content
stringlengths
0
129k
অপরাধীদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়া হবে
আমরা যদি সবাই মিলে তাদের প্রতিহত করি, তাহলে ভবিষ্যতে অপরাধ করার সাহস করবে না
এর মধ্যে আমাদের কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে
হাজীগঞ্জ পশ্চিম বাজারে অনুষ্ঠিত বিশাল সমাবেশে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুণের সভাপ্রধানে মেজর রফিকুল ইসলাম বীর উত্তম এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা উদার রাজনীতি করি, তাই বলে দুর্বল নই
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছে, তারা আত্মাহুতি দিতে জানে, পরাজয় নয়
এই আত্মাহুতি দিয়েই বিজয় নিশ্চিত করবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে
এ সময় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটাঃ রুহিদাস বণিক, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব স...
জেলা পরিষদের সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য শেষে সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে শান্তি শোভাযাত্রাটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানদের পক্ষে মানিক হোসেন প্রধানীয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, ইউনিয়ন যুবলীগ নেতাদের পক্ষে মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মে...
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ মহিলা পরিষদের আইন সংস্কার বিষয়ক বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জেয়াদ-আল-মালুম এর স্মরণসভা
বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ মহিলা পরিষদের আইন সংস্কার বিষয়ক বিশেষজ্ঞ কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট জেয়াদ-আল-মালুম এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে গত ৩ নভেম্বর সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সহসাধারণ সম্পাদক অর্নব সরকার; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বিভাগের প্রধান সমন্বয়ক এম সানাউল হক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম এ সবুর
এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত অ্যাড. জেয়াদ-আল-মালুমের সহধর্মিনী অধ্যাপক ডা. সানিয়া তহমিনা এবং কন্যা সাদিয়া আফরিন অরনী
সভার শুরুতে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন শিল্পী সুরাইয়া পারভীন
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু মহিলা পরিষদের সকল আইনি কার্যক্রমের অন্যতম সহযোগী জেয়াদ-আল-মালুমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বলেন, সংগঠনের সুফিয়া কামাল ভবনে যার প্রানবন্ত উপস্থিতি ছিল তিনি আজ স্মৃতি হয়ে গেছেন এটা অত্যন্ত বেদনার
সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু আরও বলেন, ৯০ এর দশক থেকে মহিলা পরিষদের সাথে যুক্ত হয়ে তিনি প্রথিতযশা, দেশবরেণ্য আইনজীবী ও সংগঠকদের নিয়ে গঠিত কমিটির সাথে অভিন্ন পারিবারিক আইনের প্রাথমিক খসড়া তৈরির উদ্যোগ নেন
নারী আন্দোলন তাঁর এই অবদান সবসময় কৃতজ্ঞতা ভরে স্মরণ করবে
সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহানা বেগম
তিনি বলেন, আমাদের সাথে তার সম্পর্ক ৫০ বছরের
তিনি মানুষের জন্য রাজনীতি করতেন
আইনপেশায় যুক্ত হওয়ার পর তিনি তরুণ আইনজীবিদের নিয়ে মত বিনিময় সভা করতেন
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের আন্দোলনের রূপরেখা তৈরিতে এবং আন্দোলনের নানা ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করেছেন
অ্যাডভোকেট মাসুদা রেহানা বলেন, নারী-পুরুষের সমতায় বিশ্বাসী ছিলেন তিনি
তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কিছু সংবেদনশীল মামলার কাজ পরিচালনায় সবসময় আমাদের সহায়তা করেছেন
