content stringlengths 0 129k |
|---|
ইয়ান চীনের একজন প্রথম কাতারের অভিনেত্রী |
১৯৯৪ সাল থেকে তিনি অভিনয় করে আসছেন |
তার বর্তমান বয়স ৪৭ |
আর তার মেয়ের বয়স ২০ |
সম্প্রতি মা ও মেয়ে একটি অনুষ্টানে অংশ নিয়েছেন |
এই অনুষ্টানে আগতরা প্রথমে মনে করেছিলেন এরা দুই বোন |
অবশ্য পরে ভুল ভাংগে তাদের |
প্রশ্ন উঠেছে ইয়ান কিভাবে তার রূপ যৌবন ধরে রেখেছে |
কিন্তু এই রহস্যের ঝট খুলেনি |
রহস্য রহস্যই থেকে গেল |
মা ও মেয়েকে দেখতে একই বয়সের মনে হয় |
সমূদ্রের নীচে পর্যটকদের জন্য বাংলো তৈরী করছে মালদ্বীপ |
26, 2018 আজব খবর, বিনোদন, বিশ্ব, লাইফ স্টাইল |
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
সমূদ্রবিলাসী পর্যটকদের জন্য সমূদ্রের নীচে বিলাসবহুল বাংলো বানাচ্ছে দ্বীপদেশ মালদ্বীপ |
এর নাম দেওয়া হয়েছে মুরাকা, এর অর্থ প্রবাল |
দুতলা এই বাংলোটির নীচতলা থাকবে সমূদ্রের ১৬ ফুট নীচে |
আর পানির ওপরে থাকবে আরেকটি তলা |
বিশেষভাবে তৈরী এই বাংলোটিতে বিশাল আকারের সুসজ্জিত কক্ষ থাকবে |
পাশাপাশি থাকবে বিলাসবহুল বাথরুমও |
আর অন্যান্য আসবাবপত্র তো থাকবেই |
নীচের স্যুটে থেকে প্রবাল প্রাচীর, নানা রকম সামুদ্রিক মাছ অনায়েশেই দেখা যাবে |
এমন কি দু একটি হাঙ্গরেরও দেখা পেয়ে যেতে পারেন |
অন্যান্য সামূদ্রিক প্রানীতো দেখতেই পাবেন |
এই বাংলোর সবকিছুতেই থাকবে এডবেঞ্চার |
তা ছাড়াও বাংলোটিতে রয়েছে জিম, বার, সান ডেক, স্পা, পর্যটকদের জন্য আলাদা লিভিং রুম |
আহমেদ সালিম জানিয়েছেন, পর্যটকদের নিরাপত্তার দিকটাও মাথায় রাখা হয়েছে |
মালদ্বীপের রঙ্গলি আইল্যান্ডে এটি অবস্থিত |
যদি এডবেঞ্চার ভালবাসেন তাহলে ঘোরে আসতে পারেন মালদ্বীপের এই অত্যাধুনিক বাংলোটিতে |
আগামী নভেম্বরে বানিজ্যিকভাবে এই বাংলোর যাত্রা শুরু হবে |
তবে খরচের কথাটাও কিন্তু মাথায় রাখতে হবে |
প্রতি রাত থাকার জন্য মাত্র ভাড়া দিতে হবে ৩৩ লক্ষ টাকা |
সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা |
সারা দেশে বাংলা নববর্ষ ১৪২৫ পালিত হচ্ছে নানা অনুষ্টানের মধ্য দিয়ে |
14, 2018 বিনোদন, সাধারন খবর |
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
রাজধানীসহ সারা দেশে বিপুল উৎসাহে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৫ |
এ উপলক্ষে রাজধানীতে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে |
ঢাকা বিশ্ববিদ্যালয় সন্নিহিত চারুকলা, টিএসসি, শাহবাগ মোড়, বাংলা একাডেমী, রমনা বটমূল ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ নানা স্থানে চলছে বনাঢ্য আয়োজন |
প্রতিবারের মতো এবারও চারুকলা থেকে রংবেংরঙের ফেস্টুন ও হাতে বানানো বড় বড় হাতি, পাখি ও আরো নানা রকমের প্রতীক নিয়ে বের হয়েছে মঙ্গল শুভাযাত্র |
এই সমস্ত প্রতীক আবহমান বাংলার চিরাচরিত রীতির বাঙ্গালিত্বের পরিচয় বহন করে |
ভোরে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীরা নববর্ষকে বরন করে নিতে প্রতিবারের মত এবারো আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের |
ঢাকা বিশ্ববিদ্যালয়েও চলছে নানা অনুষ্ঠান |
টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, বাংলা একাডেমী চত্তর ও সন্নিহিত এলাকা সমূহ লোকে লোকারন্যে হয়ে গেছে |
বিভিন্ন টিভি চ্যানেল এ সমস্ত স্থানের বিভিন্ন অনুষ্ঠান সরাসরী সম্প্রচার করছে |
ইউনেস্কো মঙ্গল শুভাযাত্রাকে বিশ্ব ঐতিয্যের অংশ ঘোষনা করায় এবার সরকারীভাবে প্রতিটি জেলা শহরে মঙ্গল শুভাযাত্রা হয়েছে |
প্রতিটি জেলা সদরে নানা অনুষ্ঠানের মধ্য নববর্ষকে বরন করে নিচ্ছে মানুষ |
সারা দেশেই মানুষ বৈশাখী পোষাক পড়ে বর্ষবরন অনুষ্ঠানে অংশ নিয়েছে |
রাজধানীতে সকাল থেকে শুর হয়ে বিকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলবে |
নিরাপত্তার কারনে রাজধানীর অনুষ্ঠান সমূহ সন্ধ্যার আগেই শেষ করতে হবে |
