content
stringlengths
0
129k
৩০ নভেম্বর, ২০২১ ১৫:১২ ১৯৬ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
অনুমতি ছাড়া জেমস ও মাইলসের ৮টি গান ১৪ বছর ধরে ওয়েলকামটিউন হিসেবে ব্যবহার করায় কপিরাইট আইনে বাংলালিংকের বিরুদ্ধে মামলা করেছিলেন জেমস ও মাইলস
সেই মামলায় জামিন পেয়েছেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অ্যাসসহ চারজন
জামনি পাওয়া অন্য তিনজন হলেন- প্রতিষ্ঠানটির চিফ কমপ্লায়েন্স অফিসার এম নুরুল আলম, চিফ করপোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান এবং হেড অব ভ্যাস অনিক ধর
মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তারা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন
শুনানি শেষে বিচারক আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করেন
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন
এসময় তিনি বলেন, জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করতে আসেন
বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন
এছাড়া থানায় যদি মামলা না নেয় তাহলে আদালতে এসে মামলার আবেদন করতে বলেন
এর আগে ১০ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে এ দুই মামলা করেন তারা
আদালত তাদের এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেন
সেদিন জেমস আদালতে উপস্থিত হন
এছাড়া মাইলসের পক্ষে দুজন উপস্থিত ছিলেন
আবারও সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ
24. এসএম
পরবর্তী খবর
সেই লেডি বাইকার রিয়ার পক্ষে আদালতে ব্যারিস্টার সুমন
৩০ নভেম্বর, ২০২১ ১৩:৪৯ ৪৩১ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
লেডি বাইকার রিয়া রায় ও ব্যারিস্টার সুমন
সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায় মাদক মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন
তিনি এখনও পতালক রয়েছেন
রিয়ার পক্ষে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উচ্চ আদালতে শুনানি করবেন
মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন
এসময় তিনি বলেন, হাইকোর্টের একটি ফৌজদারি বেঞ্চে লেডি বাইকার রিয়া রায়ের জামিন আবেদন করেছি
তার পক্ষে আমি নিজেই শুনানি করব
পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ৭ নভেম্বর সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে মাদকসহ গ্রেফতার হন রিয়ার প্রেমিক আরমান সামী
ওই ঘটনায় আরমান সামীকে প্রধান আসামি করে রিয়াসহ দুই জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে সিলেট বিমানবন্দর থানা পুলিশ
মামলার এজাহারে বলা হয়, ৫০০ গ্রাম মদ, ১০ পিস ইয়াবা ও দুই প্যাকেট গাঁজাসহ গ্রেফতার করার পর প্রেমিক সামী জানায় তার সঙ্গে লেডি বাইকার রিয়াও ছিল
কৌশলে সে পালিয়ে গেছে
সামীর মা-বাবা বলেন, টিকটকে একসঙ্গে ভিডিও তৈরি করত সামী ও রিয়া
সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম
তবে রিয়া হিন্দু ধর্মের এজন্য সামীকে প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিল পরিবার
সিলেট মেট্রোপলিটন পুলিশের তদন্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দাশ জানান, রিয়াকে গ্রেফতার করার জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে
বর্তমানে জেলে আছেন রিয়ার প্রেমিক আরমান সামী
ভোটে হারলো দুই সতীনই, স্বামীর ক্ষোভ তৃতীয় স্ত্রীর ‍উপর
24. এসএম
পরবর্তী খবর
বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি
এবার জাহাঙ্গীরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
২৯ নভেম্বর, ২০২১ ১৬:৩৬ ২০৭ প্রিন্ট করুন
অনলাইন ডেস্ক
সাময়িক বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলম (ফাইল ছবি)
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বহিষ্কৃত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে
সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে ঢাকা আইনজীবী সমিতির সদস্য ওমর ফারুক আসিফ এ মামলা করেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন
এদিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন
এরপর শুনানি শেষে আদালত মামলার অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৬ জানুয়ারির মধ্যে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন
'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি' (বায়রা)-এর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ ক্লিয়ারেন্স সহজ করার চেষ্টা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভূমধ্যসাগরে মানুষ ডুবে মারা যাওয়ার যতগুলো ঘটনা ঘটেছে, সে জন্য মানুষ পুলিশকেই জবাবদিহি করছে
পুলিশের কথাই বলছে যে, পুলিশ কী করছে? কিভাবে এসব মানুষ পুলিশের চোখ আড়াল করে পাচার হলো?'
