content stringlengths 0 129k |
|---|
আজ থেকে প্রিয়তার মনের মতো হয়ে চলার চেষ্টা করব নিজেকে একজন পরিপূর্ন মানুষ করে তবেই প্রিয়তার সামনে গিয়ে দাঁড়াব তার আগে নয় এসব নিয়ে ভাবতে ভাবতেই কখন যেন ঘুমিয়ে পড়ল নিলয় |
১০-১৫ দিন কেটে গেছে নিলয়ের কোন খবর নাই |
প্রিয়তা প্রায়ই ক্লাসে যাওয়ার পথে খেয়াল করে নিলয়ের বন্ধুরা আড্ডা দিচ্ছে, মাঠে ক্রিকেট খেলছে কিন্তু নিলয় নাই |
সবাই থাকলেও নিলয় কে কোথাও দেখতে পায় না প্রিয়তা মনে মনে ভাবে সেদিনের ব্যবহারে হয়তো নিলয় মনে কষ্ট পেয়েছে, লজ্জিত বোধ করেছে তাই ওর সামনে আসছে না |
নিলয়ের প্রতি একটু দুর্বল হলেও মুহূর্তেই তা ভুলে যায় |
প্রেম ভালোবাসা কিছুতেই স্পর্শ করতে পারে না প্রিয়তাকে |
বেশ কয়েকটা দিন চলে গেছে এর মাঝে আর দুজনের দেখা হয় নাই |
দিন যত যাচ্ছে পরীক্ষার সময় ততই এগিয়ে আসছে |
প্রিয়তারও টেনশন বাড়ছে, ২ দিন বাদে পরীক্ষা শুরু বুকের ভেতর অস্থিরতা আর অজানা এক ভয় কাজ করছে |
কিভাবে কি হবে পরীক্ষায় এসব হাজারো চিন্তা করতে করতে আরও ১ দিন কেটে গেলো |
রাত পার হলেই যে কাল সকালে পরীক্ষা |
পরদিন সকালে নাস্তা খেয়ে বাবা মার্ দোয়া নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য বের হয়ে গেলো প্রিয়তা, একা একা রাস্তা দিয়ে হেঁটে চলেছে এমন সময় সোহেল ও তার গুন্ডা বন্ধুগুলা এসে তার পথ আটকায় |
প্রিয়তার পরীক্ষা আছে বলে তাদেরকে অনুরোধ করে তার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য |
কিন্তু সোহেল কর্কশ স্বরে তাকে অংহকারী, মুডি বলে বাজে ইঙ্গিত দিতে থাকে |
তার ক্ষতি করার জন্য উপযুক্ত সময় পেয়েছে বলে আনন্দ করতে থাকে সবাই মিলে |
প্রিয়তা অনেক রিকুয়েস্ট করে, ক্ষমা চেয়ে কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ সোহেল তার মুখে এসিড ছুড়ে দেয় |
প্রিয়তার মুখ সাথে সাথে ঝলসে যায়, অসহ্য যন্ত্রনায় জ্বালা করতে থাকে |
প্রিয়তার এমন করুন অবস্থা দেখে সোহেল আজ খুব খুশি কারণ তাকে শায়েস্তা করবে বলে এতদিন ধরে এত পরিকল্পনা করেছে |
আর আজ সেই পরিকল্পনা পুরোপুরি স্বার্থক হয়েছে |
প্রিয়তা সারাদিন চুপচাপ মন খারাপ করে ঘরে বসে থাকে |
প্রিয়তা কেমন জানি নিঃস্তব্ধ হয়ে গেছে - কারো সাথে কোন কথা বলে না, দেখা করে না,বাহিরে বের হয় না |
আগের মতো কাজ কর্ম করতে আর পছন্দ করে না |
একা একা জানালার পাশে দাঁড়িয়ে থাকে আর কান্না করে ঝলসানো বিকৃত চেহারার কথা ভেবে নিজেকেই সারাক্ষণ দোষী মনে করতে থাকে |
এভাবে ২-৩ মাস কেটে যাওয়ার পর পড়ন্ত এক বিকেলে প্রিয়তার বাড়িতে নিলয় বিয়ের প্রস্তাব নিয়ে প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ায় |
প্রিয়তার কথা মতো এখন সে নিয়মিত নামাজ আদায় করে,প্রতিদিন কোরআন পাঠ করে,ন্যায়ের পথে চলে |
নিজেকে পরিবর্তন করে তবেই সে এতদিন পর তার সামনে এসেছে |
এবার প্রিয়তার উত্তরের অপেক্ষায় নিলয়.... |
প্রিয়তা : আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে যে কথা দিয়েছিলাম তা রাখতে পারব না |
নিলয় : কেন প্রিয়তা ? বিশ্বাস করো আমি যা বলছি সব সত্যি |
আমি একদম বদলে গেছি আর তোমার জন্যই তা সম্ভব হয়েছে |
প্রিয়তা : আমি সেই জন্য বলছি না |
আমি কারো দয়া বা অনুগ্রহ নিয়ে বাঁচতে পারব না |
প্লিজ আপনি ফিরে যান |
নিলয় : কি বলছো এসব ? আমি কেন দয়া দেখাব তোমাকে ? |
প্রিয়তা : আপনি জানেন না আমার মুখে এসিড ছুড়ে দেয়া হয়েছিল ?আমার মুখ ক্ষত বিক্ষত হয়ে ঝলসে গেছে |
এই পরিস্থিতিতে আমাকে বিয়ে করা মানে করুণা করা.. সেইটা আমি চাই না |
নিলয় : হ্যাঁ আমি সব জানি আর জেনে শুনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি |
আমি তোমার সুন্দর মন কে ভালোবাসি, বাহিরের রুপকে নয় |
কাজেই তোমার চেহারা যাই হোক তোমাকেই আমি বিয়ে করব |
প্রিয়তা : না তা হয় না |
আপনি ভুল করছেন |
আমার পক্ষে সম্ভব না |
নিলয় : আমি কোন ভুল করছি না |
প্লিজ প্রিয়তা, আমাকে ফিরিয়ে দিও না আমি তোমাকে তোমার প্রাপ্য মর্যাদা দিয়েই আপন করে নিব |
আমাকে একটা সুযোগ দাও... |
প্রিয়তা খেয়াল করল নিলয়ের চোখের কোণে পানি |
কখন যেন বাচ্চাদের মতো কেঁদে ফেলবে |
নিলয় যে তাকে সত্যি সত্যি ভালোবাসে এটা সে আগে থেকেই উপলব্ধি করতে পারে কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় তার এসিড নিক্ষিপ্ত জীবন |
প্রিয়তা কারো জীবনে বোঝা হতে চায় না |
নিলয়ের জীবনে প্রবেশ করে তার সুন্দর সাজানো জীবন নষ্ট করতে চায় না |
এখন সে দেখতে কুৎসিত, সবাই তাকে নিয়ে উপহাস করে,অনুগ্রহ করে তার এই এসিড দগ্দ্ধ জীবন সমাজের কেউ সহজ ভাবে মেনে নিবে না |
আর তাই নিলয়ের ভালোবাসা পেয়েও তাকে গ্রহণ করার মতো সাহস পায় না প্রিয়তা |
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে দেশ |
