content
stringlengths
0
129k
এই নিউ ইয়র্কে অনেক বিখ্যাত, সুপরিচিত, গণ্য, মান্য, ভদ্র, উচ্চ বংশীয়, বুনিয়াদী, বিশিষ্ট, ক্ষমতাধর, বিত্তশালী, অনেক বিশেষণওয়ালা মানুষই আছেন
আমার পরিচিতজনদের মধ্যেই আছেন
এই মানুষদের আতিথ্যও আমি গ্রহণও করেছি
কিন্তু, তাঁরা কখনো আমার মনোযোগের কেন্দ্রবিন্দু ছিলো না
আমার মনোযোগের কেন্দ্রবিন্দু সাধারণ মানুষ
অতি সাধারণ মানুষ
কথা-বার্তার এক পর্যায়ে আমার সাথে দেখা হওয়া মানুষটি জানালেন, পরের মাসেই বাংলাদেশে যাচ্ছেন, মা বিয়ের ঠিক করেছেন
বলেই খানিকটা বিব্রতও বোধ করলেন
কিন্তু, চোখে-মুখের অনাবিল আনন্দ ঢাকতে পারলেন না
তার পরিশ্রমী চেহারার ভিতর ঝিলিক দিয়ে উঠে নির্ভেজাল আনন্দ
দেখতেই ভালো লাগে
তার সবচেয়ে আনন্দের স্থান মা-মাটি-মানুষ, কিছু দিন পর হতে যাচ্ছে নিজের একটা মানুষ
এখানে মানুষজন কষ্ট করে, প্রচণ্ড কষ্ট করে
বাংলাদেশ থেকে যারা মনে করেন নিউ ইয়র্ক মানে টাকার খনি, তারা ভুল মনে করেন
নিউ ইয়র্ক থেকে যারা বাংলাদেশে গিয়ে দেখাতে চেষ্টা করেন তারা স্বর্গ থেকে এসেছেন, তারা মিথ্যা চেষ্টা করেন
আমার যে আত্মীয়ের ব্যবস্থাপনায় এখানে আছি, তিনি বাংলাদেশে গিয়ে বলেন, "নিউ ইয়র্কে শুধু টাকা আর টাকা, উড়ছে টাকা, তোমাকে শুধু সেই টাকাটা হাত দিয়ে ধরে নিতে হবে
" তার সামনে বসে থাকা লোকজন শুধু চোখ বড় বড় করে শুনেন সেই কথা, আর স্বপ্ন দেখেন
ভাবতে থাকেন, "এ-কেমন দেশরে বাবা
ইস্‌! একবার যেতে পারলে হতো
" যে-লোকগুলো চোখ বড় বড় করে এই কথা গুলো সরল মনে শুনতো আর বিশ্বাস করতো, তাদের মধ্যে একজন এই আমি; যার চোখে আজ সেই কল্পিত স্বর্গের করুণ রূপটিও ধরা দিয়েছে বিব্রত-বিতৃষ্ণায়
ছবিঃ রাতের নিউ ইয়র্ক
ছবিঃ রাতের নিউ ইয়র্ক
ফিরে আসার দিনে, প্লেনে উঠার সময় দেখি এক ভদ্রমহিলা সিকিউরিটিতে বিশাল ঝামেলা লাগিয়ে দিয়েছেন
উনার সাথে থাকে কিছু জিনিস কোনোভাবেই ভিতরে নেয়া যাবে না
কিন্তু, উনিও কোনোভাবে সেটা ফেলতে দিবেন না
তার উপর তিনি বসে আছেন হুইল চেয়ারে
ডিস্যাবল এবং বয়স্কদের জন্য এই বিশেষ ব্যবস্থা
অবশেষে সমঝোতা হলো, এয়ারপোর্ট এর যে লোক উনাকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছেন, তিনি বাইরে দাঁড়িয়ে থাকা তার মেয়ের কাছে জিনিসগুলো পৌঁছে দিবেন
দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছিলাম
ঘটনার এত বিস্তারিত জানতে পারলাম যখন ভদ্রমহিলা গোল গোল চোখ করে আমাদেরকে এসে জিজ্ঞেস করলেন, তোমরা কি বাংলাদেশি? উত্তর শুনে উনি আকাশের চাঁদ হাতে পেলেন
কিন্তু, আমার পায়ের নীচ থেকে মাটির পৃথিবী সরে গেলো
কারণ, তার হাতের তিন চারটা ব্যাগ পুরো যাত্রাপথে শ্রদ্ধা প্রদর্শনের অংশ হিসেবে আমাকেই বইতে হবে
ব্যাগ না বলে ভাণ্ড বলাই ভালো
আমি বলি, "এখানে কি?" উনি বলেন, "ইলিশ মাছ
" আমারতো শুনেই ফিট হয়ে যাবার দশা
ভাবতেই তো কেমন লাগছে, ইলিশ মাছের মৌ মৌ গন্ধে ভরে উঠেছে বিমান
উনি একটু থেমে আরো বলেন, "পটল
" সাথে সাথে জানান দেন, "শিকাগোতে পটলের পাউন্ড সাত ডলার, আর এখানে মাত্র তিন ডলার
" ওদিকে, বাংলাদেশ থেকে রবিবারে একেবারে বরফ দেয়া ফ্রেশ ইলিশ মাছ এসেছে, তাই ব্যাগ ভর্তি করে ছেলে-বউ-নাতি-নাতনীর জন্য নিয়ে যাচ্ছেন
আমি বলি, "আর কিছু নেই
" তিনি বলেন, "আছে
" আমি আৎকে উঠি
তিনি বলেন, "কুমড়ার শাক
" মনে মনে পরিকল্পনা করছি, যে করেই হোক পালিয়ে বাঁচতে হবে
