content stringlengths 0 129k |
|---|
বিস্তারিত... |
নাজমুল হুদা এর ব্লগ | ১৬ টি মন্তব্য | ১৪৮৮ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ |
আমার বোনাস লাইফ |
লিখেছেন: নাজমুল হুদা | ডিসেম্বর ২৮, ২০১০ - ১১:৪৭ পূর্বাহ্ন |
[এই পোস্টটা মাইনুল এইচ সিরাজীকে উৎসর্গ করলাম] |
দরজী মামুর কথা মাত্র এ কয়টা দিনে ভুলে যাবার কথা নয়, নিশ্চয়ই মনে আছে আপনাদের (দ্রঃ ঘড়ি) |
সেই দরজী মামুর সেলাই ঘর ছিল আমাদের ঘরের সাথে একেবারে লাগোয়া |
তার হাতে তৈরী লাল রঙের একটা জামা গায়ে মাছ ধরছিল ছেলেটি |
বয়স তখন দুই কি তিন বছর |
ঘাবড়াবেন না প্লিজ ! আমাদের বসত ঘরের বারান্দার পাশ ঘেসে ছিল একটা নিষ্কাশন খাল (নালা বলাই ভাল) |
সারা বছর শুকনো থাকত, বর্ষাকালে মাঠের অতিরিক্ত পানি এটা দিয়ে বয়ে যেয়ে নদীর পানির সাথে মিশত |
আবার বর্ষায় নদী যখন দু'কুল ছাপিয়ে ভরে উঠত, তার পানি যখন উপচে উঠবার জন্য আকুল হত, এই খালটি তখন সে পানি টেনে নিয়ে টগবগ করে হাসতো |
বিস্তারিত... |
নাজমুল হুদা এর ব্লগ | ৩৩ টি মন্তব্য | ২০৪১ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ |
ছবি, পিকনিকের আরো ছবি |
লিখেছেন: গৌতম | ডিসেম্বর ২৭, ২০১০ - ১২:৫৪ পূর্বাহ্ন |
পিকনিকের যা যা ছবি দেওয়া দরকার, সবাই অলরেডি দিয়ে দিয়েছেন |
ছবি তোলার অভ্যাস আমার নাই; তাছাড়া বড় বড় কামানসাইজ ক্যামেরাও আমার নাই |
তারপরও বেশ কিছু ছবি তুলেছিলাম এবির পিকনিকে |
ফটোগ্রাফারেরা বকা-টকা দিবেন না, সেই আশায় কিছু ছবি পোস্টালাম |
সুস্বাদু পাউরুটি-কলা দিয়ে নাস্তা চলছে... |
মারাত্মক খাটা-খাটনি করার জন্য মেসবাহ ভাই ও অন্যদের ফুল উপহার |
আমার বন্ধু |
বিস্তারিত... |
গৌতম এর ব্লগ | ৩৭ টি মন্তব্য | ৪৮৯১ বার পঠিত | ট্যাগঃ ভ্রমনকাহিনী, সমসাময়িক, স্মৃতিচারণ |
লিখেছেন: নাজমুল হুদা | ডিসেম্বর ২১, ২০১০ - ৪:০৫ অপরাহ্ন |
বাড়ির পাশেই স্কুল |
রাস্তার সমান্তরালে পূর্ব-পশ্চিম লম্বা একটা সেমিপাকা ভবন |
ইটের দেয়ালের উপর টিনের চাল |
প্রাইমারী স্কুল আর হাই স্কুল দুই-ই এই একই ভবনে |
একেবারে পূর্ব দিকের পাঁচটি কক্ষ প্রাইমারী স্কুলের জন্য নির্ধারিত |
সেখানে ক্লাশ ওয়ান থেকে ক্লাশ ফাইভ পর্যন্ত পড়ানো হতো |
আর বাকী অংশে সিক্স থেকে নাইন পর্যন্ত |
পশ্চিম দিকে উত্তর-দক্ষিণ লম্বা অন্য একটি পাকা দালান (যেটিতে ছাদ ছিল, টিনের চাল দেওয়া বেশ চওড়া বারান্দাও ছিল) |
সে দালানে হেডমাস্টার, অন্যান্য শিক্ষক এবং ক্লাশ টেনের জন্য ছিল একটা করে কক্ষ |
এই বিল্ডিংয়ের আরও কয়েকটি কক্ষ লাইব্রেরী ও হেডমাস্টারসহ কয়েকজন শিক্ষকের আবাসিক কক্ষ হিসেবে ব্যবহৃত হতো |
এই স্কুলে একটানা দশ বছর পড়ার পর স্কুল জীবন সমাপ্ত হয়েছিল |
বিস্তারিত... |
নাজমুল হুদা এর ব্লগ | ৩৩ টি মন্তব্য | ২৩৩৮ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ |
একটুখানি ছোটবেলা |
লিখেছেন: লিজা | ডিসেম্বর ২০, ২০১০ - ৬:২৭ অপরাহ্ন |
নিচের খানিকটা কংক্রিটের খোলা জায়গা আছে আমাদের বাসার সামনে |
সেইখানে গাড়ী রাখাও চলে আবার বাচ্চারা খেলাধুলাও করে |
সব হয় ওই একটু জায়গাতেই |
ওইখানেই দেখলাম কয়দিন আগে ব্যাডমিন্টন এর কোট কাটা হয়েছে |
পিচ্চিরা খেলে দিনে আর রাতে বুড়োগুলো |
আজকে কয় পিচ্চি খেলতেছে, আহিয়ানকে চেনা যাচ্ছে |
ছেলেটার খেলা ভালো |
আমরাও একসময় খেলতাম |
মনে হল সে অনেক আগের ঘটনা |
আমাদের খেলার জন্য অনেক মাঠ ছিল |
