content
stringlengths
0
129k
তার পায়ের রং হলো অত্যন্ত কালো, মুখ হলো শুকরের মুখের মতো
চোখ দু'টি কপাল থেকে বুকের ওপর নেমে এলো
তার নাম হলো ইবলিস
আজাযিল নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেলো, কিন্তু বাইরে সে ভাব মোটেই প্রকাশ করলো না
খোদার দরগায় আরজ করলোঃ হে খোদা! আমি নিজের অহম্মকিতে যে পাপ করেছি তার শাস্তি ভোগ আমাকে করতেই হবে‍! তার জন্য আমাকে যে দোজখী করেছ, তাও আমাকে মানতে হবে
আমি জানি, হাজার চেষ্টা করলেও আমার এ কসুর মাফ হবে না
তোমার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি গোটা কয়েক আরজ পেশ করতে ইচ্ছা করি
আশা করি তুমি তা মঞ্জুর করবে
খোদা বললেনঃ বল তোর কি আরজ আছে?
ইবলিস বললোঃ আমার প্রথম আরজ এই যে, আমাকে কেয়ামত (শেষদিন) পর্যন্ত স্বাধীনতা দাও
খোদা সে আরজ মঞ্জুর করলেন
ইবলিস তার দ্বিতীয় আবেদন পেশ করলো
বললোঃ আমাকে লোকচক্ষে অদৃশ্য করে দাও
আর কেউ জানতে না পারে এমনি করে সকলের হাড় মাংস স্নায়ু মজ্জা শরীরের মধ্যে প্রবেশ করবার ক্ষমতা দাও
খোদা তাও মঞ্জুর করলেন
তারপর ইবলিস বললোঃ লক্ষ লক্ষ বছর তোমার এবাদতে মশগুল থেকে সিজ্জীন দোজখ হতে বেহেশতে আসবার সৌভাগ্য আমার হয়েছিলো
কিন্তু তোমার তৈয়ারী সামান্য বান্দার ওপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলে
তোমার প্রিয় মানবের ওপর আমি তার প্রতিশোধ নেবো
তুমি আমাকে শয়তান করলে
আমি তোমার বান্দাকে শয়তান করে তৈরী করবো! যেমন সামান্য একটু কসুরে আমাকে নারকী করলে, তেমনি তোমার প্রিয় মানুষেরা দিন রাত তোমার রোজা নামাজ করলেও আমি বান্দাকে দোজখে পাঠাবার ব্যবস্থা আমি করবো, আর তুমি তাদের সৎপথে চালিত করবার জন্য অনেক নবী ও পয়গম্বর পাঠাবে
তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ, অনেক উপদেশ দান করবেন, কিন্তু কিছুতেই কিছু হবে না
আজ থেকে তোমার মানবের অনিষ্ট করাই হবে আমার একমাত্র কাজ
এই বলে ইবলিস ডানা মেলে দুনিয়ার দিকে উড়ে গেলো
সেই থেকে সে শয়তান
তার প্রতিজ্ঞা কেমন করে পূরণ করছে তা তোমরা দিন রাত দেখতে পাচ্ছ
খোদার ঈমানদারের চেয়ে শতাদের বেঈমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে
তাহলে তোমরা দেখতে পেলে, ইবলিস লক্ষ লক্ষ বছর খোদার উপাসনা করে কত উন্নতি করেছিলো
একদিনের সামান্য একটু কসুরে তা সমস্ত নষ্ট হয়ে তার কত অধঃপতন হলো
সুতরাং তোমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত ন্যায় ধর্ম ও সত্য পথে চলতে চেষ্টা করবে
কখনো ভুলেও এক নিমিষের জন্য একটুও ত্রুটি করবে না
জীবরেন একটু কসুরও খোদা মাফ করেন না
তোমরা হয়ত মনে করবে, প্রথমে একটু আধটু কসুর করে ভাল ভাল কাজ করবে, কিন্তু তা হয় না
রাজধানীর অভিজাত এলাকায় যেসব ভবনে সেপটিক ট্যাংক নেই, আগামী ছয় মাসের মধ্যে তা নির্মাণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম
মঙ্গলবার রাজধানীর গুলশান ও বনানী এলাকায় পয়বর্জ্য নিষ্কাশন কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন
আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি ২১টি ভবন পরিদর্শন করে কোনো বাড়িতেই সেপটিক ট্যাংক পাননি
"গুলশান, বনানী ও বারিধারার মত অভিজাত এলাকার অধিকাংশ ভবনেই কার্যকর সেপটিক ট্যাংক ও সোক ওয়েল নেই
ফলে অপরিশোধিত পয়বর্জ্য সরাসরি ড্রেন কিংবা খালে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে
আতিকুল ইসলাম বলেন, বাসাবাড়িতে আধুনিক সেপটিক ট্যাংক ও সোক ওয়েল স্থাপন করতে হবে এবং পরিশোধন ব্যবস্থা সচল রাখতে হবে
"আগামী ছয় মাসের মধ্যে এসব কাজ সম্পন্ন করতে হবে
এরপর আমরা অভিযানে বের হব
কোনো বাড়িতে সেপটিক ট্যাংক না পেলে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে
এর আগে গত ১৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এক অনুষ্ঠানে বলেছিলেন, ঢাকা শহরের ৯৫ শতাংশ বাড়িতেই সেপটিক ট্যাংক নেই
আর ৯৯ দশমিক ৯৯ শতাংশ বাড়িতে নেই সোক ওয়েল
এগুলো নিশ্চিত করার জন্য বাড়িমালিকদের উদ্যোগ গ্রহণে বাধ্য করতে হবে