তিনি প্রসিকিউটরের দায়িত্ব পাওয়ার পর মুক্তিযুদ্ধের চেতনা থেকে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে তাদের শাস্তি দিতে পেরেছিলেন
সভায় বক্তারা বলেন, প্রয়াত জেয়াদ আল মালুম একজন সফল সংগঠক, প্রগতিশীল চিন্তা চেতনার ধারক ও বাহক এবং সময়ের চেয়ে সাহসী মানুষ ছিলেন
সবকিছুকে তিনি ইতিবাচক দেখতেন
তিনি ছিলেন একজন কমান্ডারের মত
সংগঠনের তরুণ আইনজীবিদের নারী আন্দোলনের কর্মী হিসেবে গড়ে তোলার জন্য সবসময় অনুপ্রেরণা দিয়েছেন
বক্তারা আরও বলেন, কোর্টে নারী ও শিশু নিপীড়নের মামলার পরিচালনায় ভিক্টিমের পাশে থেকে কিভাবে তাকে সহায়তা করতে হবে তা খুব সূক্ষভাবে তিনি শিখিয়েছেন
তিনি নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় কোর্টে লড়াই, করেছেন, আন্দোলনেও সামিল হয়েছেন
কাজের সাথে তরুণদের সম্পৃক্ত করতে সবসময় তিনি সচেষ্ট থেকেছেন
বক্তারা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শুরু করার পর বহুমুখী বাধা, ষড়যন্ত্র অতিক্রম করে কাজ এগিয়ে নিতে সদা তৎপর ও 'কমান্ডারের মতো দিকনির্দেশক' ছিলেন
তার অনেকগুলো কাজের মধ্যে প্রসিকিউটরের দায়িত্ব পালন ছিলো শ্রেষ্ঠ কাজ
তাঁর মৃত্যুতে আমরা সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে একজন অভিভাবককে হারালাম
তার অভাব কখনোই পূরণ হওয়ার নয়
প্রয়াত অ্যাড. জেয়াদ-আল-মালুমের কন্যা সাদিয়া আফরিন অরনী বলেন, বাবা একজন সাহসী মানুষ ছিলেন
অনেক চাপের পরেও তিনি অনেক ঝুঁকিপূর্ণ কাজ করেছেন
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, প্রয়াত জেয়াদ আল মালুমের স্মরণে এমন সভার আয়োজন বেদনাদায়ক
তিনি এসময় তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সকল মানুষের জন্য বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন
জেয়াদ আল মালুম প্রতিটি কাজ নিবিড়ভাবে করতেন
বাংলাদেশ মহিলা পরিষদের মামলা পরিচালনায় তার সফলতা উল্লেখযোগ্য
এসময় তার সহকর্মীদের উদ্দেশ্যে পরিষদের সভাপতি বলেন, তার স্মৃতিকে ধরে রাখতে নিয়মিত তার আদর্শের চর্চা করতে হবে
এরপর প্রয়াত এই গুণী আইনজীবীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি
স্মরণসভায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস রত্না, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম , লিগ্যাল এইড সম্পাদক শাহানা কবীর, প্রশিক্ষণ-গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, সমাজকল্যাণ সম্পাদক রাবেয়া খাতুন...
বর্তমানে বিশ্বে অধিকাংশ জনগোষ্ঠী অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে
আর এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনগুলো হ্যাকার এবং স্ক্যামারদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু
চলুন দেখে নেওয়া যাক যে ৮ প্রকারের ভুলে ফোনের মাধ্যমে আপনি স্ক্যামারদের সহযোগিতা করছেন-
১. ফোনে ব্লটওয়ার রাখা
নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পর তাতে বেশ কিছু অ্যাপস থাকে, এর মধ্যে কিছু অ্যাপস আছে যেমন: , , , . এই অ্যাপসগুলোকে বলা হয় ব্লটওয়ার
এগুলো যদি আপনার ফোনে থাকে তাহলে দ্রুত ডিলিট করে দিন
কারণ এগুলোর মাধ্যমে আপনার ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যেতে পারে
২. পাসওয়ার্ড ব্যবহার না করা
যে কোনো সময় আপনার ফোনটি হারিয়ে যেতে পারে
এজন্য ফোন হারিয়ে গেলেও যেন কোনো বিপদে পড়তে না হয়, সেক্ষেত্রে ফোনে সব সময় ডেটা চালু করে রাখুন
ফোনটি অফ করে অন করার সময় যেন পাসওয়ার্ড প্রয়োজন হয় সেটি করে রাখুন
যদি ফোনটি হারিয়ে যায় তাহলে হ্যাকারটা সহজে আপনার ফোনের মধ্যে থাকা তথ্যগুলো নিয়ন্ত্রণে নিতে পারবে না
৩. ডাউনলোড অ্যাপ চেক না করা
