content
stringlengths
0
129k
উইকিপিডিয়া মৌলিক চিন্তার প্রকাশস্থল নয়
নীতি-সংক্ষেপ:
:
:#
:
:#
:#
আরও দেখুন: উইকিপিডিয়া:কোনো মৌলিক গবেষণা নয়
উইকিপিডিয়া আপনার নিজস্ব চিন্তা বা বিশ্লেষণ প্রকাশের স্থান নয়
মৌলিক গবেষণা
তথা নতুন কোনো তত্ত্ব পেশ করা
যদি অবদানকারীর কোন মৌলিক গবেষণা বা চিন্তাধারা থাকে, তা অন্যান্য স্থানে যেমন "পুনঃনিরীক্ষণকৃত" গবেষণা জার্নাল, অন্যান্য মুদ্রিত প্রকাশনা, ইত্যাদিতে প্রকাশ করতে পারেন
অবদানকারীদের আরও চেষ্টা করা উচিত উইকিপিডিয়াতে দেয়া তথ্যের সাথে তথ্যসূত্র দেওয়ার, যাতে সহজেই আপনার দেওয়া তথ্য যাচাই করা যায়
নতুন কোনো শব্দ বা রীতি উদ্ভাবন করে উইকিপিডিয়াতে প্রয়োগ করবেন না
বিশ্বকোষের নিবন্ধে ব্যবহারকারী-কৃত সমালোচনা থাকা উচিত নয়
অবশ্যই সমালোচনা-মূলক বিশ্লেষণ দেওয়া যেতে পারে, তবে তা উইকিপিডিয়ার বাইরের কোনো যাচাইযোগ্য সূত্রের উপর ভিত্তি করে
ব্যক্তিগত প্রবন্ধ বা ব্লগ-এ স্থান পাওয়ার উপযুক্ত টেক্সট উইকিপিডিয়ার কোনো নিবন্ধে যোগ করবেন না
সমসাময়িক ঘটনাবলি সম্বন্ধে ব্যক্তিগত মতামত দেবেন না
আপনি আলোচনা পৃষ্ঠাতে বা ব্যবহারকারীদের কথাবার্তা পৃষ্ঠাতে আলোচনা করতে পারেন, কিন্তু নিবন্ধের মধ্যে নয়
উইকিপিডিয়া আপনার নিজস্ব চিন্তাধারা বা গবেষণা প্রকাশের স্থান নয়
এছাড়া আপনি এমন কোনো তথ্যও এখানে যোগ করতে পারবেন না, যা অন্য কোথাও প্রকাশিত হয় নি
অনুগ্রহপূর্বক নিম্নের বিষয়গুলোর ক্ষেত্রে উইকিপিডিয়া ব্যবহার করবেন না:
প্রাথমিক (মৌলিক) গবেষণা
যেমন: কোনো তত্ত্ব, বা সমাধান প্রস্তাব করা, মৌলিক আইডিয়া, কোনো পরিভাষার সংজ্ঞা, নতুন শব্দ ব্যবহার ইত্যাদি পরিহার করুন
আপনার যদি নিজস্ব কোনো গবেষণাপত্র থেকে থাকে, অনুগ্রহপূর্বক তা কোনো পুনঃনিরীক্ষকৃত জার্নাল, বা এধরনের কোনো অনলাইন ওয়েবসাইটে তা প্রকাশ করুন
এবং উইকিপিডিয়ায় আপনার কাজটি সম্মন্ধে নিবন্ধ হতে পারে, যখন এটি জ্ঞানের শাখা হিসেবে নিজেকে প্রকাশ করবেন
নির্ভরযোগ্য উৎস এ ধরনের তথ্য সূত্রের উদ্ধৃতি প্রকাশের মাধ্যমে নিবন্ধটিকে আরো বেশি যাচাইযোগ্য করে তুলবে
সেই সাথে এটি সম্পাদককে তাঁর কাজে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি আননয়েও সহায়তা করবে
মৌলিক আবিষ্কার
যদি আপনার পরিচিত কেউ কোনো কিছু আবিষ্কার করে, তবে সেটি ততক্ষণ পর্যন্ত উল্লেখযোগ্য নয়, যতোক্ষণ না এটির ওপর কোনো একাধিক, স্বাধীন, ও নির্ভরযোগ্য সূত্র প্রতিবেদন প্রকাশ করছে
ব্যক্তিগত রচনাবলী
