content stringlengths 0 129k |
|---|
@আতিকুর রহমান সুমন, |
ধন্যবাদ আপনাকে |
সনি নেক্স৩ ক্যামেরায় তোলা |
গীতা দাস ফেব্রুয়ারী 2, 2012 11:07 অপরাহ্ন - |
@আতিকুর রহমান সুমন, |
নিশ্চই আপনার দামি বউয়ের ক্যামেরায় তোলা? |
তা নিশ্চয়ই হবে আপনার বউয়ের দামী ক্যামেরায় তোলা |
আতিকুর রহমান সুমন ফেব্রুয়ারী 3, 2012 11:35 পূর্বাহ্ন - |
@গীতা দাস, না মানে তাই তো হওয়া উচিত ছিল |
কিন্তু বুঝেন তো, মানুষের মন তো, বড়ই বিচিত্র |
আসরাফ জানুয়ারী 30, 2012 11:26 অপরাহ্ন - |
সে ড্রাঙ্ক থাকার কারণে বলতে পারছে না, সেখানে ড্রাঙ্ক লোক থাকে কি-না |
সে ড্রাঙ্ক থাকার কারণে বলতে পারছে না, সেখানে ড্রাঙ্ক লোক থাকে কি-না |
"জন্মই আমার আজন্ম কৌতুক |
একবার মনে হলো, রাস্তায় একটা কার্ড ধরে দাঁড়িয়ে থাকি, "ভাই, আমি টিপ(স্) দেব, তাও একটু দাঁড়াও ভাই |
"তাহলে আপনার আবার ভবিষ্যত কোনটা! আপনিতো ভবিষ্যত-ই পার করছেন |
এ-পর্যন্ত আমার আপত্তি ছিলো না, সমস্যাও ছিলো না |
সমস্যা হলো যখন তিনি নিজ দায়িত্বে সেই মাওলানার ওয়াজের সিডি আমার বাসায় পৌঁছে দিবেন বলে প্রতিজ্ঞা করে বসলেন |
" আমি বললাম, "আমার এলাকার লোকজন মনে করে তারা 'প' বলতে পারে না, 'প' কে 'হ' বলে |
সেই কমপ্লেক্সিটি থেকে তারা মাঝে মাঝে শুদ্ধ করে কথা বলতে চাইলে 'হ' কে 'ফ' বা 'স' এবং কখনো কখনো 'প' দিয়ে প্রতিস্থাপিত করে ফেলে |
যেমন, 'হাকিমপুরী' কে বলে 'সাকিমপুরী', হ্যাপী নামের মেয়েটির মা তাকে বেশি শুদ্ধ করে ডাকতে চাইলে ডাকবে প্যাপী |
তারই ধারাবাহিকতায় 'হাই' এর শুদ্ধ রূপ 'ফাই' |
"নিজের এলাকার লোকজনকে ট্রাফিক সিগনালে আটকে রেখে কষ্ট দিচ্ছে, এ লজ্জা সে কোনোভাবেই লুকোতে পারছে না |
হা হা হা হা........ |
গীতা দাস জানুয়ারী 31, 2012 7:59 অপরাহ্ন - |
উদ্ধৃতিগুলো ভালই দিয়েছেন |
আরও আছে, যেমন - |
আমি ভদ্রতা করে জিজ্ঞেস করলাম, "আপনার ভাই কি করেন?" উনি অবাক হয়ে বললেন, "বললাম না আপনাকে, কানাডায় থাকে |
আসরাফ জানুয়ারী 29, 2012 11:08 অপরাহ্ন - |
আপনার রসবোধ চমৎকার |
পরের পর্বপড়ার অপেক্ষায় থাকলাম |
মইনুল রাজু জানুয়ারী 29, 2012 11:48 অপরাহ্ন - |
ধন্যবাদ আপনাকে |
ভালো থাকবেন |
সাদী জানুয়ারী 29, 2012 11:03 অপরাহ্ন - |
সবসময়ের মত দারুন লিখেছেন, তবে খুব তারাতারি শেষ করে দিলেন |
ভাবছিলাম এই সিরিজটা আরো একটু বড় হবে |
ভাল থাকবেন |
মইনুল রাজু জানুয়ারী 30, 2012 3:20 পূর্বাহ্ন - |