ইন্টারনেট থেকে কিছু ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের ডাউনলোড অ্যাপ ব্যবহার করে থাকি
কিন্তু অনেক সময় এগুলো চেক করা হয় না
এজন্য সেটিংস অপশনে গিয়ে দেখে নিন কোন কোন ডাউনলোড অ্যাপ আপনার ফোনে রয়েছে
যদি এর বাইরে অপরিচিত কোনো অ্যাপ ফোনে দেখা যায় তাহলে সেগুলো ডিলিট করে দিন
৪. পুরাতন অ্যাপস ডিলিট না করা
আপনার ব্যবহৃত ফোনটিতে অনেক পুরাতন অ্যাপস থাকে যেগুলো খুব একটা ব্যবহার করা হয় না
এই অ্যাপস ম্যালওয়ারের শিকার হতে পারে এজন্য এগুলো ফোনে না রেখে দ্রুত ডিলিট করে দিন
৫. সবক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করা
অনেকেই আছেন গুগল অ্যাকাউন্টসহ সবক্ষেত্রে একই পাসওয়ার্ড ব্যবহার করেন
আবার অনেকে এই পাসওয়ার্ড পরিবর্তনও করেন না
এক্ষেত্রে তথ্য সুরক্ষিত রাখতে কয়েকমাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন
৬. নির্দিষ্ট সোর্স ছাড়া অ্যাপ ইনস্টল করা
অনেকেই রয়েছেন অপরিচিত কোনো সাইট থেকে অ্যাপ ইনস্টল করে থাকেন
এটা না করে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করুন
তাহলে ফোনের তথ্য সুরক্ষিত থাকার পাশাপাশি ম্যালওয়ারের হাত থেকে রক্ষা পাবেন
৭. এপিকে ফাইল ব্যবহার
অনেক অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, এক্ষেত্রে এপিকে ফাইল ব্যবহার করে কিছু অ্যাপ ডাউনলোড করতে হয়
তবে এপিকে ফাইল ব্যবহার না করাই ভালো
কারণ এতে ফোন ম্যালওয়ারের শিকার হতে পারে
৮. অ্যাপস ডাউনলোডের ক্ষেত্রে নীতি ও শর্ত না পড়া
প্রত্যেকটি অ্যাপস ডাউনলোড করার ক্ষেত্রে টামর্স এন্ড কন্ডিশনা পড়ে নিতে হবে
কারণ বেশ কিছু অ্যাপস ব্যবহারের ক্ষেত্রে ফোনের বিভিন্ন তথ্য চেয়ে থাকে
এক্ষেত্রে যদি শর্ত না পড়েন তাহলে যেকোনো সময় বিপদে পড়তে পারেন
" চট্টগ্রাম বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানে সোনালী ব্যাংক একাউন্ট থোলা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
" \"বঙ্গবন্ধু অলিম্পিয়াড\" শিক্ষামূলক গেম প্রতিযোগিতায় সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য অবহিত করার ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হল
" <<< এইচএসসি পরীক্ষা-২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি >>>
" <<< ২০২১সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত >>>
" <<< ২০২০ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ প্রদানের লক্ষ্যে এ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি >>>
" <<< চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রামীণফোনের সিম বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
" <<< নো মাস্ক, নো সার্ভিস, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে নিরাপদ রাখুন
" সতর্কীকরণ > >>এই বোর্ড দুর্নীতিমুক্ত -- একটি প্রতারক চক্র বোর্ডের কর্মকর্তাদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোবাইলে অর্থ দাবী করছে
এইধরনের কোনও লেনদেন আপনারা করবেননা
বোর্ডের সাথে মোবাইলে টাকা লেনদেন হয়না
প্রতারক চক্র থেকে সাবধান
নিজেরদের ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আগের ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল পিএসজি
এবার ম্যানসিটির সামনে যেন প্রতিশোধ নেয়ার সুযোগ
সিটির স্ট্রাইকাররা প্রথমে গোল হজম করেও ইত্তেহাদ স্টেডিয়ামে শেষ পর্যন্ত জিততে দেয়নি মেসি-নেইমার-এমবাপেদের
পেপ গার্দিওলার শিষ্যরা ২-১ গোলের ব্যবধানে পিএসজিকে হারিয়েই মাঠ ছেড়েছে
মেসি-নেইমারদের হারিয়ে গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন্স লিগের পরের রাউন্ডে উত্তীর্ণ হয়েছে ম্যানচেস্টার সিটি
অন্যদিকে হারলেও দ্বিতীয় রাউন্ডে যেতে পিএসজির সমস্যা হয়নি