content
stringlengths
0
129k
বহিঃসংযোগের ওপর নির্দেশনামূলক সহায়তা পেতে দেখুন উইকিপিডিয়া:বহিঃসংযোগ
আন্তসংযোগের সংগ্রশালা নয়
এটি দ্ব্যর্থতা নিরসনের জন্য প্রযোজ্য নয়, কারণ দ্ব্যর্থতা নিরসন পাতার সৃষ্টিই হয়েছে ঐ নিবন্ধ শিরোনামের সাথে মিল রয়েছে এমন সকল নিবন্ধের লিংক দেবার জন্য
পাবলিক ডোমেইনে মুক্ত কোনো প্রকাশিত কাজের সংগ্রহশালা নয়
যেমন: সম্পূর্ণ পাবলিক ডোমেইনে মুক্ত সম্পূর্ণ বই বা সোর্স কোড, ঐতিহাসিক দলিলাদি, পত্র, আইন ইত্যাদি
এগুলোর মৌলিক কাজটি সরাসরি উইকিপিডিয়া নিবন্ধে উপস্থাপন প্রযোজ্য না হলে তা উইকিপিডিয়ায় সংগ্রহ করা থেকে বিরত থাকুন, বরং এগুলোর জন্য যথাযথ স্থানে তা দিন
যেমন: মুক্ত দলিল, চিঠি, বই প্রভৃতি উইকিসংকলনে যাবার যোগ্য
একই সাথে মুক্ত মিডিয়া (চিত্র ও অডিও-ভিডিও) উইকিমিডিয়া কমন্সে যাবার যোগ্য
তবে পাবলিক ডোমেইনে মুক্ত সূত্রের লেখা ব্যবহারে কোনো বাধা নেই
উদাহরণস্বরূপ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা একাদশ সংস্করণ বর্তমানে পাবলিক ডোমেইনে রয়েছে
তবে এ ক্ষেত্রে সূত্র বা টীকা হিসেবে পুরো লেখা তুলে দেওয়া যাবে না
বিস্তারিত জানতে দেখুন উইকিপিডিয়া:প্রাথমিক উৎসের অনুলিপি করবেন না এবং উইকিসংকলনের স্থান পাবার মতো বিষয়বস্তু সম্পর্কে উইকিসংকলনের নীতি জানতে দেখুন উইকিসংকলনের গ্রহণযোগ্যতা নীতি
ছবি ও মিডিয়া ফাইলের সংগ্রহশালা নয়
এখানে সেসকল চিত্র ও মিডিয়াই রাখা প্রযোজ্য যেগুলো উইকিপিডিয়ার নিবন্ধে ব্যবহৃত হয়
আপনি যদি উইকিপিডিয়ার নিবন্ধে চিত্র যোগ করতে চান, তবে চিত্রটি অনুগ্রহপূর্বক উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন
এবং এরপর চিত্রটি উইকিপিডিয়ার নিবন্ধে ব্যবহার করুন
একই সাথে চিত্রটি আপনি সকল উইকিমিডিয়া প্রকল্পে ব্যবহার করতে পারবেন
উইকিপিডিয়া গানের কথার ডেটাবেজ নয়
কপিরাইটকৃত গানের কথা সম্পূর্ণ আকারে উইকিপিডিয়ার কোনো নিবন্ধেই ব্যবহারযোগ্য নয়
যেসকল গানের কথা পাবলিক ডোমেইনে মুক্ত তা ব্যবহার করা নীতিসিদ্ধ, কিন্তু আপনাকে অবশ্যই গানটির ব্যাপারে প্রযোজ্য আরো কিছু তথ্য উল্লেখ করতে হবে
এই তথ্য শুধু গীতিকার, সুরকার, শিল্পী, অ্যালবামের নাম, অ্যালবাম প্রকাশের তারিখ, রেকর্ডিংয়ের তারিখ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং অ্যালবামটির শুরুর কথা (ব্যাকগ্রাউন্ড), ইতিহাস, বা অ্যালবামটির সঙ্গীতের বিষয়বস্তুর ওপর নিরপেক্ষ বিশ্লেষণও এর মাঝে রয়েছে
