content stringlengths 0 129k |
|---|
করোনা ইস্যুতে বন্ধ থাকা প্রতিষ্ঠান খুলে দেওয়ার অর্ধমাস অতিবাহিত হচ্ছে |
এখনও শিক্ষাঙ্গনে স্বাভাবিক কার্যক্রম চালু না হওয়ায় শিক্ষাঙ্গনে এক ব্যাঙ্গাত্মক পরিবেশ বিরাজ করছে |
করোনাকালে পৃথিবীর বিভিন্ন দেশ খুবই অস্বাভাবিক পরিস্থিতি মোকাবেলা করেছে |
একমাত্র বাংলাদেশে যা হয় নি |
কারণ, এই দেশের চৌকস প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৌশলে চেক অ্যান্ড ব্যালেন্স পদ্ধতিতে দেশে এবং দেশের মানুষকে নিরাপদ রাখতে সক্ষম হয়েছেন |
শুধু তাই নয়, তিনি শিক্ষাক্ষেত্রে যাতে আর কোন ক্ষতি না হয়, তা ভেবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন |
এই সরকারের বড় সাফল্য রাষ্ট্রের বৃহৎ স্বার্থে "লকডাউন" নামের বিধি নিষেধ তুলে নিয়ে দেশের মানুষের জীবন যাত্রা স্বাভাবিক করেছে |
একইভাবে জাতির মূল ভিত্তির কারখানা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিদ্রুত স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম চালু করে জাতির মেরুদন্ড শিক্ষাকে পুর্ণজ্বীবিত করতে প্রধানমন্ত্রীরই হস্তক্ষেপ জরুরী বলে অনেকেই মনে করছেন,তবে আমরা চাই, শিক্ষা সংশ্লিটরাই শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করতে সক্ষম এবং তা করবেন |
আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর : 'এসএসসি এবং এইচএসসি ফুল ব্যাকগ্রাউন্ট কমার্স থাকায় উদ্যোক্তা শব্দটার সাথে অনেক আগে থেকেই পরিচিত |
খুব ইচ্ছে ছিলো নিজ প্রচেষ্টায় কিছু করার |
কিন্তু পড়াশোনার চাপে কখনো সুযোগ হয়ে উঠেনি |
তবে সেই সুযোগটা পেয়েছি এই মহামারীর বা করোনাকালীন সময়ে ই-কর্মাসের মাধ্যমে |
ইন্টারনেটের মাধ্যমে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে |
কারণ সংসারের বড় মেয়ে হওয়ায় ইচ্ছে ছিলো পরিবারের জন্য কিছু করার |
আর তার সম্ভব হয়েছে ই-কর্মাসের মাধ্যমে |
' এভাবেই কথাগুলো বললেন মাদারীপুর সদর উপজেলার হাজীর হাওলা ২নং ব্রীজ এলাকার মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ থার্ড ইয়ারের ছাত্রী নুসরাত জাহান ঊর্মি |
ই-কর্মাসের মাধ্যমে নিজের ব্যবসা সর্ম্পকে জানতে চাইলে নুসরাত জাহান ঊর্মি আরো বলেন, একটা সময় সারাদিন ফেসবুকিং করতে করতে খুব বিরক্ত লাগতো |
তখন এরিই মাঝে কয়েকটা ই-কমার্স গ্রুপে এড হয়েছি |
তারমধ্য সবচেয়ে প্লাটফর্ম উই গ্রুপেই উল্লেখযোগ্য |
এটায় দেখতাম নারীরা কতো ধরণের উদ্যোগ নিতে পারেন |
এসব দেখে দেখে নিজের মধ্যেও আত্মবিশ্বাস জন্মালো |
ভাবলাম আমিও তো কিছু করতে পারি |
কিন্তু কি করবো, কোনটা ভালো হবে, এসবের নেগেটিভ পজিটিভ দিক ভাবতে থাকতাম |
আর হ্যাঁ, এর মধ্যেই খুঁজে দেখলাম মাদারীপুরের অনেক উদ্যাক্তা আছে কিন্তু তাদের কোনো প্লাটফর্ম নেই |
এদের নিয়েও কাজ করার ইচ্ছে হলো |
পরে চাচাতো বোনদের সহায়তায় মাদারীপুর ই-কমার্স ফোরাম খুললাম |
এটায় সাথে যুক্ত হয়ে নিজের আগ্রহ আরো কয়েকগুণ বেড়ে গেলো |
মানে আমার কিছু করতেই হবে |
কিন্তু বাসা থেকে চায় আমি গতানুগতিকভাবে পড়াশোনা করে চাকরি করি |
তাই তারা আমার উদ্যোগে পাশে থেকে ফিনান্সিয়াল সাপোর্ট দিবেনা |
এরমাঝে আমি ভার্সিটি এডমিশনের জন্যে একটা কোচিং সেন্টার দিয়েছিলাম |
