content
stringlengths
0
129k
তার দেহে একাধিক জখম ছিল
শৈবাল আরও জানান, টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ও দিঘিরপাড় ইউনিয়ন থেকে আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে
তাদের সঙ্গে থাকা লোকজন জানিয়েছেন, ভোটের পর সহিংসতায় তারা আহত হয়েছেন
আরও পড়ুন: বিচ্ছিন্ন সহিংসতা, ১ প্রাণহানিতে ভোট হলো তৃণমূলে
ভোট শেষে হট্টগোল হয়েছে মেহেরপুর, কিশোরগঞ্জ ও গাইবান্ধায়
মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় কেন্দ্রে ফল ঘোষণা দেয়ার আগমুহূর্তে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদস্য প্রার্থীর সমর্থকরা ইটপাটকেল ছুড়তে থাকেন
কেন্দ্রের ভেতর আটকা পড়েন পোলিং অফিসারসহ অন্য কর্মকর্তারা
অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন
তিনি জানান, সদস্য প্রার্থী মো. আলেহীম ও রাকিব হোসেনের সমর্থকরা ফল ঘোষণার আগে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন
তারা ইটপাটকেল ছুড়তে থাকেন
তাদের হটিয়ে দিতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায় পুলিশ
পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি
তিনি আরও জানান, এ ঘটনায় আটক করা হয় আলেহীম ও রাকিবকে
কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোট গণনা শেষে ফল নিয়ে বের হওয়ার সময় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা
এতে আহত হন সদর থানার কনস্টেবল মো. মহসীন ও গণপূর্তের হিসাবরক্ষক কর্মকর্তা শহীদুল ইসলাম
তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কনস্টেবল মহসীনকে নেয়া হয় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে
তবে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত করা যায়নি
নিউজবাংলার প্রতিবেদক হাসপাতালে উপস্থিত সদর থানার পুলিশের কাছ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন
গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের একটি কেন্দ্রে ফল ঘোষণার পর কারচুপির অভিযোগ তুলে প্রিসাইডিং কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন কয়েকজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর সমর্থকরা
এক ঘণ্টা পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে
বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রায়হান দোলন এ তথ্য নিশ্চিত করেন
তিনি জানান, ওই কেন্দ্রের ভোট আবার গণনা করা হবে
তাতেও সমাধান না আসলে আবার ভোট হবে ওই কেন্দ্রে
রাজবাড়ির বালিয়াকান্দির সদর ইউনিয়নে ফল ঘোষণার পর পরাজিত সদস্য প্রার্থীর সমর্থকরা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে
বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়
সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাইককান্দি কেন্দ্রে রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন
তিনি জানান, কেন্দ্রের পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি ছোড়ে
এ সময় বিক্ষুব্ধরা একটি মাইক্রোবাস ও একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়
এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন
স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, ওই ওয়ার্ডের সদস্যপদে আকরাম হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়
এরপর পরাজিত প্রার্থী মো. খোকনের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট বাক্স কেড়ে নেয়
তাতেই সংঘর্ষ বাধে
বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ব্যালটবাক্স পরে তাদের কাছ থেকে উদ্ধার করা গেছে
এ ছাড়া ভোট চলাকালে দিনভর বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়
জাল ভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের খবরও এসেছে কিছু জেলা থেকে
আগের দুই ধাপের তুলনায় এবার সহিংসতা কম হয়েছে জানিয়ে ইসি সচিব বলেন, 'এবার সহিংসতা যাতে না হয়, তার জন্য আগে থেকেই বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছিল
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে বেশি তৎপর ছিল
প্রতিদ্ধন্দ্বী প্রার্থীরাও সহনশীল আচরণ করেছেন
এতে আগের চেয়ে বিচ্ছিন্ন ঘটনাও কম হয়েছে
'বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন একটি সহিংসতার ঘটনা ঘটবে বলেও আশা করে না
তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ এবং প্রার্থীদের সহনশীল এমন আচরণ অব্যাহত থাকলে ধীরে ধীরে সহিংসতা আরও কমবে
এর আগে দ্বিতীয় ধাপের ভোটের আগে-পরে অন্তত ১৬ জন নিহত হয়েছেন
এর মধ্যে শুধু নরসিংদীতেই মৃত্যু হয়েছে সাতজনের
এ ছাড়া মাগুরায় ৪, মেহেরপুরে ২ এবং কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারে নিহত হয়েছেন ১ জন করে
বন্ধু বিদায়...
