content stringlengths 0 129k |
|---|
মোবাইল :01718293798, ইমেইল : @.. : @. |
কপিরাইট © 2021 পথিক নিউজ এর কোন সংবাদ,লিখা বা ফটো বিনাঅনুমতিতে অন্য কোথাও প্রকাশ করা আইনত দন্ডনীয় অপরাধ |
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, মার্চের মধ্যে কোভিড-১৯ এ ইউরোপে ও এশিয়ার কিছু অংশে আরও সাত লাখ মানুষের মৃত্যু হতে পারে |
ডব্লিউএইচও ইউরোপ অঞ্চল বলতে যে এলাকাগুলোকে বুঝিয়েছে সেখানকার ৫৩টি দেশে ইতোমধ্যেই করোনাভাইরাস মহামারীতে মৃত্যুর সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে |
২০২২ সালের মার্চের মধ্যে ৪৯টি দেশের নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোর (আইসিইউ) ওপর 'উচ্চ অথবা প্রবল চাপ' পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি |
ইউরোপে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, পরিস্থিতি মোকাবেলায় অস্ট্রিয়া ফের লকডাউন জারি করেছে আর অন্য দেশগুলো নতুন বিধিনিষেধ আরোপের কথা বিবেচনা করছে |
টিকা দেওয়া পূর্ণ হয়েছে এমনটি বিবেচনা করতে শিগগিরই তাদের নাগরিকদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে পারে ফ্রান্স, জার্মানি ও গ্রিসসহ কয়েকটি দেশ |
খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের |
কিন্তু ইউরোপের বেশ কয়েকটি দেশেই নতুন বিধিনিষেধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দেখা গেছে |
নেদারল্যান্ডসে আংশিক লকডাউন জারি করার পর থেকে টানা কয়েক রাত ধরে দাঙ্গা হয়েছে |
বাড়তে থাকা সংক্রমণ মোকাবেলায় দেওয়া নতুন বিধিনিষেধের বিরুদ্ধে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া ও ইতালিতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে |
ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, তাদের হিসাব অনুযায়ী ইউরোপ অঞ্চলে মৃত্যুর প্রধান কারণ কোভিড-১৯ |
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি বলেছে, "এখানে ক্রমবর্ধমান মৃত্যুর সংখ্যা আগামী বসন্তের মধ্যে ২২ লাখ ছাড়িয়ে যাবে বলে চলতি ধারার ভিত্তিতে ধারণা পাওয়া যাচ্ছে |
সম্প্রতি নিশ্চিত করা কোভিড-১৯ জনিত মৃত্যু দ্বিগুণ হয়ে দৈনিক প্রায় চার হাজার ২০০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে তারা |
শুধু রাশিয়াতেই দৈনিক মৃত্যুর সংখ্যা সম্প্রতি ১২০০ ছাড়িয়ে গেছে |
ডব্লিউএইও বলছে, কিছু দেশে বহু সংখ্যক লোকের টিকা না নেওয়া ও করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপকতা ইউরোপ অঞ্চলে উচ্চ সংক্রমণ হারের প্রধান কারণ |
যারা এখনও টিকা নেননি তাদের তা নিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচওর ইউরোপ অঞ্চলের পরিচালক ডা. হ্যান্স ক্লুগ |
তিনি বলেছেন, "অপ্রয়োজনীয় শোকবহ ঘটনা ও প্রাণহানি এড়াতে এবং শীত মৌসুমে জনজীবন ও ব্যবসা-বাণিজ্যের আরও ক্ষতি সীমিত করতে সাহায্য করার সুযোগ আমাদের সবার আছে আর এটি আমাদের দায়িত্বও |
ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি ডব্লিউএইচও এশিয়ার ইসরায়েল ও সাবেক সোভিয়েত ভুক্ত তাজিকিস্তান ও উজবেকিস্তানের মতো রাষ্ট্রগুলোকেও ইউরোপ অঞ্চলভুক্ত হিসেবে বিবেচনা করেছে |
খালেদাকে অনেক উদারতা দেখিয়েছি, আর কত আশা করে তারা: প্রধানমন্ত্রী |
বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীদের তালিকায় এবারও রয়েছেন শেখ হাসিনা |
খালেদার বিদেশে চিকিৎসা নিয়ে 'কিছুদিনের' মধ্যেই সিদ্ধান্ত: আইনমন্ত্রী |
হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান, তার স্ত্রীসহ নিহত ১৩ |
৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলে দ্রুততম সাকিব |
পিপিপিতে হবে ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে |
দিনের শুরু যেমন হবে - নতুন সূর্যালোকে নতুন করে বাঁচুন |
স্মার্ট হোম - ডিজিটাল জীবনযাপন |
শ্রমিক-মালিকের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী |
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে ভূমিকম্প অবধারিত |
27 ' |
3.0 |
' |
, , |
20 |
, |
: 20 , 5 |
আবরার হত্যা: ২০ আসামির মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫ জনের |
! |
: |
(4 ), 45, , : 2526 - 1000 ., 1 , -1000. |
প্রাকৃতিক ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ যে আদর্শ জায়গায় স্থান করে নিয়েছে, ভবিষ্যতে সাফল্যের এই ধারা ধরে রাখতে সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ৫০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন |
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'যেকোন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশকে বার বার আঘাত করেছে |
তবে তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার দুর্যোগ মোকাবেলায় কিছু করেনি' |
তিনি আরও বলেন, যা কিছু করার স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছেন |
