content
stringlengths
0
129k
এরকম একটা দুর্গম ডাইরেক্ট বীচ থেকে লাফ দিয়ে মরে যাওয়ার একটা প্রবল ইচ্ছা মাঝে মাঝেই আমাকে গ্রাস করে
শুনেছি হাতের কাছে বেশ ভালো কিছু ডাইরেক্ট বীচ আছে পটুয়াখালীতে
দেখা যাক, মারা যাবার প্রয়োজনটা খুব পড়ে গেলে নাহয় সেসব এলাকায় গিয়ে ঘুরাঘুরি করা যাবে'খন
আমার মাথায় এলো, বাংলাদেশটা একটা উন্নত দেশ হলে, মেরিন ড্রাইভ তৈরির জন্য পাহাড় না কেটে তার ওপর দিয়েই রাস্তা তৈরি করা হতো
তখন আমি বর্ষাকালে পাহাড়ের রেলিং ধরে দাঁড়িয়ে সমুদ্রের ওপর বৃষ্টি পড়া দেখতে পারতাম
বৃষ্টির মৌসুমটা কাটানোর জন্য তখন হয়তো আমি প্রতি বছরই একবার করে কক্সবাজার যেতাম
আমার সঙ্গে থাকতো ল্যাপটপ ভর্তি মুভি
রুদার্বার্গ, আর সেটার কর্কের ছিপি খোলার যন্ত্র
আমি গাড়ির ভেতরে এসব কথা ভাবতে ভাবতে অবিশ্বাস্য বিস্ময়সহ প্রকৃতির অপার সৌন্দর্য দেখার চেষ্টা করতে থাকি
এ ধরনের কোনো মুগ্ধতাই হয়তো লর্ড বায়রন'কে দিয়ে লিখিয়ে গেছে,
দেয়ার ইজ আ প্লেজার ইন দ্য পাথলেস উডস্
দেয়ার ইজ আ রাপচার অন দ্য লোনলি শোর,
দেয়ার ইজ সোসাইটি, হোয়ার নান ইন্ট্রুডস্,
বাই দ্য ডীপ সী, এন্ড মিউজিক ইন ইটস্ রোর:
আই লাভ ম্যান নট লেস, বাট নেচার মোর
আমার তাঁর মতো কাব্যপ্রতিভা কেন নেই, ভেবে একবার বেশ মন খারাপও হলো
প্রথম দিনটা গাড়িতে করে ইনানী বীচ, কলাতলী, মেরিন ড্রাইভ, বার্মিজ মার্কেট ইত্যাদি এলাকায় ঘুরে ঘুরে কাটলো
স্বাভাবিক ট্যূরিস্ট শিডিউল
বার্মিজ মার্কেটে গিয়ে মনে হলো, শুধু শুধু সময় নষ্ট
না এলেই ভালো হতো
আরো ভালো হতো যদি সেখানকার দোকানীরা মেয়ে না হয়ে ছেলে হতো
মেয়েগুলো ট্যূরিস্ট ঠকানোতে বেশি পটু
মেয়ে বলে তাদের সঙ্গে বেশি দর-দামও করা যায় না
আবার নিশ্চিত ঠকছি জানলে খুব বেশি জিনিসপাতিও কেনা যায় না
আসলে বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসা কিভাবে করে সেটাই ঠিকমতো জানে না
মানুষ ধরে ধরে গলা কাটাটা কখনোই ব্যবসার উপায় হতে পারে না
এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসতে পারলে, এখানকার ব্যবসাটা একটা জমজমাট ব্যবসা হয়ে উঠতে বাধ্য
পরদিনের পরিকল্পনাকারী ছিলেন খান ভাই
আমাদের কাউকে কিছু জানানো হলো না
কেবলমাত্র সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হলো
এটার জন্য আমি পরিকল্পনাকারীর ওপর যথেষ্টই ক্ষিপ্ত হলাম
শুধু প্রকাশ করলাম না
আমরা একটা মাইক্রোতেই সবাই এঁটে যাই