এটি হচ্ছে কোনো বিষয়বস্তুর ওপর বিশেষজ্ঞদের দ্বারা তৈরি ঐকমত্য গৃহীত হওয়া ছাড়াই আপনার নিজস্ব ধারণা
অবশ্যই প্রত্যেকটি মানুষের জ্ঞান উইকিপিডিয়ায় মুক্তভাবে সংকলন করা উইকিপিডিয়ার উদ্দেশ্য, কিন্তু এটি নিজস্ব জ্ঞানকে সমগ্র মানুষের জন্য প্রযোজ্য জ্ঞানে পরিণত করা বা ছড়িয়ে দেওয়ার পরিবহণ নয়
কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে কিছু মতামত আলোচনা করা বা উল্লেখ করা প্রয়োজনীয় হতে পারে, কিন্তু সেক্ষেত্রে অন্য কেউ যেনো সে ব্যাপারটা লেখে সেজন্য অপেক্ষা করুন
উইকিপিডিয়া সম্পর্কে আপনার রচনা তৈরি করাকে উৎসাহ প্রদান করা হয়, যা আপনি করতে পারেন, আপনার ব্যবহারকারী পাতা, বা মেটা-উইকিতে
আলোচনা সংগঠন
অনুগ্রহপূর্বক একটি বিশ্বকোষ রচনা করতে প্রয়োজনীয় গঠনমূলক আলোচনা করতে চেষ্টা করুন
আপনি কোনো উইকিপিডিয়ানের সাথে তাঁর আলাপ পাতায় প্রয়োজনীয় উইকিপিডিয়া সম্পর্কিত বার্তা আদান-প্রদান করতে পারেন
এছাড়া কোনো নিবন্ধের কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে আপনি ঐ নিবন্ধের আলোচনা পাতায়ও আলোচনা করতে পারেন
কিন্তু কোনো অবস্থাতেই নিবন্ধ পাতায় এ বিষয়ে আলোচনা করবেন না, বা আলোচনার ছোঁয়া রাখবেন না
এবং আলোচনার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আলোচনাটি যেনো সম্পর্কিত নিবন্ধ উন্নয়নের জন্য হয়, ব্যক্তিগত রেষারেষির সেখানে রাখবেন না
এছাড়া উইকিপিডিয়া সংক্রান্ত কোনো প্রশ্ন, যা সম্পর্কিত নিবন্ধের সাথে সংশ্লিষ্ট নয়, তা আলাপ পাতায় না করে বরং উইকিপিডিয়া প্রশ্ন পাতায় রাখুন
এছাড়া আপনি কোনো উইকিপিডিয়ানের সাথে নিয়মতান্ত্রিকতার বাইরে আলাপ করতে চাইলে তাকে আইআরসি চ্যানেলে ডেকে নিয়ে আলাপ করতে পারেন
বাংলা উইকিপিডিয়ার জন্য আইআরসি চ্যানেল হিসেবে #- ব্যবহার করতে পারেন
এই আইআরসি চ্যানেলটি কোনো মেসেজ বোর্ড নয়, এখানে প্রয়োজনী বির্তক নিরসনের জন্য ব্যবহৃত হয়
সংবাদমাধ্যম
উইকিপিডিয়া কোনো সদ্য-প্রকাশিত সংবাদ বা ব্রেকিং নিউজ প্রকাশের স্থান নয়
কারণ উইকিপিডিয়া কোনো প্রাথমিক সূত্র নয়
উইকিপিডিয়ার তথ্যসমূহকে অন্য নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা যাচাইকৃত হতে হয়
যদি উইকিমিডিয়ার আরেকটি প্রকল্প উইকিসংবাদ কোনো খবরের প্রাথমিক তথ্যসূত্র হতে পারে
যদিও বর্তমানে খবরে প্রচারিত হয়, এমন অনেক বিষয়ে উইকিপিডিয়ায় নিবন্ধ আছে, কিন্তু তাতে তথ্যাদি পরিবর্তনের জন্য তথ্যটিকে নির্ভরযোগ্য উৎস দ্বারা যাচাইকৃত হতে হয়
উইকিপিডিয়া কোনো প্রচারযন্ত্র নয়
নীতি-সংক্ষেপ:
:
:
:
:
:
:
