content
stringlengths
0
129k
শাহেদ আলী ইসলামিক ফাউন্ডেশনে দীর্ঘদিন প্রকাশনা পরিচালক পদে কর্মরত থেকে বহু গ্রন্থ, পত্রিকা সম্পাদনা করেছেন
বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত 'বিশ্বকোষ'-এর তিনি ছিলেন অন্যতম সম্পাদক
এমন গুণী ব্যক্তিটি কিন্তু অনেকটা আড়ালে আবডালে থেকে গেছেন
অথচ তিনি শুধুমাত্র কথাশিল্পী হিসেবেই চল্লিশ দশকের শওকত ওসমান, সৈয়দ ওয়ালী উল্লাহ, আবু রুশদ, শামসুদ্দিন আবুল কালামসহ কয়েকটি নামের সঙ্গে যে নামটি উচ্চারিত হওয়া বাঞ্ছনীয় তা শাহেদ আলী
শাহেদ আলীর জীবন ছিল বর্ণাঢ্য ও ঘটনাবহুল
একটি ধারায় সবসময় নিজেকে নিযুক্ত রাখেননি
কিছুকাল তিনি 'খেলাফতে রাব্বানী' নামে একটি রাজনৈতিক দলের নেতা ছিলেন
এ দলটি থেকে তিনি একবার প্রাদেশিক আইন পরিষদের সদস্য হিসেবে (এমএনএ) নির্বাচিত হয়েছিলেন
এই গুণী ব্যক্তিটি জন্মেছিলেন তৎকালীন সিলেট জেলার সুনামগঞ্জের মাহমুদপুর গ্রামে ১৯২৫ সালের ২৬ মে এবং ইন্তেকাল করেন ২০০১ সালের ৬ নভেম্বর
অনলাইন এডিটর
, 2013 9:50
, 2018
অনুশীলন অনুশীলন
শিশু অধিকার
, 2012
আজব ট্রেন -মূল : আরতি আগরওয়াল অনুবাদ : হোসেন মাহমুদ
, 2015
একটু দেখুন
কিশোরকণ্ঠ নিয়মাবলি
, 2021
জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা-২০১৭
বিসমিল্লাহির রহমানির রাহিম -কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০১৭
, 2017
বিসমিল্লাহির রাহমানির রাহীম -কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০১৫
, 2015
কিশোরকণ্ঠের ইফতার মাহফিলে কবি আল মাহমুদ 'কিশোরকণ্ঠ' শুনতে বয়স কম মনে হলেও আসলে...
, 2012
কিশোরকন্ঠ, বাংলাদেশের সর্বাধিক প্রকাশিত শিশুকিশোর মাসিক
৫১, ৫১/এ, পুরানা পল্টন (৭তম তলা), ঢাকা-১০০০
ফোন: ৮৮০-২-৯৫৬৭২৩৬
...
...
()
()
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })();
সদ্য মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে
হাতে অফুরন্ত সময়
এ সময় দূরে কোথাও বেড়িয়ে আসা যায়
অবশ্য দূরেই যেতে হবে তা নয়, কাছে পিঠেও দেখার মতো অনেক কিছুই আছে
তারপরও এটা যেহেতু লম্বা ছুটি, চাইলে ভ্রমণ লিস্টের দূরের জায়গাগুলো দেখে আসা যায়
বান্ধবী নূপুর ফোন করে জানাল, তারা সাজেক ভ্যালি যাওয়ার প্ল্যান করছে, আমি যেতে চাই কি না জানতে চাইল
আমি তো শুনেই লাফিয়ে উঠলাম
ওয়াও! সাজেক? আমি তো যাবোই
আমার কত দিন ধরে সাজেক ভ্যালি যাওয়ার ইচ্ছা
ঠিক হলো ৯ তারিখ, শুক্রবার আমরা ঢাকা থেকে যাত্রা করব
এক সপ্তাহ আগে থেকেই দিন গোনা শুরু করে দিলাম, কখন ৯ তারিখ আসবে! কখন ৯ তারিখ আসবে!
