content stringlengths 0 129k |
|---|
আমাদের এ লেখা প্রকাশের জন্য মেল করুন @. (প্রথমবার ছবি সহ) পড়তে থাকুন || লিখতে থাকুন || সঙ্গে থাকুন |
" চট্টগ্রাম বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানে সোনালী ব্যাংক একাউন্ট থোলা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি |
" \"বঙ্গবন্ধু অলিম্পিয়াড\" শিক্ষামূলক গেম প্রতিযোগিতায় সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের জন্য অবহিত করার ব্যবস্থা গ্রহণ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হল |
" <<< এইচএসসি পরীক্ষা-২০২১ এর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি >>> |
" <<< ২০২১সালের এস এস সি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সংক্রান্ত >>> |
" <<< ২০২০ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উত্তীর্ণ সনদ প্রদানের লক্ষ্যে এ প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি >>> |
" <<< চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রামীণফোনের সিম বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি |
" <<< নো মাস্ক, নো সার্ভিস, নিজে সুরক্ষিত থাকুন, অন্যকে নিরাপদ রাখুন |
" সতর্কীকরণ > >>এই বোর্ড দুর্নীতিমুক্ত -- একটি প্রতারক চক্র বোর্ডের কর্মকর্তাদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোবাইলে অর্থ দাবী করছে |
এইধরনের কোনও লেনদেন আপনারা করবেননা |
বোর্ডের সাথে মোবাইলে টাকা লেনদেন হয়না |
প্রতারক চক্র থেকে সাবধান |
মেট্রিক পাস পাত্রী দরকার! মামুন গেছে বিয়ে করার জন্য কনে দেখতে |
যথারীতি প্রথমে কনের নানির সঙ্গে পরিচয় ও কথাবার্তা হল |
কথার এক ফাঁকে মামুন (কনের নানির কাছে) জেনে নিল কনে মেট্রিক পাস |
একটু পর কনে আসল লেবুর শরবত নিয়ে |
দেখে পছন্দ করল মামুন |
দিলও কয়েকটা হাজার টাকার নোট |
কথা বলতে গিয়া ঘটল অঘটন- |
মামুন : লেখাপড়া কতদূর? |
কনে : এসএসসি পাস |
মামুন : হ্যাঁ, একটা মিথ্যুকের দল আমার সঙ্গে মিথ্যা বলল |
নানি বলছে মেট্রিক, নাতনী বলে এসএসসি? হ্যাঁ, আমি কি বুঝি না? মনে কর কিছু জানি না? |
মেহেরপুর সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে পিকআপভ্যান চাপায় রোকেয়া খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে |
শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কে এ ঘটনা ঘটে |
নিহত রোকেয়া খাতুন নতুন মদনাডাঙ্গা গ্রামের মৃত মেছের আলীর স্ত্রী |
রোকেয়ার স্বামী মেছের আলীও একই স্থানে বছর তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন |
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রোকেয়া খাতুন মেহেরপুর -কুষ্টিয়া সড়কের বাড়ির বিপরীত পাশে নিজেদের সবজি ও গরুর ঘাস লাগানো জমি থেকে সবজি নিয়ে প্রধান সড়ক পার হওয়ার সময় মেহেরপুরগামী একটি দ্রুত গতির পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায় |
এতে ঘটনাস্থলেই মারা যান তিনি |
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দ্বারা খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: পিকাপভ্যান চালককে আটকের চেষ্টা চলছে |
পরিবারের অভিযোগর ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে |
ঈশ্বরদীর রূপপুর |
২০১৫ সালে এখানে ছিল শুধু কাঁটাতারের বেড়া |
চারদিকে ধু-ধু ফাঁকা মাঠ আর দু-একটি অস্থায়ী স্থাপনা |
এরপর ২০১৭ সালে সেখানে আবার গেলে দেখতে পাই কিছু দোকানপাট, পাকা ভবন |
মানুষের আনাগোনাও তখন আগের চেয়ে বেশি |