আড্ডাহীনতার সময়ে বন্ধুত্ব
শেয়ার করুন
হাতি হত্যা মামলার আসামির মৃত্যু হাতির আক্রমণে
সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম
২৮ নভেম্বর, ২০২১ ২২:২৬
আপডেট: ২৮ নভেম্বর, ২০২১ ২২:৪৭
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শফিকুল বলেন, 'জানে আলম হাতি হত্যা মামলার আসামি
শনিবার তিনি হাতির আক্রমণে মারা গেছেন
তার মরদেহ বন বিভাগ শনাক্ত করেছে
এরই মধ্যে তার দাফন শেষ হয়েছে
চট্টগ্রামে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে হাতি হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে ওই প্রাণীর আক্রমণেই
চকরিয়া উপজেলার জঙ্গল হারবাং এলাকার জানে আলম নামে ওই ব্যক্তি শনিবার সন্ধ্যা ৭টার দিকে হাতির আক্রমণে মারা যান
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম
রোববার রাত ১০টার দিকে তিনি বলেন, 'জানে আলম হাতি হত্যা মামলার আসামি
শনিবার তিনি হাতির আক্রমণে মারা গেছেন
তার মরদেহ বন বিভাগ শনাক্ত করেছে
এরই মধ্যে তার দাফন শেষ হয়েছে
বন কর্মকর্তা শফিকুল জানান, গত ১৩ নভেম্বর জঙ্গল হারবাং এলাকায় বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে ১৫ বছরের একটি পুরুষ হাতিকে হত্যা করা হয়
ময়নাতদন্তেও বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হাতিটি হত্যার প্রমাণ পাওয়া গেছে
এ ঘটনায় হওয়া মামলায় জানে আলম ২ নম্বর আসামি ছিলেন
হাতির অভয়ারণ্য ও বনাঞ্চলে বন্য প্রাণীর প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল নষ্ট হওয়ায় সম্প্রতি চট্টগ্রাম অঞ্চলে মানুষের সঙ্গে স্থলের সর্ববৃহৎ প্রাণীটির সংঘাত বেড়েছে
খাবারের খোঁজে হাতিরা লোকালয়ে এসে যেমন তাণ্ডব চালাচ্ছে, আবার মানুষও সুযোগ পেলে তাদের হত্যা করছে
বন বিভাগের তথ্যে, ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ৭৬টি বন্য হাতির
তবে প্রাণী বিশেষজ্ঞদের মতে, গত দুই বছরেই মৃত্যু হয়েছে ৪০টি বন্য হাতির
এর মধ্যে ২০২০ সালে ২২টি ও ২০২১ সালের সাড়ে ১০ মাসে ১৮টি হাতির মৃত্যুর হয়েছে
চলতি নভেম্বরেই মারা গেছে ৭টি
এমন পরিস্থিতিতে গত ২২ নভেম্বর হাতির নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজারসহ সারা দেশে বন বিভাগ থেকে হাতি চলাচলের জন্য চিহ্নিত ১২টি করিডর সংরক্ষণে নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত
বন্ধু বিদায়...
আড্ডাহীনতার সময়ে বন্ধুত্ব
শেয়ার করুন
শিক্ষার্থীদের চুল কর্তন: ৩ বছর ক্লাস নিতে পারবেন না ফারহানা
গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ
২৮ নভেম্বর, ২০২১ ২৩:৫৮
আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ ০০:১৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
শিক্ষার্থীদের চুল কাটায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন
অফিস আদেশে বলা হয়েছে, রবীদ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণ সহ যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেয়ায় শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে স্বপদে বহাল রাখলেও তিন বছর শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নোটিশ বোর্ডে রোববার সন্ধ্যায় এ বিষয়ে অফিস আদেশ দেখা যায়
রেজিস্ট্রার মো. সোহরাব আলী সই করা অফিস আদেশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে
অফিস আদেশে বলা হয়েছে, রবীদ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত প্রভাষক ফারহানা ইয়াসমিন বাতেন শিক্ষার্থীদের পাঠদান, পরীক্ষা গ্রহণ সহ যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন
অফিস আদেশটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সই করেছেন ২১ নভেম্বরের তারিখে
গত ২৬ সেপ্টম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় কাচি দিয় ১৪জন শিক্ষার্থীর চুল কেটে দেয়ার ঘটনা ঘটে
এ বিষয়ে অভিযোগ উঠলে ওই বিভাগের চেয়ারম্যান সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেনকে বরখাস্তের দাবি জানিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা
পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রায় ১ মাস অচলাবস্থা চলে বিশ্ববিদ্যালয়ে