আট তারিখ আসার পর আমার আনন্দ আর ধরে না
অপেক্ষার পালা শেষ
আজকের দিনটাই বাকি শুধু
রাতে তো আমার ঘুমই আসছিলো না
ফেসবুক ফ্রেন্ডদের সাজেক ভ্রমণের পোস্টগুলো পড়ে সময় কাটাচ্ছিলাম
হঠাৎ আমার মোবাইলে টুং করে একটা শব্দ হলো
একটা ভিমেইল এসেছে
ইমেইল নয়, জিমেইল নয়, ভিমেইল
ভিনগ্রহ থেকে বার্তা আসে বলে আমি এটার নাম দিয়েছি ভিমেইল
জুপিটারের রাজা আমাকে একটা লিংক দিয়েছিল, যে লিংকের মাধ্যমে আমি ভিনগ্রহের সাথে যোগাযোগ করতে পারব
মোবাইলে ভিমেইলের লিংক ওপেন হয় না, তাই কম্পিউটারে লিংকটা ওপেন করলাম
জুপিটারের রাজপরিবার থেকেই বার্তা এসেছে
আমার সাথে যে অন্য গ্রহের যোগাযোগ আছে, ইতোমধ্যে আমি একটা গ্রহ ভ্রমণ করে এসেছি সেটা কাউকে জানাইনি
আমি চাইনি মানুষ আমাকে নিয়ে মাতামাতি করুক
আগে আমি পড়াশোনা শেষ করি, তারপর এই ব্যাপারটা দেখা যাবে
ভিমেইল পড়ে আমি চমকে উঠলাম
আমাকে ডেকেছেন জুপিটারের রাজা
তাও জুপিটারে নয়, মঙ্গলে
আমি কখনো মঙ্গলে যাইনি
রাজা আমায় কেন ডাকলেন সেখানে?
তবে জরুরি প্রয়োজন সেটা তো বুঝতেই পারছি, নইলে রাজা বার্তা পাঠাতেন না
কিন্তু তারিখটা আজই
আজ রাতেই আমাকে যেতে হবে
কিন্তু কাল যে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান, সেটার কী হবে? এতদিন উৎসাহ দেখিয়ে শেষে যদি আমিই যাব না বলি, তাহলে সেটা কেন মেনে নেবে আমার বন্ধুরা?
কিন্তু আমারও কিছু করার নেই
বেঁচে থাকলে সাজেক যাওয়ার অনেক সময় সুযোগ পাব
মঙ্গলগ্রহ ভ্রমণের সুযোগ আর কখনো নাও পেতে পারি
জুপিটার রাজার আমন্ত্রণ হেলাফেলা করার মতো নয়
নূপুরকে একটা টেক্সট পাঠালাম, আমি যেতে পারব না, তারা যেন যায়
বাকি কয়েকজনকেও মেসেজ দিয়ে রাখলাম
এত রাতে ফোন করা ঠিক হবে না
সকালে উঠে আমার টেক্সট পড়ে তারা কি ভাববে জানি না
গতবারের মতোই ছাদে এসে দাঁড়ালাম
আকাশে গোলগাল চাঁদ
এমন চাঁদ দেখেই হয়ত সুকান্ত ভট্টাচার্য্য লিখেছিলেন,
'ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি
এত সুন্দর জোছনার আলো
জানি না আর কত সুন্দর হলে তাকে সিদ্ধার্থের সেই গৃহত্যাগী জোছনা বলা যায়!
কিছুক্ষণ পর আমার পরিচিত মহাকাশযান টিটি এলো আমাদের ছাদে
কিছু ভয়, কিছু শঙ্কা আর অনেক রোমাঞ্চ নিয়ে মহাকাশযানে উঠে বসলাম
মনে মনে বললাম, প্রভু, আমার মঙ্গল ভ্রমণ যেন মঙ্গলময় হয়
টিটি আমাকে নিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে লাগলো
জানালার পাশেই বসেছিলাম
নিচে তাকিয়ে দেখলাম, আমার শহরের আলো দেখা যাচ্ছে
কী সুন্দর লাগছে দেখতে
আরেকটু ওপরে উঠার পর জানালা ধীরে ধীরে বন্ধ হয়ে গেলো
আর নিচে তাকানোর অনুমতি নেই
আমাকে নিয়ে টিটি যখন মঙ্গলে অবতরণ করল, তখন দিনের মতো পরিষ্কার আলো
সূর্যকিরণের মতো আমার দু'চোখ ঝিলিক দিয়ে উঠলো
আমি মঙ্গলে এসে গেছি! এই সেই মঙ্গল, যেখানে আসার জন্য বিজ্ঞানীরা কত চেষ্টা-সাধনা করে যাচ্ছেন
অথচ আমি অনায়াসে দিব্যি মহাকাশযানে চড়ে গ্রহ থেকে গ্রহান্তরে চলে এসেছি
টিটি আমাকে যেখানে নামিয়ে দিয়েছে, এই জায়গাটা দেখতে মরুভূমির মতো