সেখান থেকে বেশকিছু টাকা পেয়েছি |
২০১৯ সালের নভেম্বরে কোচিং শেষ হওয়াতে ওই টাকাগুলো থেকে নিজের খরচে কিছু রেখে বাকি ১০ হাজার টাকা দিয়ে নিজের কাঙ্খিত স্বপ্নপূরণ করতে শুরু করে দিলাম |
ডিসেম্বরের শুরু থেকেই মার্কেট যাচাই করে মাঝামাঝি সময়ে শুরু করে দিলাম কিছু হোমমেইড প্রোডাক্ট নিয়ে বিজনেস |
ব্যবসার পেইজের নাম দেই ইচ্ছেতরী |
করোনার এই মহামারি সময়ে বিশ^বিদ্যালয় বন্ধ থাকায় বাড়িতে চলে আসায়, ব্যবসায় বেশি মনোযোগ দিতে পারি |
অল্প দিনের মধ্যেই অনলাইনে গ্রাহকদের বিশ্বাস অর্জন করায় দ্রুত ব্যবসা বাড়াতে থাকি |
খোজ নিয়ে জানা যায়, নুসরাত জাহান ঊর্মি প্রথমদিকে হোমমেইড আনসল্টেড বাটার, শ্রীমঙ্গলের চা পাতা দিয়ে ব্যবসা শুরু করেন |
আস্তে আস্তে হোমমেইড মোজারেলা চিজ, হোমমেইড এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, হোমমেইড খাঁটি গাঁওয়া ঘি, হোমমেইড গুঁড়া দুধ, হোমমেইড ট্যাং, প্রাকৃতিক চাকের মধু, সরাসরি সৌদি থেকে আমদানিকৃত খেজুর দিয়ে যাত্রা শুরু হয় |
ব্যবসা জমে উঠলে পরিকল্পনা করেন ৬৪ জেলার বিখ্যাত কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করবেন |
সে অনুসারেই শ্রীমঙ্গলের চা পাতা, নঁওগার প্যাড়া সন্দেশ, অষ্টগ্রামের পনির আর রাজশাহীর আমও যোগ হয় তার অনলাইন ব্যবসায় |
আস্তে আস্তে সবগুলো প্রোডাক্টেই নিয়ে আসবেন বলে জানান |
ইতিমধ্যে তিনি মাদারীপুর জেলাসহ প্রায় ৬৪ জেলাতে তার পণ্য কুরিয়ারের মাধ্যমে গ্রাহকরা কিনেছেন |
শুরুর দিকে একা একা কাজ করলেও এখন তার সাথে তার মা লিটু বেগম, বোন কানিজ ফাতেমা, প্রতিবেশি আমেনা বেগম, শিউলি বেগম, ফাতেমা আক্তারসহ প্রায় ১০ জন নারী কাজ করছেন |
কাজের চাহিদা অনুযায়ী কর্মচারীরদের সংখ্যা বাড়ে-কমে |
সেই সাথে মাদারীপুরে হোম ডেলিভারি ও কুরিয়ার করার জন্য মো. আল-আমিন নামে একজন কাজ করছেন |
প্রতিমাসে তার বিক্রি হয় ৬০ থেকে ৭০ হাজার টাকা |
এর থেকে লাভ হয় ২০ থেকে ২৫ হাজার টাকার মতো |
নুসরাত জাহান ঊর্মি আরো বলেন, আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই অক্লান্ত পরিশ্রম করে খুব সফলভাবে আগাতে পেরেছি |
ইতিমধ্যেই আমি প্রায় লাখ টাকা সেলে পৌঁছেছি |
প্রথমদিকে ফ্যামেলী সাপোর্ট না পেলেও এখন ফ্যামেলী সাপোর্ট পাচ্ছি |
আমি বলবো মেয়েরা ঘরে বসেই ইনকাম করা সম্ভব |
তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজেই আত্মকর্মসংস্থান করা উচিত |
ডেলিভারী ম্যান মো. আল-আমিন বলেন, আমি ইচ্ছেতরীর সাথে কাজ করে ইনকাম করতে পারছি |
কারণ করোনার সময় অনেকেই কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছিলো |
আমি ডেলিভারী কাজ করে কিছুটা হলেও পরিবারকে সহযোগিতা করতে পেরেছি |
মাদারীপুরের উন্নয়নকর্মী ফারজানা আক্তার মুন্নি বলেন, ই-কর্মাসের ব্যাপারে সরকারী ও বেসরকারীভাবে ট্রেনিং এর ব্যবস্থা করলে উদ্যোক্তারা আরো ব্যাপকভাবে কাজ করতে পারবে |
এ ব্যাপারে মাদারীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা বলেন, মেয়েরা এখন অনেক এগিয়ে |
তারা জানে কিভাবে ঘরে বসে আয় করতে পারবে |
ই-কর্মাসের মাধ্যমে মেয়েরা অনেক এগিছেন |
মাদারীপুরের ঊর্মি আমাদের উদাহরণ |
