content stringlengths 0 129k |
|---|
১৯৬৮ সালে তত্কালীন পাকিস্তানে ইয়াহিয়া খান ক্ষমতায় আসার পর তথ্য মন্ত্রী খাজা শাহবুদ্দীন এক আদেশ জারি করেন, টিভির পর্দায় কোন মেয়ে টিপ পড়তে পারবেনা এবং রেডিও-টিভিতে রবীন্দ্র সংগীত প্রচার করা যাবেনা |
সরকারী চাকুরে হওয়া সত্ত্বেও আবদুল আহাদ এর বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের সাথে একাত্ম ছিলেন |
কঠিন আন্দোলন গড়ে ওঠার ফলে এ আদেশ পরে বাতিল করতে সরকার বাধ্য হয় |
তিনিই প্রথম রেডিওতে রবীন্দ্র সংগীত শিক্ষার আসর শুরু করেন |
২৫শে বৈশাখ ও ২২ শে শ্রবণ রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করতেন |
এভাবে আবদুল আহাদ এদেশের মুসলমান সমাজকে রবীন্দ্র সংগীত ও রবীন্দ্র চর্চায় ঊদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে অন্যতম ভুমিকা পালন করেছিলেন |
(স্পেনে আবদুল আহাদ) |
১৯৬৮ সালে শেখ মুজিবুর রহমান যেদিন আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভ করেন তার আগের দিন সরকার টেলিভিশনে 'শহীদ দিবস' উপলক্ষে অনুষ্ঠান প্রচারের অনুমতি দেয় |
তবে 'শহীদ দিবস' কথাটি ব্যবহার করতে দেওয়া হয়নি |
আবদুল আহাদের সংগীত পরিচালনায় সেই প্রথম টেলিভিশন থেকে 'শহীদ দিবস' উপলক্ষে অনুষ্ঠান প্রচারিত হয় |
১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হবার পর মন্ত্রীপরিষদের সচিব তৌফিক ইমামের নির্দেশে তিনি বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' গানটির স্বরলিপি বিশ্বভারতী সংগীতবোর্ড কর্তৃক অনুমোদন করিয়ে আনতে যান |
আবদুল আহাদ দুজন রবীন্দ্রসংগীত শিল্পীকে সাথে নিয়ে শান্তিনিকেতনে যান এবং তাঁর সংগীত শিক্ষাগুরু শান্তিদেব ঘোষের সহায়তায় গানটি বিশ্ব ভারতী সংগীতবোর্ড কর্তৃক অনুমোদন করিয়ে আনেন |
(অনুষ্ঠানে গান গাইছেন আবদুল আহাদ) |
সমবেত গানের জন্য তিনি হোসনা বানু, আঞ্জুমানারা বেগম প্রমুখকে নিয়ে একটি শিল্পী দলও তৈরি করেছিলেন |
ঢাকাকে ঘিরে আবদুল আহাদ এক বিস্ময়কর যুগের প্রবর্তনে সক্ষম হয়েছিলেন |
ঢাকায় চলে আসার আগে আবদুল আহাদের পরিচালনায় হেমন্ত মুখোপাধ্যায় ৪টি রবীন্দ্র সংগীত রেকর্ডিং করেন |
আবদুল আহাদের পরিচালনায় হেমন্তের গাওয়া 'প্রাঙ্গনে মোর শিরিষ শাখায়' গানটি রবীন্দ্র সংগীতপ্রেমীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল |
(বি. বি. সি. ষ্টুডিওতে আবদুল আহাদ) |
১৯৫৪ সালে ঢাকায় দক্ষিণপূর্ব এশিয়ার নৃত্য ও সংগীতের মহাসম্মেলন অনুষ্ঠিত হয় |
এই মহাসম্মেলনে অংশগ্রহণের জন্য বার্মা, পাকিস্তান , থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভারত থেকে বিভিন্ন শিল্পীদের আমন্ত্রণ জানানোর লক্ষ্যে তাঁকে উল্লিখিত দেশসমুহ ভ্রমণ করতে হয় |
১৯৫৬ সালে তিনি স্পেন সরকারের বৃত্তি নিয়ে একবছরের জন্য মাদ্রিদ যান স্প্যানিশ সংগীত সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের জন্য |
