content stringlengths 0 129k |
|---|
একটি নিবন্ধে শুধুমাত্র বিশ্বকোষীয় মান অনুসারে গ্রহণযোগ্য তথ্যসমূহ বিশ্বকোষীয় ধাঁচেই বিবৃত করা যাবে |
এবং তথ্যটি হতে হবে নিবন্ধের বিষয় সংশ্লিষ্ট |
[৪] নিবন্ধের বিষয়ের ওপর সবসময় যাচাইযোগ্য ও উৎসভিত্তিক বিবরণ দেওয়া উচিত, এবং লিখনশৈলীতে কোনো অসীমিচীন বা অতিরিক্ত গুরুত্ব প্রদান করা উচিত নয় |
উইকিপিডিয়া কোনো ম্যানুয়াল, গাইডবই, পাঠ্যবই, বা বৈজ্ঞানিক গবেষণাপত্র নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
: |
: |
: |
: |
: |
: |
: |
: |
উইকিপিডিয়া একটি বিশ্বকোষ ও বিশ্বকোষীয় রেফারেন্স |
এটি কোনো ইন্সট্রাকশন ম্যানুয়াল, গাইডবই, পাঠ্যবই, বা বৈজ্ঞানিক গবেষণাপত্র (জার্নাল) নয় |
উইকিপিডিয়া নিবন্ধগুলোর লিখনশৈলী যেরকম হতে পারবে না: |
ইন্সট্রাকশন ম্যানুয়াল |
উইকিপিডিয়ায় মানুষ, স্থান, বা বস্তুর সম্পর্কে বিবরণযুক্ত নিবন্ধ স্থান পায়, কিন্তু সেগুলো 'কীভাবে' (-) স্টাইলে, প্রস্তুতকারীর ম্যানুয়াল, উপদেশনামা (আইনগত, চিকিৎসা ইত্যাদি), পরামর্শ প্রদান প্রভৃতি ধরনে লেখা হলে, তা গ্রহণযোগ্য নয় |
এগুলোর মধ্যে আরও আছে, টিউটোরিয়াল, কর্মতালিকা, গেমের গাইড, রেসিপি |
বিশ্বকোষীয় নিবন্ধে এ জাতীয় তথ্যাদি স্থান পাওয় উচিত নয়, এবং প্রযোজ্য স্থান পেলেও তা বিশ্বকোষীয় ধাঁচে পরিমিতবোধ বজায় রেখে উপস্থাপন করা উচিত |
[৫] আপনি যদি 'কীভাবে' টাইপের ম্যানুয়াল লিখতে আগ্রহী হন, তবে উইকিহাওয়ে আপনি তা করতে পারেন |
এছাড়া বই বা ম্যানুয়াল লিখতে উৎসাহী হলে আপনার জন্য রয়েছে আমাদের সহযোগী প্রকল্প উইকিবই |
ভ্রমণ নির্দেশিকা |
প্যারিস নিবন্ধে আপনি প্যারিসের উল্লেখযোগ্য স্থাপনা হিসেবে আইফেল টাওয়ার, লুভ্র্ জাদুঘরের নাম আপনি উল্লেখ করতে পারেন |
কিন্তু স্থানটিতে কীভাবে যেতে হয়, কোনো হোটেলে রাত্রিযাপন করা যায়, বা লুভ্ররের ফোন নম্বর প্রভৃতি তথ্যাদি বিশ্বকোষীয় নয়, তাই এগুলো যুক্ত করা যাবে না |
এভাবে যুক্ত করা যাবে না শঁজেলিজেতে বর্তমানে কোনো কিছুর দাম কতো সেটাও |
উইকিপিডিয়ার নিবন্ধসমূহ হোটেল, ট্রাভেল লাউঞ্জ প্রভৃতি চমকপ্রদ বর্ণনা প্রদানের স্থান নয় |
যদিও উল্লেখযোগ্য স্থানসমূহ উইকিপিডিয়ায় স্থান পেতে পারে, কিন্তু সকল পর্যটনকেন্দ্র বা পর্যটকদের আকর্ষণীয় স্থান, রেস্তোরাঁ, হোটেল, বা ভেন্যু এখানে যুক্ত হওয়ার মতো উল্লেখযোগ্য নয় |
এ ধরনের বিবরণ আপনাকে উইকিট্রাভেলে যুক্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে |
ইন্টারনেট গাইড |
কোনো ওয়েবসাইটের ওপর লেখা নিবন্ধে অবশ্যই শুধুমাত্র ওয়েবসাইটের প্রকৃতি, দেখতে কেমন, বা কি ধরনের সার্ভিস প্রদান করে তার বর্ণনা দিলে চলবে না |
