content stringlengths 0 129k |
|---|
- আঙ্কেল, আমি তো আপনাকে হারাবার জন্য কিছু করিনি |
আমি তো জানতামই না আপনি জুপিটারে যেতে চান |
এতক্ষণে মুখ খুললাম আমি |
-ওরা তোমায় কেন বেছে নিলো? কেন? কোন গুণটা দেখে ওরা তোমাকে জুপিটারের রাজকীয় অতিথি বানালো? আমার এতদিনের চেষ্টার কোন দাম দিলো না কেন? কেন আমিই হতে পারতাম না জুপিটারের বুকে পা রাখা প্রথম মানুষ, প্রথম বিজ্ঞানী? |
- হয়ত আপনার উদ্দেশ্য তারা বুঝতে পেরেছিল |
অর্থাৎ আপনি কিভাবে একটা গ্রহকে গ্রাস করছেন সেটা তারা জেনেছে তাই আপনাকে তাদের গ্রহে যাওয়ার অনুমতি দেয়নি |
কে স্বেচ্ছায় বিপদ ডেকে আনে বলুন? |
আমার সাথে মজা করছো? তুমি জানো, একটু পর তোমার মৃত্যু হবে |
এই গ্রহেই সমাধি হবে তোমার |
- এই বলে উঠে দাঁড়ালো জিম আঙ্কেল |
পকেট থেকে একটা পিস্তল বের করে আমার দিকে তাক করে ধরলো |
তোমার বাবা বলতো, আমার মাথায় ডিস্টার্ব আছে |
কিন্তু সে এটা জানে না যে, জিম তার ডিস্টার্বওয়ালা মাথা নিয়ে মঙ্গল অবধি পৌঁছে গেছে এবং সেখানেই তার মেয়ের শেষকৃত্যের আয়োজন করবে সে |
অনেক কথাবার্তা হলো খুকি |
এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও |
এক থেকে দশ পর্যন্ত গুনব আমি |
তারপর শেষ তুমি |
নিজের সময় ফুরিয়ে এসেছে বুঝতে পারলাম |
এই উন্মাদ বিজ্ঞানীর হাত থেকে বাঁচার আর কোন উপায় নেই |
হায় মঙ্গল তুমি চোখ বুজে থাকো |
তোমার বুকে অমঙ্গল ঘটানোর জন্য আমিই দুঃখিত |
পৃথিবীকে ভুল বোঝো না |
টু...থ্রি...সেভেন..নাইন...গুনে যাচ্ছে আমার চাচা |
চোখ বন্ধ করলাম আমি |
আঃ! শব্দ শুনে চোখ মেললাম আমি |
জিম চাচা মাটিতে গড়াগড়ি খাচ্ছেন, কাতরাচ্ছেন |
জুপিটারের রাজা জিউ আর নিশি এসে গেছে |
আমাকে জড়িয়ে ধরলো নিশি |
- আর কোন ভয় নেই, আমরা এসে গেছি |
- রাজা বললো |
- ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার |
কিন্তু আপনারা কিভাবে খবর পেলেন? |
- সে অনেক কথা |
এই জিমের ওপর নজর ছিল আমাদের |
অনেকবার সে আমাদের গ্রহে হামলা চালানোর চেষ্টা করেছে |
সেসব কথা পরে হবে |
তোমার ওপর অনেক ধকল গেছে |
চলো আমাদের সাথে |
টিটিতে বিশ্রাম নেবে |
জুপিটারে যাই আগে |
তারপর তোমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করব |
- নিশি বললো |
জিম আঙ্কেল তখনো মাটিতে পড়ে ছিলেন |
সেদিকে তাকিয়ে রাজা বললেন, একে পুরোপুরি শেষ করে দেয়া হোক |
- না! আমি চিৎকার করে উঠলাম |
আমাকে ক্ষমা করবেন |
এই মধ্যবয়সী লোকটা আমার চাচা |
আপনাদের গ্রহে হামলার জন্য আমিই দায়ী |
আমার ওপর রাগ করে চাচা এটা করেছে |
সত্যিই তো, আমি এখন সাধারণ স্কুলছাত্রী হয়ে কী করে মহাকাশ ভ্রমণের যোগ্যতা রাখি? আমার চাচা একজন বিজ্ঞানী |
একজন মহাকাশ গবেষক |
তারই অধিকার গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণ করার |
আপনারা দয়া করে জিম আঙ্কেলকে ক্ষমা করে দিন |
তাকে একটিবার জুপিটারে নিয়ে চলুন |
নিশি ও রাজা একটু অবাক হলো |
তারপর স্বাভাবিক হয়ে বলল, ঠিক আছে, তুমি যখন বলছ নিয়ে যাব |
কিন্তু সে যদি আবার তোমার ক্ষতি করার চেষ্টা করে? |
আমার ওপর আস্থা রাখতে পারেন |
