content stringlengths 0 129k |
|---|
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই ॥ রাষ্ট্রপতি করোনা ভাইরাসে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬ ঘূর্ণিঝড় জাওয়াদ ॥ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বৈধ সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী ঘূর্ণিঝড় জাওয়াদ ॥ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা কুয়েটের শিক্ষকের মৃত্যু ॥ ৯ শিক্ষার্থী সাময়িক... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই ॥ রাষ্ট্রপতি করোনা ভাইরাসে আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৭৬ ঘূর্ণিঝড় জাওয়াদ ॥ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বৈধ সরকারের পতন ঘটানো যাবে না: কৃষিমন্ত্রী ঘূর্ণিঝড় জাওয়াদ ॥ সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা কুয়েটের শিক্ষকের মৃত্যু ॥ ৯ শিক্ষার্থী সাময়িক... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
মিজানুর রহমানের গল্পটা রূপকথার মতোই |
সততা আর পরিশ্রম যে মানুষকে বিমুখ করে না, এর এক উজ্জ্বল প্রমাণ তিনি |
১৯৯৬ সালের দিকে 'ডোর লক' ও কিছু এক্সেসরিজ বিদেশ থেকে আমদানি করে এনে বিক্রি করতেন |
তখনো তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র |
সেই যে ব্যবসার শুরু, এরপর কেবলই এগিয়ে যাওয়ার পালা |
নিজের সততা ও প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেছেন বেশ কটি জুতার কারখানা |
সেগুলো হলো- প্রিমিয়ার ফুটওয়্যার, ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি, সিন ইন ফুটওয়্যার টেকনোলজি, এম জে ইন্ডাস্ট্রিজ এবং ফরচুন স্যুজ |
যা শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান |
প্রতিদিন সেখানে তৈরি হচ্ছে সাড়ে ২২ হাজার জোড়া জুতা |
যাচ্ছে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে |
আছে অন্যান্য খাতের আরও কয়েকটি প্রতিষ্ঠান |
তার প্রতিষ্ঠানগুলোতে কাজ করছেন প্রায় পাঁচ হাজার শ্রমিক |
শিল্প খাতে অবদানের স্বীকৃতি এবং শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে অর্জন করেছেন 'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০' |
মাঝারি ক্যাটাগরিতে পেয়েছেন প্রথম পুরস্কার |
মিজানুর রহমান বরিশাল বিসিক মালিক সমিতির সভাপতি |
২০১৮ সালে পেয়েছেন 'সেরা সফল ইয়ং উদ্যোক্তা' এবং 'স্যার সলিমুল্লাহ পদক' |
২০১৫ সালে তার প্রতিষ্ঠানটি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অন্তর্ভুক্ত হয় |
দীর্ঘদিন ধরে 'এ' ক্যাটাগরিতে রয়েছে |
গত বছর মার্কিন 'ফোর্বস' সাময়িকীতে 'আন্ডার অ্য বিলিয়ন' ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো স্যু ফ্যাক্টরি হিসেবে প্রথম তালিকাভুক্ত হয় |
এ ছাড়া তিনি বিপিএলে 'ফরচুন বরিশাল' ক্রিকেট টিম এবং ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট টিমের চেয়ারম্যান |
মিজানুর রহমানের সঙ্গে কথা বলে জানা গেল তার সংগ্রাম আর সফলতার গল্প |
ছোটবেলায় বেড়ে উঠেছেন বরিশালের বাবুগঞ্জে |
বাবা ছোট একটি চাকরি করতেন |
পাঁচ সন্তান নিয়ে টানাপোড়েনের সংসার ছিল তাদের |
ভাইদের মধ্যে সবার বড় মিজানুর রহমান |
গ্রামের স্থানীয় স্কুলে যখন পড়াশোনা করতেন তখন ছিল না বিদ্যুৎ |
কুপি বা হারিকেন জ্বালিয়ে তাকে পড়াশোনা করতে হয়েছে |
