content stringlengths 0 129k |
|---|
নবম-দশম শ্রেণি |
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) |
মেকানিক্যাল গুরুকুল |
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড -২ |
সূচিপত্র (১ম ও ২য় পত্র) |
নবম-দশম শ্রেণি |
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) |
মেকানিক্যাল গুরুকুল |
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড -১ |
সূচিপত্র (১ম ও ২য় পত্র) |
নবম-দশম শ্রেণি |
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) |
মেকানিক্যাল গুরুকুল |
মেশিন টুলস অপারেশন -২ |
সূচিপত্র (১ম ও ২য় পত্র) |
নবম-দশম শ্রেণি |
এসএসসি ও দাখিল (ভোকেশনাল) |
মেকানিক্যাল গুরুকুল |
সাম্প্রতিক মন্তব্য |
সেপ্টেম্বর 2020 |
মার্চ 2020 |
ডিসেম্বর 2019 |
নভেম্বর 2019 |
অক্টোবর 2019 |
জুলাই 2017 |
মার্চ 2017 |
ফেব্রুয়ারী 2017 |
ডিসেম্বর 2016 |
নভেম্বর 2016 |
অক্টোবর 2016 |
সেপ্টেম্বর 2016 |
জুলাই 2016 |
এপ্রিল 2016 |
ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন |
জেনারেল মেকানিক্স |
নোটিশ ও সংবাদ |
পলিটেকনিক (বিভাগ) |
ফার্ম মেশিনারি |
বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস (৬৭০১১) |
মেকানিক্যাল ড্রাফটিং উইথ ক্যাড |
মেশিন টুলস অপারেশন |
রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং |
এন্ট্রি ফিড |
কমেন্ট ফিড |
. |
© 2021 মেকানিক্যাল প্রযুক্তি বিভাগ, গুরুকুল • জেনারেটপ্রেস |
. " ", . , " " . |
. , . - . . - . . |
. . . |
- |
- |
, , - . . |
ভূমিকা: নগরগরিবের সাংস্কৃতিক পরিচয় সাম্প্রতিক বাংলা গানে কীভাবে উৎপাদিত হচ্ছে, এই ছিল আমার ডক্টোরাল গবেষণার বিষয় |
এই বিষয়বস্তুর মধ্যে আমি প্রবেশ করেছিলাম উল্টো দিক থেকে, অর্থাৎ ঢাকা শহরের "আরবান ফোক" নামক এক ধরনের পপ গানের চলটি আমার নজর কেড়েছিল প্রায় এক যুগ আগে |
নগরগরিব তখনো আমার চিন্তার মধ্যে নেহাত একটি উন্নয়নমূলক উপাদান হয়ে ছিল |
আমি কাজ করতাম বস্তিবাসীর স্বাস্থ্য, পয়োনিষ্কাশন, কিংবা বস্তি উচ্ছেদ ইত্যাদি নিয়ে |
এসব মুহূর্তে যখনি বস্তির কোনো ডেরায় ঢুকেছি উন্নয়নপ্রভুর জরিপ অথবা সাক্ষাৎকারের ছাপানো ফর্দ নিয়ে, অবাক হয়ে দেখেছি এতটুকু ডেরার প্রায় এক তৃতীয়াংশ জুড়ে ক্যাসেট আর ক্যাসেটপ্লেয়ারের মনোরম ডিসপ্লে |
আধা মনোযোগে, আধা কৌতুকে তাদের গান শুনেছি বসে বসে: অচেনা শিল্পী, অদ্ভূত গায়কী, বিদঘূটে সব গান! বাংলা গানের যে রুচি আমার তৈরি হয়েছে রবীন্দ্র-নজরুল-হেমাঙ্গ-সলিল-সুমন-অঞ্জনবাহিত বিস্তীর্ণ পলিমাটিতে, এই গান সেখানে খাপছাড়া |