তাও দুইটা মাইক্রোর ব্যবস্থা হলো
আমরা একটার নাম দিলাম স্মোকার্স বাস, আরেকটার নাম দিলাম নন-স্মোকার্স বাস
একটার নেতৃত্বে ড্রাইভার রহিম (সে আমাদের মধ্যে সবচেয়ে ঝানু লোক)
আরেকটার নেতৃত্বে খান ভাই
তিনি ড্রাইভিং কিংবা ঝুঁকিপূর্ণ কাজগুলোয় ততোখানি ঝানু নন
কিন্তু অভিজ্ঞ বটে
সাহিত্যে পাহাড়কে সবসময় মুনী-ঋষিদের সঙ্গে তুলনা দেয়া হয়েছে
ধ্যানমগ্ন থাকার জন্যই যেন তাদের সৃষ্টি
আর আমার কাছে পাহাড়ের গাএ শুয়ে থাকা রাস্তাগুলোকেও ধ্যানী পুরুষ বলে মনে হলো
তাদের মধ্যে কোনো চপলতা নেই, কোনো অনিশ্চয়তার ছোঁয়া নেই
যেন একেকজন চুপ করে বসে পড়েছে দশ হাজার বছরের ধ্যান করার জন্য
সময় শেষ হলেই চোখ মেলে চাইবে ওরা সবাই
চুপচাপ উঠে তল্পিতল্পা গুটিয়ে হেঁটে চলে যাবে লোকচক্ষুর আড়ালে
যা বলছিলাম- দেখা গেল রাস্তাগুলো প্রচুর এঁকেবেকে এগিয়েছে
কখনো উঠেছে খাড়া, কখনো দীর্ঘ দুরত্ব একই উচ্চতায় এগিয়েছে আবার কখনো দুম করে নিচে নেমে গেছে কাউকে কিছু না বলেই
কিন্তু এই পথে চলার সময় একবারও মনে হবে না, রাস্তাগুলোর মধ্যে গন্তব্য সম্পর্কে কোনো দ্বিধা রয়েছে
আমি সেই অটল, স্থির পাহাড়ী পথ ধরে চলতে চলতে একসময় প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিলাম
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধাতবনির্মিত গাড়ির ভেতরটা গরম হয়ে, ফুটতে শুরু করলো
সমুদ্রস্তর থেকে কিছুটা ওপরে থাকার জন্যই হয়তো গাড়ির শীতাতপ নিয়ন্ত্রকটা ঠিক পেরে উঠছিলো না
আর আমরা ধূমপায়ীরা যন্ত্রটাকে খুব ভালোভাবে চলতেও দিচ্ছিলাম না
ঝাঁকুনির চোটটা মাঝে মাঝেই বেশি হয়ে যাচ্ছিলো
তখন বুঝতে পারছিলাম, কেন দুইটা বাহন নেয়া হয়েছে
এই ঝাঁকুনিতে কাউকে যদি পেছনের সীটে বসতে হতো, তাহলে তার খবরই ছিলো
ঝাঁকুনি বা গরম ছিলো তাদের নিজ নিজ জায়গায়, আর অনুভূতিগুলো উড়ছিলো বাতাসে
পাহাড়ী রাস্তা এক অসামান্য ব্যপার
যে কারণে আমি মেরিন ড্রাইভটাকেও পাহাড়ের ওপরে চাচ্ছিলাম
রাস্তা থেকে বাইরে তাকালে বারো-তেরশ' ফুট নিচ পর্যন্ত দেখা যায়
পুরোটা সবুজে আবৃত
এটা আপনি যে পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছেন, সে পাহাড়েরই ঢাল
এরপরে আবার আরেকটা সবুজ বিশালাকায় পাহাড়কে দেখা যাবে একইভাবে উঠে যেতে
দূরে ঠিক আপনার চোখের স্তর পর্যন্ত উঠে সে দাঁড়িয়ে পড়েছে
আশপাশে যেদিকে তাকাবেন নানা অ্যঙ্গেল থেকে শুধু এই এক দৃশ্যই আপনি দেখতে পাবেন
