content
stringlengths
0
129k
বরং তিনি গার্হস্থ বিদ্যায় পড়ালেখা করলেই যেন ভালো ছিল
রান্নাঘরের কাজ সেরে টিভি দেখেন
ভারতীয় সিরিয়াল দেখেন
আজ কেন খবর দেখছেন হাকিম সাহেব বুঝতে পারেন নি
স্ত্রী তাকে ডেকে আনায় অনিচ্ছা সত্ত্বেও পরীমনি সম্পর্কিত তাৎক্ষণিক খবর তিনি দেখেন
মেয়েটার বাসা অনেক পুলিশ আর র‍্যাব সদস্য ঘিরে আছে
হলি আর্টিজান ঘিরে রাখার ঘটনা মনে করিয়ে দেয়
তবে মেয়েটা মোবাইলে ওর বাসা ঘিরে রাখা র‍্যাব আর পুলিশের ফটো ধারণ করে তাকে আইনগত সহায়তা করার জন্য আবেদন জানাচ্ছে
বিচারক ভেবেছিলেন, অত পুলিশ আর র‍্যাব যখন তল্লাশি করতে গেছে তাহলে কোনো সাধারণ অপরাধের অভিযোগ হবে না
মেয়েটার মুখটা চেনা মনে হয়েছিল
কোথাও যেন দেখে থাকবেন
তার স্ত্রী চিনিয়ে দিতে বলেছিলেন, নায়িকা পরীমনি
নামটা বিজ্ঞ হাকিমের মনে পড়েছিল
বোটক্লাবের ঘটনার পর থেকে যারা পরীমনির অভিনয় দেখে নি তারাও তার নাম জানে
তিনিও জানেন
মিডিয়া এর পর থেকে পরীমনিকে ঘিরে ছিল কিছুদিন
ছাড়া যেন আর কাউকে দেখে না
তার চাইতে ভি আই পি যেন আর নেই
সে সাহস করে বোটক্লাবের এক কর্ণধারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল
কোন নায়কের সাথে অভিনয় করতে হয় সেটা জানে কিনা বিচারক জানেন না, তবে পরীমনি জানত না কার বিরুদ্ধে মামলা করে জেতা যায়
এই না জানা না বোঝার খেসারত তাকে দিতে হচ্ছে
কিন্তু মিডিয়া জেনেছিল
তাই হঠাৎ নীরব হয়ে গিয়েছিল
তারপর পরীমনির নতুন গল্প বের করতে, কেউ কেউ গল্প রচনাও করতে লেগে গেল
কিছুদিন এটা চলতে থাকল
বোটক্লাব বিচারক চিনতেন না
চেনার কথাও নয়
তিনি তো নাবিক নন, বিচারক
পরীমনির মামলার পর টিভি ফুটেজ আর পত্রিকা দেখে বোটক্লাব সম্পর্কে ধারণা পেয়েছেন
তার ধারণা হয়েছিল বোটক্লাব নাবিকদের একটা বিনোদনের ঘর
জাহাজীরা জাহাজ নোঙর করে এ ঘরে বসে একটু মদটদ খায় আর কি! পানি নেই, এমন কি ডিঙ নৌকাও ভাসে না এমন একটা ছোট নদীর তীরে বোটক্লাব! মিডিয়ার সুবাদে দেখেছেন একটা বিশাল বেঢপ আকারের কালো ঘর
কোনো নান্দনিক রুচির প্রকাশ নেই
ভেতরে কী আছে, কী কী হত বাইরে থেকে জানার সুযোগ নেই
সামনে নদীর খানিকটা বালিতে ভরাট করে বিশাল চত্বর গড়ে তোলা হয়েছে যেখানে অসংখ্য গাড়ি রাখা থাকে
পত্রিকার ফটোতে দেখা গেছে অগুনতি দামি গাড়ি রাতের অন্ধকারে জড়ো হয়
বোটক্লাবে কারা যায়, কেন যায় জানা যায় না
কেবল সদস্যরাই যায়
আর ঢুকতে পারে সদস্যদের সুপারিশ যারা নিতে পারে
কারা সদস্য বোটক্লাব ঘটনার পরই কেবল সাধারণ মানুষ জানতে পেরেছিল
জনগণের নিরাপত্তার দায়িত্বশীল সর্বোচ্চ পদের ব্যক্তি এর প্রেসিডেন্ট
এ তথ্য হয়তো জানা যেত না যদি না পরীমনি ঘটনার রাতে সরাসরি তার নাম না উচ্চারণ করতেন
পরীমনি তাঁর সহযোগিতা চেয়েছিলেন
পেয়েছিলেন
যে ব্যক্তি তার সাথে দুর্ব্যবহার করেছিলেন বলে তিনি অভিযোগ করেছিলেন সেই ব্যক্তি আস্ফালন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও গ্রেফতার এড়াতে পারেন নি