উইকিপিডিয়া কোনো তদবির, যুদ্ধক্ষেত্র, প্রচার, ও বিজ্ঞাপন চালানোর স্থান নয়
এটি উইকিপিডিয়ার সকল নিবন্ধ, বিষয়শ্রেণী, ছকপাতা, আলাপ পাতা এবং ব্যবহারকারী পাতা গুলোর জন্য প্রযোজ্য
সুতরাং উইকিপিডিয়াতে স্থান পাওয়া বিষয়াদি গুলোতে যা থাকবে না, তাহলো:
উদ্দেশ্যমূলক প্রচার, ওকালতি বা তদবির যে কোনো প্রকারের : বাণিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয়, বা এ জাতীয় সব
অবশ্যই, কোনো একটি নিবন্ধ বস্তুনিষ্ঠ ভাবে ঐ সকল বিষয়গুলোর ব্যাপারে তথ্য প্রকাশ করতে পারে শুধু মাত্র তখনই যখন বিষয়টিকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বর্ণনা করার চেষ্টা করা হবে
আপনি ইচ্ছা করলে আপনার পছন্দের দৃষ্টিভঙ্গির ভালো দিকগুলো নিয়ে ব্লগ লিখে বা ফোরামে আলোচনার মাধ্যমে বিষয়টির ব্যাপারে জনসাধারণকে রাজি করাতে পারেন
অসম্পূর্ণ মতবাদ
যদিও কিছু কিছু বিষয়, বিশেষত যে বিষয়গুলো সাম্প্রতিক ঘটনাবলী ও রাজনীতির নিয়ে, তা মানুষকে আবেগ তাড়িত করে তাদের পছন্দের মতবাদের পক্ষে তদবির করার ব্যাপারে অতি উৎসাহী করে তুলতে পারে, উইকিপিডিয়া এরকম কোনো কিছুর মাধ্যম নয়
প্রকাশনার ক্ষেত্রে নিবন্ধ গুলোকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ভাবে, বিশেষত সাম্প্রতিক ঘটনাবলীর ক্ষেত্রে, যুক্তিসঙ্গত, এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে তথ্য প্রকাশ করতে হবে
তাছাড়া, উইকিপিডিয়ার লেখকদের সব সময় ঐ সমস্ত বিষয় গুলোর নিয়ে নিবন্ধ লেখার ব্যাপারে আগ্রহী থাকা উচিত যা সহজে পুরনো হয়ে যায় না
তবে, উইকিপিডিয়ার সহযোগী প্রকল্প উইকিসংবাদের নিবন্ধগুলোতে ধারাবিবরণী মূলক লেখা অনুমোদন করে
কেলেঙ্কারির প্রচার বা কুৎসা রটানো
জীবিত ব্যক্তির সংক্রান্ত নিবন্ধের ক্ষেত্রে তা উচ্চ মানসম্পন্ন হওয়া প্রয়োজন
দায়িত্বজ্ঞানহীন বা ক্ষতিকর কোনোকিছু ব্যক্তিঅধিকার ক্ষুণ্ন করতে পারে, যা সবসময় এড়িয়ে চলা উচিত
এ সংক্রান্ত নিবন্ধসমূহ অবশ্যই কোনো ব্যক্তিকে আক্রমণ না করে বা তাঁর সম্মান ক্ষুণ্ন না করে লিখতে হবে
আত্মপ্রচার
আপনার নিজের সম্মন্ধে বা আপনি ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে সংশ্লিষ্ট এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্মন্ধে আপনার উইকিপিডিয়ায় নিবন্ধ লেখার ইচ্ছে হতে পারে
এক্ষেত্রে মনে রাখবেন যে, উইকিপিডিয়ার সর্বব্যাপী নীতিসমূহ অন্যান্য সকল নিবন্ধের মতো আপনার সংক্রান্ত নিবন্ধটির ওপরেও বর্তায়