আমি আসলে আমেরিকার স্টেট বা শহরগুলো নিয়ে এই সিরিজটা লিখছি |
অন্যসব শহর এক পর্বে শেষ করলে নিউ ইয়র্ক এর বেলায় এসে কোনোভাবে সম্ভব হয়নি |
আসলে এটা তিনটা পর্ব করলে ভালো হতো |
ছোটো করতে গিয়ে এই পর্বে আমি প্রায় দুই পৃষ্ঠা লেখা বাদ দিয়ে দিয়েছি |
কিন্তু, আমার কাছে আনএডিটেট ভার্সন-এ ওই দুই পৃষ্ঠাও আছে |
পরে কোথাও প্রকাশ করবো সুযোগ হলে |
এর পর অন্য একটা স্টেট/শহর নিয়ে লিখবো |
সে পর্যন্ত ভালো থাকুন |
কাজি মামুন জানুয়ারী 29, 2012 10:59 অপরাহ্ন - |
"জন্মই আমার আজন্ম কৌতুক |
আমরা কিন্তু আমাদের পরিচিত নোয়াখাইল্যাদের পচানোর সময় "কৌতুক"-এর স্থলে প্রচলিত শব্দটাই প্রয়োগ করি; আমাদের কি দোষ বলেন? আসলে 'নোয়াখাইল্যা' হচ্ছে বাংলা ভাষার গালিভান্ডারে নবীণ অথচ ব্যাপক ব্যবহৃত একটা সংযোজন! 🙂 |
সমস্যা হলো যখন তিনি নিজ দায়িত্বে সেই মাওলানার ওয়াজের সিডি আমার বাসায় পৌঁছে দিবেন বলে প্রতিজ্ঞা করে বসলেন |
মইনুল ভাই, আপনি তো মনে হচ্ছে, নোয়াখালির অরিজিনাল লোক না; নোয়াখালি যতদূর শুনছি, হুজুর-মওলানাগো দ্যাশ |
কিন্তু প্লেনে উঠা শুরু হতেই উনি বলে উঠলেন, "শোনো, আমি গিয়েই আমার পাশের সীটগুলো তোমাদের জন্য দখল করে রাখবো, যাতে কেউ সেখানে বসতে না পারে |
" আমি শুণ্য দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে, শুকিয়ে যাওয়া গলায় ঢোক গিলে বললাম, "জ্বী,আচ্ছা |
পুরো লেখাজুড়ে স্বভাবসুলভ মইনুল ভাইকে খুঁজে বেড়াচ্ছিলাম; আর এখানে এসে তাকে ভালমতই পেয়ে গেলাম! 🙂 |
মইনুল রাজু জানুয়ারী 29, 2012 11:47 অপরাহ্ন - |
@কাজি মামুন, |
আর এখানে আমেরিকায় এসে দেখছি, সুনাম যেমন বিক্রি হয়, স্ক্যান্ডাল বা বদনামও কোটি কোটি টাকায় বিক্রি হয় |
চিন্তা করে দেখলে বুঝা হয়, সুনাম হোক আর বদনাম যাই হোক, সেটা হলে, যেকোনোভাবেই মানুষ তাদেরকে নিয়ে কথা বললেই, তারা সেলিব্রিটি |
এই হিসেবে, নোয়াখালিদের পঁচানো হয় বলেই তারা সেলিব্রিটি |
সত্যি বলতে কি নোয়াখালির লোকজনদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে |
নিজের এলাকা বলে বলছি না, নিরপেক্ষভাবে বলছি |
তবে এটাও ঠিক অনেক কিছু বর্জন করারও আছে |
আমি হলে থাকতে দেখতাম, অন্য এলাকার ছেলেরা এসে তার এলাকার বড় ভাইয়ের কাছে থাকার জায়গা খুঁজছে |
তাদের বড় ভাই খুব একটা খুশি না, এলাকার অন্য আরেকজনের কাছে পাঠাচ্ছে |
