content
stringlengths
0
129k
এর বদলে প্রোটিনযুক্ত খাবার বেশি গ্রহণ করতে হবে
সুস্থ থাকার জন্য রান্নায় তেলের ব্যবহারও যথাসম্ভব কম করতে হবে
বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী ক্যালরি গ্রহণ করতে হবে
তবে যারা বেশি পরিশ্রম করেন, তাদের বেশি ক্যালরি গ্রহণের প্রয়োজন হয়
আর যারা কম পরিশ্রম করেন তার ক্যালরি গ্রহণ করা উচিত
ফাইবারযুক্ত খাবার গ্রহণ ফাইবারযুক্ত খাবার যেমন শাক-সবজি, ফলমূল বেশি বেশি করে খেতে হবে
এ খাবার অনেক সময় পর্যন্ত পাকস্থলীতে থাকে
তাই এগুলো ক্ষুধাকে কমিয়ে দেয়
এগুলোকে দেহের ওজন কমাতেও বেশ সহায়ক ভূমিকা রাখে
ফাস্টফুডকে না বলুন ফাস্টফুডের ব্যাপারে সচেতন না হলে শরীরে অনেক সমস্যার সৃষ্টি হতে পারে
ফাস্ট ফুডে আছে প্রচুর এবং চিনি
যা রক্তে সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং শরীরে প্রচুর ক্যালরি জমা করে
ফাস্টফুড গ্রহণের ফলে দেহের হজম শক্তি কমে যায় এবং শরীরে ক্ষতিকর ফ্যাট জমা হয়
পানি নিয়ে সচেতনতা অনেকে পানি গ্রহণের ব্যাপারে উদাসীন
কিন্তু কম পানি গ্রহণ ইউরিন ইনফেকশনসহ নানা রোগের সৃষ্টি করতে পারে
তাই প্রতিদিন অন্তত ১০-১২ গ্লাস পানি পান করা উচিত
খাওয়ার আধা ঘণ্টা আগে অল্প পরিমাণ পানি এবং খাওয়ার কমপক্ষে আধা ঘণ্টা পরে পানি পান করতে হবে
ক্যালসিয়াম জিঙ্ক আয়রনে অবহেলা নয় প্রতি মাসেই শরীর থেকে প্রচুর ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রন ক্ষয় হয়, তাই শরীরে সেই চাহিদা পূরণ করা সম্ভব না হলে ভয়ানক সমস্যা হতে পারে
তাই দিনে এক গ্লাস দুধ খাওয়া প্রয়োজন
এ ছাড়া মাছ, মুরগির কলিজা, শাকসবজি ইত্যাদি খাবার গ্রহণে গুরুত্ব দিতে হবে
শরীর চর্চা ওজন কমানোর জন্য শুধু না খেয়ে থাকাকেই মূলমন্ত্র বলে মনে করে অনেকে
কিন্তু এই খারাপ অভ্যাসটি দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে
না খেয়ে সুস্থ থাকা সম্ভব নয়, সুস্থ থাকতে হবে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করে
শরীরকে ফিট রাখতে নিয়মিত শরীর চর্চা করা উচিত
# জীবনযাপন
23, 2018
!
: জীবনযাপন
. .
=3.5;
লবণ পানিতে দাঁতের সমাধান
মানব শরীরে অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যথাগুলোর একটি দাঁতে ব্যথা
দাঁতের স্বাস্থ্য ধরে রাখতে কিছু ঘরোয়া সমাধান মেনে চলতে পারেন
নিচে এমন কিছু ঘরো...
দুর্ভাগা কিছু সাধারণ মানুষের এক অসাধারণ গল্প
মাঝেমধ্যে সংকটের মুহূর্তগুলোতেও রসিকতা কিছুটা হলেও পরিস্থিতি সহজ করে দেয়
ঠিক যেমনটা করেছেন পরিচালক মার্টিন ম্যাকডোনাহ তার সাম্প্রতিক থ্...