যেমন: আপনার লেখায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকা প্রয়োজন, এবং নিজের সম্মন্ধে, অথবা নিজের প্রকল্প বা সংস্থার ওপর লেখার ক্ষেত্রে এটা বজায় রাখা খুবই কষ্টসাধ্য
নিজের জীবনীমূলক নিবন্ধে অপ্রয়োজনীয় বা অগ্রহণযোগ্য লিংক সৃষ্টি এবং তথ্যসূত্র উল্লেখ করা উইকিপিডিয়া নীতিসিদ্ধ নয়
বিস্তারিত জানতে দেখুন: উইকিপিডিয়া:অটোবায়োগ্রাফি, উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা এবং উইকিপিডিয়া:স্বার্থের সংঘাত
কোনো প্রতিষ্ঠান বা পণ্য বা প্রদানকৃত সেবার ওপর নিবন্ধ অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, বিষয়ভিত্তিক, সঠিক তথ্যসমৃদ্ধভাবে লিখতে হবে
নিবন্ধে অবশ্যই নির্ভরযোগ্য তৃতীয় পক্ষ থেকে যাচাইযোগ্য তথ্যসূত্র প্রদান করতে হবে
অর্থাৎ ছোটখাটো গ্যারাজ বা প্রতিষ্ঠানের ওপর স্বয়ংসম্পূর্ণ নিবন্ধ গ্রহণযোগ্য নয়
বহিঃসংযোগ হিসেবে বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিংক গ্রহণযোগ্য যদি তাঁদের সাথে নিবন্ধ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ যোগাযোগের প্রমাণ থাকে
উইকিপিডিয়া কোনো প্রকল্পকে এনডোর্স করে না এবং এর সাথে অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো প্রকার ব্যবসায়িক যোগসূত্র (অ্যাফিলিয়েশন) নেই
বিস্তারিত জানতে আরো দেখুন: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (প্রতিষ্ঠান ও কোম্পানি) (ব্যবসায়িক প্রতিষ্ঠানের উল্লেখযোগ্যতা জানতে)
কোনো প্রচারমূলক কারণ বা কর্মকাণ্ড বা ঘোষণা সম্মন্ধে (যদি সেটা অবাণিজ্যিকও হয়) লিখতে উইকিপিডিয়াকে নয়, বরং কোনো ফোরাম ব্যবহার করুন
উইকিপিডিয়া নীতিমালা ও নির্দেশাবলী সম্পর্কে ব্যবহারকারী পাতায় সমস্যার সৃষ্টি করে না এমন কোনো বক্তব্য বা মতামত লেখা নিয়মসিদ্ধ, যখন এটি বর্তমান বা ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ডের সাথে সম্পর্কযুক্ত
উইকিপিডিয়া কোনো লিংক, ছবি, বা অন্যান্য মিডিয়া ফাইল রাখার ভান্ডার নয়
নীতি-সংক্ষেপ:
:
:
:
:
উইকিপিডিয়া কোনো মিরর সাইট বা লিংক, চিত্র, বা মিডিয়া ফাইলের ভাণ্ডার নয়
[২] উইকিপিডিয়ার নিবন্ধগুলো যা নয়:
বহিঃসংযোগের সংগ্রহশালা বা ইন্টারনেট ডিরেক্টরি
তবে নিবন্ধের সাথে সামঞ্জস্যপূর্ণ এক বা একাধিক বহিঃসংযোগ যোগ করাতে কোনো সমস্যা নেই
যদিও নিবন্ধে অতিরিক্ত বহিঃসংযোগ ব্যবহার করলে তা উইকিপিডিয়ার উদ্দেশ্য থেকে বিচ্যুত করতে পারে
যেমন কোনো নিবন্ধে নিবন্ধ সংশ্লিষ্ট একগাদা ফ্যানসাইটের (ভক্তবৃন্দের নিজস্ব ওয়েবসাইট) লিংক যোগ না করে সবচেয়ে বড় ফ্যানসাইটটির লিংক যোগ করা যেতে পারে