বিশ্বকোষের বর্ণনা বিশ্বকোষীয় ভাবধারাতেই প্রদান করতে হবে |
এবং সেই ওয়েবসাইটের কৃতিত্ত্ব, প্রভাব, ঐতিহাসিক তাৎপর্য প্রভৃতি উল্লেখ করতে হবে |
সেই সাথে এই ধরনের তথ্যাদি যাচাইযোগ্য নির্ভরযোগ্য তথ্যসূত্র দ্বারা নিয়মিত হালনাগাদও রাখতে হবে |
যেহেতু তাঁরা নতুন করে কিছু সংযুক্ত বা বিযুক্ত করতে পারেন, তাই সম্পাদকদের তা যাচাই বাছাই করে পাঠকের জন্য তৈরি করতে হবে |
পাঠ্যবই ও টীকামূলক লেখার স্থান নয় |
উইকিপিডিয়া একটি বিশ্বকোষীয় তথ্যসূত্র কোনো পাঠ্যবইয়ের সংগ্রশালা নয় |
উইকিপিডিয়ার কাজ কোনো বিষয়ের ওপর সত্য তথ্যাদি তুলে ধরা, কোনো বিষয়ে জ্ঞান দেওয়া নয় |
তাই এমন কোনো নিবন্ধ তৈরি করা উচিত নয়, যা পড়তে টেক্সটবুকের মতো মনে হয় |
সেই সাথে উদাহরণ হিসেবে প্রচলিত পদ্ধতিতে কোনো সমস্যা ও সমস্যার সমাধান উল্লেখ করাও উইকিপিডিয়ার জন্য প্রযোজ্য নয় |
কারণ এটি বিশ্বকোষীয় কোনো তথ্য নয় |
এধরনের বিষয় আমাদের সহপ্রকল্প উইকিবই ও উইকিসংকলনের জন্য প্রযোজ্য |
অন্যান্য উদাহরণ উপস্থাপনের ধাঁচ এমন হতে হবে যে, সেটি শেখানোর চেষ্টা করছে তা নয়, বরং তথ্য প্রদানের চেষ্টা করছে - এমনটি হতে হবে |
এবং এভাবেই তা উইকিপিডিয়ায় যোগ করার মতো বিষয়বস্তু হতে পারে |
বৈজ্ঞানিক প্রবন্ধ বা গবেষণা পত্র |
একটি উইকিপিডিয়া নিবন্ধ পাঠককে কোনো বিষয়ের প্রমাণ উপস্থাপন করবে না |
এর ফলে যেসকল পাঠকের ঐ বিষয়ে প্রাথমিক বা উচ্চতর জ্ঞান বা ধারণা নেই, তাঁদের কাছে তা বোধগম্য নাও হতে পারে |
ভূমিকাংশে এবং সূচনামূলক অংশগুলোতে অবশ্যই সহজ ও সর্বধারণের বোধগম্য ভাষায় উপস্থাপন করতে হবে, যাতে নিবন্ধের ভেতরে প্রবেশের পূর্বে ঐ বিষয়ের ওপর কোনো প্রাথমিক জ্ঞান ধারণ করেন না, এমন পাঠকও তা পড়ে বুঝতে পারেন |
এছাড়া উচ্চতর পরিভাষার ক্ষেত্রে সেই পরিভাষার আন্তসংযোগ লিংক দিতে হবে যেনো পাঠক ঐ পরিভাষার ওপর লেখা নিবন্ধে গিয়ে সেটি বুঝতে পারেন |
অবশ্য পাঠক ঐ লিংকে গিয়েই ব্যাপারটি বুঝে নিবেন, এই ধারণা থেকে নিবন্ধ লেখা উচিত হবে না, বরং প্রাথমিক কিছু কথা আলোচিত নিবন্ধেই উল্লেখ করে দিতে হবে |
কেস স্টাডি |
উইকিপিডিয়ার অনেক নিবন্ধই এক বা একাধিক সুনির্দিষ্ট বিষয়ের ওপর সম্পর্ক নিয়ে লেখা হয়েছে |
যেমন: 'ক'-এর ক্ষেত্রে 'খ'-এর অবস্থান, বা 'খ' উপাদানের 'ক' সংস্করণ ইত্যাদি |
এ ধরনের নিবন্ধ গ্রহণযোগ্য যখন তা কোনো সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ কোনো রহস্য নিয়ে, বা কোনো উল্লেখযোগ্য আগ্রহের বিষয়বস্তুর ওপর লেখা হয় |
