content stringlengths 0 129k |
|---|
নিশি আমাকে জোর করে একটা ঘরে টেনে নিয়ে গেলো |
তারপর বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেলো |
ভেতরে ঘুটঘুটে আঁধার |
কিছুই দেখা যাচ্ছিলো না প্রথমে |
পরে একটু পরিষ্কার হলো |
হাত-পা অন্তত দেখতে পাচ্ছি |
কিন্তু এখানেই কি আমাকে বন্দী থাকতে হবে? কেন এসেছিলাম পৃথিবী ছেড়ে? কেন এদের বিশ্বাস করেছিলাম? এখন কি এই ভিনগ্রহেই প্রাণ খোয়াতে হবে? |
নিশি, নিশি! আমি তোমাকে সত্যিকারের বন্ধু ভেবেছিলাম |
তুমি কী করে এটা করলে? আমি তোমার কথা বিশ্বাস করে পৃথিবী পর্যন্ত ছেড়েছি |
তুমি বলেছিলে তোমার একজন মানুষবন্ধু চাই |
কে জানত তুমি প্রতারণা করবে? এটা যদি দুঃস্বপ্ন হতো! ঘুম ভাঙলে যদি দেখতাম আমি বাড়িতেই আছি |
কালকে আমাদের সাজেক যাওয়ার প্ল্যান ছিলো |
আমারই ভুল হয়েছে |
যে জায়গায় অনেক মানুষ শত চেষ্টা করেও আসতে পারে না, সেখানে আমি বিনা পরিশ্রমেই চলে এলাম |
এ জন্যই বলা হয়, খুব সহজে কিছু পাওয়া ভালো না |
জীবনটা ম্যাজিক না |
নিজের বোকামির জন্য নিজেকেই ভুগতে হচ্ছে |
এখন এই অন্ধকার ঘরে বসে থাকা ছাড়া কিছু করার নেই |
বদ্ধঘরে বসে নিজেকে দোষারোপ করে যাচ্ছি- এমন সময় খট করে শব্দ হলো |
একটা দরজা খুলে গেলো |
ভেতরে প্রবেশ করলেন জিম |
ঘরে আলো জ্বাললেন |
সেই সাথে আমার মনেও আশার আলো জ্বলে উঠলো |
জিম কি তবে আমায় ছেড়ে দেবে? পৃথিবীতে পৌঁছে দেবে? আগেই মনে হয়েছিল জিম মানুষের মতো |
সে কখনো ওই দানবগুলোর মতো নয় |
' এখানে এসে এই একজনের মুখেই নিজের নাম শুনেছি |
- 'তোমার সাথে কথা আছে |
আমার সাথে এসো |
' বলেই জিম বেরিয়ে গেলো |
আমিও বাইরে এলাম |
এতক্ষণে হাঁফ ছেড়ে বাঁচলাম যেন |
ওই ঘরে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল |
উঠোনের মতো একটা জায়গায় এসে বসল জিম |
আমার দিকে তাকিয়ে বললো, |
- 'তুমি কি জানো, তোমার এ অবস্থার জন্য দায়ী কে?' |
- 'আর কে! জিউ আর নিশিই তো প্রতারণা করল আমার সাথে |
'না? তাহলে?' |
- 'তোমাকে মঙ্গলে নিয়ে আসা, আঁধার ঘরে আটকে রাখা, পৃথিবীতে যেতে না দেয়া এসবের জন্য আমি দায়ী |
- 'হ্যাঁ আমি |
অবাক হচ্ছো? অবাক হওয়ার এখনো অনেক কিছু বাকি |
তুমি জানো আমি কে?' আমার উত্তর এর অপেক্ষা না করে আবার বলতে শুরু করলেন, 'আমি তোমার বাবার চাচাতো ভাই |
তোমার জিম আঙ্কেল |
-'জিম আঙ্কেল? তার মানে আমি ঠিক সন্দেহ করেছিলাম! কিন্তু আমার সন্দেহকে গুরুত্ব দিইনি |
আপনি এখানে এলেন কী করে? ওই দানবগুলো আপনাকেও নিয়ে এসেছে?' |
আমি নিজেই এসেছি |
' মৃদু হেসে বললেন জিম আঙ্কেল |
এতক্ষণ যাদেরকে জিউ আর নিশি ভেবেছো আদতে ওরা জিউ বা নিশি না |
ওরা আমার তৈরি বিশেষ রোবট |
জিউ আর নিশির কিছু প্রোগ্রাম তাদের মধ্যে সেট করে দিয়েছি |