বাসার পাশের ছোট মাঠ, পুকুর পাড়ের বড় মাঠ |
তাছাড়া উপজেলা পরিষদের মাঠও ছিল |
যেখানে ইচ্ছা খেলো |
আমরা রাতে বাল্ব জ্বালিয়ে ছোট মাঠে খেলতাম |
মেয়েরা আর ছেলেরা |
আমাদের মধ্যে মিঠু ভাই আর সুমন ভাই ভালো খেলতো |
ওদের সাথে আমরা পারতামনা, তাও ওরা আমাদেরকে খেলতে নিতো |
ছোট বোন বলে কথা |
ওরা এই খেলায় না নিলে যে সাতচারা খেলায় ওদেরকেও আমরা নেবনা |
আমাদের ভিতর বকুল ভাই নামে সবচেয়ে বড় এক ভাইয়া ছিল |
সে অনেক বড় |
কিন্তু সেইখানে তার কোন সমবয়সী না থাকায় |
বিস্তারিত... |
লিজা এর ব্লগ | ২২ টি মন্তব্য | ২০৬৩ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ |
মুক্তিযুদ্ধের আগে |
লিখেছেন: নাজমুল হুদা | ডিসেম্বর ১৩, ২০১০ - ৫:০০ অপরাহ্ন |
শহীদ বুদ্ধিজীবী দিবস আর মহান বিজয় দিবসকে সামনে রেখে আজ কেন যেন বারবার মনে পড়ছে আনোয়ারা ফেরদৌসীর কথা |
আমাদের সহপাঠী ছিল আনোয়ারা ফেরদৌসী |
দশটি মেয়ের মধ্যে সে ছিল ব্যাতিক্রম |
আমাদের ক্লাশে একমাত্র সে-ই বোরকা পরে আসতো |
তখন তো ইউনিভার্সিটিতে বোরকার প্রচলন প্রায় ছিলই না |
আমরা ঠাট্টাচ্ছলে বলতাম আনোয়ারা ফেরদৌসী অন্যদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য বোরকা পরে ক্লাশে আসে, অবশ্যই আড়ালে |
মেয়েদের সাথে সেসময় আমরা বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলতাম |
'তুই-তুমি' বলার মত ঘনিষ্ঠতা হতোই না প্রায় |
আমরা একে অপরকে প্রয়োজনে নাম ধরেই ডাকতাম, কিন্তু কথা চলতো 'আপনি' বলে |
হ্যাঁ, আনোয়ারা য়েরদৌসীকে একদিন দেখেছিলাম বোরকাবিহীন |
ক্লাশের সবাই গিয়েছিলাম পিকনিকে মধুপুর |
তখন পিকনিক বলতাম না আমরা, বলতাম 'স্টাডিট্যুর' |
তো, সেই স্টাডিট্যুরে যেয়ে সবাইকেই দেখতে পাচ্ছিলাম, কিন্তু বোরকা পরিহিতা কাউকে না দেখে এক সহপাঠিনীকে জিজ্ |
বিস্তারিত... |
নাজমুল হুদা এর ব্লগ | ৪৩ টি মন্তব্য | ১৭০২ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ |
খেরোখাতা থেকে-১ |
লিখেছেন: ফয়সল রাব্বী | ডিসেম্বর ৯, ২০১০ - ১:৩৫ অপরাহ্ন |
ভার্সিটিতে ভর্তি হওয়ার পর পাখা গজিয়েছিল স্বাভাবিক |
ক্যান্টনে বসে গরম গরম কথা বলতাম, এক সপ্তাহের মধ্যে মুরগী হিসেবে বড় ভাইদের চোখে পড়ে গেলাম, সেশনাল থেকে বের হওয়ার পথে গুঞ্জনদা (তখন চিনতাম না) পথ আটকে বলল, নর্থ হল-২০২ এ লাঞ্চের পর আসতে |
বুঝলাম দিতেই ডাকছে, ভাব দেখায়া গেলাম না, মনে ভাব না গেলে করব কি আমারে |
পরের দিন দেখি গ্যালারির জানালায় (শুরুর দিকে ওখানেই ক্লাস হত আমাদের) গুঞ্জনদা মনের সুখে বিড়িতে সুখটান দিচ্ছে |
আমি এড়িয়ে যেতে চাইলাম, কিন্তু মুরগী পাহারা দেয়া শিয়ালের থেকে পালানো কি এতই সহজ |
আমারে ধইরাই ঝাড়ি কালকে আসি নাই কেন? আগরতলা চৌকির তলা অনেক কিছুই দেখানো হইল |
হাল্কা ভয় যে পাচ্ছিলাম না তাও না, ঠিক করলাম আজকে যাব, যা হয় হবে |
বিস্তারিত... |
ফয়সল রাব্বী এর ব্লগ | ১২ টি মন্তব্য | ১৩৭৪ বার পঠিত | ট্যাগঃ ব্লগর ব্লগর, দিনলিপি, স্মৃতিচারণ |
হঠাৎ পড়লো মনে |
লিখেছেন: নাজমুল হুদা | নভেম্বর ২৮, ২০১০ - ৬:৪৯ অপরাহ্ন |
পুষির কথা মনে পড়লো হঠাৎ |
না, না, আমার পুষি বিড়ালের কথা না |
যদিও আমার ধবধবে সাদা পুষি বিড়ালটা ছিল বিড়ালকূলের গর্ব এক অনন্য ব্যতিক্রম |
তাকে মনে পড়ে প্রায়ই |
এত বাধ্য একটা বিড়াল নিয়ে যে কেউ গর্ব করতেই পারে, কারণ সে কথনও চুরি করে খেতনা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.