আর, আমি যখন আমার এলাকার বড় ভাইয়ের কাছে গেছি, বড় ভাই, শার্টটা নিয়ে বের হয়ে চলে গেছেন |
বলছেন তোমার যতদিন খুশি থাকো, আমি আমার অন্য বন্ধুর রুমে থাকবো |
এখানেই পার্থক্যটা |
মইনুল ভাই, আপনি তো মনে হচ্ছে, নোয়াখালির অরিজিনাল লোক না; নোয়াখালি যতদূর শুনছি, হুজুর-মওলানাগো দ্যাশ |
আমি দিনাজপুর এক জায়গায় বেড়াতে গেছি |
সেখানে সবাই দিনাজপুরের, শুধু মসজিদের ইমাম আর গ্রামের মাতব্বর আমার এলাকার |
আমরা আসলে হুজুর রপ্তানী করি বাইরে, তাই আমাদের এলাকা এখন হুজুরশুণ্য |
আপনি ভুল শুনেছেন |
আঃ হাকিম চাকলাদার জানুয়ারী 29, 2012 10:02 অপরাহ্ন - |
আমার বাসস্থান সহর সম্পর্কে কিছু লিখলে তা পড়তে আমার সব সময়ই অত্যন্ত ভাল লাগে |
আপনার ছবি গুলী অত্যন্ত সুন্দর হয়েছে |
সিটির পাতাল রেল এবং বাস ব্যবহার করলে ও যাতায়াত বেশ উপভোগ্য হয় |
আমরা সাধারনতঃ কখনো ক্যাব ব্যবহর করিনা |
হয় নিজেদের কার নচেৎ পাতাল রেল বা/এবং বাস |
ধন্যবাদ একটা উপভোগ্য প্রবন্ধ উপহার দেওয়ার জন্য |
আরো লিখবেন |
মইনুল রাজু জানুয়ারী 30, 2012 3:15 পূর্বাহ্ন - |
@আঃ হাকিম চাকলাদার, |
ছবিগুলো সব আমার বউয়ের কপিরাইট |
সনি নেক্স ৩ ক্যামেরায় তোলা |
ক্যাব আমিও ব্যবহার করি না, দামও খুব বেশি |
প্রথম দিন সাথে লাগেজ ছিলো বলে বাধ্য হয়েছি, মেট্রো আর খুঁজতে যাইনি |
আপনাদের মেট্রো সার্ভিস আমেরিকায় আমার দেখা বেস্ট |
তারপর, আমি শিকাগো'কে রাখবো |
ধন্যবাদ আপনাকে |
কে জানে, পরে কখনো নিউ ইয়ির্ক গেলে হয়তো দেখাও হয়ে যাবে আপনার সাথে |
আকাশ মালিক জানুয়ারী 29, 2012 9:37 অপরাহ্ন - |
@ মইনুল রাজু, |
এয়ারপোর্টের রানওয়ে ছেড়ে উড়ে যায় বিমান |
ছেড়ে যায় নিউ ইয়র্ক |
অনেকদিন থেকে চাকচিক্যময়, প্রখ্যাত, বিখ্যাত নিউ ইয়র্ক ছেড়ে যাচ্ছি |
একবারের জন্যে, এক মূহুর্তের জন্যও মনে হয়নি কিছু একটা ছেড়ে যাছি; মনে হয়নি, ছেড়ে যাচ্ছি দালান-কোঠা-ইমারত, ছেড়ে যাচ্ছি ঝলমলে আলো |
কষ্ট হয়নি পৃথিবীর সবচেয়ে বিত্তশালী, সবচেয়ে নামকরা এক শহরকে ছেড়ে যেতে |
কিন্তু, এখনো কষ্ট হয়, যখন ভাবি, বহু বছর আগে একদিন এভাবেই ছিঁড়ে এসেছিলাম, ছেড়ে এসেছিলাম পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম এক দেশের নামগোত্রহীণ এক ছোট্ট পল্লীগ্রাম; ছেড়ে এসেছিলাম, আমগাছের ডালে ছোট্ট টুনটুনি পাখিটির বাসা |
এখানে এসে আর চোখের জল বেঁধে রাখা গেলনা |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.