উল্লেখ্য, বিভিন্ন দেশের বিষয়সংশ্লিষ্ট বিষয়, বা আন্তর্জাতিক সীমানা সম্পর্কিত বড় কোনো পার্থক্য বা ব্যতিক্রমতাসূচক বিষয় প্রায়ই সময়ই আলাদা নিবন্ধে স্থান পায় |
প্রাতিষ্ঠানিক ভাষা |
লেখার ধরন অবশ্যই সকল পাঠকের জন্য যথাসম্ভব বোধগম্য করে লিখতে হবে |
শুধুমাত্র ঐ বিষয়ে প্রাতিষ্ঠানিক জ্ঞান আছে, এমন ব্যক্তিই বুঝতে পারবেন, এমন নয় |
নিবন্ধের নামও প্রাতিষ্ঠানিক পরিভাষার বদলে যথাসম্ভব প্রচলিত ব্যবহারের ওপর ভিত্তি করে হতে হবে |
উইকিপিডিয়া কোনো জাদুর বল নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
: |
: |
উইকিপিডিয়া কোনো অযাচাইকৃত তথ্য যোগের স্থান নয় |
নির্দিষ্ট কোনো বিষয় সংক্রান্ত নিবন্ধের সকল তথ্যই যাচাইযোগ্য হতে হবে |
যদি কোনো কার্যক্রম ইতিমধ্যেই হয়ে যায় তবে, সেই সংক্রান্ত নিবন্ধে তার বিবরণ দেওয়া যাবে |
ভবিষ্যতে অনুষ্ঠিত কোনো কার্যক্রমের সফলতা, কাজের ধারা, প্রস্তাবনা, ব্যর্থতা প্রভৃতি সম্পর্কিত কোনো আলোচনা বা বিতর্ক নিবন্ধে স্থান দেওয়া সম্ভবলেখা সম্ভব, তবে তা অবশ্যই নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্যসূত্র সহযোগে স্থান দিতে হবে |
এক্ষেত্রে অবদানকারীর নিজস্ব মতামত দেওয়া গ্রহণযোগ্য নয় |
সেই সাথে অবদানকারী বা সম্পাদককে লেখার সময় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে |
এছাড়া এখনো বাজারে আসেনি এমন কোনো পণ্য, যেমন: চলচ্চিত্র বা ভিডিও গেমের ওপর নিবন্ধ লেখার সময় বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যেনো নিবন্ধ পাঠ করতে গেলে তা কোনোভাবেই বিজ্ঞাপন বা প্রচারণা মনে না হয়, এবং সেই সাথে যেনো কোনো অযাচাইকৃত দাবি না থাকে |
আরো সুস্পষ্টভাবে বলতে গেলে: |
এককভাবে নির্ধারিত বা প্রত্যাশিত কার্যক্রম যোগ করা যাবে যদি কার্যক্রমটি যথেষ্ট পরিমাণ উল্লেখযোগ্য হয় যে, মুক্তি পাওয়ার পরই এটি বিশ্বকোষে স্থান করে নেবে |
যদি কার্যক্রমটি অনুষ্ঠানের কার্যাদি এখনো শুরু না হয়, তবে এটির বিভিন্ন দিক সম্মন্ধে বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে |
উদাহরণস্বরূপ ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক নিবন্ধটি কোনো যথাযথ নিবন্ধ হবে না যদি না নিবন্ধটিতে যাচাইকৃত তথ্যসূত্র সহকারে, ও মৌলিক গবেষণা ব্যতীত কোনো তথ্য স্থান না পায় |
আর কী কী ক্রীড়া প্রদর্শিত হবে, বা দলগুলো কী হবে এসমস্ত তথ্যাদি খুবই পরিবর্তনশীল ও যাচাইযোগ্য হওয়া সম্ভব নয়, তাই এই ধরনের আন্দাজ বা ধারণার ওপর নির্ভরশীল তথ্যাদি যোগ করা যাবে না |
অবশ্য কার্যক্রমটি অনুষ্ঠিত হওয়ার সময় উল্লেখ করা যাবে, যদি তা যাচাইযোগ্য উৎস কর্তৃক সমর্থিত হয় |