এশিয়া এনার্জি (জিসিএম)'র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, প্রাণ-প্রকৃতি বিনাশি প্রকল্প বাতিল, এবং জ্বালানি দূর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত ও 'জ্বালানি অপরাধী' হিসেবে এদের বিচার দাবি |
ফুলবাড়ির শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে জালিয়াতি কোম্পানি এশিয়া এনার্জি (জিসিএম) এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রাণ-প্রকৃতি বিনাশি প্রকল্প বাতিল এবং জ্বালানি দুর্নীতির |
... |
ফুলবাড়ি গণঅভ্যুত্থানের দিশা জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার পথ তৈরি করবে |
ফুলবাড়ী গণঅভ্যুত্থানের ১৫ বছর |
ফুলবাড়ি দিবসে আজ ২৬ আগস্ট সকাল ১০ টায় দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় |
মিছিলটি ফুলবাড়ির প্রধান বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে "আসাত স্মৃতিস্তম্ভ" চত্বরে |
... |
জাতীয় কমিটির কর্মসূচী: |
সারাদেশে ২৬ আগস্ট ২০২১ ফুলবাড়ী দিবস পালন |
কেন্দ্রীয় কর্মসূচি |
২৬ আগস্ট সকাল ১০টা : শ্রদ্ধা নিবেদন, ফুলবাড়ী শহীদ স্মৃতিস্তম্ভ |
২৬ আগস্ট সকাল ১১টা: প্রতিবাদ সভা, নিমতলা মোড়, ফুলবাড়ী, দিনাজপুর |
ঢাকাসহ সারাদেশে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশ |
লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে সভা-সমাবেশ |
দেশে বিদেশে অনলাইনে আলোচনা সভা |
, 21, 2016 |
ইউনেস্কো রিপোর্ট, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও প্রবল জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে রামপাল প্রকল্প বাতিল করার দাবি |
২০ সেপ্টেম্বর সন্ধ্যায় পুরানা পল্টনের তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ'র সভাপতিত্বে জাতীয় কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয় |
সভায় সরকারের কাছে প্রেরিত ইউনেস্কোর সর্বশেষ রিপোর্ট, ভারতের এক্সিম ব্যাংকের সাথে রামপাল বিদ্যুৎ প্রকল্পের জন্য ঋণ চুক্তি করবার লক্ষ্যে তৎপরতা এবং সুন্দরবন রক্ষার আন্দোলন নিয়ে ... |
, 29, 2016 |
প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের পরিপ্রেক্ষিতে জাতীয় কমিটির বক্তব্য |
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, |
শুভেচ্ছা নেবেন |
গত ২৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন |
তিনি এই কেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না দাবি করে বেশ কিছু তথ্য উপাত্ত দিয়েছেন |
এছাড়া সুন্দরবন রক্ষা আন্দোলন নিয়েও কিছু বক্তব্য রেখেছেন |
এর আগে বিএনপি নেত্রী এ বিষয়ে সাংবাদিক ... |
, 27, 2016 |
প্রধানমন্ত্রী কোম্পানির বিজ্ঞাপনী প্রচারণার শিকার -জাতীয় কমিটি |
তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহ ও সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ সংবাদপত্রে প্রকাশার্থে নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন: |
"প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রামপাল বিষয়ে সংবাদ সম্মেলন করবেন জানবার পর থেকে মানুষের মনে একটু আশার সঞ্চার হয়েছিলো যে হয়তো প্রধানমন্ত্রী স্বাধীন বিশেষজ্ঞদের বক্তব্য এবং দেশজোড়া ... |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.