content
stringlengths
0
129k
মানুষ ছাড়াও আরো কিছু স্তন্যপায়ী প্রাণীর শরীরের লোম বিলুপ্ত হয়ে গেছে
যেমন শূকর, ইঁদুর, হাতি, তিমি, জলহস্তী ইত্যাদি
পুরাতন অবস্থায় কোনদিন ফিরে যাওয়া কি সম্ভব?
বিশিষ্ট বিবর্তন-বিজ্ঞানী স্টিফেন জে. গোল্ড তাঁর " : " বইয়ে বলেছিলেন , আমরা যদি কোনোভাবে পৃথিবীতে জীবনের টেপটি নতুন করে শুরু করি তবে আজকে যে বিষয়গুলি দেখছি তা হয়তো আর দেখতে পাবো না
( " " , .)
কেননা, বিবর্তনের গুরুত্বপূর্ণ কাঁচামাল "রেন্ডম" মিউটেশন অসংখ্যবার ঘটে এসেছে, তা যে পুনর্বার একই ফল দিবে তা তো কোনোভাবে বলা যায় না
এছাড়া হাজার হাজার শর্ত ক্রিয়াশীল ছিল জীবের বিবর্তন মুহুর্তে
এগুলিও যে একই রকম পুনরায় ক্রিয়াশীল থাকবে সেটাও বলা যায় না
বিবর্তন প্রক্রীয়ায় আমরা এসেছি, আবার কি একই প্রক্রীয়ায় একই পরিবেশে কোনদিন নতুন মানব সদৃশ প্রাণীর উৎপত্তি সম্ভব?
উপরের বক্তব্যখানি এখানে প্রযোজ্য হতে পারে
ছেঁড়াপাতা এপ্রিল 15, 2012 4:53 অপরাহ্ন -
অসাধারণ লাগলো, অনেক সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন
এ ব্যাপারে একটা জিনিশ জানার ছিলো,
আচ্ছা, আগের দিনের মানুষেরা বা সমগোত্রীয় প্রাণীরা নাকি অনেক লম্বা ছিলো? এটা অনেকে বলে যে ধীরে ধীরে আমরা খাটো হচ্ছি
আগে শত শত হাত উচু মানুষ ছিলো
এটা কি সত্যি নাকি? এ ব্যাপারে আরো কিছু লিখতে পারেন, এসবে আগ্রহ অনেক
রাজেশ তালুকদার এপ্রিল 15, 2012 8:34 অপরাহ্ন -
@ছেঁড়াপাতা,
আগে শত শত হাত উচু মানুষ ছিলো
এটা কি সত্যি নাকি? এ ব্যাপারে আরো কিছু লিখতে পারেন, এসবে আগ্রহ অনেক
আগের দিনে মানুষ শত হাত লম্বা ছিল শত শত বছর নবীরা বাঁচত (অবশ্য সেরা নবীটি বিষের কবলে পড়ে সত্তুরের দুয়ারেও পৌঁছতে পারেন নি) এই কথা শুধু ধর্মীয় বই গুলুতেই খুজে পাবেন
বৈজ্ঞানিক ভাবে এর বিশ্বাসযোগ্য কোন প্রমাণ নেই
বরঞ্চ এখন মানুষ আরো লম্বা হচ্ছে, অন্ধ ধার্মিক অধার্মিক সবাই মিলে কাপড়ে গিট দিয়ে ডাক্তারের কাছে দৌড়াচ্ছে, ঔষধ খাচ্ছে, রোগ নির্ণিত হচ্ছে, প্রয়োজনে জায়গা জমি বন্ধক রেখে বা বিক্রি করে অপারেশনের টেবিলে নেংটো হয়ে শুয়ে পড়ছে ফলে মানুষের গড় আয়ু হু হু করে বৃদ্ধি পাচ্ছে
এটাই এখন প্রমাণিত সত্য
অনন্তকে অত্যন্ত আগ্রহ উদ্দীপক লেখার জন্য অভিনন্দন অনেক কিছুই জানতে পারলাম
হোরাস এপ্রিল 17, 2012 9:52 পূর্বাহ্ন -
@ছেঁড়াপাতা, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমার এই লেখাটা পরতে পারেন
মানুষের উচ্চতা কতটুকু হওয়া সম্ভব? ৯০ ফুট আদম কিম্বা ৬০ ফুট কিংকং সম্ভব নয়; কেন?
