content stringlengths 0 129k |
|---|
থানকুনির পাতার রয়েছে বগু গুণাগুণ |
সামান্য পাতা থেকে এতো উপকার পাওয়া যায় তা আমরা কখনও ভাবতেও পারিনি |
আজ থানকুনির পাতার উপকার সম্পর্কে জেনে নিন |
থানকুনির পাতা আমাদের বহুবিধ উপকার করে থাকে |
থানকুনির পাতা সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে পেটের অসুখে |
হজমে গোলমাল, আমাশয় ইত্যাদি সমস্যায় গ্রামের মানুষ থানকুনির পাতা ভর্তা করে বেটে ভাতের সঙ্গে খেয়ে থাকে |
থানকুনির পাতার ঝোল রান্না করে ভাতের সঙ্গেও খাওয়া যায় |
শহরের মানুষও এই থানকুনির পাতা ব্যবহার করতে পারেন |
কারণ এটি বাজারে হর-হামেশায় কিনতে পাওয়া যায় |
থানকুনির পাতায় কি কি উপকার হয়: |
✬ থানকুনির পাতার ঝোল খুবই পুষ্টিকর একটি খাদ্য |
✬ ভেষজ চিকিৎসকরা বহুবিধ রোগের চিকিৎসায় থানকুনির পাতাকে ব্যবহার করে থাকেন |
✬ থানকুনি লতার রস শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে |
✬ থানকুনির পাতা স্নায়ুতন্ত্রকে তীক্ষ্ম করে তোলে |
✬ গুরুতর রোগের দীর্ঘদিন সয্যাশায়ী থাকলে চিকিৎসকরা থানকুনির পাতার ভর্তা কিংসা রস পথ্য হিসেবে দিয়ে থাকে |
✬ বাত কিংবা হাতের কব্জি কিংবা পায়ের গোড়ালিতে ব্যথা হলে থানকুনির পাতা বেটে মালিশ করা যায় |
✬ শিশুদের অল্প করে থানকুনির পাতার রস নিয়মিত খাওয়ালে কৌষ্টিকতন্ত্র শক্তিশালি হয় |
তাই থানকুনির পাতাকে ছোট করে না দেখে আপনার ছোটখাট অসুখে ব্যবহার করুন |
কারণ এসব ভেষজ ওষুধ পার্শ্ব্রপ্রতিক্রিয়াহীন |
[ আপনাদের সুখী জীবনই আমাদের কাম্য, ধন্যবাদ ] |
: + |
, 25, 2014 |
লেবুর খোসার অসাধারণ কিছু ব্যবহার! |
. 3:07 স্বাস্থ্য টিপস |
✽ খাদ্য হিসাবেঃ লেবুর খোসাতে রয়েছে ভিটামিন, মিনারেল |
একই সাথে এটি প্রাকৃতিকভাবে হজম সহায়ক |
লেমন জিস্ট, লেমন সুগার, লেমন অলিভ ওয়েল কিংবা লেমন পিপার এইসব নামের খাদ্য বানিয়ে খেতে পারুন |
✽ পিপড়া এবং কীটপতঙ্গদের হাত থেকে বাঁচতেঃ বুকসেলফের নিচে, আলমারির চিপায়, দরজার পাশে সহ যে সব জায়গাতে পিপড়া অবস্থান করতে পারে সেসব জায়গায় লেবুর খোসা কুচি কুচি করে ছড়িয়ে দিন |
পিপড়া আর ঘরে থাকবে না |
মাছিও লেবু থেকে দূরে অবস্থান করে |
✽ ফ্রিজ সতেজ রাখুনঃ ফ্রিজের ভেতরে দুই একটি লেবুর খোসা রেখে দিন |
ফ্রিজ থাকবে গন্ধমুক্ত এবং লেবুর সুগন্ধময় |
✽ আবর্জনার দূর্গন্ধনাশকঃ দূর্গন্ধময় আবর্জনার মধ্যে লেবুর খোসা নিক্ষেপ করুন |
লেবুর খোসা দূর্গন্ধ শুষে নিবে |
✽ চায়ের কেটলি কিংবা কফি পট পরিষ্কার করতেঃ জমে থাকা চায়ের দাগ পরিস্কারের ক্ষেত্রে কেটলিতে পানি নিয়ে তাতে লেবুর খোসার ছোট ছোট টুকরা দিয়ে সেদ্ধ করতে হবে |
