content
stringlengths
0
129k
হুমায়ুন আহমদের মৃত্যুর ৭ বছর পর গুলতেকিন দ্বিতীয় বিয়ে করলেন
স্বামী আফতাব আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে
১০ বছর আগে প্রথম স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে
তার একমাত্র ছেলে লন্ডনে পড়াশুনা করছেন
ভারতের কিংবদন্তী গায়িকা লতা মুঙ্গেসকর হাসপাতালে
13, 2019 বিনোদন, বিশ্ব, স্বাস্থ্য
বিডি খবর ৩৬৫ ডটকমঃ
ভারতের প্রখ্যাত গায়িকা লতা মুঙ্গেসকর অসুস্থ্য হয়ে এখন হাসপাতালে ভর্তি আছেন
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে সোমবার ভোররাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের ভর্তি হন তিনি
সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে
তাঁর অসুস্থতা নিয়ে সোমবার সারাদিন বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর খবর রটে সর্বভারতে
কখনও শুনা যায়, অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান গায়িকাকে ভেন্টিলেশনে পাঠানো হয়েছে
আবার পরে জানা যায়, সুস্থ হয়ে ওঠায় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে
তবে মঙ্গলবার হাসপাতাল থেকে জানানো হল, লতা মঙ্গেশকর এখনও আইসিইউতেই আছেন
অবস্থা সঙ্কটজনক হলেও ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন
তিনি চিকিৎসক পতিত সমধানির অধীনে চিকিৎসাধীন আছেন
২০০৪ সালে যশ চোপড়ার 'বীর-জারা' ছবিতে শেষ গান গেয়েছিলেন লতা
তারপর থেকে তিনি অন্তরালেই আছেন
গত সেপ্টেম্বরে মাসে ৯০ বছর পূর্ণ হয় তার
হাসপাতালে তাঁকে শুভেচ্ছা জানান হেমা মালিনী, ঋষি কাপুর, মাধুরী দীক্ষিত, এ আর রহমান, শ্রেয়া ঘোষালসহ আরও অনেকে
লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য কামনা করেছেন অমিতাভ বচ্চন থেকে শুরু করে সমগ্র বলিউড
সূত্রঃপিটিআই
সংগীত শিল্পী সুবীর নন্দী মারা গেছেন
7, 2019 বিনোদন, সাধারন খবর
বিডি খবর ৩৬৫ ডটকম
গানের সাধক প্রখ্যাত সংগীত শিল্পী সুবীর নন্দী আর বেঁচে নেই
বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন
সিঙ্গাপুরে সুবীর নন্দীকে ৪টি রিং পড়ানো হয়েছিল
দীর্ঘদিন ধরে তিনি কিডনীর সমস্যায় ভুগছিলেন
তিনি নিয়মিত কিডনীর ডায়ালাইসিস করাতেন
তার মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে
গত ১৪ই এপ্রিল সিলেট থেকে ট্রেনে করে ঢাকায় আসার পথে অঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমান বন্দর স্টেশন থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়
সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়
সিএমএইচে অবস্থার উন্নতি না হলে তাকে গত সপ্তাহে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বোলেন্সে করে সিংগাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়
সিঙ্গাপুরে তাকে ৪ট রিংও পড়ানো হয়েছিল
সেখানেও তার বেশ কয়েকবার হার্ট এটাক হয়
অবশেষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
প্রখ্যাত অভিনেতা এটিএম সামসুজ্জামান লাইফ সাপোর্টে
1, 2019 বিনোদন, সাধারন খবর, স্বাস্থ্য
বিডি খবর ৩৬৫ ডটকম
দেশসেরা অভিনেতা এটিএম সামসুজ্জামান জীবনমৃত্যুর সন্ধিক্ষনে
তাকে রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে
গত শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আজগর আলী মেডিকেলে ভর্তি করা হয়
শনিবার তার অপারেশন করা হয়
তার প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে গিয়েছিল
অনেকদিন যাবৎ খাওয়া দাওয়ায় রুচি ছিল তার
খাবার হজমে সমস্যা হচ্ছিল
ত্রিশ বছর আগে তার গলব্লাডারারের অপারেশন হয়েছিল
আর এইখানেই তার আবার সমস্যা দেখা দিয়েছে