অনন্ত বিজয় দাশ এপ্রিল 17, 2012 12:12 অপরাহ্ন -
আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ এই লেখাটি এখানে শেয়ার করার জন্য
অসাধারণ একটি লেখা
সামুতে এই লেখাটি আমি পড়েছিলাম আগে
ছেঁড়াপাতা এপ্রিল 19, 2012 11:19 পূর্বাহ্ন -
@হোরাস, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা লেখা লিখার জন্য আবার এখানে শেয়ার করার জন্য
বিবর্তনবাদ ও তদ্‌সংশ্লিষ্ট বিষয়গুলো আগ্রহ থাকা সত্বেও তেমন পড়া হয়না কারন এর খট্টরমার্কা শব্দ ও বাক্যগুলোর জন্য
কিন্তু আপনি এত সহজভাবে লিখেছেন যে এক নিমিষেই পুরোটা লেখা পড়ে ফেলেছি
এমনিতেই আপনি আমার প্রিয় ব্লগ লেখকদের মধ্যে একজন
ঐ লেখাটা পড়ে আরো ভক্ত হয়ে গেলাম
পাশাপাশি অনন্ত বিজয় দাশ ভাইকেও অসাধারন একটা লেখা শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ
অনন্ত বিজয় দাশ এপ্রিল 17, 2012 12:09 অপরাহ্ন -
@ছেঁড়াপাতা,
আগে শত শত হাত উচু মানুষ ছিলো
এটা কি সত্যি নাকি? এ ব্যাপারে আরো কিছু লিখতে পারেন, এসবে আগ্রহ অনেক
ওসব পুরোটাই বকওয়াস!
আমরা হোমো সেপিয়েন্সের কয়েকটি পূর্বপুরুষের হিসেব যদি দেখি যেমন আর্ডিপিথেকাস রেমিডাস এর যেসব ফসিল উদ্ধার হয়েছে সেখান থেকে দেখা যায় এদের উচ্চতা সম্ভবত ৩ ফুট ১১ ইঞ্চি এবং ওজন প্রায় ৫০ কেজির মধ্যে ছিল
আর্ডিরা প্রায় ৫২ থেকে ৫৮ লক্ষ বছর পুরাতন
অস্ট্রেলোপিথেকাস অ্যাফারেনসিস ৩০ লক্ষ বছর পুরাতন
তাদের উচ্চতা প্রায় ৩.৬ ফুট থেকে ৫ ফুটের মধ্যে ছিল
হোমো হেবিলিসরা প্রায় ২৪ লক্ষ থেকে ১৫ লক্ষ বছর পুরাতন
ওদের উচ্চতা ছিল প্রায় ৫ ফুটের মতো
ওজন ৪৫ কেজি
হোমো নিয়ান্ডার্থালরা দুই লক্ষ ৩০ হাজার থেকে ত্রিশ হাজার পুরাতন হোমিনিড
ওদের পুরুষদের গড় উচ্চতা ছিল প্রায় ৫ ফুট ৬ ইঞ্চির মতো
আর আমরা মানুষদের (হোমো সেপিয়েন্স) গড় উচ্চতা এবং ওজন সম্পর্কে তো জানেনই আপনি
পাশের লিংক থেকে আপনি হোমিনিড ফসিল সম্পর্কে আরো কিছু তথ্য জানতে পারবেন : ://..///.
অর্থাৎ শতশত ফুট উঁচু মানুষের কাহিনি পুরোটাই আজগুবি
ছেঁড়াপাতা এপ্রিল 19, 2012 3:33 অপরাহ্ন -
@অনন্ত বিজয় দাশ, ধন্যবাদ মন্তব্যের উত্তর দেওয়ার জন্য
আজকেই অফিসে এক কলিগকে কিছু পুরানো দিনের কঙ্কালের ছবি দেখাচ্ছিলাম , তখনি এই পূর্বের দিনের মানুষের কথা উঠে, সে জোড়ের সাথেই বলে আগের মানুষ অনেক লম্বা ছিলো, আমি সাথে সাথে আপনার পোষ্টের ও হোরাস ভাই এর পোষ্টের রেফারেন্স দেই, তিনি ও সাথে সাথে মোবাইল থেকে একটা ভিডিও দেখায় , সেখানে কুরআনের আয়াতের সাথে সাথে একটা ফারাউন এর মম...