তারা আমার নির্দেশ অনুযায়ীই কাজ করেছে |
আসল জিউ আর নিশি তো জুপিটারে |
তারা জানেই না যে তাদের বন্ধু বিপদে আছে |
-'আহ! হতাশ হয়ে বসে পড়লাম আমি |
অথচ আমি তাদের সম্পর্কে কত খারাপ ধারণা করে ফেলেছি!' আপনি কেন আমাকে এখানে নিয়ে এলেন? কেন রাজার নাম করে বার্তা পাঠিয়েছিলেন? |
- প্রতিশোধ নিতে |
- প্রতিশোধ? আমার ওপর আপনি কিসের প্রতিশোধ নিতে চাইছেন? |
- তোমার বাবার জন্য আমি কখনও ক্লাসে ফার্স্ট হতে পারতাম না |
টিচাররাও তোমার বাবাকেই বেশি স্নেহ করতেন |
যেন সে হিরো, আমি ভিলেন |
খুব রাগ হতো আমার |
কলেজেও তোমার বাবার জন্য সুবিধা করতে পারিনি আমি |
- আপনি এই কারণে আমার ওপর প্রতিশোধ নিতে চাইছেন? ব্যক্তিগত আক্রোশ আপনি মহাকাশ অবধি টেনে আনলেন আঙ্কেল? |
তোমার কী মনে হয়, তোমার বাবার ওপর আক্রোশের জন্যই তোমাকে মঙ্গলে এনেছি? এখন তোমাকে আটকে রেখে তোমার বাবার কাছে মুক্তিপণ চাইব? না সানি, মাই ডটার |
কেসটা ভিন্ন |
তোমার বাবার ওপর আমার এখন কোন রাগ-ক্ষোভ নেই |
ওসব তো বাচ্চাকালের ঘটনা |
আমার রাগ তো তোমার ওপর |
- আমার ওপর? |
- হ্যাঁ তোমার ওপর |
তুমি হয়ত জানো, আমি বারো বছর ধরে আমেরিকা থাকি |
কিন্তু এটা জানো না, আমি একজন বিজ্ঞানী |
মহাকাশ নিয়ে গবেষণা করি |
সৌরজগতের বিভিন্ন গ্রহ নিয়ে আমার কৌতূহল ব্যাপক |
বার বছরের চেষ্টা সাধনার ফলে আমি মঙ্গলে আসতে পেরেছি |
শুধু আসিনি |
মঙ্গলের ওপর আধিপত্য লাভে সক্ষম হয়েছি |
এই গ্রহের প্রাণীগুলো এখন আমার কথা শুনে চলতে বাধ্য |
আমেরিকায় আমার রোবটের ব্যবসা ছিল |
আমি রোবট বানিয়ে বিক্রি করতাম |
সে যাই হোক, আগে আমি ভাবতাম মঙ্গল সবচেয়ে শক্তিশালী গ্রহ |
কিন্তু না |
এখানে এসে বুঝতে পারি জুপিটার সব থেকে শক্তিশালী গ্রহ |
প্রাণপ্রাচুর্যে ভরপুর একটি গ্রহ |
পৃথিবীর মানুষের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী গ্রহ |
তাই জুপিটারের প্রতি আমার আকর্ষণ ছিলো |
কিন্তু অনেক চেষ্টা করেও আমি জুপিটারে যেতে পারিনি |
সেদিন শুনলাম এক মানুষ এসেছে জুপিটারে |
তাও নাকি রাজা জিউর আমন্ত্রণে |
শুনে আমি আহত হলাম |
চেয়েছিলাম আমিই হব জুপিটারে পা রাখা প্রথম মানুষ |
তার আগেই কেউ এসে গেলো? |
এই পর্যন্ত বলে একটু থামলো জিম |
আবার শুরু করল, |
অনেক কষ্টে সেই মানুষের ছবি আনালাম |
যেটা তোমার ছিল |
কিন্তু আমি চিনতে পারিনি |
বারো বছর আগে দেখেছি তোমাকে, বেশ ছোট ছিলে তখন |
তারপর তোমার পরিচয় বের করলাম |
তখন আমার পুরনো রাগ আবার ফিরে এলো |
যার জন্য আমি ক্লাসে ফার্স্ট হতে পারিনি, শিক্ষকদের উপচে পড়া স্নেহ পাইনি, আজ তার মেয়েও আমাকে হারিয়ে দিলো? এতদিন চেষ্টা করে যেটা আমি পাইনি সেটা সে অনায়াসে পেয়ে গেলো? এটা তো আমি মেনে নিতে পারি না |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.