content stringlengths 0 129k |
|---|
এখানে দর্শক গ্রিনরুমে ঢুকে পড়ে, যা কোনও সভ্য দেশে হয় না: অনির্বাণ |
এর পর ২০০৮ সালে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা'-তে সুযোগ পাই |
ডিজাইন টেকনিক নিয়ে পড়াশোনা করি |
ওটা যেন আমার স্বপ্নরাজ্য ছিল |
অনুরাধা কাপুর, আদিল হুসেনের মতো শিক্ষকদের পেয়েছি |
সজলের জুনিয়র ছিলেন অনির্বাণ |
তবে এত কিছুর পরেওসুন্দরবনের শিকড় ভোলেননি সজল |
পাশ করে ফের সুন্দরবন ফিরে আসেন |
সুন্দরবনে প্রথম তিনি 'ম্যানগ্রোভ থিয়েটার সেন্টার' প্রতিষ্ঠা করেন ও বনবিবি পালার নির্দেশনা দেন |
শুধু তাই নয়, সুন্দরবনে সমাজমূলক কাজেও জড়িত তিনি |
আয়লা থেকে আমফান পর্যন্ত বহু কাজ করেছেন |
লোকশিল্পীদের সবরকম সাহায্য করি |
এছাড়াও মহিলাদের মধ্যে মেনস্ট্রুয়াল সচেতনতা নিয়ে কাজ করেন |
এমন বর্ণময় চরিত্রের সঙ্গে অনির্বাণ ভট্টাচার্যের পরিচয় অবশ্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়েই |
সেখামে সজলের চেয়ে এক বছরের জুনিয়র ছিলেন অনির্বাণ |
সজল জানালেন, অনির্বাণ সেভাবে তাঁর শো না দেখলেও, তিনি যেহেতু নাটকের ক্লাসে ডিরেকশন দিতেন, তাই তাঁর কাজের সঙ্গে পরিচিত ছিলেন অনির্বাণ |
তারপর অনির্বাণ ও তাঁর স্ত্রী মধুরিমা লকডাউনের সময়ে সুন্দরবনে গিয়েছিলেন লোকাল আর্টিস্টদের সাহায্য করতে |
তখন পরিচয় আরও গাঢ় হয় |
'পচাদা তুমি নিজের মতো করো |
সজল বললেন, "এর পরে অনির্বাণ যখন মন্দারের ডাইনি বৃদ্ধার চরিত্র আমাকে করতে বলল, সেটা করতে গিয়ে আমি আমার পর্যবেক্ষণগুলো কাজে লাগালাম |
ট্রেনে আমি অনেক নিম্নবিত্ত বৃদ্ধাদের দেখেছি যারা দেখতে অনেকটা পুরুষ প্রকৃতির হয়ে যান বয়সকালে |
এখানেও মেক আপ আর্টিস্ট সোমনাথদা ও তাঁর সহকারীরা আমায় সেভাবেই সাজিয়েছেন |
একজন বৃদ্ধার সে অর্থে ভরা স্তন থাকে না, তাই এখানেও সেটা নেই |
আর আমার মুখে প্রস্থেটিক মেক আপের ব্যবহার হয়েছে |
অনির্বাণ দেখে বলল 'বাহ ঠিক আছে সজলদা!' কণ্ঠস্বর, শব্দোচ্চারণ নাটকের মতো করেই করেছি |
ফুলসজ্জার স্বপ্নদৃশ্যটা অনির্বাণ বলেছিল, 'পচাদা তুমি নিজের মতো করো |
' তাই করেছি |
শাড়ি পরে যে অভিনয় করেছি, সেটা এই ভেবেই করেছি যে একজন থিয়েটার আর্টিস্টকে সবরকমের রোল করতে হয় |
যেভাবে মজনু বুড়িতে অনির্বাণ আমাকে কাস্টিং করেছে সেটা আমার সৌভাগ্য |
কিন্তু পরবর্তীকালে অন্য পরিচালকরা কি আমাকে সেভাবে ব্যবহার করবেন? জানি না |
উচ্ছ্বাস সাময়িক, ভুলে যেতে সময় লাগে না ইন্ডাস্ট্রির |
এই অভিযোগ, আক্ষেপের কারণ আছে বৈকী |
মন্দারের লাইমলাইটে হয়তো সেসব সাময়িক ভাবে ঢেকে যাবে |
কিন্তু জীবনযুদ্ধের কাণ্ডারী সজল অভিজ্ঞতা থেকে ভালই জানেন, উচ্ছ্বাস আদতেই সাময়িক |
বলছিলেন, "একবার খ্যাতির শীর্ষে উঠে, সেলেব্রিটি হয়েও, একটা সময় ইন্ডাস্ট্রি থেকে আমায় দূরে সরে যেতে হয় বা সরিয়ে দেওয়া হয় |
এগুলো আমি ফেস করেছি |
তাই লোক জানিয়ে সাফল্য উদযাপন করতে ইচ্ছে হয় না |
নিজের কাজে নিজেকে মনযোগী রাখি |
থিয়েটারকে কেউ ডমিনেট করতে পারে না: অনির্বাণ ভট্টাচার্য |