আমি তাকে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝাতে চাইলেও সে বলে না এটা তো চাক্ষুষ প্রমান আছে ভিডিও তে
এখানে কোন দুই নাম্বারি তো হতে পারেনা
এ ব্যাপারে গুগলিং করলাম তাও তেমন উত্তর পেলামনা
একটু কী খোলসা করবেন
ব্যাপারটা আমার কাছে দুই নাম্বারি লাগছে কিন্তু ধরতে পারছিনা
অনন্ত বিজয় দাশ এপ্রিল 20, 2012 3:10 অপরাহ্ন -
@ছেঁড়াপাতা,
আপনি যদি ওই ভিডিওটি শেয়ার করতে পারতেন তাহলে দেখে মন্তব্য করা যেত
তবে আপনি ইন্টারনেটে একটু ঘাটলে এ ধরনের প্রচুর জোচ্চুরিমার্কা ভিডিও, স্থিরচিত্র পাবেন যা দিয়ে অলৌকিকত্ব প্রচার করা হচ্ছে দেদারসে
যেমন দেখুন ওই চিত্রটি
বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক (নিউ ন্যাশন)-এ প্রকাশিত খবরকে ভিত্তি করে কেমন করে গুজবের ঢালপালা ছড়িয়েছে
আপনি হয়তো এরকম কোনো একটি কঙ্কালের ভিডিওই দেখেছেন! কিন্তু এগুলা যে জোচ্চুরি তা ইতোমধ্যেই প্রমাণিত হয়ে গেছে
হাতে নাতে ধরা খেলেও এই সব অতিলৌকিকতার জোচ্চুরদের কোনো হায়া হয় না! শেষমেশ ন্যাশনাল জিওগ্রাফিক নিউজ পর্যন্ত এইসব জোচ্চুরিপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে
এছাড়া উইকিইসলামে ও র‌্যাশনালিস্ট ইন্টারন্যাশনালে প্রকাশিত জবাব দেখুন
আবার আপনি হয়তো জানেন স্থিরচিত্র ম্যানুপুলেট করার প্রতিযোগিতা হয়ে থাকে
এসব ম্যানুপুলেট করা ছবি এমন দুর্দান্তভাবে তৈরি করা হয় যা দেখে থমকে যাবেন
আপনি পাশের লিংকে ক্লিক করে দেখুন
২০০২ পুরস্কারপ্রাপ্ত একটা ছবিকে ঘিরেই মূলত "সৌদি আরবে উদ্ধারকৃত" দৈত্যাকৃতি কঙ্কালের গুজব ছড়িয়েছে!
ডিজিটাল আসলাম এপ্রিল 20, 2012 8:04 অপরাহ্ন -
@অনন্ত বিজয় দাশ,
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই, এমন একটি সুন্দর তথ্যসমৃদ্ধ লেখা উপহার দেয়ার জন্য
আমি একটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই- কারণ বিষয়টা সম্পর্কে আমি খুব একটা জানি না
বর্তমানে মিসরে ফেরাউনদের/নাকি ফেরাউনের লাশগুলো মমি বানিয়ে রাখা হয়েছে, তাদের উচ্চতা সর্বচ্চ কত ফুট একটু যদি বলতেন (যদি ভালভাবে জেনে থাকেন)
কারণ এ ব্যাপারে অনেকেই খুব জোরগলায় বলে যে, ফেরাউন নাকি ৭০ ফুট লম্বা ছিল
যদিও জানি এগুলো পুরা ভুয়া, আবার আমার কাছে একটা ভিডিও ক্লিপও আছে ফেরাউনের
তার পরও আপনাদের কাছ থেকে জেনে একটু বারতি নিশ্চিত হই আর কি.......
অনন্ত বিজয় দাশ এপ্রিল 21, 2012 4:33 অপরাহ্ন -
@ডিজিটাল আসলাম,
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য
আসলে মিশরের মমি নিয়ে আমার মধ্যে একসময় কৌতূহল কাজ করলেও কোরানের ফেরাউনের কাহিনি নিয়ে আমার মধ্যে তেমন আগ্রহ কখনো কাজ করে নি
কোরানে ফেরাউনের যে বর্ণনা দেয়া হয়েছে তা খুবই সংক্ষিপ্ত
মোটামুটি বর্ণনা আছে ইহুদিদের তৌরাত গ্রন্থে
তবে ইতিহাস গবেষকরা এই উভয় ধর্মগ্রন্থের বর্ণনা নিয়েই সন্দিহান
এসবের কোনো সত্যতা আছে বলে নিশ্চিত নন
কোরানে ফেরাউনকে ঢুবিয়ে মারার কথা বলা হয়েছে ১০:৯০ আয়াতে
কিন্তু ফেরাউনটা কে? ফেরাউন তো কোনো ব্যক্তির নাম নয়
মিশরে রাজা বাদশার সমার্থক হিসেবে ফেরাউন ডাকা হয়
আলেকজান্ডারের মিশর দখলের আগে বহু ফেরাউনের (রাজা-বাদশাহ) শাসনকাল চলেছে, তাহলে কোরানে বা ইহুদি গ্রন্থের বর্ণিত কাহিনিতে কোন ফেরাউনের কথা বলা হচ্ছে? আমি নিশ্চিত নই
আমার পরিচিত কাউকে কাউকে জিজ্ঞেস করে জেনেছি এখানে নাকি রামেসিস-২ এর কথা বলা হচ্ছে! রামেসিস-২ (১৩০৩- ১২১৩ খ্রিস্টপূর্ব) এর শাসনকাল ছিল ১২৭৯-১২১২ মানে প্রায় ৬৭ বছর পর্যন্ত
মমির উচ্চতা মেপে দেখা গেছে রামেসিস-২ উচ্চতা মাত্র ৫ ফুট ৮ ইঞ্চির মতো ছিল
মোটেও ৭০ ফুট লম্বা ছিলেন না