এতে পরীমনির যে ক্ষমতার উচ্চপর্যায়ে সম্পর্ক আছে সেটা বোঝা যায়
কিন্তু অচিরেই মানুষ দেখতে পেয়েছিল ক্ষমতা ক্ষমতাবানকেই রক্ষা করতে এগিয়ে আসে
পরীমনির ক্ষমতা ব্যক্তিগত, সেটা সীমিত
কিন্তু যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তার ক্ষমতা বহুমাত্রিক, তাই অসীমও বলা যায়
পরীমনি সেটা জানতেন না
তাই তার অভিযোগ প্রতিষ্ঠিত করতে পারেন নি
বরং এখন তাকেই মক্ষীরানি বানিয়ে ফেলার চেষ্টা চলছে
তার ফ্লাটে মদের বোতল আর মাদক পাওয়া গেছে
আরও কোনো অপরাধে জড়িত কিনা তা অনুসন্ধান করা হচ্ছে
পরীমনির কাছে পুরুষরা আসেন তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে যেমন ফুলের কাছে বিশাল কালো ভোমর আসে
পরীমনি আহ্লাদিত হয়ে কালো ভোমরদের বিনোদিত করতেন বলে সর্বশেষ তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে
বিজ্ঞ আদালতের মনে হচ্ছে বোটক্লাবে যাওয়াটাই পরীমনির ভুল হয়েছিল
ফুল ভোমরার কাছে যেতে পারে না, গেলে আর জীবন বাঁচে না
বোটক্লাবে যাওয়াটা যে বৃন্তচ্যুত ফুলের মতো ভোমরার কাছে যাওয়ার মতো ছিল তিনি বুঝতে পারেন নি
তিনি বৃন্তচ্যুত ফুল হয়ে গেছেন
তার জীবন বাঁচানো দায় হয়ে পড়েছে
এখন আদালতের সামনে যে দাঁড়িয়ে আছে তিনি নায়িকা পরীমনি নন, অভিনেত্রী নন, পরী নন, তার মাথায় মনিও নেই, তিনি মানবী, যে কোনো একজন নারী মাত্র
তবু তার চারপাশে কালো ভোমরা পাখা মেলে উড়ছে তার শরীরে বিষাক্ত হুল ফুটাবে বলে
নিয়মিত সর্বশেষ সংবাদ জানতে আমাদের ফানপেইজে লাইক দিয়ে রাখুন
এ ধরনের আরোও পোস্ট
কবি নজরুলের অজানা অনেক কথা
আমার_একাই_যে_তুই
মোঃ মোজাম্মেল হক এর কবিতা "অকেজো বন্দর"
বঙ্গবন্ধু : একটি কবিতার জন্মবৃত্তান্ত ও প্রাসঙ্গিক...
সোনার ময়না সাহিত্য কুঠির পরিষদের কার্যনির্বাহী কমিটি...
আগুনের_রেইলগাড়ি
আগুনের রেলগাড়ি
কবিতাঃ- ভুলে গেছো!
সর্বশেষ সংবাদ সংযোগ
ফলোঅনে বাংলাদেশ, দেশের মাটিতে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা ডিসেম্বর ৮, ২০২১
স্বপ্নের ক্যাম্পাসের প্রথম দিন : মো মনির হোসেন ডিসেম্বর ৮, ২০২১
নরসিংদীর পলাশের দুই ইউপি নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ডিসেম্বর ৮, ২০২১
ব্রাহ্মণবাড়িয়া বাল্যবিবাহ প্রতিরোধে সাংবাদিকদের অনলাইন কর্মশালা অনুষ্ঠিত
র ডিসেম্বর ৭, ২০২১
নাসিরনগরে কম্বাইন হারভেষ্টার সহ কৃষি যন্ত্র বিতরণ ডিসেম্বর ৫, ২০২১
সিনেমায় ভয়ংকর হলেও, রিনা খান বাস্তবে একজন আদর্শ মা ডিসেম্বর ৫, ২০২১
ডিসেম্বর ২০২১
৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১
জেলার সংবাদ
বিশ্বজুড়ে বাংলাদেশ
বিভাগীয় সংবাদ
ওপার বাংলা
লেখকের জীবনী
ফটোগ্যালারী
পথিক পরিবার
সম্পাদকমন্ডলী
ধারাবাহিক উপন্যাস
বিজ্ঞান ও প্রযুক্তি
বিশেষ কলাম
ভ্রমণ ফিচার
| | - | | | | | | | | পৃষ্টপোষক : র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (এমপি)
সম্পাদক ও প্রকাশক লিটন হোসাইন জিহাদ
প্রধান কার্যালয়: 230/2 অমর ভিলা,তিলপাপাড়া ৬নং রোড,খিলগাও ঢাকা