কলেজে উঠে চলে আসেন চট্টগ্রামে এক নানার বাড়িতে |
সেখান থেকেই এইচএসসি পাস করেন |
বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা অবস্থায় শুরু করেন ব্যবসা |
এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি |
ঢাকা টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে গল্পে গল্পে তার সুখ-দুঃখ আর স্বপ্ন-সাফল্যের কথা জানিয়েছেন ফরচুন স্যুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান |
২০১২ সালে ৪৭২ জন শ্রমিক নিয়ে ফ্যাক্টরি শুরু করে আজ তার প্রতিষ্ঠানে পাঁচ হাজারের কাছাকাছি শ্রমিক কাজ করছেন |
বর্তমানে বরিশালেই তিনটি জুতা কারখানা রয়েছে |
ঢাকা ও চট্টগ্রামে রয়েছে আরও ব্যবসা |
ফরচুন স্যুজের পাশাপাশি এই শিল্প উদ্যোক্তার রয়েছে প্রিমিয়ার ফুটওয়্যার ইন্ডাস্ট্রি, কার্টন ফ্যাক্টরি, বক্স ফ্যাক্টরি ও কাটিং ডাইস ফ্যাক্টরি |
তাছাড়া শুরুর অপেক্ষায় রয়েছে- আজিজ ফুটওয়্যার এবং ফরচুন কেবলস |
অল্প বয়সে মিজানুর রহমান তার বাবাকে হারান |
সেটা ১৯৯৬ সাল |
মা বেঁচে আছেন |
পাঁচ ভাইয়ের দুজন মেরিন ইঞ্জিনিয়ার |
বর্তমানে তারা চার ভাই ব্যবসাতে আছেন |
এই যে এত দূর আসা, এই জার্নিটা তো খুব কঠিন ছিল, নিশ্চয়? |
'আমি অনেক ছোটবেলা থেকে ইমপোর্ট ব্যবসা শুরু করি |
সেটা ছিল ১৯৯৬ সাল |
তখন তেমন অনলাইন ছিল না |
চিটাগাং শহরে দুটো শপ ছিল |
সেখানে গিয়ে অনলাইনে অর্ডার করতাম |
তখন চাকরির পাশাপাশি 'ডোর লক' এবং কিছু ইক্সেসরিজ ইমপোর্ট করি |
পাশাপাশি ছোট ব্যবসায় ঢুকে যাই |
আমি সু (জুতা) ফ্যাক্টরিতে চাকরি করতাম |
তখন তার্কিং ডাইস লাগত, যেটা দেশের সবাই চায়না, ইতালি থেকে আনত |
তখন আমি কাটিং ডায়িং ফ্যাক্টরি শুরু করলাম |
এভাবে চার বছর চলে |
'২০০৪ সালে শুরু করলাম এমব্রয়ডারি ফ্যাক্টরি |
তখন এই ব্যবসা ভালো ছিল |
দুই বছর পর ২০০৬ সালে চিটাগাংয়ে কার্টন এবং বক্স ফ্যাক্টরি শুরু করি |
২০০৮ সালে চাকরি ছেড়ে দিয়ে কোরিয়ান একটি ফ্যাক্টরির সঙ্গে যৌথভাবে জুতার কারখানা দিই |
সেটি ছিল চিটাগাং ইপিজেডে |
তবে সেটা বেশি দিন স্থায়ী হয়নি |
কিন্তু আমার হাতে প্রচুর অর্ডার ছিল |
যেহেতু হাতে অনেক অর্ডার ছিল, সেগুলো অন্য একটি প্রতিষ্ঠানকে দিই |
সে সময়ই আমি বরিশালে চলে আসি |
'২০১০ সালে আমি বিসিকে জমি নিই এবং দুই বছর পরে ৪৭২ জন সহকর্মী (শ্রমিক) নিয়ে ফ্যাক্টরি শুরু করি |
সবশেষ হিসাবে আমার ফ্যাক্টরিগুলোতে পাঁচ হাজারের কাছাকাছি লোক কাজ করছে |
বাংলাদেশ সরকারকে ধন্যবাদ |
সরকার আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে |
সেই সঙ্গে আরো ধন্যবাদ জানাচ্ছি ইউরোপীয় ইউনিয়নকে |
তারা সাপোর্ট না দিলে আমরা কখনো চায়নাকে টেক্কা দিতে পারতাম না |
ছোটবেলার এমন কোনো গল্প আছে যা এখনো মনে পড়ে? |
আমি যখন এইচএসসি পড়াশোনা করি, তখন আমার এক নানার বাসায় থেকে পড়াশোনা করতাম |
নানার ছেলেমেয়েদের পড়াতাম |
সেটা ছিল চট্টগ্রামের আনোয়ারাতে |
আমার কলেজে ক্লাস ছিল নয়টা থেকে |
আমাকে আনোয়ারা থেকে ফেরি পার হয়ে কলেজে আসত হতো |
সকাল ছয়টায় বাসা থেকে বের হতাম |
আমার আব্বা ছোট একটা চাকরি করতেন |
এজন্য তার কাছে আমি বেশি টাকা চাইতে পারতাম না |
নিজের পড়াশোনার পাশাপাশি দুটি টিউশনি করতাম |
দেখা যেত আমাকে পাঁচ কিলোমিটার হেঁটে গিয়ে পড়তে হতো, আবার প্রাইভেট পড়াতে হতো |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.