তার অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়
জনাব সামসুজ্জামান চল্লিশ বছরের অধিক সময় ধরে চলচ্চিত্র ও নাটকে অভিনয় করে আসছিলেন
সামাজিক ছবি ও নাটকে খলনায়কের অভিনয় করে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি
অসংখ্য সিনেমা ও নাটকে অভিনয় করেছেন জনাব সামসুজ্জামান
নায়ক ফেরদৌসের ভিসা বাতিল, ভারতে কালো তালিকাভুক্ত
17, 2019 বিনোদন, রাজনীতি, সাধারন খবর
বিডি খবর ৩৬৫ ডটকম
আইন বহির্ভূত কাজ করে ভারত ছাড়তে হলো নায়ক ফেরদৌস আহমেদকে
ভারত সরকার তাকে সেদেশে কালো তালিকাভুক্ত করেছে
তার বিজনেস ভিসা বাতিল করে তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ায় গতকাল রাতে তাকে বিমানে করে ঢাকায় ফিরতে হয়েছে
অপরাধ তিনি তৃনমুলের পক্ষে কলকাতায় নির্বাচনী প্রচারনায় অংশ নিয়েছেন
তাই সেই দেশের প্রশাসন তাকে কালো তালিকাভুক্ত ও ভিসা বাতিল করে দেশে ফিরার নির্দেশ দেয়
জনপ্রিয় নায়ক হিসাবে তার ভারতের আইন কানন সম্পর্কে ভাল জ্ঞান থাকার কথা
তিনি কি করে ভিনদেশী নাগরিক হওয়া সত্ত্বেও ভারতের নির্বাচনী প্রচারনায় অংশ নিলেন তা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে
কলিকাতায় ফেরদৌস অনেক জনপ্রিয় ও সেখানে তিনি বেশ কয়েকটি ছবিও করেছেন
তার এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে চেয়েছিল তৃনমূল কংগ্রেস
অবশেষে বিজেপির অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়
চক বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন হিরু আলম
23, 2019 বিনোদন, সাধারন খবর
বিডি খবর ৩৬৫ ডটকম
অনেকের মত বসে নেই হিরু আলমও
চকবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়িয়েছেন হিরু আলম
তিনি শুক্রবার এই অগ্নিকান্ডে নিহত ও আহতদের স্বজনদের সাথে কথা বলেছেন
ঢাকা মেডিকেল কলেজে নিহত ও আহতদের স্বজনদের সাথে তিনি একান্তে কথা বলেছেন
তাদেরকে তিনি অভয় ও শান্তনা বানী শুনিয়েছেন
স্বজনদের উদ্দেশ্যে হিরু আলম বলেন, আপনারা হতাশ হবেন না, আপনারা ভয় পাবেন না, আপনারা একা নন
আল্লাহ আপনাদের সাথে আছেন
হিরু আলম বলেন, এমপি হতে পারিনি তাতে কি হয়েছে? তাই বলে কি মানুষের সেবা করতে পারবো না? আমি রাজনীতি করি মানুষের জন্য, সব সময় আমি মানুষের পাশে থাকবো
তিনি বলেন, এদেশে ধনী মানুষের সংখ্যা নেহায়েত কম না
সকলে এগিয়ে আসলে এই আগুনে পুড়া মানুষগুলির ভাল চিকিৎসা হবে
তিনি রোগীর স্বজনদের নিজ হাতে তার মোবাইল নাম্বার লিখে দেন
রোহিঙ্গাদের সেবাদান প্রসংগে প্রিয়াংকা চুপরা বলেন বাংলাদেশ থেকে বিশ্বের শিক্ষা নেওয়া উচিৎ
25, 2018 বিনোদন, বিশ্ব, সাধারন খবর
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম
ভারতের প্রখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চুপরা বলেছেন, কিভাবে আত্নমানবতার সেবায় এগিয়ে আসতে হয় তা বাংলাদেশের কাছ থেকে বিশ্ব শিক্ষা নেওয়া উচিৎ
তিনি বৃহস্পতিবার বিকালে গনভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনাকালে এ কথা বলেন
প্রিয়াংকা চুপরা ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়ে ৩ দিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন
রোহিঙ্গা শরণার্থী শিবিরে শিশুদের সাথে খেলাধূলা ও অন্যান্য বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সময় কাটান
রোহিঙ্গা শিশুদের সমস্যার নানা দিকগুলি বুজার চেষ্ঠা করেন
রোহিঙ্গা শিশুদের বিষয়ে বিশ্ববাসীকে সচেতন করার জন্যই তার এই সফর
প্রিয়াংকা চুপরা প্রায় দশ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন
কোনটি মা আর কোনটি মেয়ে চিনা দায়
5, 2018 বিনোদন, লাইফ স্টাইল, স্বাস্থ্য
নিউজ ডেস্কঃ বিডি খবর ৩৬৫ ডটকম