content stringlengths 0 129k |
|---|
তাদের মধ্যে মারা গেছেন ২৬ হাজার ৫৬৩ জন |
আর করোনা থেকে সেরে উঠেছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন |
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় |
দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি |
ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে |
সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র |
তবে দেগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয় |
এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে |
তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কিছু দেশের অবস্থা আবারও খারাপ হচ্ছে |
এরই মাঝে অব্যাহতভাবে টিকাদান চালিয়ে যাচ্ছে বিশ্বের প্রায় সবগুলো দেশ |
কোনো কোনো দেশ টিকার বুস্টার ডোজ দেওয়াও শুরু করেছে |
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ব : প্রধানমন্ত্রী ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ব : প্রধানমন্ত্রী - . |
@. : : |
@. : 2017 : |
@. : : |
মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ১০:২৬ অপরাহ্ন |
আন্তর্জাতিক |
বিজ্ঞান প্রযুক্তি |
প্রবাসে বাংলাদেশ |
শিক্ষাঙ্গন |
ব্রেকিং নিউজ : |
বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, এবার লঞ্চভাড়াও বাড়লো, ধর্মঘট প্রত্যাহার, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে পাকিস্তান, আফগান ও ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে সেমিতে নিউজিল্যান্ড, সড়কে নেমেছে গণপরিবহন, কোন বাসে কত বাড়লো ভাড়া, সিএনজিচালিত গাড়িতে বাড়তি ভাড়া নয় |
ঢাকা বিভাগ, বাংলাদেশ, বিশেষ সংবাদ, লিড নিউজ, শিরোনাম, সারাদেশ, স্লাইডার |
ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ব : প্রধানমন্ত্রী |
আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১ |
৮১ বার পঠিত |
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের অনেক দূর যেতে হবে |
উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই |
এটাই জাতির পিতার স্বপ্ন |
তার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ব, এটাই প্রতিজ্ঞা |
আজ রবিবার (২৮ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী |
গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন তিনি |
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সারাবিশ্বের রাষ্ট্রপ্রধানরা শুভেচ্ছা দিয়েছেন |
এটা আমাদের সম্মানের, এটাই আমাদের সার্থকতা |
তবে আমাদের যাত্রা অনেক দূরের |
তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পাঁচ দেশের প্রধান এসেছেন, বিশ্বের বিভিন্ন দেশ ও ২৭টি প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছাবার্তা আমরা পেয়েছি |
এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানের |
এটাই আমাদের সার্থকতা |
শেখ হাসিনা বলেন, সময়ের অভাবে সব বার্তা শোনাতে পারিনি |
সব বার্তা রক্ষিত আছে |
তৃণমূল পর্যন্ত প্রচার করতে হবে |
তাদের শুভেচ্ছাবার্তা যেন জনসাধারণ জানতে পারে |
সরকারের পাশাপাশি আওয়ামী লীগও বিভিন্ন সহযোগী সংগঠনকে এগুলো প্রচারে কাজ করার নির্দেশনা দেন তিনি |
সরকারপ্রধান বলেন, সবুজ বাংলা আরও সবুজ করতে বৃক্ষরোপণ করতে হবে |
এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে |
কোনো জলাশয় যেন অনাবাদি না থাকে |
খাদ্য উদপাদন করে নিজেদের প্রস্তুতি রাখতে হবে |
করোনা পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না |
যাতে অন্তত খাদ্য সংকট না হয় |
আমরা নিজের খাদ্য নিজেই জোগান নিশ্চিত করে অন্যকেও দেব |
তিনি বলেন, ভ্যাকসিন দেয়া অব্যাহত থাকবে |
তবে কেউ যাতে মাস্ক ছাড়া বাইরে না যায় |
নিরাপদ দূরত্ব মেনে বসতে হবে |
সভা-সেমিনার-কর্মশালা স্বাস্থ্য সুরক্ষা মেনে করতে হবে |
যতদূর সম্ভব খোলা জায়গায় কর্মসূচি করতে হবে |
ঘরের মধ্যে করলে করোনার প্রাদুর্ভাব আরও বেশি দেখা দেয় |
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সভাপতি শেখ হাসিনা বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে |
সব অনুষ্ঠান সতর্কতার সঙ্গে করতে হবে |
পাশাপাশি গেল বছর মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন, তেমনি সামনেও মানুষের পাশে দাঁড়াতে হবে |
মানুষ যেন কষ্টে না থাকে |
সরকারের পক্ষ থেকে আমরা যা করার করব |
কিন্তু দল হিসেবে আওয়ামী লীগও মানুষের পাশে থাকতে হবে |
যে দল বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, তাদের ওপর অনেক দায়িত্ব |
মানুষের জন্য খাদ্য বিতরণ, মাস্কসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ ও নানা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে |
তিনি বলেন, আজ আমাদের প্রতিজ্ঞা হলো, বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না |
আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি |
বঙ্গবন্ধু তার সংবিধান ও আইনে যে মৌলিক নির্দেশনা রেখে গেছেন |
আমরা সে আলোকেই পথ চলছি |
তার সব কাজ পূর্ণ করছি |
প্রধানমন্ত্রী বলেন, গৃহহীন ও ভূমিহীন কেউ যেন বাদ না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে |
কেউ বাদ গেলে জানাতে হবে |
তিনি বলেন, ২১ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা হয়েছে |
৭ মার্চের ভাষণও নিষিদ্ধ করা হয়েছিল |
বাংলাদেশ ভিন্ন খাতে নেয়া হয়েছিল |
আমরা ক্ষমতায় আসার পর নানা কর্মসূচি নিয়েছিলাম |
তারপরও চক্রান্ত থামেনি |
২০০১ এ আমাদের ক্ষমতায় আসতে দেয়নি |
কিন্তু ফল তো ভালো হয়নি |
পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে |
নানা খাতে পিছিয়েছে বাংলাদেশ |
শেখ হাসিনাবলেন, গেল ১২ বছরে বাংলাদেশের আমূল পরিবর্তন হয়েছে |
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছি |
এতসব অর্জনে বঙ্গবন্ধুর আদর্শই কারণ |
এটা নতুন কিছু না, কোনো ম্যাজিকও না |
এ দেশের মানুষ জাতির পিতা নির্দেশে মুক্তিযুদ্ধ করে |
৭ মার্চের ভাষণে যা যা করতে বলেছেন, মানুষ তাই করে |
তিনিই বলেছিলেন, বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না |
আসলেও দাবায়ে রাখা যায়নি, যাচ্ছে না |
আমরা তার আদর্শে দেশ পরিচালনা করে এগিয়ে যাচ্ছি |
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের |
এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডয়াম সদস্য আবদুর রাজ্জাক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ প্রমুখ |
প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি |
এ জাতীয় আরো খবর.. |
পুষ্টি উদ্যোগে বাধা করোনা, প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব |
মৌলভীবাজারে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা |
মৌলভীবাজারে "বেইজলাইন সার্ভে ও জনসাধারণ জরিফ নারী নির্যাতন প্রতিরোধ সেমিনার" |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.