content stringlengths 0 129k |
|---|
ছোট ভাইয়ের সঙ্গে ওই আচরণের ঘটনা আমার এখনো মনে আছে |
হয়তো আমার ছোট ভাইয়ের মনে নেই |
জীবনে কারও কাছে ঋণী আছেন? |
এটাও গল্প দিয়ে বলি |
আমার ভাইদের নিয়েই তো আমার পরিবার, আমার জীবন |
বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন আমার বন্ধু জাহিদ ইকবাল, আর আমি দুজন একসঙ্গে থাকতাম |
ও (জাহিদ) এখন লন্ডনে থাকে |
আমার ছোট ভাইয়ের এসএসসির 'ফর্ম ফিলাপের (রেজিস্ট্রেশন) শেষ দিন, কিন্তু আমার কাছে টাকা নেই |
এ জন্য আমার ছোট ভাই রাগ করে বাসা থেকে বেরিয়ে যায় |
আমি বন্ধু জাহিদের কাছে গিয়ে বললাম, 'বন্ধু, ছোট ভাইয়ের রেজিস্ট্রেশন, কিন্তু আমার কাছে তো টাকা নেই, কী করব? আর টিউশনির টাকা পেতেও সময় লাগবে |
তত দিন তো রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে যাবে |
' জাহিদ ওর আব্বার কাছে গেল এবং বলল, 'আব্বা, কিছু টাকা লাগবে |
' ওর বাবা বলল, 'কী জন্য?' জাহিদ বলল- 'আমার বন্ধুর (মিজানের) ছোট ভাইয়ের এসএসসির রেজিস্ট্রেশন |
' উনি কোনো কথা না বলে টাকাটা দিয়ে দিলেন |
পরে আমি স্কুলে গিয়ে ছোট ভাইয়ের রেজিস্ট্রেশন করে চলে আসি |
ওই আঙ্কেলকে আমি কখনো ভুলব না |
উনি বেশ কিছু দিন আগে মারা গেছেন |
আমি ইউরোপের কোনো দেশে গেলেই জাহিদের বাসায় গিয়ে দেখা করে তারপর আসি |
কোনো কিছু না পাওয়ার আক্ষেপ কি নেই? |
...নাহ, নাহ, কোনো আক্ষেপ নেই |
আল্লাহ যা দিয়েছেন, অনেক |
তিনি যা করেছেন সব মঙ্গলের জন্য করেছেন |
আমার যা পাওয়ার ছিল, তা-ই পেয়েছি বা পাচ্ছি |
বৈশ্বিক মহামারি করোনাকালে কী ধরনের অবদান রেখেছে আপনার প্রতিষ্ঠান? |
গত বছর আমরা প্রায় দশ হাজার পরিবারকে খাদ্য, মাস্ক, সেনিটাইজার দিয়েছি |
বরিশালের মেয়র সাহেবের ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিয়েছি |
অনেক নিম্নমধ্যবিত্ত মানুষ আছেন, যারা চাইতে পারেন না, আমরা বিভিন্নভাবে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করে রাত্রিবেলা খাবার সরবরাহ করেছি |
তাছাড়া মসজিদ, মাদ্রাসা এমনকি মন্দিরে সহায়তা করেছি |
আপনার প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? |
আল্লাহর রহমতে আমাদের সঙ্গে তাদের নিবিড় সম্পর্ক |
আমি প্রায় দুই হাজার সহকর্মীর নাম ধরে চিনি |
অফিসারদের সঙ্গে যতটা না কথা হয়, তার চেয়ে ওয়ার্কারদের সঙ্গে বেশি কথা বলি |
আমি চেষ্টা করি তাদের সাপোর্ট করার জন্য |
করোনার মধ্যে আমি তাদের কাপড় দিয়েছি; যেমনটা বাইরের লোকদের দিয়েছি |
আমি বের করেছি আমাদের মধ্যে কারা দুর্বল আছে, তাদের একটা কাপড়, একটা শাড়ি দিলে কাজে লাগবে |
আমাদের ফ্যাক্টরির লোকেরা বলে- 'আমরা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি |
কোনো দিন বেতন নিয়ে ঝামেলা হয়নি |
ওভারটাইম নিয়ে ঝামেলা হয়নি |
এখন পর্যন্ত কোনো দিন হয়নি |
এই পর্যায়ে এসে এখন আপনার স্বপ্ন কী? |
বাংলাদেশের মুখ উজ্জ্বল করা বিদেশের মাটিতে |
কারণ, ব্যবসায়িক কাজে আমাকে প্রচুর বিদেশ যেতে হয় |
দশ বছর আগে আমরা যখন বিদেশে যেতাম, কী পরিমাণ যে ইমিগ্রেশনে হয়রানি হতে হতো! তারা বাংলাদেশ চিনত না |
বিভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরতে হতো |
জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন, তখন ১১ বিলিয়ন ডলার রিজার্ভ |
আর এখন আমরা কোথায়? প্রায় ৪৬ বিলিয়নে চলে গেছি |
