content stringlengths 0 129k |
|---|
গ্রুপ রানারআপ হয়েই তারা উঠেছে পরের পর্বে |
মূলতঃ আরবি লেইপজিগের কাছে ৫-০ গোলে ক্লাব ব্রুগের বিশাল পরাজয়ই পিএসজিকে দ্বিতীয় রাউন্ডে উঠতে সাহায্য করেছে |
এই ক্লাব ব্রুগের সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিলেন মেসি-নেইমাররা |
মেসি-নেইমারদের পরাজয় বরণ করতে হয়েছে আরেক ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল হেসুসের কাছে |
ম্যাচের শেষ গোলটি এসেছে তার পা থেকেই |
যেটাকে আর শোধ করতে পারেনি ফরাসি ক্লাবটি |
ম্যানসিটিকে মাঠে নামতে হয়েছিল তাদের সেরা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনকে ছাড়াই |
কোভিড-১৯ পজিটিভ হওয়ার কারণে তিনি ছিলেন দলের বাইরে |
তবুও ঘরের মাঠে তারা ছিল অপ্রতিরোধ্য |
ম্যাচের শুরুতেই পিএসজিকে নিশ্চিত গোল থেকে বাঁচান ডিফেন্ডার প্রেসনেল কিম্বাপ্পে |
রদ্রির হেড যখন জালে জড়িয়ে যাচ্ছিল, তখন লাইনে দাঁড়িয়ে তিনি বলটি ক্লিয়ার করেন |
খেলার আধাঘণ্টা যেতে না যেতে আবারও গোলের সুযোগ |
এবার সুযোগটা পেয়েছিলেন ইলকায় গুন্ডোগান |
কিন্তু তার শটটি বারে লেগে ফিরে আসে |
ম্যানসিটি যখন একের পর এক গোলের জন্য আক্রমণ করে যাচ্ছিল, তখন দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে বসে পিএসজি |
গোলদাতা কিলিয়ান এমবাপে |
৫০ মিনিটের ঘটনা |
বক্সের সামনে দুর্দান্ত একটি ব্যাক পাস দেন মেসি |
একেবারে আনমার্ক অবস্থায় ছিলেন এমবাপে |
বল পেয়েই গোলরক্ষক এডারসনকে ফাঁকি দিয়ে ম্যানসিটির জালে জড়াতে মোটেও ভুল করলেন না তিনি |
তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি পেপ গার্দিওলার দল |
৬৩ মিনিটেই গোল করে সিটিকে সমতায় ফেরান রাহিম স্টার্লিং |
গ্যাব্রিয়েল হেসুসের পাস থেকে বল পেয়ে বাম পায়ের শটে পিএসজির জালে বল জড়িয়ে দেন স্টার্লিং |
৭৬ মিনিটে গোল করে সিটির জয় নিশ্চিত করেন হেসুস নিজেই |
বার্নার্ডো সিলভার পাস থেকে বল পেয়ে ডান পায়ের শটে পিএসজির জালে বল জড়ান তিনি |
তার খানিক আগেই গোল করার দারুণ এক সুযোগ ছিল নেইমারের |
১৮ গজ দুর থেকে তার নেয়া জোরালো শট চলে যায় গোল পোস্টের বাইরে |
ম্যাচ শেষে ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা প্রথমে পিছিয়ে পড়ে জয় পাওয়া নিয়ে বলেন, 'এটা আমাদের জন্য খুব দারুণ একটি শিক্ষা যে, গোল খেলেই কেউ হেরে যায় না |
লড়াই চালিয়ে যেতে হয় |
ম্যাচের অবস্থা দেখে মনে হয়েছিল ড্র'ই ভালো |
কিন্তু শেষ পর্যন্ত আমরা জিতেছি |
আপাতত ম্যাচ যেটা সামনে আছে ওটা নিয়েই ভাবতে চান পিএসজি কোচ মউরিসিও পচেত্তিনো |
যদিও তিন ম্যানইউর কোচ হতে আগ্রহী |
পিএসজির এই ম্যাচই তার ধ্যান-জ্ঞান ছিল বলে জানিয়ে দিয়েছেন তিনি |
দল দ্বিতীয় রাউন্ডে উঠতে পারায় তিনি খুশি |
ভোলা থেকে ব্যুরো চিফ,রিপন শানঃ ফেরদৌসী আহমেদ লিনা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনয়শিল্পী ও উপস্থাপিকা |
তিন ঘণ্টা আগে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) |
তাঁর দুটো কিডনীই ড্যামেজ ছিলো |
অনেক দিন ধরে অসুস্থ ছিলেন |
অনেক ভালো মনের মানুষ ছিলেন |
১৯৭৫ সালে একটি টিভি বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন ফেরদৌসী আহমেদ লিনা |
১৯৭৮ সালে তিনি 'কালো কোকিলা' নাটকে প্রথম অভিনয় করেন |
তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত 'রাজলক্ষ্মী শ্রীকান্ত' |
অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলামের 'দেবদাস' |
এছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম 'গুলশান এভিনিউ', 'নন্দিনী', 'ঘটক বাকি ভাই', 'নীল জোছনায় কালো সাপ'সহ হুমায়ূন আহমেদের বেশকিছু নাটকে তাকে পাওয়া গেছে |
ফেরদৌসী আহমেদ লিনা ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কর্মরত ছিলেন |
আজ দুপুরে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে |
বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসার, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমি এবং লালমোহন মিডিয়া ক্লাবের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করে এক শোক বানী দিয়েছেন লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি ইউরো সমাচারের ভোলা ব্যুরো চীফ কবি, প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান |
অন্যদিকে ভিয়েনা থেকে প্রকাশিত ইউরো সমাচারের চীফ এডিটর আবিদ হোসেন খান তপন এবং সম্পাদক মাহবুবুর রহমান এক যৌথ শোকবানীতে ফেরদৌসী আহমেদ লিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও তার বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান |
সিনিয়র আইনজীবী আবদুল বাসিত মজুমদারকে লালমাইয়ের শানিচোঁ গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে |
বুধবার (২৭ অক্টোবর) শানিচোঁ প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে দাফন করা হয় |
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন মানিক এ তথ্য নিশ্চিত করেছেন |
এর আগে বনানী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে প্রথম ও জাতীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় |
পরে হেলিকপ্টারযোগে মরহুমের মরদেহ কুমিল্লার লালমাইয়ে শানিচোঁ গ্রামে নিয়ে যাওয়া হয় |
বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাসেত মজুমদার |
'গরিবের আইনজীবী' খ্যাত আবদুল বাসেত মজুমদার আইন পেশায় ৫৬ বছর পার করেছেন |
তিনি বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন |
তিনি ১৯৩৮ সালের ১ জানুয়ারি কুমিল্লার লাকসাম (বর্তমানে লালমাই) উপজেলার শানিচোঁ গ্রামে জন্মগ্রহণ করেন |
তিনি স্থানীয় হরিচর হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ ও বিএ পাস করেন |
পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও এলএলবি ডিগ্রি অর্জন করেন |
১৯৬৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন |
এফএইচ/এএএইচ/এএসএম |
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন |
আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময় |
আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন জাগো নিউজে |
আজই পাঠিয়ে দিন - [ ] |
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালত চিত্রনায়িকা পরীমণিকে স্থায়ী জামিন দিয়েছেন |
আজ রোববার (১০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালত জামিনের এ আদেশ দেন |
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী এ তথ্য নিশ্চিত করেছেন |
তিনি বলেন, আমরা জামিনের স্থায়ী পিটিশন চেয়ে শুনানি করি |
রাষ্ট্রপক্ষ বিরোধিতা করছে |
উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন |
এর আগে রোববার (১০ অক্টোবর) দুুপুর ১টা ৩৮ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হন |
এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে হাজিরা দেন |
এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পরীমণিকে তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেছিলেন |
সেই পরিপ্রেক্ষিতে আজ পুনরায় তার জামিনের আবেদন করা হবে |
গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন |
অভিযুক্ত অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন |
এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন |
সম্পর্কিত নিবন্ধলেখক থেকে আরো |
'কাঁচা বাদাম' গানটির স্বত্ব চুরির অভিযোগ নিয়ে শিল্পী ভুবন বাদ্যকর থানায় |
৬ ছাত্র হত্যা মামলায় ১৩ আসামির মৃত্যুদণ্ড ও ১৯ জনের যাবজ্জীবন |
এই শীতে ঘুরে আসুন দেশের উচ্চতম সড়ক 'ডিম পাহাড়' |
রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় জনসমাগম না করার নির্দেশনা |
ব্রাজিলিয়ান সুন্দরী মডেলকে 'ব্লক মেরে'ও রেহাই নেই মেসির |
রকস্টারের হয়ে এবার মঞ্চ মাতালেন প্রতিমন্ত্রী মুরাদ! |
আন্তর্জাতিক |
প্রবাসী নিউজ |
গ্যাজেটস ও রিভিউ |
শিক্ষা ও ক্যাম্পাস |
আপনার স্বাস্থ্য |
& |
© 2013-2021. & . 24. , . সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, আজকের বিডি নিউজ, বাংলা নিউজ ২৪, শীর্ষস্থানীয় সংবাদ, সাক্ষাৎকার, ভিডিও এবং স্বাস্থ্য সহ নানা বিষয়ে খবর থাকে আমাদের লেটেস্ট নিউজ |
যোগাযোগ: এল, বি এন বিল্ডিং (২ তলা) দনিয়া ঢাকা- ১২৩৬ |
ফোনঃ +88-01319-344750, ইমেইল: @. |
ডায়েটের নাম করে খাবারে অনিয়ম করেন অনেকে |
আর প্রিয় খাবার বলে ফাস্টফুড ও অস্বাস্থ্যকর খাবার খেয়ে থাকেন |
যদি সত্যিই আপনি সুস্থ ও ফিট থাকতে চান, তাহলে অবশ্যই প্রতিদিনের খাবার এবং জীবনযাপনে কিছু উপদেশ মানতে হবে |
জেনে নিন উপকারী উপদেশগুলো- খাবার গ্রহণে হিসাব ভাত, রুটি, মিষ্টি যথাসম্ভব কম গ্রহণ করা উচিত |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.