কলকাতার সমালোচক মহল নিয়েও ক্ষোভ আছে তাঁর |
বললেন, "কলকাতায় সবাই যা দেখে, সেটাই বলে খুব ভাল বলে গণ্য হয় |
কেউ সমালোচনা করতে চায় না |
সব পরিচালক, অভিনেতা সমালোচনা নিতেও পারেন না |
কিন্তু ক্রিটিসাইজ করলে তো সৃষ্টিটা আরও সুন্দর হবে! আমার ওপরওয়ালা আমাকে সেই চোখটা দিয়েছেন |
অনেকে ভাবে আমি নাক উঁচু, আমি সব কাজ করি না |
হ্যাঁ, এ কথা সত্যি, যে আমি আমার কাজের ব্যাপারে সচেতন |
তাই বেছে কাজ করি |
হয়তো আগামী দিনে আমাকে বেশি নাও দেখা যেতে পারে |
নিজেও কারও কাছে যাইনি এতদিন, 'কাজ দাও কাজ দাও' বলে |
যে ক'জন ডেকেছেন, ভাল লাগলে কাজ করেছি |
ভালবাসা, ভরসা থেকেই ডেকেছেন অনির্বাণ |
কাজের স্বাধীনতা আর কনটেন্টের উৎকর্ষও একটা নির্মাণকে আরও নিখুঁত করে তোলে বলে বিশ্বাস করেন সজল |
তিনি বলেন, "সত্যি কথা বলতে, অভিনয় করার স্বাধীনতা সব হাউস দেয় না, এখানে যেমন অনির্বাণ দিয়েছে আমায় |
স্ক্রিপ্ট, চিত্রনাট্য যদি শক্তিশালী হয়, তাহলে সব কাজই ভাল হয় |
প্রতীক আর অনির্বাণ দুজনে স্ক্রিপ্ট করেছে মন্দারের |
আর একজন আমাদের সহযোগিতা করেছে, দারুণ ছেলে, অরিত্রপ্রতিম |
সবাই রবীন্দ্রভারতীর ছেলে |
সবাই আমাকে পচাদা বলে চেনে |
একটু ভালবাসা, ভরসা থেকেই অনির্বাণ বোধহয় মনে করেছে এই ডাইনির রোলে পচাদাকেই চাই, পচাদাকে দিয়েই করাব |
আমি না হয়ে এখানে অন্য কেউ করলে সে পঞ্চাশ শতাংশ উতরে যেত অনির্বাণের চিত্রনাট্য পরিচালনা আর সোমনাথ কুণ্ডুর মেক আপে |
আর বাকি পঞ্চাশ শতাংশ তাকে নিজেকে জয় করতে হত |
" সত্যি কথা বলতে, মন্দারের মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছেও খুব উচ্ছ্বসিত হতে পারেন না সজল |
বলছিলেন সে কথাই |
২০০২-০৩ সালে বিজ্ঞাপন নির্মাতা অমিত সেনের সঙ্গে বহু কাজ করেছেন তিনি |
সে সময় তিনিও সেলেব্রিটি ছিলেন, টিভি খুললে তাঁকে দেখা যেত |
অভিনেতা ভোলা তামাং আর তিনি বম্বেও গেছিলেন, 'পার্লে চয়েস মারি' বিস্কুটের বিজ্ঞাপনে |
মটন মশা মারার ধূপ, তুমি ক্যান্ডি- অনেক বিজ্ঞাপন ছিল তখন তাঁর |
সে সময় অভীক মুখার্জীর পরিচালনায় ঋতুপর্ণ ঘোষ দুর্গাপুজো নিয়ে একটা তথ্যচিত্র করেন, সেই ছবিতেও তিনি অভিনয় করেন |
লাহা বাড়িতে শ্যুট হয় |
তবে অনেক কাজ করেও প্রচারের আলো পাননি |
'মন্দার'-এর পরে কী হয়, সেটাই দেখার |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসরকুইজ |
পাত্রপাত্রী |
© 2021 . . |
০৫ ডিসেম্বর ২০২১ ই-পেপার |
|
প্রথম পাতা |
পশ্চিমবঙ্গ |
উত্তরবঙ্গবর্ধমানপূর্ব ও পশ্চিম মেদিনীপুরহাওড়া ও হুগলিপুরুলিয়া বীরভূম বাঁকুড়াউত্তর ও দক্ষিণ ২৪ পরগনানদিয়া মুর্শিদাবাদ |
সম্পাদকের পাতা |
আমাদের মতনিবন্ধসম্পাদক সমীপেষুবইপত্র |
ফুটবলক্রিকেট |
জীবন+ধারা |
সাজকথারান্নাবান্নাসম্পর্কবেড়ানোঅন্দরকথাস্বাস্থ্যই সম্পদ |
জ্যোতিষকথাশুভ দিনআজ জন্মদিন হলেআপনার প্রশ্ন জ্যোতিষীর উত্তর |
আপনার টাকাসোনার দামরুপোর দামজ্বালানির দাম |
রবিবাসরীয়পত্রিকাঅবসর |
সাত পাকে বাঁধা |
পাত্রপাত্রী |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.