content
stringlengths
0
129k
আমি শুয়েছিলাম ছাউনির নিচেই
উঠতে ইচ্ছে করছিলো না
শুয়ে শুয়ে সৈকতে ঢেউএর আছড়ে পড়া দেখতে ভালো লাগছিলো
ঢেউএর ফেনাগুলোতে মনে হয় কোনো রাসায়নিক দ্রব্য মিশে থাকে
নাহলে নিশ্ছিদ্র অন্ধকারেও ওদেরকে এক উজ্জল দেখায় কেন? রাতের সঙ্গে পাল্লা দিয়ে ওপরে উঠছিলো সমুদ্রসঙ্গীতের তাল
একসময় খেয়াল হলো আর কিছুক্ষণ পরেই উঁকি দেবেন সূর্য্যিমামা
তিনি এসে আমাকে এমন আলুথালু অবস্থায় দেখে ফেলার আগেই কেটে পড়াটা ভালো হবে বলে মনে হলো
হোটেলে ফিরে গেলাম অল্প পরিচিত সৈকত ঘেঁষা রাস্তাটি ধরে ধরে
রুমে ঢুকে স্যান্ডেল ছাড়া আর কোনোকিছুই খুলতে ইচ্ছে হচ্ছিলো না
তবুও একটা নতুন সিগারেটের প্যাকেট খুললাম
সেখান থেকে একটা শলাকা বের করে তাতে অগ্নিসংযোগ করে ঘুমিয়ে পড়লাম
ঘুমাতে ঘুমাতে আধখানা সিগারেট খেয়েছিলাম
পরদিন অ্যাশ-ট্রে'তে পড়ে থাকতে দেখেছিলাম বাকী আধখানা অংশকে
পরদিন দুপুরে রওনা দিয়ে বিকালে যখন ঢাকায় পৌঁছাই, তখন মাত্র দু'দিনেই হৃদয়ের বন্ধু হয়ে যাওয়া আলী আর খান ভাইয়ের জন্য খারাপ লাগছিলো কিছুটা
তারপর কয়েকবার ফোনে কথা হওয়া ছাড়া আর তেমন কিছুই হয় নি সেই বন্ধুদের সঙ্গে
সেদিন সন্ধ্যায় 'কেন আজ কোথাও বেশিক্ষণ বসতে পারছি না' ভাবতে ভাবতে ক্যম্পাস এলাকা পেরিয়ে কখন যে হোটেল রূপসী বাংলার সামনের সিগন্যালে এসে আটকে পড়েছি খেয়াল করি নি
হঠাৎ রাস্তা দিয়ে ঝট করে পার হয়ে যেতে দেখলাম পরিচিত এক গুঁফে ভদ্রলোককে
আরে এ যে খান ভাই! কিন্তু পদব্রজে কেন? এয়ারপোর্ট থেকে যতদূর মনে পড়ে, একটা প্রাদো'তে চড়ে বিদায় নিয়েছিলেন ভদ্রলোক
শেয়ার করুনঃ
পছন্দ করুন
পোস্টটি ৮ জন ব্লগার পছন্দ করেছেন
মীর এর ব্লগ | ২২ টি মন্তব্য | ২৩০৯ বার পঠিত | ট্যাগঃ উপন্যাস
জ্যোতি | ফেব্রুয়ারী ২৪, ২০১২ - ১১:১৪ অপরাহ্ন
এত দিন পরে?
এই পর্বটা পড়ে বান্দরবন-কক্সবাজার যাওয়ার ইচ্ছাটা প্রবল হলো আরো
মীর | ফেব্রুয়ারী ২৪, ২০১২ - ১১:৩১ অপরাহ্ন
শুধু বান্দরবান-কক্সবাজার যাইতেই ইচ্ছা হইলো? আর কিছুই হইলো না??
জ্যোতি | ফেব্রুয়ারী ২৪, ২০১২ - ১১:৪২ অপরাহ্ন
এ মজার সময় কাটাতে পারব কিনা তা তো জানিনা, তাই ইচ্ছাগুলোও হিসেবি
মীর | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ১২:১২ পূর্বাহ্ন
আমি বলতেসিলাম লেখাটার কথা
একটা লেখা পড়ে আপনের শুধু দুইটা জায়গায় যাইতে ইচ্ছা করলো
লেখাটা কেমন হইসে বা কি সমাচার, সেই সব কিছু বলতেই ইচ্ছা হইলো না
দুক্ষে-কষ্টে আমার চৌক্ষে পানি আয়া পর্লো রে ভাই
জ্যোতি | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ১২:৫৩ পূর্বাহ্ন
আমি পড়তেছি
আলাদা আলাদা করে সবগুলাই ভালো লাগতেছে
শুনেন, একটা গল্প/ বর্ণনা পড়ে কারো যদি সেটা কল্পনা করতে অথবা সেইরকম কিছু করার ইচ্ছা জাগে তার মানে কি এটা ভালোলাগা থেকে তৈরী হওয়া নয়?
মীর | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ৬:১৪ অপরাহ্ন
দিলে দাগা দিয়ে পরে ড্যামেজ কন্ট্রোল করে কি লাভ?