স্পেন থেকে দেশে ফিরে তিনি দেশাত্মবোধক গানে সুরারোপে মনোযোগী হন |
তাঁর সুরে আবু হেনা মোস্তাফা কামালের লেখা 'কেন যে আমার কৃষ্ণচূড়ার বনে' 'আমি সাগরের নীল নয়নে মেখেছি' 'ভ্রমরের পাখনা যতদূর যাক না' গানগুলি ফেরদৌসী রহমানের কন্ঠে অসাধারণ জনপ্রিয়তা লাভ করে |
(১৯৩৮ সালে শান্তিনিকেতনের শ্যামলীতে কবিগুরু রবীন্দ্রনাথের সঙ্গে বাঁ দিক ঘেঁষে পেছনে দাঁড়ানো আবদুল আহাদ) |
ঢাকা টেলিভিশনের সিগনেচার টিউন করেছিলেন তিনি |
টেলিভিশনের প্রতিদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সেটি বাজানো হতো |
১৯৬১ এর আন্দোলন মুখর উত্তাল রাজনৈতিক- সাংস্কৃতিক আন্দোলনের সময়ে নতুন প্রেরণা ও চেতনা নিয়ে রবীন্দ্রজন্ম শতবার্ষিকী উদযাপন করা হয় |
এ উপলক্ষ্যে অধ্যাপক রফিকুল ইসলামের সহযোগিতায় আবদুল আহাদ টেলিভিশনে বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের দিয়ে হাজার বছরের বাংলা গানের এক অনবদ্য অনুষ্ঠান করেছিলেন |
১৯৬৫ সালে তিনি পূর্ব ও পশ্চিম পাকিস্তানীদের নিয়ে গঠিত সাংস্কৃতিক দলের উপনেতা হয়ে গণচীন ভ্রমণ করেন |
ফিরে এসে সেই অভিজ্ঞতার কথা নিয়ে লেখেন একটি অসাধারণ গ্রন্থ - 'গণচীনে চব্বিশ দিন' |
এরপর ১৯৬৭ সালে তিনি সাংস্কৃতিক দলের উপনেতা হয়ে ইরানের ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে যোগদান করেন |
ষাটের দশকে এদেশে রবীন্দ্রচর্চার প্রচার ও প্রসারে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন |
সরকার পরিবর্তন ও রাজনৈতিক কারণে রবীন্দ্র সংগীতের ওপর বার বার যে আঘাত এসেছিল তা থেকে তিনি রেডিওকে সুকৌশলে বাঁচিয়ে রাখতে সক্ষম হন |
কর্মজীবনের শেষ পর্যন্ত তিনি রেডিওতে প্রযোজক-সুরকার হিসাবে কর্মরত ছিলেন এবং তাঁর চাকুরির বয়সসীমা পার হবার পরও সাতবার তা বাড়ানো হয়েছিল |
রেডিওর কাজের বাইরে তিনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গান শেখাতেন এবং প্রচুর বই পড়তেন |
(সংগীত পরিবেশনরত আবদুল আহাদের পাশে কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুফিয়া কামাল) |
এদেশের দেশাত্মবোধক ও আধুনিক বাংলা গানের পথিকৃৎ আবদুল আহাদ তার বর্ণঢ্যময় কর্মজীবনের স্বীকৃতি সরূপ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন |
যার মধ্যে ১৯৩৬ সালে তিনি কলকাতার অল বেঙ্গল মিউজিক প্রতিযোগিতায় ঠুংরী ও গজলে ১ম পুরস্কার, ১৯৬২ সালে তত্কালীন রাষ্ট্রীয় পুরস্কার তামাঘা- ই - ইমতিয়াজ, ১৯৬৯ সালে তত্কালীন রাষ্ট্রীয় পুরস্কার সিতারা - ই - ইমতিয়াজ, বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭৮ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে কাজী মাহবুল্লাহ পুরস্কার, ১৯৮৫ সালে নাসিরুদ্... |
অমর সুরস্রষ্টা, এদেশের বাংলা আধুনিক ও দেশাত্মবোধক গানের জনক আবদুল আহাদ ১৯৯৪ সালের ১৫ মে পরলোক গমন করেন |
তাঁকে মিরপুর কবরস্থানে সমাহিত করা হয় |
তাঁর প্রয়াণের মধ্যে দিয়ে বাংলা গানের এক স্বর্ণযুগের অবসান ঘটে |
