
মেহরিন জাহান, ডেস্ক |
২৮ নভেম্বর, ২০২১ ২২:১৬ |
আপডেট: ২৮ নভেম্বর, ২০২১ ২৩:০৯ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
কিশোরগঞ্জে ভোটের পর সহিংসতায় আহত হয়েছেন সদর থানার এক কনস্টেবল |
ছবি: নিউজবাংলা |
ইসি সচিব জানান, আগের দুই ধাপের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে |
এ কারণে তৃতীয় ধাপের এই নির্বাচন মডেল হতে পারে |
এর পরপরই লক্ষ্মীপুর থেকে আসে প্রাণহানির প্রথম খবরটি |
এরপর ভোটের পরে সংঘর্ষে মুন্সিগঞ্জে একজন ও নরসিংদীতে দুজন নিহতের খবর পাওয়া যায় |
এ ছাড়া ভোট শেষে হট্টগোল হয় মেহেরপুর, কিশোরগঞ্জ ও গাইবান্ধায় |
নির্বাচন কমিশনের দৃষ্টিতে ভোট হয়েছে শান্তিপূর্ণ |
তবে এই ভোটেও প্রাণ হারিয়েছেন চারজন |
আহত হয়েছেন অর্ধশতাধিক |
এমনকি আওয়ামী লীগেরও এক প্রার্থী ভোট বর্জন করেছেন ভয়ভীতি ও অনিয়মের অভিযোগ তুলে |
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট চলাকালে সংঘর্ষ হয় অন্তত ১০ জেলায় |
তবে বিকেল পর্যন্ত কোনো প্রাণহানি ঘটেনি |
ভোট শেষে রাজধানীতে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, সহিংসতাহীন নির্বাচন হয়েছে |
আগের দুই ধাপের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে জানিয়ে তৃতীয় ধাপের এই নির্বাচন মডেল হতে পারে বলেও উল্লেখ করেন তিনি |
এর পরপরই লক্ষ্মীপুর থেকে আসে প্রাণহানির প্রথম খবরটি |
এরপর নরসিংদী ও মুন্সিগঞ্জে ভোটের পরে সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া যায় |
লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়নের এক কেন্দ্রে ভোট শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে বিকেল পৌনে ৪টার দিকে সংঘর্ষ হয় |
আওয়ামী লীগ ও এর বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের এই সংঘর্ষে ইউনিয়ন ছাত্রলীগ নেতা সজিব হোসেন নিহত হয়েছেন |
ভোট শেষ হওয়া আগমূহুর্তে ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই সংঘর্ষ হয় |
নিহত সজিব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন |
তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শাহনাজ আক্তারের সমর্থক ছিলেন |
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ওই কেন্দ্রের সামনে বিকেল পৌনে চারটার দিকে নৌকা ও এর বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আমির হোসেন খানের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয় |
পরে এটি সংঘর্ষ পর্যন্ত গড়ায় |
সে সময় মাথায় আঘাত পান সজিব হোসেন |
তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয় |
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে চাঁদপুরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় |
নরসিংদীর রায়পুরার ভোটের পর সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন |
উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের একটি কেন্দ্রে ফল ঘোষণার জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন |
এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন |
তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি |
নিহত মো. আরিফের বাড়ি শিবপুর যোশর জাঙ্গারটেক গ্রামে |
তিনি ছিলেন অটোরিকশার চালক |
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, দাইরের পার সরকারি বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার পর ৮ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আব্দুল ওহাবকে পরাজিত ঘোষণা করা হয় |
এই ফল মেনে নেননি ওহাবের সমর্থকরা |
ওহাব উত্তেজিত হয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান |
কিছুক্ষণ পর অর্ধশতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে |
এ সময় পুলিশ ১৬ রাউন্ড গুলি ছোড়ে |
ধাওয়া-পাল্টাধাওয়া ও এলোপাতাড়ি গুলিতে পুলিশের ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আরিফ নিহত হন |
গ্রামবাসীসহ আহত হন অন্তত ১০ জন |
রায়পুরায় উত্তর বাহার নগর এলাকার একটি কেন্দ্রে সংঘর্ষে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃত্যু হয়েছে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে |
নিহতের নাম ফরিদ মিয়া বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুল খান |
তিনি জানান, ওই ব্যক্তির সঙ্গে আসা লোকজন জানিয়েছেন যে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হন ফরিদ |
নিহতের শ্যালক শাহ আলম বলেন, 'আমার দুলাভাই ফরিদ মিয়া একজন রিকশাচালক |
রায়পুরা উত্তর বাখর নগর এলাকায় দুই মেম্বারের মধ্যে প্রাইমারি স্কুলের বাইরে গোলাগুলি শুরু হয় |
ওই গোলাগুলির মধ্যে সে পড়ে যায় |
এতে তার মাথায় গুলি লাগে |
মুন্সিগঞ্জে সদর ও টঙ্গিবাড়ী উপজেলায় ভোটের পর গণনা চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে |
এর মধ্যে সদরের বাংলাবাজার ইউনিয়নে সংঘর্ষে নিহত হন একজন |
ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বানিয়াল উত্তর ভূকৈলাশ সরকারি কাজিয়ারচর বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষ হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব |
তিনি জানান, বাংলাবাজারে কেন্দ্রের ফল ঘোষণায় দেরি হওয়ায় সংরক্ষিত নারী আসদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে |
নিহত ব্যক্তির নাম শাকিল মোল্লা |
তার স্বজনরা জানান, বাড়ি শরীয়তপুর হলেও বাংলাবাজারে নানার বাড়ি বেড়াতে এসেছিলেন শাকিল |
সেখানে ভোটের সময় নারী সদস্য প্রার্থী রাবেয়া বেগমের সমর্থক হিসেবে কাজ করছিলেন |
স্বজনদের অভিযোগ, ভোট শেষে উত্তর ভূকৈলাশ সরকারি কাজিয়ারচর বিদ্যালয়ে রাবেয়ার সমর্থকদের সঙ্গে আরেক প্রার্থী আরফা বেগমের লোকজনের সংঘর্ষ হয় |
সে সময় শাকিলকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ |
তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন |
হাসপাতালের চিকিৎসক শৈবাল বসাক জানান, শাকিলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.