content stringlengths 0 129k |
|---|
ভ্রাতৃত্ববোধের দৃষ্টিভঙ্গী হলো তুমি তোমার ভাইয়ের থেকে কল্যাণ লাভ করবে |
তাই ভ্রাতৃত্ববোধকে শক্তিশালী করবে তার খোঁজখবর নিয়ে , তাকে বুঝতে দিবে যে তুমি তাকে নিয়ে ভাবো , তার সুখবরে খুশী হও |
তুমি তার সম্পর্কে ভাল যা জানো , তা অন্যদের কাছে বলবে |
তার পরিবার , সন্তান , কাজ , স্বভাব , বুদ্ধি , চেহারা , ব্যক্তিত্ব - ইত্যাদি যা নিয়ে বললে সে খুশী হয় তা বলবে , তবে বাড়াবাড়ি পর্যায়ে যাবে না ও মিথ্যা বলবে না |
একইভাবে কেউ যদি তার সম্পর্কে ভাল কথা বলে , সেটা তাকে জানাবে ও তাকে বুঝতে দিবে তার প্রশংসা শুনে তুমি খুশী হয়েছো |
তা না হলে এটা হিংসা করার মতো হবে |
তোমার জন্য সে যা বলবে , তার জন্য তাকে ধন্যবাদ দেবে |
যদি কেউ তার সম্পর্কে খারাপ কথা বলে , তবে তার প্রতিবাদ করে ভাইয়ের সম্মান রক্ষা করবে |
ভাইদের একে অন্যের উপর এই অধিকার আছে যে তারা একে অন্যকে বাঁচাবে ও সাহায্য করবে |
তুমি তাকে শেখাবে ও উপদেশ দেবে |
কেননা , তার যেমন অর্থের দরকার আছে , তেমনি জ্ঞানেরও দরকার আছে |
তাই তুমি যদি জ্ঞান সম্পদ পাওয়ার মতো সৌভাগ্যবান হয়ে থাকো , তাহলে তা থেকে তাকে কিছু দাও ও তাকে পথ দেখাও |
তাকে তুমি গোপনে উপদেশ দিবে |
তুমি তাকে উপদেশ দিচ্ছো , না কি তাকে দোষ দিচ্ছো , তা নির্ভর করে সেটা গোপনে বলছো না সবার সামনে বলছো |
একইভাবে তুমি তার দোষ উপেক্ষা করছো , না তার সাথে আপোস করছো তা নির্ভর করে , কিভাবে বা কোন উদ্দেশ্যে তা করছো ? যদি ধর্মীয় কল্যাণের কথা ভেবে বা এতে পরে তার কোন দীর্ঘমেয়াদী উপকার আছে এই ভেবে উপেক্ষা করো , তবে তুমি আপোস করছো না |
যদি তুমি নিজের স্বার্থে তার দোষ এড়িয়ে যাও , তাহলে তুমি আপোস করছো |
ভাই বেঁচে থাকতে ও তার মৃত্যুর পরে তুমি ভাইয়ের জন্য সেই দুআ করবে যা নিজের জন্য চাও |
রাসূল صلى الله عليه وسلم বলেন , ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য তার মুসলিম ভাই যে দুআ করে , তা কবুল হয় |
ভাইয়ের জন্য কেউ যখন দুআ করে , একজন ফিরিশতা তা লিখে রাখে ও বলে : হে আল্লাহ , এই দুআ কবুল করুন ও একে একই জিনিষ দান করুন যা সে তার ভাইয়ের জন্য চেয়েছে |
( বর্ণনায় আবু আদ দারদা رضي الله عنهم ) |
আবু দারদা رضي الله عنهم নাম ধরে ধরে বলে অনেকের জন্য দুআ চাইতেন |
একইভাবে আহমদ বিন হাম্বল ভোরে নির্দিষ্ট ছয়জনের জন্য দুআ করতেন |
তুমি একটি চুক্তি করবে যে , অবশ্যই তোমার ভাইকে তার মৃত্যুর আগে পর্যন্ত ভালবেসে যাবে ও সে মারা যাবার পরে তার পরিবার ও বন্ধুদের ভালবাসবে |
তুমি যদি তার থেকে টাকা - পয়সা ও মর্যাদায় অনেক উঁচুতে থাকো তবুও তার সাথে বিনীত ব্যবহার করবে |
এই চুক্তির মধ্যে এটাও থাকবে যে তুমি তার গীবত শুনবে না ও তার শত্রুর সাথে বন্ধুত্ব করবে না |
তুমি তাকে এমন কঠিন কাজ দেবে না , যা সে করতে পারবে না |
বরং তুমি তাকে তার দায়িত্ব ও বোঝা থেকে মুক্তি দেয়ার চেষ্টা করবে |
তার বন্ধুত্বকে ব্যবহার করে তার কোন সম্পদ অধিকারে নেবে না |
তোমাকে কোন সাহায্য করার জন্য তাকে চাপ দেবে না |
বরং শুধু আল্লাহর সন্ত্তষ্টির জন্য তাকে ভালবাসবে |
তার সাথে সহজ - সরল এমন সম্পর্ক রাখবে যেন তুমি তার কাছে যা চাইতে পারো , সেও তেমনি তার দরকারে চাইতে পারে |
জাফর বিন মুহাম্মদ বলেন : তারাই সবচেয়ে কঠিন প্রকৃতির বন্ধু যারা আমার উপর ভারী বোঝা হয়ে আছে ও আমি তাদেরকে এড়িয়ে চলতে চাই |
সবচেয়ে সহজ বন্ধু তারাই যাদের উপস্থিতি বা অনুপস্থিতি কোনটাই ভারী বোঝা হয়ে দাড়ায় না |
সময় ও মনকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য বন্ধু নির্বাচনে জ্ঞানের পথের ছাত্ররা তাই সাবধান হবে |
ধর্মীয় জ্ঞান ও পরকালের জন্য কল্যাণকর হবে , এমন কাউকে সে বন্ধু হিসাবে বেছে নিবে |
আল খাওয়ারিযমী رضي الله عنهم বলেন : যে অলস তার সাথে বন্ধুত্ব করবে না ; যারা দৃঢ় তাদেরকেও অলস মানুষেরা প্রভাবিত করে ফেলে |
কতজন সঠিক পথের মানুষ নীতিহীনদের সাথে বন্ধুত্বের কারণে ক্ষতির শিকার হয়েছে ? জ্বলন্ত কয়লা ঠান্ডা হয়ে যায় যখন ছাইতে ফেলা হয় |