এই দাপুটে গানের ধারা শিক্ষিত মধ্যবিত্তের দাপুটে সংস্কৃতির ভেতর নিশ্চয়ই অনেক প্রতিপত্তি নিয়ে বেঁচে থাকবে, কিন্তু কেউ কি ভেবেছিল যে, গাজীপুরের কোনাবাড়ি থেকে প্রকাশ পাওয়া ইমনের এলবামের বিক্রিও লাখ ছাড়াবে, সিলটি শরীফের গানের সিডি বেচবার জন্য দেশের আনাচে কানাচে তার নামে আলাদা দোকান হবে, মমতাজের এলবামের সংখ্যা হাজার ছা... |
২ বরং ঢাকায় নগরগরিবের সাংস্কৃতিক পরিচয় উৎপাদনে এই গান যেভাবে ভূমিকা রাখছে, সে বিষয়ে কিছু সুনির্দিষ্ট পর্যবেক্ষণ হাজির করাই বর্তমান নিবন্ধের লক্ষ্য |
তবু অল্প করে না বললেই নয় |
মধ্য-আশির দশক থেকে বাংলা গানের যে চলটি ভীরু ভীরু পায়ে হাজির হয়েছিল ঢাকাই সঙ্গীত বাজারে, সুনির্দিষ্ট করে বললে, মুজিব পরদেশীর আমি বন্দী কারাগারে অ্যালবামটির প্রকাশনার মধ্য দিয়ে, সেই গানের ধারা যে এত প্রভাববিস্তারী হয়ে উঠবে, তা কল্পনা করা তখন বেশ দুরূহই ছিল |
আবদুর রহমান বয়াতী কিংবা কাঙালিনী সুফিয়ার মত কৃতি শিল্পীরাও এই পথ খোঁড়ায় বিস্তর ঘাম ঝরিয়েছিলেন, যদিও নিজেরা তেমন সাফল্য পাননি |
এই গানের সূত্র ধরে মমতাজ হয়ে উঠলেন গরিবের বিনোদন সম্রাজ্ঞী, তাও আশির শেষ দিক থেকেই |
আরো বহু বহু নাম উঠে আসতে থাকল গানের বাজারে, যাদের কথা কস্মিনকালেও কেউ ভাবেনি |
এই গানের বিস্তর জনপ্রিয়তার সূত্র ধরেই নাগরিক উচ্চবর্গ সাংস্কৃতিক ভোক্তা হিসাবে নগরগরিবকে শনাক্ত করতে সক্ষম হল, যদিও এই শনাক্তকরণের পেছনে কৌতুক এবং অনুকম্পাই কাজ করেছে |
শহরমুখী গণ-অভিবাসনের প্রায় দেড় যুগ পরে নগরগরিবের সাংস্কৃতিক সত্তার এই পুনরাবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ |
ইত্যবসরে, ফকির আলমগীর কিংবা আযম খান যখন সখিনা কিংবা সালেকা মালেকার গান করছেন, তখনো মধ্যবিত্ত তার অনুকম্পাসমেত নিজেকে এসব গানের ভোক্তা হিসেবে শনাক্ত করে এসেছে |
যে গরিব সিটের পেছনে দোতারা লুকিয়ে ঢাকা শহরে সারাদিন রিকশা চালিয়েছে, দিন শেষে দোতারা খুলে বসেছে হাইকোর্টের মাজারে, ফকির কিংবা আযম সেই গরিবের শিল্পী ছিলেন না |
গরিব তাদের কাঁচামাল ছিল বটে, ভোক্তা কখনোই ছিল না |
এতকাল পরে যখন আরবান ফোক গানের সুস্পষ্ট জনপ্রিয়তার কল্যাণে ভোক্তা গরিবের পছন্দকে চিহ্নিত করা গেছে, সেখান থেকে কয়েকটি গান নিয়ে তাদের ব্যবচ্ছেদ করাই এই নিবন্ধের উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করেছি |