তাঁর সৃষ্টিরা বেঁচে থাকলেও ধীরে ধীরে আড়ালে চলে যান তিনি |
এরই ধারাবাহিকতায় এ কিংবদন্তি শিল্পী সুরকারকে ভুলে আছে আজকের প্রজন্ম |
আজ তার ২৪তম মৃত্যুবার্ষিকী |
সুর স্রষ্টা আবদুল আহাদের মৃত্যুদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায় |
১৬ মে : ইতিহাসের এই দিনে |
শিশুদের সুরক্ষায় চাইল্ড রাইটস কমিশন গঠনের দাবি |
://. |
ডিশ দেখতে সেট টপ বক্স লাগবে ৩০ নভেম্বরের পর থেকে |
বরেণ্য আবৃত্তিশিল্পী বোয়ালখালীর কৃতি সন্তান রণজিৎ রক্ষিত-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি |
লোককলা চর্চা কেন্দ্রের আয়োজনে কবি শামসুর রাহমানের ৯৩তমজন্মবার্ষিকী উদযাপন |
! |
! |
, , . |
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ |
এপ্রিল ৩, ২০২০ |
চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে অংশ নেবে বিএনপি, আ. লীগের সম্ভাব্য প্রার্থীদের... |
নভেম্বর ২২, ২০১৯ |
আগামীকাল পবিত্র শবে মিরাজ |
মার্চ ১০, ২০২১ |
রোহিঙ্গা গণহত্যা : তদন্তের অনুমতি দিল আন্তর্জাতিক অপরাধ আদালত |
নভেম্বর ১৫, ২০১৯ |
সম্পাদক ও প্রকাশকঃ |
মোহাম্মদ তাজুল ইসলাম রাজু |
সম্পাদকিয় কার্যালয়ঃ |
লিটন ম্যানশন , থানা রোড , উপজেলা সদর , বোয়ালখালী, চট্টগ্রাম |
ফোনঃ ০১৮১৭-০৭১৭৬১, ০১৮১৯-২৮৮৫০০ |
: _@. |
© & . |
সারেগামাপা: আজ জানা যাবে আসল ঘটনা |
জুলাই ২৮, ২০১৯ |
রাস্তাশূন্য, মানুষ নেই, গাড়ি নেই, নেই সংগীত |
মার্চ ৩১, ২০২০ |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
বেসরকারি বিনিয়োগে ইতিবাচক হাওয়া স্মার্ট কার্ড বিতরণ শুরু চীনা ইপিজেডে চাকরি হবে ৫৩ হাজার লোকের মেহেরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে খুন টানা চতুর্থ ড্রয়ে শীর্ষস্থান হারাল রিয়াল ফার্কের সাথে শান্তিচুক্তি প্রত্যাখ্যান ভোটারদের বাংলাদেশের গুরুত্ব বাড়ছে দক্ষিণ এশিয়ায় কিশোরী গৃহকর্মীর প্রতি এ কেমন বর্বরতা! কাশ্মীরে ভারতীয়... |
জামিন পেলেন তাহমিদ |
জঙ্গি কামরান ৬ দিনের রিমান্ডে |
তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা |
সাতক্ষীরায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন |
চাঁদপুরে হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন |
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে মামলা |
দুই জার্মান নাগরিক তিন দিনের রিমান্ডে |
খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৩১ অক্টোবর |
হিজবুতের প্রধান সমন্বয়কসহ ৬জনের বিচার শুরু |
টাম্পাকো মালিকের অ্যাকাউন্ট জব্দের নির্দেশ |
৬১১টি পাখি আটক র্যাবের |
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৬, ০৪:০২:৪০ |
বিবার্তা প্রতিবেদক |
প্রিন্ট অঅ-অ+ |
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) অভিযান চালিয়ে ৬১১টি দেশীয় বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করেছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.