আমার বিশ্বাস চাচা আর কখনো এমন করবে না |
তারপর আমি জিম আঙ্কেলকে হাত ধরে উঠতে সাহায্য করলাম |
আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন |
আমি একটু হেসে বললাম, চলো আঙ্কেল, এবার তোমার স্বপ্নের জুপিটারে যাব আমরা |
আমার মাথায় একটা হাত রাখলেন জিম আঙ্কেল |
মুখে কিছু বলতে পারলেন না |
আমার বলতে ইচ্ছে করল, কেন অমন পাগলামো করতে গেলেন আঙ্কল? বলতে পারিনি |
খেয়াল করে দেখলাম, চাচার চোখে পানি |
একজন মহাকাশবিজ্ঞানীর চোখের জল না একজন চাচার? অলক্ষ্যে চোখ মুছলাম আমিও |
কী হে বিজ্ঞানী, যাবেন না আমাদের গ্রহে? রাজা জিউ হেসে বললেন |
হাসি ফুটলো জিম আঙ্কেলের মুখেও |
সবাই মিলে জুপিটারের দিকে যাত্রা করলাম আমরা |
অনলাইন এডিটর |
, 2015 |
স্কুল আঙিনা ডিসেম্বর ২০১৩ |
, 2013 |
প্রাণীর জন্য প্রেম |
, 2014 |
একটু দেখুন |
কিশোরকণ্ঠ নিয়মাবলি |
, 2021 |
জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা-২০১৭ |
বিসমিল্লাহির রহমানির রাহিম -কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা ২০১৭ |
, 2017 |
বিসমিল্লাহির রাহমানির রাহীম -কিশোরকণ্ঠ জাতীয় পাঠ প্রতিযোগিতা-২০১৫ |
, 2015 |
কিশোরকণ্ঠের ইফতার মাহফিলে কবি আল মাহমুদ 'কিশোরকণ্ঠ' শুনতে বয়স কম মনে হলেও আসলে... |
, 2012 |
কিশোরকন্ঠ, বাংলাদেশের সর্বাধিক প্রকাশিত শিশুকিশোর মাসিক |
৫১, ৫১/এ, পুরানা পল্টন (৭তম তলা), ঢাকা-১০০০ |
ফোন: ৮৮০-২-৯৫৬৭২৩৬ |
'); _ = _[].(/\\(\'(?!\:)/, _() { ' (\'' + _ + '/' + .(/\(\'/, '').(/^\+|\+$/,''); }); _ += ""; } __ = ('#--'); (__.) { __.(_); } } }); } })(); |
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আওয়ামী লীগ প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ গোলাম মোস্তফা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন |
তিনি ২২ মার্চের উপ-নির্বাচনে ৯০ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন |
তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট |
গাইবান্ধা-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোস্তফাকে জনপ্রতিনিধি এবং জনগণের মধ্যে সেতুবন্ধনকারী ব্যতিক্রমধর্মী ওয়েব সাইট আমার এমপি ডট কমের পক্ষ থেকে অভিনন্দন |
গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আমার এমপি ডট কম এর একটি স্বেচ্ছাসেবক দল এবং অনলাইনে ২০ মার্চ ভোর রাত পর্যন্ত জরিপ চালিয়েছিল |
সেখানে জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারি জনমত জরিপে এগিয়ে থাকলেও ভোটের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থীই বিজয়ী হয়েছে |
উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এবং রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বুধবার রাত আটটায় আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হওয়ার কথা নিশ্চিত করে জানান, মোট তিন লাখ ৩৩ হাজার ৪২৬ ভোটের মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১৮ ভোটার ভোট প্রদান করেছেন |
শতকরা ৪৯ দশমিক ৯৭ ভাগ ভোট পড়ে নির্বাচনে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.