আর সেটা আমি করতে চাচ্ছি নগরগরিবের দেশান্তর অর্থাৎ গ্রাম ছেড়ে শহরে আসার ঐতিহাসিক মুহূর্তটিকে সাংস্কৃতিকভাবে শনাক্ত করার অভিলাষ নিয়ে |
বাংলা পপের গরিব আবিষ্কার |
বাংলা লোকগান ও বাউল গান বহু বছর ধরে শিক্ষিত শহরবাসীর নানান ঐতিহাসিক ও জাতীয়তাবাদী দেনা চুকিয়ে আসছে |
এরকমই এক প্রয়োজনের জায়গা থেকে রবীন্দ্রনাথ বাউল 'আবিষ্কার' করেছিলেন বঙ্গভঙ্গের প্রাক্কালে |
বাউল হয়ে উঠল অখন্ড বঙ্গের সিগনিফায়ার |
আবার, যখন প্যান ইসলামি জাতীয়তা তৈরির কাল এল, তখন শেরে বাংলা এ কে ফজলুল হকের জনসভায় আব্বাস উদ্দীন দাঁড়িয়েছিলেন লোকগানের অমিত সম্ভার নিয়ে |
১৯৭১ এর প্যান ইসলামি স্বপ্নভঙ্গের কালেও সেই লোকগান কালুর ঘাটের রেডিও স্টেশন থেকে সমান উদ্যমে বাজতে থাকল |
ইতিহাসের বাঁকে বাঁকে গানই হয়ে থাকল নাগরিক উচ্চবর্গের তরফে গরিব আবিষ্কারের হাতিয়ার |
গানের গ্রাম এত সুন্দর, গানের গরিব এত বিপ্লবী! |
যে গানের ইঙ্গিত উপরে দিচ্ছি তা মূলত পপ, কিন্তু লোকগানের ডালপালার মধ্যে এর বেড়ে ওঠার ঝোঁক |
এই জনপ্রিয় কৃৎকৌশলের মাধ্যমে মেট্রোপলিটন মধ্যবিত্ত 'শেকড়'-এ ফিরতে চায় |
সে এই কৌশলের আবিষ্কারক, ভোক্তা তো বটেই |
নগর গরিব এই কৌশলের বিষয়বস্তু |
এভাবে, স্বাধীনতা-উত্তর বাংলাদেশের পপশিল্পীরা আদর্শ গরিবকে এঁকেছেন বিস্তর, যে গরিব সখিনার স্মৃতি নিয়ে রিকশা চালায়, ফুটপাতে ঘুমায়, গ্রামে সখিনার আঁচলে ফিরে যেতে চায় |
শিক্ষিতের পপগান এভাবে গ্রাম, অভাব ও নগরগরিবকে চিনতে চেয়েছে |
গান ও দেশান্তরী জনগোষ্ঠী |
তাত্ত্বিকেরা দেখিয়েছেন, গানের মাঝে দেশান্তরের ধারণা বড় বিচিত্রভাবে আসে |
খুব প্রিয় প্রসঙ্গও এটি, গানের |
বিভিন্ন ধরনের দেশান্তরী গোষ্ঠীর গান ভিন্ন ভিন্ন ধরনের |
বেইলি এবং কোলিয়ের (২০০৬) এক নিবন্ধে দেখাচ্ছেন যে, দেশান্তরী গোষ্ঠীর গানের ধরনটি কেমন হবে তা নির্ভর করে ঐ দেশান্তরী গোষ্ঠী কিভাবে তৈরি হয়েছে তার ওপর |
তাছাড়া, কোনো দেশান্তরী গোষ্ঠীর গানের ধরন নির্ভর করে আরো নানা বিষয়ের ওপর: কী পরিমাণ ভৌগলিক ও সাংস্কৃতিক দূরত্ব রচিত হয়েছে তার ছেড়ে আসা গ্রাম বা দেশের সাথে, আবার কী রকম ঘনিষ্ঠতা হয়েছে তার নতুন জায়গার সাথে, ইত্যাদি |
৩ ফলত বৃটেনে ভারতীয় ভাঙরা গান আর ঢাকায় গ্রামাঞ্চলের বাউলা গানের চেহারা, ফর্মেশন ও রাজনীতি এক রকম হবে না বলাই বাহুল্য |
রূপক বা মেটাফর হচ্ছে বাউল গানের প্রাণপাখি |
প্রধান কৌশলও বটে |
এর ফলে অধিকাংশ বাউল গান দুইটি অর্থ বহন করে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.