content
stringlengths
0
129k
বরং অন্য বিড়াল, এমনকি কুকুরকেও সে আটকে দিত আমার কোন খাবার চুরি করা হতে
উঠোনে বসে খাবার খেলেও সে কাক বা হাঁস-মুরগীদের কাছে ভিড়তে দিত না
তার নির্দিষ্ট পাত্র ছাড়া অন্য কোন পাত্রের খাবারের দিকে সে ফিরেও তাকাতোনা
তবু আজ তার কথা নয়
সেই ছোট্টবেলায় তার অকাল প্রস্থানে ধূলায় গড়াগড়ি দিয়ে কত যে কান্নাকাটি করেছিলাম, সে কথাও আজ নয়
আজ অন্য এক পুষির কথা হঠাৎ করে মনে পড়লো
এই পুষিটা হচ্ছে একটা মেয়ে, আমাদেরই প্রতিবেশী
বিস্তারিত...
নাজমুল হুদা এর ব্লগ | ১৫ টি মন্তব্য | ১২২৯ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ
বাসবন্ধু...
লিখেছেন: কাওছার শাকিল | নভেম্বর ২৮, ২০১০ - ১:১৮ পূর্বাহ্ন
বিস্তারিত...
কাওছার শাকিল এর ব্লগ | ২২ টি মন্তব্য | ১৪৫৪ বার পঠিত | ট্যাগঃ স্মৃতিচারণ
< পূর্ববর্তী
"আমরা বন্ধু" ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, ব্লগ কর্তৃপক্ষকে এজন্য কোনভাবেই দায়ী করা যাবে না
পোস্ট প্রদান কারী ব্লগার এবং মন্তব্য প্রদান কারী ব্লগারের পোস্টে অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব পোস্টের এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্লগারের বা মন্তব্য প্রদানকারী ব্লগার কর্তৃক সংরক্ষিত থাকবে
ব্লগার অথবা মন্তব্য প্রদানকারী ব্লগার/অতিথি ব্লগারের অনুমতি ব্যতিরেকে পোস্টের অথবা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে থাকা ভুলের বিষয়ে ব্যাখ্যা দিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে তলব করেছে হাই কোর্ট
১০ নভেম্বর তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে
গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়
শুনানিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার সময় পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে এত ভুল নিয়ে প্রশ্ন তোলে হাই কোর্ট
এ সময় আদালত বলে, পাঠ্যবইয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ এ আদেশ দিয়েছে
রিট আবেদনটি দায়ের করা অভিভাবকের নাম মো. আলমগীর আলম
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আলী মুস্তফা খান
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার
রুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে থাকা ভুল সংশোধনে কার্যকর পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে আদালত
চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, এনসিটিবির চেয়ারম্যান, সদস্য (কারিকুলাম), সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে
রিট আবেদনে বলা হয়, সপ্তম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ১০ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে-১৯৭০ সালের ১৭ ডিসেম্বর পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়
'এই নির্বাচন ছিল শুধু পূর্ব পাকিস্তানের
' কিন্তু প্রকৃতপক্ষে পাকিস্তানের সব প্রদেশে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল
ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে শিরোনাম-মুক্তিযুদ্ধের পটভূমি : ৩ নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো এক সাহসী, ত্যাগী ও দূরদর্শী নেতার 'আবির্ভাব' হয়