সর্বশেষ গত সপ্তাহে (১০-১১ অক্টোবর) রূপপুরে গেলে দেখা যায়, আমূল পাল্টে গেছে এলাকা- বিপণিবিতান, বিদ্যালয়, সুউচ্চ ভবন, আন্তর্জাতিক মানের হোটেল-রেস্টুরেস্ট, রিসোর্ট- কী নেই! কর্মচাঞ্চল্যে ভরপুর পুরো এলাকা |
এ পরিবর্তনের পেছনে ভূমিকা রেখেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প |
শুধু রূপপুর নয়, পার্শ্ববর্তী পাকশী, সাহাপুর ও ঈশ্বরদীতেও পরিবর্তনের ছোঁয়া |
পাল্টে গেছে জীবনচিত্র |
বিদেশি সংস্কৃতির ছোঁয়াও লেগেছে জীবনে |
পদ্মা নদীর ওপর নির্মিত হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতুর পাশেই নদীতীরে চলছে এক লাখ ১৩ হাজার কোটি টাকার বিপুল নির্মাণকাজ |
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের কর্মযজ্ঞ শুরুর পর থেকে বদলে যেতে থাকে এলাকার চিত্র |
রূপপুর প্রকল্পে কাজের সুযোগ পেয়েছেন কয়েক হাজার বেকার যুবক |
তাদের ভাগ্য যেমন বদলে গেছে, তেমনি বদলে গেছে সামাজিক চিত্রও |
রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, তাদের এখানে কমবেশি ২০ হাজার প্রকৌশলী-শ্রমিক কাজ করছেন |
রাশিয়া, বেলারুশসহ বিভিন্ন দেশের প্রায় দুই হাজার বিদেশি শ্রমিক ও প্রকৌশলীরা কাজ করছেন |
বাকিরা এ দেশের |
এর বাইরে চারপাশে গড়ে ওঠা হোটেল, রিসোর্ট, বিপণিবিতানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও কর্মসংস্থান হয়েছে হাজারো লোকের |
বিদেশি নাগরিকদের কেনাকাটাসহ দৈনন্দিন নানা প্রয়োজন মেটাতে পাকশী, সাহাপুর, রূপপুর ও ঈশ্বরদী শহরে গড়ে উঠেছে একাধিক বিপণিবিতান, আধুনিক শপিংমল, সুপার শপ, রিসোর্ট ও তারকা হোটেল |
সাঁড়াগোপালপুর গ্রামের ব্যবসায়ী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, রূপপুর প্রকল্পে প্রচুর মানুষের কর্মসংস্থান হওয়ায় দোকানে প্রায়ই নতুন নতুন ক্রেতা আসছেন, আগের চেয়ে ব্যবসা ভালো হচ্ছে |
প্রকল্প এলাকার কাছাকাছি একটি গ্রিন সিটি গড়ে তুলেছে সরকার |
২০ তলা করে গড়া ২০টি ভবনে থাকছেন প্রকল্পের কর্মীরা |
বিদেশি বিশেষ করে রাশিয়ার নাগরিকদের আনাগোনা স্থানীয় জীবনযাপনে প্রভাব ফেলেছে |
রূপপুর আর সেই রূপপুর নেই |
হয়ে উঠেছে 'রুশপুর' |
এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থাপনায় রুশ সংস্কৃতির ছোঁয়া |
সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি ব্যবহার করা হচ্ছে রুশ ভাষা |
রেস্তোরাঁর নাম রাখা হয়েছে- 'রাশিয়ান ডাইন', 'মস্কো হোটেল' |
রয়েছে 'মস্কো টাওয়ার'ও |
এলাকার রিসোর্টগুলোতে অনেক রুশ নাগরিককে অবসর কাটাতে দেখা গেছে |
স্থানীয় স্বপ্নদ্বীপ রিসোর্টে নির্মিত বিভিন্ন ভাস্কর্যে রুশ সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে |
পাল্টে গেছে যোগাযোগ ব্যবস্থা : প্রকল্পের কারণে উপজেলার প্রায় সব এলাকার রাস্তাঘাট নতুন করে নির্মাণ করা হয়েছে |
যোগাযোগ ব্যবস্থায় এসেছে বড় পরিবর্তন |
ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর জানান, প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে এই উপজেলায় ১০০ কিলোমিটার পাকা সড়ক নির্মিত হয়েছে |
নতুন করে ঈশ্বরদীতে ২৬ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে |
পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহিদুল ইসলাম জানান, রূপপুর প্রকল্পের ভারী মালপত্র রেলপথে আনা-নেওয়ার জন্য ৩৩৫ কোটি টাকা খরচে ২৬ কিলোমিটার নতুন রেলপথ নির্মিত হয়েছে |
কমেছে অপরাধ :বাঘইল গ্রামের মধ্যবয়সী সমাজকর্মী নজরুল ইসলাম বিশ্বাস বলেন, অভাব-অনটনের কারণে আগে এসব গ্রামে প্রায়ই পারিবারিক ও দাম্পত্য কলহ, দেনা-পাওনার নালিশসহ নানা ধরনের কলহ নিরসন করতে বিচার সালিশ করতে হতো |
বেকারত্ব দূর হওয়ায় গ্রামে এখন আর সে পরিবেশ নেই |