এদিকে এই নববর্ষকে কেন্দ্র করে রাধানীতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা |
দীর্ঘ ৩৫ বছর পর সৌদির সিনেমা হলগুলিতে সিনেমা প্রদর্শন শুরু হবে ১৮ই এপ্রিল থেকে |
5, 2018 বিনোদন, লাইফ স্টাইল |
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
দীর্ঘ ৩৫ বছর সৌদি প্রেক্ষাগৃহগুলি বন্ধ থাকার পর ১৮ই এপ্রিল থেকে আবার চালু হতে যাচ্ছে |
যুবরাজ সালমান সৌদির ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই সৌদির নানা সংস্কার কাজে হাত দিয়েছেন |
প্রেক্ষাগৃহগুলি চালু করা তারই অংশ |
আগামী ১৮ এপ্রিল থেকে প্রেক্ষাগৃহগুলিতে চলচিত্র প্রদর্শন শুরু হবে |
সৌদি নারী/পুরুষ সকলেই এক সাথে প্রেক্ষাগৃহগুলিতে ছবি দেখতে পারবেন |
এই নিয়ে সৌদি জনগনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া চলছে |
ইতিমধ্যই মার্কিন একটি কোম্পানীকে এই প্রেক্ষাগৃহগুলিতে চলচিত্র প্রদর্শন করার অনুমতি দেওয়া হয়েছে |
এই কোম্পানী সৌদি আরবের ৪০টি সিনেমা হলে সিনেমা দেখানোর সুযোগ পাবে |
সৌদি যুবরাজ সালমান স্টেডিয়াম বা মাঠে মেয়েদের খেলা দেখা উন্মুক্ত করে দিয়েছেন |
সেখানে এখন ঘরোয়া কনসার্ট ও মেয়েদের গাড়ী চালনায়ও কোন বিধিনিষেধ নাই |
এক সপ্তাহের মধ্য শিশু পার্ক থেকে জিয়ার নাম মুছে যাবে |
21, 2018 বিনোদন, সাধারন খবর |
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
আগামী এক সপ্তাহের মধ্য শিশু পার্ক থেকে জিয়ার নাম মুছে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক |
নতুন নাম হবে শুধু শিশু পার্ক |
পাকবাহিনী ১৯৭১ সালে যে স্থানটিতে আত্নসমর্পন করেছিল সেই স্থানে একটি স্মৃতিস্তম্ব নির্মান করা হবে |
শিশু পার্কটিকে কিছুটা অন্যদিকে সরানো হবে ও নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে |
গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বুধবার পিআইডির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মন্ত্রী |
তিনি বলেন, "ওই স্থানেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল |
গণমাধ্যমে জিয়াকে উদ্ধৃত করে বলা হয়েছিল, মুসলমানদের পরাজয়ের কোনো স্মৃতি চিহ্ন রাখতে নেই, তাই ওখানে শিশু পার্ক করা হয়েছে |
ভারতীয় চলচিত্রের সুপারস্টার শ্রীদেবী মারা গেছেন |
25, 2018 বিনোদন, বিশ্ব |
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
অগনিত ভক্তকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেছেন ভারতীয় চলচিত্রের সুপারস্টার শ্রীদেবী |
মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে এক পারিবারিক বিয়ের অনুষ্ঠানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন |
এই সময় তার সাথে স্বামী বনি কাপুর ও মেয়ে খুশী বিয়ের অনুষ্ঠানে ছিলেন |
দুবাইয়ের স্থানীয় সময় শনিবার রাত সাড়ে এগারটার সময় তিনি মৃত্যুবরন করেন |
তার মৃত্যুতে সারা ভারত বর্ষে শোকের ছায়া নেমে এসেছে |
বলিউডে এ খবরে চলছে শুনশান নীরবতা |
১৫০টির মত ছবিতে তিনি অভিনয় করেছেন |
তাকে ভারতীয় চলচিত্রের স্রেষ্ট নায়িকা হিসাবে মনে করা হয় |
তার অভিনীত একটি বিখ্যাত ছবি হল মিঃ ইন্ডিয়া |
তৃতীয় বিয়ে করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমরান খান |
19, 2018 বিনোদন, বিশ্ব, রাজনীতি |
অনলাইন ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম |
পাকিস্তানের সাবেক জনপ্রিয় ক্রিকেটার ও তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ইমরান খান আবার বিয়ে করেছেন |
তবে ৬৬ বছর বয়সী ইমরান খানের এটি ৩য় বিয়ে |
রবিবার লাহোরে নিজের আধ্যাত্মিক পরামর্শদাত্রী বুশরা মানেকা ওরফে পিঙ্কি পীরকে এক ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন ইমরান |
বুশরার বয়স ৪০ বছর |
একথা জানিয়েছেন পিটিআই-এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরি |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.