অথচ প্রকৃত সত্য এই যে, বঙ্গবন্ধু হঠাৎ কোনো 'আবির্ভূত' নেতা নন
তিনি তিলে তিলে বাঙালি জাতির নেতা হয়ে উঠেছেন
রিটে আরও বলা হয়, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ১৩ নম্বর পৃষ্ঠায় 'মাইল' এর স্থলে 'কিলোমিটার' হবে
নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ২ থেকে ৯ নম্বর পৃষ্ঠার বিভিন্ন জায়গায় 'শেখ মুজিব' লেখা হয়েছে
অথচ বর্তমানে সবক্ষেত্রে 'বঙ্গবন্ধু' লিখতে হবে
২১ নম্বর পৃষ্ঠায় 'মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি' এর স্থলে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি' হবে
২৯ নম্বর পৃষ্ঠায় 'প্রেসিডেন্ট ভবন' এর স্থলে 'বঙ্গভবন' হবে
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক এই অ্যাটর্নি জেনারেলের মৃত্যু শোক ছুঁয়ে গেছে আইন অঙ্গন সংশ্লিষ্ট সবাইকে
তার শূন্যতা অপূরণীয় হলেও তিনি আমাদের মাঝে শ্রদ্ধার বাতিঘর হয়ে থাকবেন
সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিক-উল হক একজন আইনজীবী হিসেবে যেমন ছিলেন প্রাজ্ঞ ঠিক তেমনই সমাজ সেবক হিসেবে ছিলেন সর্বমহলে নন্দিত
যেমন উপার্জন করেছেন তেমনই হাত খুলে অর্থ বিলিয়েছেন অসহায় মানুষের কল্যাণে
দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠা করেছেন বেশ কয়েকটি হাসপাতাল, এতিমখানা, মসজিদ ও মেডিক্যাল কলেজ
দেশসেরা এই আইনজীবী মামলা লড়ার ক্ষেত্রে ছিলেন অকুতোভয়
'সেনা-সমর্থিত' তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক আইনজীবীই যখন নিরব তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনি লড়াই করেন ব্যারিস্টার রফিক-উল হক
পেশাগত জীবনে সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত না হওয়া এই মানুষটি ছাত্র জীবনে পেয়েছেন ইন্দিরা গান্ধী, নেহরু ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সান্নিধ্য
আর একজীবনে অর্জন করেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ব্রিটেনের নাগরিক হওয়ার বিরল অভিজ্ঞতা
তবে সবকিছুকে ছাপিয়ে আজ চূড়ান্ত সত্য হচ্ছে ব্যারিস্টার রফিক-উল হক আর আমাদের মাঝে নেই
এমন শূন্যতায় স্যারের সাথে থাকা কিছু ব্যক্তিগত স্মৃতি মনে পড়ছে
সময়টা ২০১২ সাল
তখন আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতার্কিক
একটি আলোচনা অনুষ্ঠানে স্যার প্রধান অতিথি আর আমি তরুণ শিক্ষার্থীদের পক্ষে বক্তা
সঞ্চালকের ডাকে স্যারকে সামনে রেখে ভয়ে ভয়ে মঞ্চে উঠলাম
আইন-আদালতের অপ্রত্যাশিত কিছু বাস্তবতা তুলে ধরে স্যারের কাছে জানতেই চাইলাম এসবের জন্য কে দায়ী? আপনাদের মত জ্যেষ্ঠদের কি কোন দায় নেই? কিংবা আপনারা নিরব কেন? সর্বোপরি এমন বাংলাদেশ কী প্রত্যাশা করেছিলেন? স্যার মঞ্চে বসে মৃদু হাসলেন
এরপর প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আমার প্রশ্নের প্রসঙ্গ টেনে বললেন, 'আমাদের এটা মনে রাখতে হবে যে, বাংলাদেশের বয়স কিন্তু তত নয়
তবু আমাদের দেশটি পৃথিবীর অনেক দেশের থেকে এখনও ভালো আছে
রাজনৈতিক অবস্থার উন্নতি হলে দেশটা আরও এগিয়ে যেত
তবে এটা বিশ্বাস করা উচিত যে, একদিন বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে
আর আমরা যা পারিনি তোমাদের মত তরুণরা তা করে দেখাবে
এরপর ওই বছরই স্যারের সাথে আবার দেখা হয় তারা বাসা 'সুবর্না'য়