জ্যোতি | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ১:৫১ পূর্বাহ্ন
কেন জানি লোকজন আমার কথাকে গুরুত্ব দেয় না
মীর | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ৩:১৭ অপরাহ্ন
কোপাল্রে দুষ দিয়া আর কি লাভ
তারচে' চলেন খেলি
শওকত মাসুম | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ১২:১০ পূর্বাহ্ন
আগেরগুলো পড়ে আসি
মীর | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ১২:১৩ পূর্বাহ্ন
রায়েহাত শুভ | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ১২:২১ পূর্বাহ্ন
শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি...
মীর | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ৬:১২ অপরাহ্ন
আমিও করি...
শাফায়েত | ফেব্রুয়ারী ২৫, ২০১২ - ১১:২৯ অপরাহ্ন
আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই লাইনগুলো,
প্রকৃতিও মা হয়ে সন্তানদের জন্য বিলিয়ে দিয়েছে নিজের সবকিছু
অথচ আমরা কয়জন তার প্রতি কৃতজ্ঞতা জানাতে পেরেছি? অন্যদের কথা বাদ দিই
আমি নিজেই বা কতটুকু পেরেছি, প্রকৃতির প্রতি আমি কতখানি কৃতজ্ঞ তা বোঝাতে? মাঝে মাঝে মনে হয়, নিজের মা'কেও তো জানাতে পারি নি তাকে কতটা ভালবাসি; সারা পৃথিবীর মা'কে কিভাবে জানাবো? নিজের সীমিত ক্ষমতা আবারো আমাকে পীড়িত করে তোলে
মীর | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ৩:১৯ অপরাহ্ন
বাবা-মা'র প্রতি আপনার বিশেষ টান রয়েছে
আপনার লেখা পড়লেও বোঝা যায়; আবার এই এত বড় লেখা থেকে যে অংশটা আপনি কোট করেছেন, সেটা দেখলেও বোঝা যায়
ভালো থাকেন
বাবা-মা'র সঙ্গে সুখী জীবন দীর্ঘায়িত হোক
শাতিল | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ১:১১ পূর্বাহ্ন
মীর | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ৩:২০ অপরাহ্ন
আরে শাতিল ভাই যে, আপনে কেমন আছেন?
টুটুল | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ৪:০১ অপরাহ্ন
যাক মীর ভাইয়ের পোস্টের কল্যানে শাতিল্রে দেখা গেল
পোস্ট কিন্তু নিয়মিত পড়ি.... জনাইয়া গেলাম
মীর | ফেব্রুয়ারী ২৭, ২০১২ - ১:৪৩ পূর্বাহ্ন
আমি জানি যে আপনি নিয়মিত আমার পোস্ট পড়েন
আপনে হচ্ছেন গিয়া এবি ব্লগের কাপ্তান
ব্লগারদের পোস্ট আপনে না পড়লে কেমনে হপে?
মেসবাহ য়াযাদ | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ৪:১৭ অপরাহ্ন
শুধু নিবন্ধিত দোকানের পানাহার ছাড়া প্রায় সবগুলো জায়গাতেই আমার পদচারনা ছিল এবং এখনো মাঝে-মধ্যে হয়
পড়ছিলাম... আসলে পড়ছিলাম না, আপনাদের সাথে ঘুরছিলাম... এরকম জলজ্যান্ত লেখা আপনার কি-বোর্ড থেকেই বেরুনো সম্ভব ...
এ পর্বটা অন্য পর্বের চেয়ে একটু আলাদা ধরনের ভাল লেগেছে... হয়ত জায়গাগুলো ইঞ্চি ইঞ্চি চিনি বলেই... কিংবা হয়ত শুধুমাত্র আপনার লেখনির গুনে...
মীর | ফেব্রুয়ারী ২৭, ২০১২ - ১:৪৫ পূর্বাহ্ন
কনফ্যূশনে থাইকেন্না বস্
ইঞ্চি ইঞ্চি চিনেন বলেই আলাদাভাবে ভালো লাগছে
আমি নিশ্চিত..
আর ইয়ে পানাহারে দোকানে আপনে বিচরণ করেন নাই?? আয়হায় তাইলে তো এরপরের পর্বে আপনে ঢুকতেই পার্বেন্না
লীনা দিলরুবা | ফেব্রুয়ারী ২৬, ২০১২ - ৯:৪০ অপরাহ্ন
মীর | ফেব্রুয়ারী ২৭, ২০১২ - ১:৪৭ পূর্বাহ্ন
থ্যাংকুশ আপুমনি
আপনে কই ছিলেন এ কয়দিন? আপনাকে অনেকানেক প্রচুর লট অভ মিসাইসি
থ্যাংকুশ ভ্রি ভ্রি ভ্রি সো মাচ্ দেখা দেয়ার লাগি
মন্তব্য করুন
ই-মেইল (গোপন থাকবে): *
(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা
মন্তব্য: *
- .
: <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> <> < /> <> <>
.
.
পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন
.
বন্ধুর কথা
নিজের সম্পর্কে
আমার নাম মীর রাকীব-উন-নবী
জীবিকার তাগিদে পরবাসী