content
stringlengths
0
129k
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
র‍্যাব হেফাজতে অনাবিল পরিবহনের সুপারভাইজার গোলাম রাব্বী ওরফে রহমান
ছবি: সংগৃহীত
রামপুরা বাজার এলাকায় সোমবার রাতে একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে অনাবিল পরিবহনের একটি বাস চাপা দেয়
ঘটনাস্থলে তার মৃত্যু হলে এলাকার লোকজন অনাবিল পরিবহনের বাসটি আটক করে
বিক্ষুব্ধ জনতা বাসটির চালককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করলেও সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান
রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মঈনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় বাসটির সুপারভাইজার গোলাম রাব্বী ওরফে রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সায়েদাবাদ এলাকা থেকে র‍্যাব-৩ তাকে গ্রেপ্তার করে
র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, সোমবার রাতে রামপুরা বাজার এলাকায় একরামুন্নেসা স্কুলের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনকে অনাবিল পরিবহনের একটি বাস চাপা দেয়
ঘটনাস্থলে তার মৃত্যু হলে এলাকার লোকজন অনাবিল পরিবহনের বাসটি আটক করে
বিক্ষুব্ধ জনতা বাসটির চালককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করে
তবে বাসটির সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান
তিনি আরও জানান, র‌্যাব-৩ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সায়েদাবাদ থেকে অনাবিল বাসের সুপারভাইজার গোলাম রাব্বীকে গ্রেপ্তার করে
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী দাবি করেছেন, বাসটির অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে
বাস চাপায় একজনের মৃত্যুর বিষয় টের পেয়ে তিনি পালিয়ে যান
এরপর ঢাকার বাইরে আত্মগোপনে যেতে সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌঁছলে র‍্যাব তাকে ধরে ফেলে
এর আগে মঙ্গলবার ভোরে রাজধানীর র‍্যাবের হাতে ধরা পড়েন অনাবিল পরিবহনের হেলপার চান মিয়া
তিনিও স্বীকার করেন, বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলেই স্কুলছাত্র মঈনুদ্দিন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়
সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলের নিহত হয় শিক্ষার্থী মঈনুদ্দিন
এ ঘটনার পর আশপাশের উত্তেজিত লোকজন ধাওয়া করে বাসটির চালককে ধরে পিটুনি দেন
ঘটনাস্থলে জ্ঞান হারানোর পর পুলিশ বাসচালক সোহেল রানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে
ওই ঘটনায় রামপুরায় ১২টি বাসে আগুন-ভাঙচুর চালায় উত্তেজিত জনতা
মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে স্কুলছাত্র নিহতের ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ করা হয়
৫ ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধের পর বেলা ৩টার পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
শুধু ঢাকায় নয়, সারা দেশে হাফ ভাড়া চান শিক্ষার্থীরা
রাহুল শর্মা, ঢাকা
৩০ নভেম্বর, ২০২১ ১৬:৫৭
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ২২:২০
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
নিরাপদ সড়কের দাবিতে বিআরটিএ ভবনের সামনে মঙ্গলবার দুপুরে অবস্থান নেন শিক্ষার্থীরা
ছবি: রাহুল শর্মা/নিউজবাংলা
সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বুধবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে বিআরটিএ ছাড়েন শিক্ষার্থীরা
শুধু ঢাকা মহানগরে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা
সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বুধবার শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বিকেল ৪টা ১০ মিনিটে তারা বিআরটিএ ছাড়েন
এর আগে স্টেট ইউনিভার্সিটির ছাত্র ইনজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বিআরটিএ চেয়ারম্যানের সঙ্গে দেখা করে ৯ দফা দাবি উত্থাপন করেন
বৈঠক শেষে বেরিয়ে ইনজামুল জানান, দাবি পূরণের বিষয়ে তেমন আশ্বাস মেলেনি
স্টেট ইউনিভার্সিটির এ শিক্ষার্থী বলেন, 'কাল (বুধবার) সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে
তিনি আরও বলেন, 'শুধু ঢাকা মহানগরের মধ্যেই ছাত্ররা পড়ালেখা করে না
সারা দেশে ছাত্ররা পড়ালেখা করছে
'যদি হাফ পাস ভাড়া দিতে হয়, একসঙ্গে একযোগে সারা দেশে ছাত্রদের হাফ পাস ভাড়ার দাবি মেনে নিতে হবে
শুধু মুখের কথায় হবে না
আইন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষার্থীদের শান্ত করতে হবে
মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিট থেকে বিআরটিএ ভবনের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা
ওই সময় তারা 'নিরাপদ সড়ক চাই', 'ছাত্ররা মরবে কেন প্রশাসন জবাব চাই'য়ের মতো বিভিন্ন স্লোগান দিতে থাকেন
৯ দফা দাবি
বিআরটিএ ভবনের সামনে অবস্থান নেয়া শিক্ষার্থীরা ৯ দফা দাবি করেন
১. দ্রুত বিচার ট্রাইব্যুনালে শিক্ষার্থীসহ সব সড়ক হত্যার বিচার করতে হবে ও ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে
২. ঢাকাসহ সারা দেশে সকল গণপরিবহনে (সড়ক, নৌ, রেলপথ ও মেট্রোরেল) শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে
৩. গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য যথাস্থানে ফুটপাত, ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপত্তা ব্যবস্থা দ্রুততর সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে
৪. সড়ক দুর্ঘটনায় আহত সব যাত্রী এবং পরিবহন শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে
৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং স্পেস নির্মাণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে
এ ক্ষেত্রে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে
৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ও যথাযথ তদন্তসাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে
৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সব কর্মকাণ্ডের ওপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
৮. আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ঢাকাসহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থাপনা অবিলম্বে স্বয়ংক্রিয় ও আধুনিকায়ন এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে
৯. ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা বৃদ্ধির জন্য একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে
বাস ভাড়া অর্ধেকসহ নিরাপদ সড়কের দাবিতে কয়েক দিন ধরে রাজধানীর বিভিন্ন সড়কে আন্দোলন করেন শিক্ষার্থীরা
তাদের এ আন্দোলনের মধ্যে মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, ঢাকা মহানগরে কিছু শর্তসাপেক্ষে হাফ ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
নটর ডেম শিক্ষার্থীর মৃত্যু: এবার মূল চালকের স্বীকারোক্তি
হীরক পাশা , ঢাকা
৩০ নভেম্বর, ২০২১ ১৯:১৯
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৯:৩৩
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ডিএসসিসির ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত নটর ডেমের শিক্ষার্থী নাঈম হাসানের কাছ থেকে পাওয়া যায় লাইব্রেরি কার্ডটি
মঙ্গলবার দুই দিনের রিমান্ড শেষে ডাম্প ট্রাকের মূল চালক হারুন মিয়াকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান
আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা তার জবানবন্দি রেকর্ড করেন
এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন
ময়লাবাহী গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী মো. রাসেল খানের পর এবার ওই ডাম্প ট্রাকের মূল চালক হারুন মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
মঙ্গলবার দুই দিনের রিমান্ড শেষে হারুন মিয়াকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান
আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা
মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা তার জবানবন্দি রেকর্ড করেন
এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন
পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেন
গত ২৭ নভেম্বর মামলার তদন্তের স্বার্থে হারুন মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের হেফাজতে পায় পুলিশ
এ মামলায় সোমবার পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন
মামলার ঘটনায় জানা যায়, গত ২৪ নভেম্বর বেলা ১১টার দিকে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে নটর ডেম কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী নাঈম হাসানকে ধাক্কা দেয় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ডাম্প ট্রাক (রেজি: নম্বর ঢাকা মেট্রো শ ১১-১২৪৪)
এ সময় গাড়িটি চালাচ্ছিলেন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী রাসেল খান
পরে গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ অফিসের পূর্বপাশ থেকে ঘাতক ট্রাক ও চালকের আসনে থাকা রাসেল খানকে আটক করে
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা শাহ আলম দেওয়ান পল্টন থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা করেন
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
আদালত প্রাঙ্গণেও বেপরোয়া পাপিয়া
হীরক পাশা , ঢাকা