উইকিপিডিয়া কোনো ওয়েব স্পেস, সামাজিক যোগাযোগমূলক অথবা স্মৃতিচিহ্নরক্ষামূলক সাইট নয়
আরও তথ্যের জন্য দেখুন: উইকিপিডিয়া:ব্যবহারকারীর পাতা
নীতি-সংক্ষেপ:
:
:
:
:
:
:
:
উইকিপিডিয়া ফেইসবুক বা মাইস্পেসেরে মতো কোনো সামাজিক যোগাযোগ রক্ষামূলক ওয়েবসাইট নয়
উইকিপিডিয়ায় আপনি আপনার নিজের ওয়েবসাইট, ব্লগ, বা উইকি সংরক্ষণ করতে পারবেন না
উইকিপিডিয়ার পৃষ্ঠা যে বিষয়গুলো নয়:
ব্যক্তিগত ওয়েব পেইজ
উইপিডিয়ানদের নিজস্ব ব্যবহারকারী পাতা রয়েছে, কিন্তু সেগুলো বিশ্বকোষীয় কর্মকাণ্ড সংশ্লিষ্ট কাজের জন্যই ব্যবহার হতে পারে
আপনি যদি আপনার ব্যক্তিগত ওয়েবপেইজ বা ব্লগ, বা আপনার জীবন বৃত্তান্ত লিখতে চান, তবে অনুগ্রহপূর্বক ইন্টারনেটে এ জাতীয় বিষয়াদি বিনামূল্যে লেখা যায় এমন একটি ওয়েবসাইট খুঁজে বের করুন, বা ব্যক্তিগতভাবে কোনো হোস্টিং স্পেস খুঁজে বা ক্রয় করে নিন
আপনার উইকিপিডিয়া ব্যবহারকারী পাতায় সামাজিক যোগাযোগ রক্ষামূলক কথাবার্তা লেখা নীতিসিদ্ধ নয়, কিন্তু আপনি এমন ধরনের কথা লিখতে পারবেন যা কার্যকরী সম্পাদনায় ভূমিকা রাখে, বা উৎসাহ দেয়
ফাইল সংরক্ষণের স্থান
অনুগ্রহপূর্বক সেই ধরনের ফাইল-ই আপলোড করুন, যা উইকিপিডিয়ার নিবন্ধ বা প্রকল্প পাতাগুলোতে ব্যবহৃত হয়, বা ব্যবহৃত হবে
অন্যথায় তা মুছে ফেলা হবে
আপনার যদি সম্পর্কিত অতিরিক্ত কোনো ফাইল আপলোডের ইচ্ছা থাকে, অনুগ্রহপূর্বক তা উইকিমিডিয়া কমন্সে আপলোড করুন
সেখান থেকে ফাইলটিতে উইকিপিডিয়া সহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের সকল প্রকল্পগুলোতে সংযোগ দিতে পারবেন
সম্পর্ক ও যোগাযোগ রক্ষার স্থান
উইকিপিডিয়া কোনো রকমের ব্যক্তিগত সম্পর্ক বা যোগাযোগ রক্ষার স্থান হয়
যদিও আপনাকে বিশ্বকোষের উন্নয়নে যে-কোনো প্রকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে উৎসাহিত করা হচ্ছে
স্মৃতিচারণ করার স্থান
উইকিপিডিয়া মৃত বন্ধু, আত্মীয়, সহযোগী, বা অন্য কারো স্মৃতিচারণ করার স্থান নয়
বিশ্বকোষীয় নিবন্ধকে অবশ্যই বিশ্বকোষে থাকার মতো উল্লেখযোগ্যতা প্রমাণ করতে হবে
এই নীতিমালা শুধুমাত্র উইকিপিডিয়ার প্রধান নামস্থানের (নিবন্ধ নামস্থান) জন্য প্রযোজ্য
যদিও নিজের ব্যবহারকারী নামস্থানেও এ ধরনের স্মৃতিচারণ করা গ্রহণযোগ্য নয়