আমেরিকায় এখন সাউথওয়েস্ট এয়ারলাইন্স বেশ জনপ্রিয়
কোনো সিট প্ল্যান থাকে না, যে যার খুশী মতো সিটে বসে যাবেন
তবে আমাদের জন্য খুশির খবর হচ্ছে, তিনি যেহেতু হুইল চেয়ারে করে এসেছেন, সবার আগে স্পেশাল ব্যবস্থায় উনাকে নিয়ে যাওয়া হবে
তারপর, আর আমাদেরকে পায় কোথায়
কিন্তু প্লেনে উঠা শুরু হতেই উনি বলে উঠলেন, "শোনো, আমি গিয়েই আমার পাশের সীটগুলো তোমাদের জন্য দখল করে রাখবো, যাতে কেউ সেখানে বসতে না পারে
" আমি শুণ্য দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে, শুকিয়ে যাওয়া গলায় ঢোক গিলে বললাম, "জ্বী,আচ্ছা
এয়ারপোর্টের রানওয়ে ছেড়ে উড়ে যায় বিমান
ছেড়ে যায় নিউ ইয়র্ক
অনেকদিন থেকে চাকচিক্যময়, প্রখ্যাত, বিখ্যাত নিউ ইয়র্ক ছেড়ে যাচ্ছি
একবারের জন্যে, এক মূহুর্তের জন্যও মনে হয়নি কিছু একটা ছেড়ে যাছি; মনে হয়নি, ছেড়ে যাচ্ছি দালান-কোঠা-ইমারত, ছেড়ে যাচ্ছি ঝলমলে আলো
কষ্ট হয়নি পৃথিবীর সবচেয়ে বিত্তশালী, সবচেয়ে নামকরা এক শহরকে ছেড়ে যেতে
কিন্তু, এখনো কষ্ট হয়, যখন ভাবি, বহু বছর আগে একদিন এভাবেই ছিঁড়ে এসেছিলাম, ছেড়ে এসেছিলাম পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম এক দেশের নামগোত্রহীণ এক ছোট্ট পল্লীগ্রাম; ছেড়ে এসেছিলাম, আমগাছের ডালে ছোট্ট টুনটুনি পাখিটির বাসা
মইনুল রাজু (ওয়েবসাইট)
[ ]
পোস্ট শেয়ার করুন
: মইনুল রাজু
"যেই-না আকাশ মাথার উপর তোমার রঙিন দেশে, সেই-সে আকাশ আমার দেশেও উড়ছে একই বেশে; এক আকাশের নীচে যখন এই আমাদের ঘর, কেমন করে আমরা বলো হতে পারি পর
এক মানবিক পৃথিবীর পথ
এক মানবিক পৃথিবীর পথ
সেপ্টেম্বর 23, 2021 | 1
আফগানিস্তান দুর্যোগে আমাদের উল্লাস
আফগানিস্তান দুর্যোগে আমাদের উল্লাস
আগস্ট 26, 2021 | 3
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ: প্লেটোনিক ভালোবাসার দীর্ঘনিঃশ্বাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ: প্লেটোনিক ভালোবাসার দীর্ঘনিঃশ্বাস
আগস্ট 23, 2021 | 0
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
মানব প্রজনন ও যৌনতাঃ পাঠ্যবইয়ে কী পড়ছি?
জুলাই 29, 2021 | 3
নারীসঙ্গ পাবার ক্ষেত্রে কি পুরুষদের সফলতা লাগে?
নারীসঙ্গ পাবার ক্ষেত্রে কি পুরুষদের সফলতা লাগে?
এপ্রিল 1, 2021 | 18
37
স্টেইটস্‌ অভ আর্টঃ কলাম্বাস, ওহাইও | মুক্তমনা বাংলা ব্লগ এপ্রিল 6, 2015 11:19 অপরাহ্ন -
[...] পর্বগুলিঃ :: নিউইয়র্ক (প্রথমার্ধ) :: নিউইয়র্ক (দ্বিতীয়ার্ধ) :: পোর্টল্যান্ড (ওরিগন) :: সিলিকন ভ্যালি [...]
প্রদীপ দেব মার্চ 1, 2012 6:23 অপরাহ্ন -
নিউইয়র্ক - কত্তো মজার ঘটনা যে এখানে ঘটে
মইনুল রাজুর চোখে আবারো দেখলাম দেখা নাদেখা নিউইয়র্ক
মইনুল রাজু মার্চ 2, 2012 4:28 পূর্বাহ্ন -
@প্রদীপ দেব,
আপনি বেশ কিছুদিন মনে হয় উপস্থিত ছিলেন না মুক্তমনায়
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
রাহনুমা রাখী ফেব্রুয়ারী 1, 2012 8:00 অপরাহ্ন -
লেখাটি সত্যি দারুন লেগেছে!
সহজ ,সাবলীল ও রসবোধে ভরপুর!
মইনুল রাজু ফেব্রুয়ারী 1, 2012 10:54 অপরাহ্ন -
@রাহনুমা রাখী,
ধন্যবাদ মন্তব্যের জন্য
শুভেচ্ছা রইলো
আতিকুর রহমান সুমন জানুয়ারী 31, 2012 1:38 অপরাহ্ন -
বরাবরের মতই ভালো হয়েছে
ছবি গুলোও সুন্দর হয়েছে
নিশ্চই আপনার দামি বউয়ের ক্যামেরায় তোলা? 😛
মইনুল রাজু ফেব্রুয়ারী 1, 2012 2:13 পূর্বাহ্ন -