পারিবারিক, সামাজিক শৃঙ্খলা ফিরেছে |
এলাকার মানুষও শান্তিতে বসবাস করতে পারছেন |
ঈশ্বরদী থানার একাধিক পুলিশ সদস্য বলেন, এই এলাকায় পারিবারিক কলহ নিয়ে আগে প্রায়ই অভিযোগ আসত |
এখন এ ধরনের অভিযোগের সংখ্যা খুবই কম |
উপজেলার পাকশী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস বলেন, হাজারো মানুষের কর্মসংস্থানে এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে এই এলাকায় |
১৯৬১ সালে রূপপুরে এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয় |
এরপর দীর্ঘ সময় পেরোলেও সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি |
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে উদ্যোগটিতে গতি আসে |
চুক্তি হয় রাশিয়ার সঙ্গে |
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শুরুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন |
পুরোদমে কাজ শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর |
এক হাজার ৬২ একর জমির ওপর স্থাপিত ২৪০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রটিতে থাকছে দুটি ইউনিট |
প্রথম ইউনিট উৎপাদনে আসবে ২০২২ সালে |
পরের বছর চালু কথা রয়েছে সমান ক্ষমতার দ্বিতীয় ইউনিট |
আর্থিক ও কারিগরি সহযোগিতা করছে রাশিয়া |
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান সমকালকে বলেন, রূপপুর প্রকল্পের কারণে পুরো এলাকার চিত্র পাল্টে গেছে |
কর্মসংস্থান হয়েছে |
এই প্রকল্প জাতির জন্যও একটি গর্বের বিষয় |
প্রযুক্তির দিক দিয়ে এই প্রকল্পের কারণে জাতি কয়েক ধাপ এগিয়ে যাবে |
মুজিব বর্ষের মধ্যেই তারা অফগ্রিডের গ্রামগুলোতেও বিদ্যুৎ পৌঁছে দিয়েছে |
পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তাদের আওতাধীন গ্রিডভুক্ত ৪৬১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ সার্বিক কাজ শেষ করেছে |
২০২০-২০২১ বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) |
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে তা জানিয়ে চিঠি দিয়েছে আরইবি |
গতকাল মঙ্গলবার পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে |
উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে দেয়া চিঠিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা প্রধানমন্ত্রীর রুপকল্প-২০২১ এ মধ্যম আয়ের দেশ এবং রুপকল্প-২০৪১ উন্নত সমৃদ্ধ দেশ বিনির্মাণের লক্ষ্যে মুজিববর্ষেই ঘরে ঘরে বিদ্যুৎ নিশ্চিতকল্পে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে |
দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণকারী সংস্থাটি তার ভৌগোলিক এলাকা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রিডভুক্ত ৪৬২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন করা হয়েছে |
এছাড়া আরইবি'র বর্তমান গ্রাহকের সংখ্যা ৩ কোটি ২০ লাখ অতিক্রম করেছে এবং প্রায় ১৩ কোটি মানুষ আরইবি'র বিদ্যুৎ সেবা গ্রহণ করছে |
প্রধানমন্ত্রী এর মধ্যে ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেন এবং বাকি ১৭৪টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে |
এছাড়া অফগ্রিড এলাকার মোট ১ হাজার ৫৯টি গ্রামে শতভাগ বিদ্যুতায়ন মুজিব বর্ষেই সম্পন্ন নিশ্চিত করছে আরইবি |
বার্ষিক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কালজয়ী উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ কর্মসূচির সফল বাস্তবায়ন হবে |
অফগ্রিড অঞ্চল হচ্ছে, দুর্গম চর, দ্বীপ ও উপক'লীয় ভ'-সীমানা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.