জনশক্তি রপ্তানির ডিমান্ড লেটার পাওয়ার পর কর্মীদের বিদেশে যেতে পুলিশ ক্লিয়ারেন্স উঠিয়ে দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা
তারা বলছেন, পুলিশ ক্লিয়ারেন্সের নামে ২০ দিনের বেশি সময় নষ্ট হয়ে যায়
পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরনের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয় না
বুধবার রাজধানীর হোটেল শেরাটনে মানব পাচার আইনের হয়রানি থেকে মুক্ত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 'বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি' (বায়রা)-এর পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়
এই অনুষ্ঠানেই পুলিশ ক্লিয়ারেন্স বাতিলের দাবি জানান জনশক্তি রপ্তানিকারক রিক্রুটিং এজেন্সির মালিকরা
ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে পুলিশ ক্লিয়ারেন্স সহজ করার চেষ্টা করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'ভূমধ্যসাগরে মানুষ ডুবে মারা যাওয়ার যতগুলো ঘটনা ঘটেছে, সে জন্য মানুষ পুলিশকেই জবাবদিহি করছে
পুলিশের কথাই বলছে যে পুলিশ কী করছে? কিভাবে এসব মানুষ পুলিশের চোখ আড়াল করে পাচার হলো? পুলিশ তখন দায়িত্ববোধ থেকে মামলা করতে বাধ্য হয়
এ জন্য ভালো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়
বৈধভাবে পাঠালে সমস্যা হওয়ার কথা না
অল্প সময়ে যাতে পুলিশ ক্লিয়ারেন্স হয়, সেই ব্যবস্থা করছি
তিনি বলেন, 'ইতিমধ্যে ই-পাসপোর্ট ও বিমানবন্দরে ই-গেট চালু হয়েছে
এ ছাড়া কয়েক দিনের মধ্যে এসব গেটে ভিসা সঠিক আছে কি না, সেটাও চেক করা যাবে
সবকিছু ঠিক থাকলে গেট অটো চালু হয়ে যাবে
এতে পুলিশের ভিসা চেক করার দরকার হবে না
ইমিগ্রেশনে লাইন ধরে দাঁড়াতে হবে না
গেস্ট অব অনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, 'জনশক্তি রপ্তানিতে গার্মেন্টসের রেমিট্যান্স বেশি
গত বছর ২৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে
করোনার কারণে গত বছর আগের চেয়ে কম ৭ থেকে ১০ লাখ মানুষ বিদেশে গেছে
মানুষ বিদেশে না গেলে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়ত
বিশেষ অতিথির বক্তব্যে বায়রা'র সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী বলেন, 'বিদেশে কর্মী যেতে পুলিশ ক্লিয়ারেন্স উঠিয়ে দেয়া উচিত
পৃথিবীর কোথাও পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন হয় না
পুলিশ কিয়ারেন্স করতে ২০ দিন সময় লেগে যায়
এ ছাড়া আনুষঙ্গিক কাজ করতে প্রায় তিন মাস সময় লাগে
এ কারণে ডেসপাস কমে যায়
ব্যবসায়ীরা কাজ করতে পারে না
তিনি আরও বলেন, 'যে পরিমাণ লাইসেন্স দেওয়া হয়েছে বিএমইটিতে সে পরিমাণ জনশক্তি নাই
জনশক্তি বাড়ানো দরকার
তিনি জানান, সৌদিতে এনলিস্টেড থাকার পরও কয়েক শ এজেন্সিকে দূতাবাস কাজ করার সুযোগ দিচ্ছে না
এজেন্সিগুলো সৌদি আরবে কর্মী পাঠাতে পারছে না
অনুষ্ঠানে বায়রা'র সাবেক সভাপতি বেনজির আহমদ এমপির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম, বায়রার সাবেক সভাপতি আবুল বাসার, সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী, শাহাদাত হোসেন, শামীম আহম...
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
এ বিভাগের আরো খবর
শুধু ঢাকায় নয়, সারা দেশে হাফ ভাড়া চান শিক্ষার্থীরা
নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: এবার মূল চালকের স্বীকারোক্তি
আদালত প্রাঙ্গণেও বেপরোয়া পাপিয়া
মঈনুদ্দিনকে বাসচাপা দেয়ার কথা স্বীকার
ফ্লাইওভারের নিচে বৃদ্ধের মরদেহ
ডিআরইউর নেতৃত্বে মিঠু-হাসিব
ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
৫ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
অনাবিল পরিবহনের সুপারভাইজার গ্রেপ্তার
অনির্বাণ বিশ্বাস, ঢাকা
১ ডিসেম্বর, ২০২১ ০১:৫৯
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ০২:১০