এক ঘন্টা পর তাপ বন্ধ করে ময়লা জায়গা পরিস্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে |
কফি পট পরিষ্কার করতে লবণ যোগ করে তাতে বরফ ও লেবুর খোসা দিয়ে এক থেকে দুই মিনিট'ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে |
✽ কাটিং বোর্ড পরিষ্কারঃ কাটিং বোর্ডের অ্যান্টি-ব্যাকটেরিয়াল পরিস্কার করা সম্ভব লেবুর খোসা ব্যবহার করে |
কাটিং বোর্ডের সব ময়লা দাগ পরিস্কার করতে অর্ধেক লেবু কেটে তাতে কয়েক সেকেন্ড |
রেখে দিলে দেখবেন পরিস্কার হয়ে গেছে |
✽ ডিসওয়াশার দূর্গন্ধমুক্ত করতেঃ এটির মধ্যে লেবুর খোসা ঘষলে দূর্গন্ধমুক্ত হয়ে যায় এবং সতেজ থাকে |
✽ মাইক্রোওয়েভ পরিষ্কার'করতেঃ মাইক্রোওয়েভের তেল চিটচিটে হলে বাটিতে পানি নিয়ে তাতে লেবুর খোসা ছেড়ে দিয়ে গরম করতে হবে |
এরপর পানি ফেলে দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে |
তাতেই মাইক্রোওয়েভ ঝকঝকে হয়ে যাবে |
✽ রান্নাঘর সতেজ রাখতেঃ রান্না ঘরের গন্ধযুক্ত ময়লা পরিষ্কারে লেবুর খোসা ব্যবহার করা যায় |
এতে রান্নাঘর সতেজ থাকে |
✽ ড্রয়ারের সুগন্ধী হিসাবেঃ লেবুর খোসা সূর্যের তাপে শুষ্ক করে ড্রয়ারে রেখে দিলে সেটি ড্রয়ারকে সুগন্ধ রাখবে |
✽ ত্বক উজ্জ্বল করেঃ ত্বকে মেসেজ করে ধুয়ে ফেললে নরম, কোমল ও উজ্জ্বল ত্বক পাওয়া যায় |
✽ নখ উজ্জ্বল করতেঃ হাত বা পায়ের নখে লেবুর খোসা ঘসলে নখ পরিষ্কার এবং উজ্জ্বল সাদা হয় |
✽ বয়স দাগ দূর করতেঃ মানুষের বয়স যখন বেড়ে যায় তখন শরীরে বয়স দাগ পড়ে |
এইসব দাগের উপর লেবুর খোসা ঘষলে তা দূর হয়ে যায় |
✽ স্কিন টনিক হিসাবেঃ লেবুর খোসা ত্বকে অল্প ঘষে ধুয়ে ফেললে এটি ত্বকের স্কিন টনিক হিসেবে কাজ করবে |
[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য |
: + |
, 23, 2014 |
থাইরয়েডের সমস্যায় করণীয়! |
. 11:22 স্বাস্থ্য টিপস |
থাইরয়েডের সমস্যা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে |
মেয়েদের ক্ষেত্রে সেটা যেন একটু বেশিই |
হাইপো-থাইরয়েডিজমের জন্য ওজন অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে |
থাইরয়েড গ্ল্যান্ডের কাজ সঠিক ভাবে পরিচালনা করতে প্রয়োজন যথাযথ পুষ্টি গ্রহণ, সেই সাথে ওজন নিয়ন্ত্রণ করাও জরুরি |
থাইরয়েডের সমস্যা থাকলে কোন খাবার গুলো আপনাকে উপকার দেবে আর কী কী করলে আপনি উপকার পাবেন, সে সব সম্পর্কে আসুন জেনে নেয়া যাকঃ- |
আয়োডিন যুক্ত খাবার গ্রহণঃ যদিও আয়োডিন যুক্ত লবণের মাধ্যমে আমরা আয়োডিন গ্রহণ করে থাকি |
তবে লবণ কম পরিমাণে খাওয়ার পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন |
কলা, গাজর, স্ট্রবেরি, দুধ, সামুদ্রিক মাছ এবং দানাশস্যে আয়োডিন রয়েছে |