তার দেখানো পথেই আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচানোর কাজ করে যাচ্ছে |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ওসমানী স্মৃতি মিলনায়তনে ছিল মূল আয়োজন, আর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিপিপির চারটি ইউনিট উদ্বোধন করেন শেখ হাসিনা |
কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠ থেকেও সংশ্লিষ্টরা অনলাইনে যুক্ত হন |
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে দলীয় মনোনয়নে আগ্রহী প্রার্থীদের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হচ্ছে আগামীকাল শনিবার |
মনোনয়ন ফরম বিক্রি চলবে ২০ অক্টোবর পর্যন্ত |
আগামী বুধবার (সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা) পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে |
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, পাবনা জেলার বেড়া, নোয়াখালী জেলার সেনবাগ, রংপুর জেলার পীরগঞ্জ, পটুয়াখালী জেলার গলাচিপা, টাঙ্গাইল জেলার ঘাটাইল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, গাজীপুর জেলার কালিয়াকৈর, নীলফামারী জেলার নীলফামারীসহ মোট নয়টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে |
একইসঙ্গে নির্বাচন কমিশন তৃতীয় ধাপে সারা দেশে এক হাজার সাতটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে |
এসব স্থানে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের দলের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় (বাড়ি-৫১/এ, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ধানমন্ডি, ঢাকা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে |
চট্টগ্রামের কোনো হাসপাতালে আইসিইউ না পেয়ে মারা গেলেন নগর বিএনপির সহসভাপতি লায়ন মো. কামাল উদ্দিন |
বৃহস্পতিবার (১১ জুন) ভোর রাতে তিনি মারা যান |
জানা যায়, নগরের পার্কভিউ, ম্যাক্স, মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি নেয়নি তাঁকে |
পরে মা ও শিশু হাসপাতাল ভর্তি নিলেও সেখানে অক্সিজেন পাননি তিনি |
এরপর ট্রিটমেন্ট হাসপাতালে মারা যান কামাল উদ্দিন |
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন জানান, তার করোনার উপসর্গ ছিল |
শ্বাসকষ্টে বেড়ে যাওয়ায় প্রথমে নিয়ে যাওয়া হয় মা ও শিশু হাসপাতালে |
সেখানে প্রায় দুই ঘণ্টা বসেছিলেন তিনি, এরপরও অক্সিজেন মেলেনি |
'পার্কভিউ, ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে গেলে কোথাও করোনা সন্দেহে ভর্তি নেয়নি |
ট্রিটমেন্ট হাসপাতালে যখন আনা হয় তখন তার অক্সিজেন নেমে গিয়েছিল ৭৮-এ |
তখন তার আইসিইউ সাপোর্ট লাগতো |
কিন্তু ট্রিটমেন্ট হাসপাতালে তিনটি আইসিইউ শয্যার মধ্যে তিনটি রোগী ভর্তি ছিল |
ডা. শাহাদাত হোসেন বলেন, সব হাসপাতালে আইসিইউর খোঁজ করা হলেও কোথাও আইসিইউ মেলেনি |
মূলত আইসিইউর অভাবে তিনি মারা যান |
তার মৃত্যুতে নগর বিএনপির নেতারা শোক প্রকাশ করেন |
ছোটবেলায় বাবার বলা কিছু কথার কারণে এখনো যতটা সম্ভব সৎপথে চলার চেষ্টা করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম |
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের 'চেইন হ্যান্ডওভার সিরোমনি ২০২১' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি |
মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আমি ধনী পরিবারের সন্তান নই |
পারিবারিকভাবে আমি কোনো ধন-সম্পদ পাইনি |
কিন্তু আমি গরীব মানুষ নই |
আমার বাবা অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন |
আমার বাবা-মা গ্রামে থাকতেন, গ্রামে আমার জন্ম হয়েছে |
আমার বাবা কলেজে চাকরি করতেন |
আমি যখন স্কুলে পড়ছি, তিনি অবসর নিয়েছেন |
আমাদের আয়ের মূল উৎস ছিল কৃষি |
তা দিয়ে সংসার কোনমতে চলতো |
'প্রথম রোজগার করে আমি বাবার হাতে ১০০ টাকা দিয়েছিলাম |
ওনি খুশি হলেন |
এরপর হঠাৎ করে মুখটা কালো করে ওনি বললেন, বাবা তোমরা বড় হয়েছো, রুজি-রোজগার করবা, সন্দেহ থাকলে এই টাকা আমাকে দিও না |
আমার জমি-জমা যা আছে তার কিছু অংশ বিক্রি করে খেয়ে গেলেও আমার বাকি জীবন চলে যাবে |
আমি সারাজীবন ভালো ও সৎ রোজগারের উপর নির্ভরশীল ছিলাম |
বাকি জীবন আমি অসৎ রোজগার থেকে মুক্ত থাকতে চাই |
মন্ত্রী বলেন, তখন বাবা ছাড়া আমার আর কেউ নেই যে টাকা দিতে হবে |
শুধু বাবাকে দেওয়ার জন্য আমার টাকা রোজগার করা |
বাবার প্রতি আমার সর্বোচ্চ আবেগ ও শ্রদ্ধা কাজ করতো |
১০ টাকাও যদি রোজগার করতে পারি সেটা বাবাকে দিতে পারলে তিনি খুশি হবেন - এটা আমার কাছে ছিল আবেগের বিষয় |
আর এই টাকাটা যদি অসৎ পথে রোজগার হয় তাহলে বাবাকে দিলে তিনি মনে কষ্ট পাবেন |
কারণ তিনি আমাকে নিষেধ করেছেন |
তাজুল ইসলাম বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমি বিশ্বাস করতাম না যে লেখার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে |
বলার মধ্যে মিথ্যা থাকতে পারে - এটা আমি বিশ্বাস করতাম |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.