content stringlengths 0 129k |
|---|
2 |
: ঘূর্ণিঝড় টাউটের পর থেকে খোঁজ নেই নদিয়ার দুই যুবকের, চিন্তায় দুই পরিবার |
নিজস্ব সংবাদদাতা |
কৃষ্ণনগর ২৩ মে ২০২১ ১৭:৫৪ |
সজল বিশ্বাস এবং শ্রীবাস ঘোষ |
নিজস্ব চিত্র |
টাউটের পর থেকে নিখোঁজ নদিয়ার দুই যুবক |
এঁদের মধ্যে একজন জাহাজ সংস্থায় ক্যাটারিংয়ের কাজ করতেন |
অন্যজন ওএনজিসির কর্মী |
কর্মসূত্রে দু'জনেরই ঘটনার সময় আরবসাগরে জাহাজে ছিলেন |
পরিবারকে সে কথা জানিয়েও ছিলেন তাঁরা |
টানা পাঁচদিন তাঁদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করতে না পেরে দুই পরিবারই পুলিশের কাছে নিখোঁজের অভিযোগ দায়ের করেছে |
নিখোঁজ দুই যুবকের নাম শ্রীবাস ঘোষ এবং সজল বিশ্বাস |
পুলিশ জানিয়েছে, দুই যুবকের সংস্থার সঙ্গে যোগাযোগ করেও তাঁদের ব্যাপারে কোনও আশাব্যাঞ্জক তথ্য আসেনি |
আপাতত জেলা প্রশাসনের মাধ্যমে বিষয়টি রাজ্যস্তরে জানানো হচ্ছে |
কোতোয়ালি থানার জাহাঙ্গিরপুরে বাড়ি শ্রীবাসের |
বছর চারেক আগে জাহাজে ক্যাটারিংয়ের কাজে তিনি মুম্বইয়ে যান |
গত ১৫মে অর্থাৎ রবিবার সন্ধ্যায় বাড়িতে শেষবার ফোন করেছিলেন |
তারপর থেকে আর তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি |
তাঁর মা আরাধনা জানিয়েছেন, ফোনে শ্রীবাস সমুদ্রের পরিস্থিতির কথা জানিয়েছিলেন |
এমনকি জাহাজে জল ঢুকে গিয়েছে |
আগুন লেগেছে, বলেও বাড়িতে জানান তিনি |
পরে এক আত্মীয়াকে মেসেজে লেখেন, ''আমাদের ক্যাপ্টেন জলে ঝাঁপ মারতে বলেছে |
ঝড় থামছে না |
জাহাজের সকলেই এ নিয়ে খুব চিন্তিত |
অন্যদিকে তেহট্টের বাঘাখালির ২৮ বছরের যুবক সজল জাহাজডুবিতে নিখোঁজ হয়েছেন বলে আশাঙ্কা করছে তাঁর পরিবার |
মুম্বইয়ের ওএনজিসির এক সংস্থায় কর্মরত ছিলেন তিনি |
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৮ মে শেষ কথা হয় তার মায়ের সঙ্গে |
ভিডিও কলে কথা বলেন তিনি |
মা ছন্দা বিশ্বাসের কথায়, ''সেই দিন ভিডিও কল করেছিল, দেখিয়েছিল সেই দিনের দৃশ্য |
প্রচণ্ড বৃষ্টি ও ঝড় হচ্ছিল |
তারপর থেকে আর যোগাযোগ করতে পারিনি ওর সঙ্গে |
এর পরই ২২ শে মে মুম্বই থেকে ফোন আসে বাড়িতেজানানো হয় প্রয়োজনীয় নথিপত্র নিয়ে পরিবারের সদস্যদের মুম্বইয়ে সংশ্লিষ্ট দফতরে যেতে |
রবিবার মুম্বইয়ে রওনা দেন সজলের বাবা |
যদিও এখনও পর্যন্ত ঠিক কী ঘটেছে, জানানো হয়নি পরিবারকে |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসরকুইজ |
পাত্রপাত্রী |
© 2021 . . |
০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার |
|
প্রথম পাতা |
পশ্চিমবঙ্গ |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
জীবন+ধারা |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসর |
সাত পাকে বাঁধা |
পাত্রপাত্রী |
রেষারেষির জেরে বাইপাসে উল্টে গেল |
রেষারেষির জেরে বাইপাসে উল্টে গেল বাস, মৃত ১ |
নিজস্ব সংবাদদাতা |
০৪ জানুয়ারি ২০১৫ ০০:০৯ |
উল্টে যাওয়া সেই বাস |
নিজস্ব চিত্র |
রেষারেষি শুরু হয়েছিল তপসিয়ার পঞ্চান্নগ্রাম থেকে |
সায়েন্স সিটি পেরোনোর পরে গতি আরও বেড়ে যায় |
এর পরেই নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতপরিচয় এক সাইকেল-আরোহীকে পিষে দেয় ওই বাস |
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর |
শনিবার দুপুর ১২টা নাগাদ ই এম বাইপাসের মাঠপুকুর মোড়ে দুর্ঘটনাটি ঘটে |
পুলিশ জানায়, আহত ১৮ জন যাত্রীর মধ্যে তিন জনকে ন্যাশনাল মেডিক্যাল ও ১৫ জনকে এনআরএসে নেওয়া হলে প্রাথমিক চিকিত্সার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় |
কিন্তু প্রশ্ন উঠেছে, পঞ্চান্নগ্রাম থেকে শুরু হওয়া রেষারেষি কেন ট্রাফিক পুলিশের নজরে পড়ল না? পরমা আইল্যান্ড, উত্তর পঞ্চান্নগ্রাম এবং পঞ্চান্নগ্রামে ট্রাফিক পুলিশ থাকে |
পরমা আইল্যান্ডে কাজ চলছে বলে রাস্তা বন্ধ |
ফলে সেখানে গাড়ির গতি বেশি হওয়া সম্ভব নয় |
পাশাপাশি, ভিআইপি-দের আসা-যাওয়া থাকায় ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বরাবরই আঁটোসাটো বলে দাবি পুলিশের |
পুলিশ জানায়, বারুইপুর-বারাসত রুটের একটি বাস বারাসত যাওয়ার সময়ে একই রুটের অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি শুরু করে |
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এক সাইকেল-আরোহীর উপরে উল্টে যায় |
দরজা চাপা পড়ে ৫০ জন যাত্রী আটকে পড়েন |
পুলিশ ১৫ মিনিটের মধ্যে পৌঁছে কাচ ভেঙে তাঁদের উদ্ধার করে |
বাসচালক ও খালাসি পলাতক |
বাসের এক যাত্রী অনিমেষ মাইতি জানান, রুবি থেকেই বাসটি রেষারেষি করছিল |
সায়েন্স সিটি পেরোনোর পরে আচমকা গতি বাড়িয়ে দেয় |
অনিমেষবাবুর দাবি, বাইপাসে উঠেই বাসটি প্রথমে একটি ছোট গাড়িকে ধাক্কা মারে |
এর পরেই সামনের বাসটিকে টপকাতে গিয়ে বেসামাল হয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা মেরে উল্টে যায় |
মায়ের সঙ্গে ওই বাসে ছিল সাত বছরের আনারুল বৈদ্য |
তার মা আনোয়ারা বেগমের চোখে কাচ ফুটে যায় |
পরে অস্ত্রোপচার করে তা বার করা হয় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.