এখন আমাকে পরিচয় দিতে হয় না আমি বাংলাদেশি |
পাসপোর্ট দেখলেই বোঝে আমি বাংলাদেশি |
আমরা শিল্পায়নের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নিতে চাই এবং নিজেকে শিল্পায়নের একজন ভালো প্রতিনিধি হিসেবে দাঁড় করাতে চাই |
যেটা আমি চেষ্টা করে যাচ্ছি |
বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করছেন, কিন্তু দেশে কোনো শো-রুম চালু করেননি? |
আমাদের পরিকল্পনা আছে |
আল্লাহর রহমতে অচিরেই হয়তো বা শুরু করব |
ব্র্যান্ডিংয়ে আমরা এরই মধ্যে নেমে গিয়েছি |
বিপিএলে 'ফরচুন বরিশাল' নামে একটি ক্রিকেট টিম আছে |
ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট টিমের আমি চেয়ারম্যান |
আমাদের প্রচার চালানোর একটা বড় জায়গা রয়ে গেছে |
চিন্তা করছি 'ফ্রাঞ্চাইজিং' হিসেবে চলে আসব |
সেটা খুব দ্রুতই |
দেশে অন্যান্য ব্র্যান্ডের জুতা ইতিমধ্যে প্রচলিত আছে |
আপনারটায় কী ধরনের বিশেষত্ব থাকবে যা ক্রেতাকে আকর্ষণ করবে? |
অনেকে ধনিক শ্রেণির ক্রেতাকে ধরার চেষ্টা করে ব্যবসা করছে |
আমার প্রধান টার্গেট হবে সাধারণ মানুষ |
তাদের কাভার করতে পারলেই আমি সাকসেসফুল হবো বলে আমার ধারণা |
আপনার স্বপ্ন ছিল মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার, সেটা তো হতে পারেননি, আক্ষেপ আছে কি? |
এটা সত্য... আমি স্বপ্ন দেখতাম |
তবে এত দিন বিষয়টি চেপে রেখেছিলাম |
আপনি কেমন করে জানলেন জানি না |
টাকা জোগাড় করতে পারিনি, এ জন্য হতে পারিনি |
মেরিন ইঞ্জিনিয়ার হতে যে পরিমাণ টাকা লাগত, সেটা আমার আব্বার কাছে ছিল না |
তবে আমার দুই ভাই তো হয়েছে, এটাই আমার সার্থকতা |
অনেকে উদ্যোক্তা হতে চায়, তাদের বিষয়ে আপনার পরামর্শ কী? |
আমি কয়েক দিন আগে একটি উদোক্তা প্রশিক্ষণের সনদ বিতরণীতে গিয়েছিলাম |
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় যারা হয়েছে, তাদের ফাইল আমাকে দেখানো হলো |
তাদের ফাইল দেখলাম- কেউ একজন ৪৭ শতাংশ, ৩১ শতাংশ, আরেকজন ২৭ শতাংশ লভাংশ দেখিয়েছে |
আমি তাদের বললাম, এটা উচ্চাভিলাষী প্রজেক্ট প্রোফাইল |
এটা কখনো সম্ভব নয় |
অনেক সময় আমাদের কোম্পানি পাঁচ শতাংশ লভাংশ চিন্তা করে না |
আমরা চিন্তা করি কীভাবে টিকে থাকতে হয় |
তরুণ উদ্যোক্তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সততা ও প্রতিশ্রুতি ঠিক রেখে কাজ করুন |
আপনি টাকার পেছনে ঘুরবেন না, কাজের পেছনে ঘুরুন |
এতে আপনি আপনার জায়গায় পৌঁছে যেতে পারবেন |
(ঢাকাটাইমস/৭জুলাই/মোআ) |
৪৪, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ |
ফোন: ০২-৪৮৩১৪৯০১, ০২-৪৮৩১৮৮৬৭ |
ফ্যাক্স : +৮৮-০২-৪৮৩১৮০৪৩ |
ই-মেইল: [ ] |
নিউজের জন্য: [ ] |
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১২ - ২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ |
সম্পাদকীয় রাজধানী পজিটিভ বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি এখন যা ভাইরাল চাকরি চাই ফটো ফিচার শিক্ষাঙ্গন রকমারি তাল-বেতাল সুপ্তমত মুক্তমত কৌতুকবাজ সাহিত্য চিরদিন >> সাহিত্য-সংস্কৃতি সংবাদ ভিডিও গ্যালারি আর্কাইভ |
আমার বাংলা |
আন্তর্জাতিক |
ক্রাইম ও আদালত |
ব্যবসা-বাণিজ্য |
লাইফস্টাইল |
পজিটিভ বাংলাদেশ |
বিজ্ঞান ও প্রযুক্তি |
এখন যা ভাইরাল |
ফটো স্টোরি |
শিক্ষাঙ্গন |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.