পূর্বনির্ধারিত তালিকা বা নামের বিধিবদ্ধ কাঠামো থেকে একক কোনো বিষয়, যা ভবিষ্যৎ কোনো কার্যক্রম বা আবিষ্কারের জন্য নির্ধারিত, তা নিবন্ধের বিষয়বস্তু হিসেবে উপযুক্ত নয় |
যদি না ঐ বিষয়টির ওপর ঘটে যায়, বা ঘটমান তথ্যাদি পাওয়া যায় তবেই তা বিশ্বকোষে স্থান পেতে পারে |
যেমন: ঘূর্ণিঝড়ের নামের তালিকা বিশ্বকোষীয় কিন্তু ভবিষ্যতে যেমন: ২০১২ সালে সংঘটিত কোনো ঘূর্ণিঝড়ের পূর্ব নির্ধারিত নাম দিয়ে তৈরি নিবন্ধ বিশ্বকোষীয় নয় |
এমন কী তখনো নয়, যদি এই ঘূর্ণিঝড়ের ব্যাপারটি কৃত্রিম উপায়ে নিশ্চিত হয় |
এ ভাবে ভবিষ্যতে আবিষ্কৃত কোনো মৌলের নামে নিবন্ধ তৈরিও বিশ্বকোষীয় নয় |
সেই সাথে সদ্য আবিষ্কৃত হলেও (যা এখনো গবেষণাগারে বিদ্যমান) তা বিশ্বকোষীয় নয় যতোক্ষণ না নির্ভরযোগ্য কর্তৃপক্ষের (যেমন: ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি) অনুমোদন পায় |
যেসকল নিবন্ধ অভিযান, কার্যক্রম, এবং ভবিষ্যতের ইতিহাস ধরনের বিষয়বস্তু উপস্থাপন করে সেগুলো এক ধরনের মৌলিক গবেষণা, এবং সে জন্য এগুলো বিশ্বকোষে অন্তর্ভুক্তির উপযুক্ত নয় |
যদি বিষয়টির ওপর বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক প্রভাব ক্রমান্বয়ে বৃদ্ধি পেতেও থাকে, তবুও আমাদেরকে সেই বিপ্লব বা ঘটনাটি হবার জন্য অপেক্ষা করতে হবে; অতঃপর তা বিশ্বকোষে স্থান দিতে হবে |
কিন্তু কখনোই বিষয়টি সম্পর্কে আন্দাজ করে কোনো কিছু লেখা সমীচিন হবে না |
অবশ্য যে সকল শৈল্পিক কাজ, গদ্য, বা প্রকাশিত গবেষণা বিষয়ক নিবন্ধ সেই বিপ্লব বা ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে তা উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য |
উদাহরণস্বরূপ, 'স্টার ট্রেক চলচ্চিত্রে ব্যবহৃত অস্ত্রের তালিকা' নামক কোনো নিবন্ধ গ্রহণযোগ্য, কিন্তু 'যেসকল অস্ত্রাদি তৃতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত হবে' - এরকম কোনো নিবন্ধ গ্রহণযোগ্য নয় |
যেহেতু বর্তমানে গৃহীত কোনো বৈজ্ঞানিক উদাহরণ বা নমুনা পরবর্তীতে বাতিল হয়ে যাবার সম্ভাবনা থাকে, এবং পূর্বের বিতর্কিত বা ভুল ব্যাখ্যাও মাঝে মাঝে পরবর্তীতে বৈজ্ঞানিকদের দ্বারা গ্রহণযোগ্য হয়, তাই এ ধরনের অনিশ্চিত ও অস্থিতিশীল বিষয়বস্তু উইকিপিডিয়ায় স্থান পায় না |
উইকিপিডিয়া যাবতীয় বাছবিচারহীন তথ্যের সন্নিবেশ নয় |
নীতি-সংক্ষেপ: |
: |
:# |
:# |
:# |
:# |
: |
আরও দেখুন: উইকিপিডিয়া:যাচাইযোগ্যতা |
নীতিমালা ভূমিকাতেই যা বলা হয়েছে, অর্থাৎ যা সত্য, বা যাচাইযোগ্য শুধুমাত্র সেগুলোই উইকিপিডিয়ায় যোগ করা যাবে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.