বুঝে পাওয়ার চেষ্টা বিমান চলাচল আকাশসীমাও
ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর এখন আকাশপথে উড্ডয়ন তথ্য অঞ্চল বা এফআইআর নির্ধারণ করতে চায় বাংলাদেশ
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ফাইল ছবি আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী
বাংলাদেশের স্বাধীনতার...
যে পথে এগোতে হবে বন্য প্রাণী সংরক্ষণে
৬০ থেকে ৭০ বছর আগে যখন গাঁয়ের মেঠোপথ ধরে বাড়ি থেকে বড় পাড়ার আরেক প্রান্তে বালিয়া অবৈতনিক পাঠশালায় যেতাম, কিংবা তিন কিলোমিটার দূরে চৌহা...
সাম্প্রতিক
আন্তর্জাতিক
তথ্য প্রযুক্তি
(5) (8) (19) (18) (29) (43) (66) (96) (70) (1) (111) (30) (20) (44) (11) (94) (456) (254)
অন্যান্য আন্তর্জাতিক ইতিহাস খেলাধুলা জীবনযাপন তথ্য প্রযুক্তি ধর্ম বিনোদন শিক্ষা স্বাস্থ্য
জনপ্রিয় খবর
লবণ পানিতে দাঁতের সমাধান
মানব শরীরে অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যথাগুলোর একটি দাঁতে ব্যথা
দাঁতের স্বাস্থ্য ধরে রাখতে কিছু ঘরোয়া সমাধান মেনে চলতে পারেন
নিচে এমন কিছু ঘরো...
দুর্ভাগা কিছু সাধারণ মানুষের এক অসাধারণ গল্প
মাঝেমধ্যে সংকটের মুহূর্তগুলোতেও রসিকতা কিছুটা হলেও পরিস্থিতি সহজ করে দেয়
ঠিক যেমনটা করেছেন পরিচালক মার্টিন ম্যাকডোনাহ তার সাম্প্রতিক থ্...
বুঝে পাওয়ার চেষ্টা বিমান চলাচল আকাশসীমাও
ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তির পর এখন আকাশপথে উড্ডয়ন তথ্য অঞ্চল বা এফআইআর নির্ধারণ করতে চায় বাংলাদেশ
অন্যান্য (106) আন্তর্জাতিক (187) ইতিহাস (15) খেলাধুলা (189) জীবনযাপন (252) তথ্য প্রযুক্তি (209) ধর্ম (97) বিনোদন (186) শিক্ষা (77) স্বাস্থ্য (113)
অনলাইন ক্লাস বর্তমানে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় তুমুল আলোচিত টপিক
অনেকেই আছেন এর পক্ষে, অনেকে বলছেন বিপক্ষে
অনেকে তুলে ধরছেন ভালো দিক গুলো, আবার অনেকে ডিভাইস, নেটওয়ার্ক সহ শত রকমের ইস্যু সামনে নিয়ে আসছেন
সমস্যা আছে অনেক, কিন্তু সমাধান কি নেই? অবশ্যই আছে!
আর বাংলাদেশে এই সিস্টেমে হার্ভার্ডের মত আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করে নতুন মাত্রা যুক্ত করেছে ব্র্যাক ইউনিভার্সিটি
ই-লার্নিং বর্তমানে বহুল আলোচিত বিষয়
প্রথমত, ধরাবাঁধা শিক্ষা ব্যবস্থার বাইরে, তার সাথে মহামারির সমস্যা- সব মিলিয়ে ই-লার্নিং এখন বেশ জনপ্রিয়
এতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রীও বেশ কম- কম্পিউটার বা স্মার্টফোন, সাথে দরকার ইন্টারনেট সংযোগ
ব্যাস! যে কোনো বিষয়ে আপনার দক্ষতা অর্জনে ইচ্ছা ছাড়া আর কোনো বাধাই থাকলো না!