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে সকল গণপরিবহনে সরকারি নির্দেশনা মানা হবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে |
তিনি বলেন, 'অনেক পরিবহন নিয়ম মেনে গাড়ি চালায় |
করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে |
কিন্তু কিছু কিছু পরিবহন নিয়ম মানছে না |
যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে |
ওবায়দুল কাদের মঙ্গলবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন |
ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ মতবিনিময় সভায় যুক্ত হন |
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, প্রতিটি বাসে সরকার অনুমােদিত ভাড়ার তালিকা প্রদর্শনের বিধান রয়েছে |
এ বিধান কার্যকর করতে আমি বিআরটিএ ও মালিক সমিতিকে অনুরোধ করছি |
আগের ভাড়ায় ফেরা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'আজ থেকে গণপরিবহন করোনা কালের জন্য সমন্বয় করা ভাড়ার পরিবর্তে আগের ভাড়ায় ফিরেছে |
জনস্বার্থে এবং যাত্রীদের স্বার্থে আমি সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিক-শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করছি |
গণপরিবহনে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহনের সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে |
তিনি বলেন, যত আসন তত যাত্রী |
অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না |
সাবানের পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে |
এছাড়া ট্রিপের শুরু এবং শেষে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে |
জনস্বার্থে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মানার অনুরোধ জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সারাদেশে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে আমি জনস্বার্থে এ নিয়ম বা শর্ত মেনে বাস, মিনিবাস চালানোর অনুরোধ করছি |
আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে ডিএমপি, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, জেলা প্রশাসন সংশ্লিষ্টদের এ বিষয়ে সক্রিয় থাকার অনুরোধ জানাচ্ছি |
স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের শোকের মাস শেষ হয়েছে |
আমি বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে শুরু করার আহবান জানাচ্ছি |
আগামীকাল দলের সম্পাদকমন্ডলীর সভায় কিছু নির্দেশনা আসবে জানিয়ে তিনি বলেন, এ মাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি সভা অনুষ্ঠিত হবে |
: 89 |
৬৬২৯ কোটি টাকার ছয় প্রকল্প অনুমোদন |
বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ |
সংবাদটি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন |
এই বিভাগের আরও কিছু সংবাদ |
রেকর্ড ২০ হাজার কোটি কালোটাকা সাদা |
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে আবার নিবন্ধন শুরু |
কানে দর্শক প্রতিক্রিয়া দেখে অশ্রুসিক্ত বাঁধন |
: |
সর্বাধিক জনপ্রিয় |
রেকর্ড ২০ হাজার কোটি কালোটাকা সাদা |
করোনা সংবাদ |
বিজ্ঞান ও প্রযুক্তি |
শীর্ষ সংবাদ |
করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিতে আবার নিবন্ধন শুরু |
আলোচিত সংবাদ |
কানে দর্শক প্রতিক্রিয়া দেখে অশ্রুসিক্ত বাঁধন |
বিজ্ঞান ও প্রযুক্তি |
কোভিড-১৯ টিকার নিবন্ধন করা যাবে ইমো'র মাধ্যমে |
আন্তর্জাতিক |
মোদির মন্ত্রিসভায় রদবদল, শপথ নিলেন ৪৩ মন্ত্রী |
রেকর্ড ২০ হাজার কোটি কালোটাকা সাদা |
আলোচিত সংবাদ |
বিজ্ঞান ও প্রযুক্তি |
ভিডিও বার্তা |
শীর্ষ সংবাদ |
অক্টোবরেই আসছে করোনার ভ্যাকসিন |
আলোচিত সংবাদ |
ভিডিও বার্তা |
শীর্ষ সংবাদ |
কষ্টার্জিত জয় পেল বার্সেলোনা |
আলোচিত সংবাদ |
ভিডিও বার্তা |
শীর্ষ সংবাদ |
অমিতাভের পর করোনায় আক্রান্ত অভিষেক বচ্চন |
আলোচিত সংবাদ |
ভিডিও বার্তা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.