রাজধানীর পুরানা পল্টনের ওই বাসায় স্যারের একটি সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম
ওই সময় চারদিকে একটা গুঞ্জন ছিল যে, ব্যরিস্টার রফিক-উল হক পরবর্তিতে দেশের প্রেসিডেন্ট হবেন
এ বিষয়ে জানতেই স্যারের কাছে যাই
তবে স্যারকে এমন প্রশ্ন করার আগে আমার মধ্যে ভীষণ ভয় কাজ করছিল
কারণ, আগে থেকেই জানতাম স্যার মাঝে মাঝে রেগে যান
একপর্যায়ে ভয়ে ভয়ে স্যারের বাসায় গেলাম
স্যার বাসার দোতলা থেকে নিচতলার চেম্বারে এসে বসলেন
আমি পরিচয় দিয়ে পারিপার্শ্বিক বিভিন্ন প্রশ্ন করা শুরু করলাম
তবে মনে-মনে একটা সিদ্ধান্ত নিলাম যে, প্রেসিডেন্ট সংক্রান্ত প্রশ্নটা সবার শেষে করব
কারণ, স্যার যদি রেগে যান এবং পরে যদি আর কোন উত্তর না দেন তাহলে কিছু উত্তর নিয়ে তো ফেরা যাবে
এই ভাবনা অনুযায়ীই একে একে স্যারের মানব সেবা ও আইন পেশা সংক্রান্ত বিষয়ে জানলাম
অবশেষে বললাম, স্যার আপনি যদি রাগ না করেন একটা বিষয় জানতে চাই? স্যার বললেন, কী জানতে চাও?
বললাম, স্যার ইদানিং অনেকেই বলছেন আপনি পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি হতে পারেন
এক্ষেত্রে আপনার উত্তর কী? স্যার কয়েক সেকেন্ড নিরব থেকে বললেন, 'যারা ক্ষমতায় আসবে তারাই প্রেসিডেন্ট বানাবে
আর প্রেসিডেন্ট আমাকে করবে, নাকি অন্য কাউকে করবে কী করে বলব?
স্যারের এই উত্তরকেই শিরোনাম করে পরে তার সাক্ষাতকার লিখলাম
এরপর সুপ্রিম কোর্ট বিটে সাংবাদিকতার সূত্রে স্যারের সাথে অনেকবার দেখা ও কথা হয়েছে
নিউজের প্রয়োজনে বিভিন্ন সময় ফোনে স্যারের মন্তব্যও নিয়েছি
আর আদালতে কয়েকটি শুনানিতে স্যারের যুক্তিনির্ভর বক্তব্য শুনে মুগ্ধ হয়েছি
দেশের উচ্চ আদালতও অনেক বিষয়ে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে ব্যরিস্টার রফিক-উল হকের অভিমত নিয়েছেন
তবে অসুস্থতার কারণে টানা কয়েক বছর স্যার আইন আদালত থেকে দূরে ছিলেন
নিজ বাসা সুবর্নায়ই কাটছিল তার একাকী জীবন
অবশেষে দেশের এই প্রবীণ আইনজীবী আজ চলে গেলেন না ফেরার দেশে
বনানী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিন
এমন শূন্যতার দিনে তার একমাত্র ছেলে রয়েছেন দেশের বাইরে
(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব
চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে
ঝিনাইদহের মহেশপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে
শুক্রবার সকালে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রাম ও খালিশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে রাস্তা পার হচ্ছিল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আব্দুল হামিদের ছেলে মামুনুর রশিদ (৩০)
এসময় ঢাকা থেকে জীবননগর গামী রয়েল পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়
এতে সে ঘটনাস্থলেই নিহত হয়
অপরদিকে মহেশপুর উপজেলার সেজিয়া গ্রামের জানলাকাটা ব্রীজ এলাকায় গরু বোঝায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়
এতে ঘটনাস্থলেই ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আবুল হোসেনের ছেলে সবুজ হোসেন (৩২) নিহত হয়
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে
এ ঘটনায় আলাদা দুটি অপমৃত্যু মামলা হয়েছে
টপ নিউজ মহেশপুর
: ( )