ঢাকা উত্তর সিটি করপোরেশন এর আগে চলতি বছরের জানুয়ারিতে এক নোটিস জারি করে সরকারি বিধি অনুযায়ী সেপটিক ট্যাংক ও সোকওয়েল স্থাপনের জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় দিয়েছিল
সেখানে বলা হয়েছিল, নিয়ম না মেনে অনেক বাসাবাড়ি ও স্থাপনার পয়ঃনিষ্কাশন লাইন সরাসরি ডিএনসিসির বিভিন্ন স্টর্ম ওয়াটার ড্রেন, খাল, লেক ও জলাশয়ে সংযোগ দেওয়া হয়েছে, যা স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ
২০১৯ সালে বাংলাদেশ ইনস্টিউট অব প্ল্যানার্সের (বিআইপি) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন ঢাকায় ১৫ লাখ ঘনমিটার পয়ঃবর্জ্য উৎপন্ন হয়, যার ২০ শতাংশ রয়ে যায় উৎসে
আর মাত্র সাড়ে ৪০ হাজার ঘনমিটার যায় পাগলা পয়ঃশোধনাগারে
বাকি ১১ লাখ ৬০ হাজার ঘনমিটার বর্জ্য অপরিশোধিত অবস্থায় নিঃসরিত হয়ে নদীতে যাচ্ছে
এভাবে নদী দূষণ বন্ধ না হলে কোটি কোটি টাকা খরচ করেও ওয়াসার পক্ষে ঢাকায় বিশুদ্ধ ও নিরাপদ পানি সরবরাহ সম্ভব হবে না বলে মত দেওয়া হয় ওই প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
ফেইসবুক মন্তব্যেও মুরাদের 'ভুল'!
নয় বিলে রাষ্ট্রপতির সম্মতি
আমাদের বড় মতানৈক্য নেই: শ্রিংলা
খালেদার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন আবার পেছাল
মুরাদের পদত্যাগপত্রেও ভুল
মুরাদ পদত্যাগপত্র পাঠালেন ইমেইলে
অডিও কেলেঙ্কারি: পদ গেল তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের
মুরাদ হাসানের পদ হারানোর খবরে যা বললেন মাহিয়া মাহি
মুরাদ ছাত্রদল থেকে এসেছিলেন ছাত্রলীগে, জানালেন সাবেক ছাত্রনেতারা
প্রতিমন্ত্রী মুরাদকে নিয়ে ফখরুলের সঙ্গে তর্কে যুবদল নেতা
মন্ত্রিত্বের পর দলীয় পদও খোয়ালেন মুরাদ
মুরাদের মধ্যে 'পরিবর্তন টের পাচ্ছিলেন' হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
ফেইসবুক মন্তব্যেও মুরাদের 'ভুল'!
নয় বিলে রাষ্ট্রপতির সম্মতি
আমাদের বড় মতানৈক্য নেই: শ্রিংলা
খালেদার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন আবার পেছাল
মুরাদের পদত্যাগপত্রেও ভুল
মুরাদ পদত্যাগপত্র পাঠালেন ইমেইলে
সমগ্র বাংলাদেশ
বাংলাদেশ ()
পুঁজিবাজার
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
লাইফস্টাইল
সাম্প্রতিক খবর
& | | | | | 24.
বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত আরও কমেছে
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৬০৮ জনের মৃত্যু হয়েছে
এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় সাত হাজার ৭১৭ জনের
নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চার লাখ ২৫ হাজার ৬৪৪ জন
আর এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ৩৫ হাজার ৮৫৭ জন
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে
ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৮১ হাজার ৭৪৪ জনে
শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ১৫ লাখ ৪২ হাজার ৮৫০ জনে
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৮০ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র
দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে চার কোটি আট লাখ পাঁচ হাজার ২৫৯ জন
এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৬৬ হাজার ২১৯ জন
সুস্থ হয়েছেন তিন কোটি ১৩ লাখ ১৫ হাজার ৭৫১ জন
সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত
দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩৬ জন
এর মধ্যে মারা গেছেন চার লাখ ৪০ হাজার ৭৮৫ জন
সুস্থ হয়েছেন তিন কোটি ২১ লাখ ৭৪ হাজার ৪৯৩ জন
সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি আট লাখ ৯০ হাজার ৭৭৯ জন
এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৮৩ হাজার ৬২৮ জন
সুস্থ হয়েছেন এক কোটি ৯৮ লাখ ৬২ হাজার ৪৩৮ জন
সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক, আর্জেন্টিনা, ইরান, কলম্বিয়া, স্পেন, ইতালি
সংক্রমণের তালিকায় এখন বাংলাদেশের অবস্থান ২৮ নম্বরে
এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জন