তবে যেসকল উইকিপিডিয়ান মারা গেছেন, তাঁদের স্মৃতিতে কিছু কথা উইকিপিডিয়ার ব্যবহারকারী নামস্থানে লেখা যেতে পারেন
এ ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে, ঐ তিনি (মারা যাওয়া উইকিপিডিয়ানটি) উইকিপিডিয়ার একজন নিয়মিত অবদানকারী ছিলেন
এছাড়াও তাঁর কাছাকাছি বা তাঁর সাথে সংশ্লিষ্ট কোনো উইকিপিডিয়ান তাঁর মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করে তাঁর ব্যবহারকারী পাতায় (বা ব্যবহারকারী পাতার কোনো উপপাতায়) স্মৃতিচারণমূলক মন্তব্য রাখবেন
আপনি যদি সহযোগীতামূলক কোনো কাজের জন্য উইকি প্রযুক্তি ব্যবহারে ইচ্ছুক হন, এবং সেটা যদি শুধু এক পাতার জন্যও হয়, বিভিন্ন রকমের মুক্ত, এবং বাণিজ্যিক উইকি ভিত্তিক ওয়েবসাইট আছে যেগুলো উইকি হোস্টিং সেবা প্রদান করে
আপনি চাইলে বিনামূল্যে উইকি সফটওয়্যার আপনার সার্ভারে ইন্সটলও করতে পারেন
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন উইকি সায়েন্স
স্ক্র্যাচপ্যাড উইকি ল্যাবস নিজেও ব্যক্তিগত উইকি গ্রহণ করে
উইকিপিডিয়া কোনো ডিরেক্টরি নয়
নীতি-সংক্ষেপ:
:
:
:
:
যা কিছু আছে, বা যা কিছু ছিলো তার সবকিছুর ডিরেক্টরি উইকিপিডিয়া নয়
[৩] উইকিপিডিয়ার নিবন্ধগুলো যা নয়:
বিষয়বস্তুর সাথে ক্ষীণসম্পর্কযুক্ত বিষয়াদির সংগ্রশালা নয়
এ ধরনের বিষয়বস্তুর মধ্যে আছে উদ্ধৃতি, কাল্পনিক বা বাস্তব ব্যক্তি ইত্যাদি
আপনি যদি উদ্ধৃতির কোনো তালিকা সংযুক্ত করতে চান, তবে তা আমাদের সহপ্রকল্প উইকিউক্তিতে সংযুক্ত করুন
অবশ্য কোনো বিখ্যাত বা উল্লেখযোগ্য কোনোকিছুর তালিকা বিশ্বকোষে স্থান পেতে পারে
কারণ সেটি কোনো নির্দিষ্ট উল্লেখযোগ্য বিষয়ের সাথে ভালোভাবে সম্পর্কযুক্ত বা ওতপ্রতোভাবে জড়িত
ত্বরিত তথ্যসূত্র পাওয়ার জন্য টেবিল আকারে তথ্যসূত্রও উইকিপিডিয়ায় যোগ করা সম্ভব
বংশলতিকা বিষয়ক ভুক্তির স্থান নয়
জীবনীমূলক নিবন্ধসমূহ শুধুমাত্র নির্দিষ্ট উল্লেখযোগ্য ব্যক্তির সম্পর্কেই হতে পারে
এবং সেক্ষেত্রে নিবন্ধের ব্যক্তিটিকে বিশ্বকোষে থাকার মতো উল্লেখযোগ্যতা প্রমাণ করতে হবে
অর্থাৎ তাঁর পর্যাপ্ত খ্যাতি, স্বীকৃতি, বা পরিচিতি থাকতে হবে
এবং এটি নিশ্চিত করতে একাধিক নিরপেক্ষ ও নির্ভরযোগ্য উৎসের দ্বারা
এছাড়া তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর আলাদা নিবন্ধ না করে সংশ্লিষ্ট নিবন্ধের ভেতরে উল্লেখ করা উচিত