এগেুলোকে রাখতে হবে প্রতিদিনের খাবার তালিকায় |
শাকপাতা ও মৌসুমি সবজিতেও রয়েছে আয়োডিন |
তাই ডায়েটিং এর নামে খাবার তালিকা থেকে এগুলো বাদ দিলে চলবে না |
প্রোটিন যুক্ত খাবার গ্রহণঃ থাইরয়েড ম্যানেজমেন্টের জন্য প্রোটিন খুবই জরুরি |
তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই প্রোটিন সমৃদ্ধ খাবার রাখবেন |
চিজ, পনির, ডিম, ফ্রেশ সি ফুড, মুরগির মাংস পরিমিত খেলে থাইরয়েড গ্ল্যান্ড ঠিক মত কাজ করতে পারবে |
জাঙ্কফুড থেকে দূরে থাকুনঃ বার্গার, হটডগ, চিপস প্রভৃতি জাঙ্কফুড থেকে দূরে থাকুন |
এ সব প্রসেসড খাবারের বাড়তি লবণ কোষের সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করে দেয় |
আর এগুলো শরীরে মেদ জমতে সহায়তা করে |
তাই যথাসম্ভব এই খাবারগুলো এড়িয়ে চলবেন |
বাড়িতে তৈরি ওয়েল ব্যালেন্সড খাবার খান |
নিয়মিত ব্যায়াম করুনঃ থাইরয়েডের সমস্যা থাকলে প্রপার ডায়েটের সাথে সাথে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা জরুরি |
ব্যায়ামের জন্য নিতে পারেন অভিজ্ঞ কোন ইন্সট্রাকটরের পরামর্শ |
সাইক্লিং কিংবা সুইমিং থাইরয়েডের জন্য খুব উপকারী |
যোগাসনও খুব কাজে দেয় বলে জানিয়েছেন অনেকে |
পরিমিত ঘুমঃ থাইরয়েড ভালো ভাবে কাজ করার জন্য প্রয়োজন রাতের ভালো ঘুম খুব জরুরি |
তাই রাতের ঘুমের সাথে কোন কম্প্রোমাইজ নয় |
অনেকে রাতে জেগে থেকে দিনে ঘুমান |
এটা ঠিক আছে যদি আপনার ঘুম পরিমিত হয় |
তবে মনে রাখবেন রাতের ঘুম বেশি গাঢ় হয় |
কারণ শব্দ ও আলোর উৎপাত রাতে কম থাকে |
[আপনাদের সুখী জীবন আমাদের কাম্য |
: + |
, 16, 2014 |
পর্নোগ্রাফি দেখলে যে ক্ষতি গুলো হতে পারে আপনারো! |
. 12:46 যৌন ও যৌনবাহিত রোগ |
যতই চরিত্রবান হোক এক বাক্যে বলা যেতে পারে পর্নোগ্রাফি দেখেনি এমন পুরুষের সংখ্যা নেই বললেই চলে |
চুরি করে একা দেখুক আর বন্ধুবান্ধবি নিয়ে দেখুক প্রায় পুরুষই নীল ছবি দেখে থাকে |
এই সমাজের এর ব্যাতিক্রম দেখানো সম্ভব নয় |
বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণায় পর্নোগ্রাফি আসক্তিকে তেমন ক্ষতিকর নয় ব্যাখ্যা দিলেও এরও বেশ কিছু খারাপ দিক আছে |
নিয়মিত পর্নোগ্রাফি দেখার মাধ্যমে নিজের অজান্তেই নিজের ক্ষতির করে ফেলছেন অসংখ্য পুরুষ |
আসুন জেনে নেয়া যাক পর্নো আসক্তির কারণে যে ক্ষতি হতে পারে আপনারঃ |
✭ রুচি বোধের অবনতি হয়: নিয়মিত পর্নো ছবি দেখতে দেখতে পুরুষদের রূচিবোধের অধঃপতন হয় |
পর্নো সিনেমার অনৈতিক ও যৌনতা নির্ভর বিকৃত সম্পর্ক গুলোকেই তখন ভাল লাগতে শুরু করে |
ফলে যারা নিয়মিত পর্নো সিনেমা দেখে তাদের রুচি বিকৃত হয়ে যায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.