প্রশ্ন হলো ই-লার্নিং কি?- প্রথাগত বা প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করার পদ্ধতিই হলো ইলেকট্রনিক লার্নিং বা ই-লার্নিং
এলিয়ট মাইসি ( ) ১৯৯৯ সালে "" শব্দটি প্রথম প্রয়োগ করেছিলেন
গতানুগতিক ক্লাসের ব্যাপার না থাকায় নিজের সুবিধামত সময়ে ই-লার্নিংয়ের মাধ্যমে শেখার কাজটি সহজেই এখন সু-সম্পন্ন করা যায়
বলা চলে আমাদের সনাতন বা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে একেবারেই আলাদা এই ই-শিক্ষা ব্যবস্থা
লিন্ডা, কোর্সেরা, ইউডেমির মত ই-লার্নিং প্ল্যাটফর্মকে অনুসরণ করে বাংলাদেশের ব্র‍্যাক ইউনিভার্সিটি এই বছরের জুন মাসে তাদের নতুন ই-লার্নিং প্লাটফর্ম উন্মুক্ত করে, যার নাম হলো বিইউএক্স ()
বিইউএক্সের মাধ্যমে দুর্বল ইন্টারনেট সংযোগেও শিক্ষার্থীরা যে কোনো স্থান থেকে সহজে ক্লাসে অংশ নিতে পারবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং বলেন, "স্প্রিং-২০২০ সেমিস্টারে অনলাইন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই এবং তা থেকে উত্তরণের লক্ষ্যেই আমরা বিইউএক্স () প্ল্যাটফর্মটি তৈরি করি
" তিনি আরও জানান, বিইউএক্স এর অনলাইন শিখন পদ্ধতি জুমের মত ভিডিও কনফারেন্সিং টুলস ব্যবহার থেকে ভিন্ন ধাঁচের
শিক্ষা পদ্ধতির এই রূপান্তর কোর্স আধুনিকায়নের সুযোগ করে দেবে এবং তা আন্তর্জাতিক মানের হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি
ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জানা যায়, বিইউএক্স প্লাটফর্মটিতে নির্দিষ্ট কোর্সসমূহের প্রয়োজনীয় লেকচার এবং ডকুমেন্টস রয়েছে
পাশাপাশি এসাইনমেন্ট এবং আলোচনা করার সুযোগও প্লাটফর্মটি প্রদান করছে
ব্র‍্যাক ইউনিভার্সিটির 'কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং' বিভাগের একজন শিক্ষার্থী জানান, "এই মহামারির দুঃসময়ে আমাদের পড়ালেখা বিঘ্ন হওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হলেও, ভার্সিটির প্লাটফর্মটি আমাদের যথেষ্ট কাজে এসেছে
প্লাটফর্মটি ব্যবহার করে নিজের সুযোগ মতো যেকোনো সময়ই আমরা আমাদের ক্লাস গুলো করে নিতে পারি"
পাশাপাশি তিনি স্বীকার করেন অফলাইনে সামনাসামনি ক্লাসের যে অভিজ্ঞতা, তা অনলাইন প্লাটফর্মগুলোতে কিছুটা হলেও অনুপস্থিত
"ল্যাপটপের সামনে সারাদিন বসে থাকার কারণে মাথা ব্যথা তো আছেই", তিনি যুক্ত করেন
ই-লার্নিং যেহেতু পুরোটাই প্রযুক্তিনির্ভর, সে কারণে বাংলাদেশের প্রান্তিক মানুষের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য দেশের সামগ্রিক তথ্য প্রযুক্তিগত অবকাঠামোর দিকে সংশ্লিষ্টদের নজর দেয়া আবশ্যক
পাশাপাশি দেশের সর্বত্র ভাল ব্যান্ডউইথ, সহজলভ্য ও কমমূল্যে ইন্টারনেট সেবা প্রদান করা গেলে বাংলাদেশে ই-লার্নিং নতুন এক সংস্কৃতি ও চর্চার জায়গায় উপনীত হবে
সরকারি পৃষ্ঠপোষকতায় ই-লার্নিং দেশের শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী রূপান্তর ঘটাতে পারবে আশা করা যায়
তথ্যসূত্র: ডেইলি স্টার, ব্র্যাক ইউনিভার্সিটি
10 -2
আপনার অনুভূতি কী?
বিজ্ঞান,প্রযুক্তি ও রিসার্চের সর্বশেষ সংবাদ এখন আপনার হাতের মুঠোয়