প্রস্তাবিত বংশলতিকা সম্পর্কিত জীবনীমূলক অভিধানভিত্তিক প্রকল্পের জন্য দেখুন উইকিপিপল
টেলিফোন ডিরেক্টরি বা ইয়েলো পেজ
যোগাযোগের নম্বর, যেমন: ফোন, ফ্যাক্স প্রভৃতি নম্বর বা ই-মেইল ঠিকানা বিশ্বকোষীয় হিসেবে বিবেচিত হয় না
ডিরেক্টরি, বা ডিরেক্টরিমূলক ভুক্তি, বা ইলেক্ট্রনিক অনুষ্ঠানমালার তালিকা, বা ব্যবসার তথ্যাদির সংগ্রহশালা
যেমন: কোনো রেডিও চ্যানেলের ওপর করা নিবন্ধে রেডিও চ্যানেলটির পরবর্তী অনুষ্ঠানের তালিকা, বর্তমান অনুষ্ঠানের তালিকা, বা অনুষ্ঠানসূচি ইত্যাদি বিশ্বকোষীয় নয়
কিন্তু কোনো ঐতিহাসিক অনুষ্ঠান, উল্লেখযোগ্য অনুষ্ঠানের ওপর নিবন্ধ রাখা বিশ্বকোষীয়
সেক্ষেত্রে নিবন্ধসমূহে অনুষ্ঠানটির সূচি, সময়সীমা, বা অনুষ্ঠানটি সম্পর্কে সমালোচকদের মন্তব্য, বা তাৎপর্য এগুলোর সম্মন্ধে তথ্য স্থান পেতে পারে
একইভাবে কোনো নিবন্ধের আলাপ পাতা নিবন্ধটির উন্নয়নের আলোচনার জন্য নির্ধারিত
এখাটি ব্যবসা প্রতিষ্ঠানটির ব্যবসা বিষয়ে আলোচনা করার স্থান নয়
অনলাইন ক্যাটালগ
এজন্য নিবন্ধে যদি পণ্যের অর্থমূল্য উল্লেখ করতে হয়, তবে তা অবশ্যই নির্ভরযোগ্য উৎস দ্বারা সমর্থিত হতে হবে
সেই সাথে সেটি উল্লেখের কারণও নিশ্চিত করতে হবে
উদাহরণস্বরূপ, নির্দিষ্ট উল্লেখযোগ্য দুর্লভ পণ্যের দাম উল্লেখ করা যেতে পারে
সেই সাথে কোনো সময়ের মূল্যবৃদ্ধি সংক্রান্ত উদাহরণ পেশ করতে বা অর্থনৈতিক মন্দার উদাহরণ দিতেও পণ্যের মূল্য উল্লেখ করা যেতে পারে
এছাড়া কোনো পণ্যের বর্তমান অর্থমূল্য সংযোজন করা অবিশ্বকোষীয়ও ও অনুল্লেখ্য তথ্য
কারণ এগুলো স্থান ও কালভেদে পরিবর্তিত হওয়া খুবই স্বাভাবিক
তাছাড়া উইকিপিডিয়া কোনো মূল্য তালিকা নয়, যে বিদ্যমান পণ্যসমূহের মূল্য তুলনা এখানে স্থান পারে
সেটি স্থানীয় বা আন্তর্জাতিক উভয়ই হতে পারে
অবিশ্বকোষীয় অতিশ্রেণীকরণ, যেমন: কোনো একটি প্রতিষ্ঠানে কর্মরত জাতিগত/সাংস্কৃতিক/ধর্মীয় কর্মকর্তা বা কর্মচারীদের তালিকাবদ্ধ করার জন্য বিষয়শ্রেণী
এ ধরনের বিষয়শ্রেণী নিবন্ধ সৃষ্টির কোনো গ্রহণযোগ্য ভিত্তি নয়, যদিনা এগুলো সাংস্কৃতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা রহস্যময় হয়ে থাকে
এ বিষয়ে বিস্তারিত জানতে আরো দেখুন: উইকিপিডিয়া:অতিশ্রেণীকরণ
কোনো বিষয়ে সম্ভাব্য সকল তথ্য বিবৃত করা