আর একটু কান পাতলে শুনতে পাবেন ওদের সদম্ভ ঘোষণা, জায়গাটা পাহাড়মুনীদেরই চারণভূমি
দেখলাম পাহাড়ের গায়ে কোথাও একটু সবুজের ঘনত্ব কম
ভালো করে ঠাহর করে দেখা যায়, সেখানে চাষ হয়েছে তামাকের
কোথাও আবার সবুজ রংটা কালো হয়ে গেছে ঘন হতে হতে
সেখানে কলাগাছের সমাহার
হাজার হাজার কলাগাছ
স্থানীয়রা এ কলাকে 'বাংলা কলা' নামে ডাকে
অসম্ভব মিষ্টি আর ছোট আকারের
পাতলা চামড়া, অনেকটাই আমাদের বিচি কলার মতো
পার্থক্য শুধু বিচি কলার দুই অপরিহার্য অনুষঙ্গ এর মধ্যে নেই
আলোচনায় আলোচনায় জানতে পারলাম, এই কলা গাছসহ খেয়ে ফেলে হাতির পাল
হাতি চলাচলের জন্য পাহাড়ের মধ্যে মধ্যে রয়েছে ডেঞ্জার জোন
লামায় ঢোকার সময় পুলিশ চেকপোস্টে জানিয়ে যেতে হলো কতক্ষণ ভেতরে থাকবো
তার একটু সামনে গিয়েই দেখলাম একটা ভাঙা ব্রীজ
রাস্তা থেকে খানিকটা দূরে
লামার ভেতর দিয়ে আলীকদম পর্যন্ত চলে যাওয়া এই রাস্তাটা তৈরির সময় ঐ ব্রীজটা নাকি একদিন এসে ভেঙ্গে দিয়ে যায় এক পাল বুনো হাতি
এরপরে স্থানীয়দের পরামর্শে সরকারী প্রকল্পের রাস্তাটাকেই মূল নকশা থেকে ঘুরিয়ে কিছুদূর সরিয়ে আনা হয়েছে
হাতি নাকি সবসময় একই রাস্তা ধরে চলাচল করে
সেখানে অন্য কোনো অবকাঠামো পছন্দ করে না তারা
পাহাড় দিয়ে চলার সময় আমার বারবার গ্লাইডার হয়ে যেতে মন চাচ্ছিলো
ট্রান্সফর্মার্স-৩ সিনেমায় বিশেষ একধরনের কাপড় পরে ছেলেগুলোকে গ্লাইডিং করতে দেখেছিলাম
ওদের দু'হাত থেকে শরীরের ঊর্ধ্বাঙ্গ পর্যন্ত আর দু'পাএর মধ্যের জায়গাটা কাপড় দিয়ে আটকে দেয়া হয়েছিলো
এই কাপড় পরে ওরা অনেক উঁচু ভবন থেকে শূন্যে লাফ দেয় আর ভাসতে ভাসতে, যেখানে যেতে চায় সেখানে গিয়ে পৌঁছে যায়
আমার যদি এমন সুযোগ থাকতো, তাহলে আমি অবশ্যই পাহাড়ের ওপর থেকে ঝাপ দিতাম
ভাসতে ভাসতে গিয়ে দেখে আসতাম দূরের পাহাড়গুলোকেও, আরেকটু কাছ থেকে
আমরা দেড় হাজার ফুট উচুঁতে বিশ্রামের জন্য একটা জায়গায় দাঁড়ালাম
একটা ছোট্ট ইকোপার্ক
সেখানে দর্শনার্থীদেরকে টিকেট কেটে ঢুকতে হয়
আমরা ভেতরে ঢুকে অনেক জোড়া কপোত-কপোতীকে বসে থাকতে দেখলাম
হয়তো তারা খুঁজে ফিরছিলো একটু পাহাড়ী নীরবতার সন্ধান
পার্কটার ভেতরে কয়েকটা পাকা গম্বুজ বানিয়ে রাখা আছে
চাইলে সেগুলোর উপরে উঠে একটু উঁচু থেকে আশপাশের পুরো চরাচরটার ওপর একদফা চোখ ঘুরিয়ে আনা যায়
দুপুরের আগে আগে আমরা পৌঁছে গেলাম খান ভাইদের প্রজেক্টের ভেতরে
উনারা স্থানীয় কৃষকদের নানাবিষয়ে প্রশিক্ষণ দেন
আমরা দেখলাম তাদের বন্দোবস্তগুলো