content
stringlengths
0
129k
৩০ নভেম্বর, ২০২১ ১৮:১৮
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৮:৫৪
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
শামীমা নুর পাপিয়া
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে হাজিরা দিতে আনা হয় শামিমা নুর পাপিয়াকে
এ সময় তিনি ঝালমুড়ি আর চানাচুরে মত্ততা দেখান
কাঠগড়ায় সহযোগী অন্য আসামিদের সঙ্গে দফায় দফায় শলাপরামর্শও করেন তিনি
যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া আদালত প্রাঙ্গণেও বেপরোয়া আচরণ দেখালেন
মামলার আসামি হিসাবে আদালতে হাজিরা দিতে এসে ঝালমুড়ি আর চানাচুরে মত্ততা দেখালেন এই আলোচিত নারী
বেশ আয়েশ করে পানি পান করতেও দেখা যায় তাকে
কম যাননি পাপিয়ার শুভাকাঙ্ক্ষী এক ব্যক্তিও
মুড়ি-চানাচুর আর পানির সুবিধা দিতে এক নারী পুলিশ সদস্যকে টিপস দিতে দেখা গেছে তাকে
এজলাস কক্ষের ছবি তোলা নিষিদ্ধ থাকায় ওই ঘটনা ক্যামেরায় ধারণ করা যায়নি
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালতে হাজিরা দিতে আনা হয় শামিমা নুর পাপিয়াকে
তিনি আইনজীবীদের বসার জন্য এজলাস কক্ষে স্থাপন করা সোফায় বসা থাকেন
এক পর্যায়ে কাঠগড়ায় দাঁড়ানো সহযোগী অন্য আসামিদের সঙ্গে তাকে নিচু স্বরে দফায় দফায় শলাপরামর্শ করতেও দেখা যায়
আদালতে তার এমন ব্যতিক্রমী আচরণ উপস্থিত অন্য অনেকেরই নজর কাড়ে
একই আদালতে রমজান আলী নামে আরেক মামলার এক আসামির হাজিরা ছিল
পাপিয়ার এমন আচরণ দেখে তিনি অনেকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'এরা যেখানেই যাক শান্তিতেই থাকে
আদালতের এজলাস কক্ষে এসেও যাচ্ছেতাই আচরণ করছে
আর আমরা মিথ্যা মামলার ঘাণি টানছি
অবৈধ অস্ত্র রাখার দায়ে গত বছরের ১০ অক্টোবর শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত
ঢাকার ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ ওই রায় শোনার সময়ও তাদের মধ্যে কোনো ভাবান্তর দেখা যায়নি
আলোচিত এই দম্পতির বিরুদ্ধে আরো চারটি মামলা বিচারাধীন
তার মধ্যে অস্ত্র আইনের এই মামলায় সবার আগে তাকে ওই সাজা শোনানো হয়
অস্ত্র আইনের ১৯ এর 'এ' ধারায় অবৈধ অস্ত্র রাখার দায়ে পাপিয়া ও সুমনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে
আর ১৯ এর 'এফ' ধারায় অবৈধভাবে গুলি রাখার দায়ে দেয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড
দুই ধারার সাজা একসঙ্গে কার্যকর হবে বলে এই দম্পতিকে মোট ২০ বছরের সাজাই খাটতে হবে
এই দম্পতির বিরুদ্ধে আরো পাঁচটি মামলা বিচারাধীন
এর মধ্যে মানি লন্ডারিংয়ের একটি মামলা তদন্তাধীন
বিশেষ ক্ষমতা আইনের তিনটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে
আর দুর্নীতি দমন কমিশনের এক মামলায় আজ অভিযোগ গঠন করা হয়
জাল টাকা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ও দন্ডবিধিতে পৃথক দুটি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে
আরেকটি মাদক আইনের মামলায়ও সাক্ষ্য গ্রহণ চলছে
একটি মামলায় সাজাসহ মোট ছয়টি মামলার আসামি এই দম্পতি কারাগারের ভেতরেও দোর্দণ্ড প্রতাপে ছড়ি ঘোরান বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট আদালতে অন্য মামলায় হাজিরা দিতে আসা আসামিরা
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
মঈনুদ্দিনকে বাসচাপা দেয়ার কথা স্বীকার
সামদানী হক নাজুম, ঢাকা
৩০ নভেম্বর, ২০২১ ১৬:৫৩
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৮:২৬
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর মঙ্গলবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে চান মিয়াকে আটক করা হয়
চান মিয়া ওই অনাবিল বাসের হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন
অনাবিল পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলেই স্কুলছাত্র মঈনুদ্দিন চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় বলে স্বীকার করেছেন বাসটির সহকারী চান মিয়া
আটক হওয়ার পর র‍্যাবের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় র‍্যাব
সংস্থাটির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর মঙ্গলবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে চান মিয়াকে আটক করা হয়
চান মিয়া ওই অনাবিল বাসের হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন
দুর্ঘটনার পর চান মিয়া ঢাকা ছাড়ার জন্য সায়েদাবাদ গিয়েছিলেন বলে স্বীকার করেন
সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলের নিহত হয় শিক্ষার্থী মঈনুদ্দিন
এ ঘটনার পর আশপাশের উত্তেজিত লোকজন ধাওয়া করে বাসটির চালককে ধরে পিটুনি দেন
ঘটনাস্থলে জ্ঞান হারানোর পর পুলিশ বাসচালক সোহেল রানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে
ওই ঘটনায় রামপুরায় ১২টি বাসে আগুন-ভাঙচুর চালায় উত্তেজিত জনতা
মঙ্গলবার সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে স্কুলছাত্র নিহতের ঘটনার বিচার দাবি করে বিক্ষোভ করা হয়
৫ ঘণ্টার বেশি সময় ধরে সড়ক অবরোধের পর বেলা ৩টার পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
ফ্লাইওভারের নিচে বৃদ্ধের মরদেহ
বুলবুল চৌধুরী , ঢাকা
৩০ নভেম্বর, ২০২১ ২২:২০
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ২২:৩২
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
শ্যামপুর থানার এসআই সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়
রাজধানীর জুড়াইন রেলগেট এলাকায় ফ্লাইওভারের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
শ্যামপুর থানার এসআই সাকিব হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ওই ব্যক্তি কিছুদিন আগে জুড়াইন এলাকায় আসেন
বেশকিছু দিন ধরে তিনি অসুস্থ ছিলেন
শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা যান
তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি
তার পরনে ছিল লুঙ্গি ও ফুলহাতা গেঞ্জি
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় সার্বিয়া
১২ হাজার গার্মেন্ট শ্রমিক নেবে জর্ডান
শেয়ার করুন
ডিআরইউর নেতৃত্বে মিঠু-হাসিব
আল হেলাল শুভ, ঢাকা
৩০ নভেম্বর, ২০২১ ১৯:৩৯
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৯:৫০
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ডিআরইউ নির্বাচনে জয়ীদের একাংশের উচ্ছ্বাস
ছবি: সাইফুল ইসলাম/নিউজবাংলা
প্রাপ্ত ফলে সভাপতি পদে নির্বাচিত হন জার্মান সংবাদ সংস্থা ডিপিএমের বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু
আর সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নূরুল ইসলাম হাসিব
দেশে রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃত্বে এসেছেন নজরুল ইসলাম মিঠু ও নূরুল ইসলাম হাসিব
আগামী এক বছরের জন্য সংগঠনের নেতৃত্ব দেবেন তারা
দিনভর উৎসবমুখর পরিবেশে সংগঠনটির নির্বাচন শেষে মঙ্গলবার সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়
প্রাপ্ত ফলে সভাপতি পদে নির্বাচিত হন জার্মান সংবাদ সংস্থা ডিপিএমের বাংলাদেশ প্রতিনিধি নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বাংলাদেশ পোস্টের বিশেষ প্রতিনিধি নূরুল ইসলাম হাসিব