সমগ্র বিশ্বে বাংলাদেশ আজ এক 'উন্নয়ন বিস্ময়' |
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ থেকে ৫২'র ভাষা আন্দোলন, ৬৬'র ছয় দফা, ৬৯'র গণঅভ্যুত্থান, ১৯৭১ এর ৭ মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চ গণহত্যা, ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং এক রক্... |
১৬ ডিসেম্বর ১৯৭১ এ পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় |
বুধবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদে ২০২১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে 'সুবর্ণজয়ন্তী উদযাপন বাঙালির জাতীয় জীবনে এক গৌরবোজ্জ্বল অধ্যায়' বিষয়ের উপর সাধারণ আলোচনার জন্য প্রস্তাব আনার সময় তিনি একথা বলেন |
এর আগে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তব্য রাখেন |
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৩০ লাখ মহান শহীদ, আত্মত্যাগী ২ লাখ মা-বোন, সকল বীর মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতা-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী, এএইচএম কামারুজ্জামানসহ সকল গণতান্ত্রিক আন... |
তিনি বলেন, ১০ জানুয়ারি ১৯৭২ স্বদেশ প্রত্যাবর্তনের পর জাতির পিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রণয়ন করেন |
১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতির পিতা শেখ মুজিবুর রহমান প্রথমবার জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান করেন |
যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নকালে, ১৫ আগস্ট ১৯৭৫ জাতীয় জীবনে নেমে আসে অমানিশার ঘোর অন্ধকার |
বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় |
কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা, অবৈধভাবে ক্ষমতা দখল, সংবিধানকে সামরিক ফরমান দ্বারা ক্ষত-বিক্ষত করা, গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস করার মধ্য দিয়ে স্বাধীনতার চেতনাকে ভূ-লুণ্ঠিত করা হয় |
১৭ মে ১৯৮১ সালে নির্বাসন শেষে আমি আওয়ামী লীগের নির্বাচিত সভাপতিরূপে বাংলাদেশে প্রত্যাবর্তন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠাসহ আইনের শাসন ফিরিয়ে আনার সংগ্রামে আত্মনিয়োগ করি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় |
তিনি বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর বঙ্গবন্ধু হত্যার বিচার করা হয় |
যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা হয় |
২০২১ সালের রূপকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশরূপে স্বীকৃতি অর্জন করেছে |
২০০৮ সালের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আজ বাস্তবতা |
দারিদ্র্য হ্রাস, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন, গৃহহীন ৯ লাখ মানুষকে ঘর তৈরি করে দেয়া, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, নারী শিক্ষা ও ক্ষমতায়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা, শিক্ষার্থীদের উপবৃত্তি, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধসহ মানবসম্পদ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জিত হয়েছে |
অর্থনৈতিক প্রবৃদ্ধি, রেমিট্যান্স, রিজার্ভ প্রতিটি সূচকে অগ্রগতি সাধিত হয়েছে |
বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান ৪১তম |
জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে 'ব-দ্বীপ পরিকল্পনা ২১০০' প্রণয়ন করা হয়েছে |
করোনা অতিমারির সংকট উত্তরণে ঘোষিত প্রণোদনা প্যাকেজ অর্থনীতির চালিকাশক্তি সচল রেখেছে |
মেট্রোরেল, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেলসহ স্ব-অর্থায়নে পদ্মাসেতু নির্মাণ বিশ্বে বাংলাদেশের সক্ষমতা প্রমাণ করেছে |
ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারণ ও মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ বাংলাদেশের সফলতার জয়যাত্রায় যুক্ত করেছে অনন্য মাইলফলক |
সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু বাংলাদেশ জাতীয় সংসদ সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মধ্য দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন ও প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখছে |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে তারুণ্যদীপ্ত বাংলাদেশ সকল চ্যালেঞ্জ উত্তরণ ঘটিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শোষণ ও বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলারূপে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত হোক-এই হোক আমাদের প্রত্যয় |
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সংসদের কার্যপ্রণালী বিধি ১৪৭ বিধির আওতায় এ প্রস্তাব উত্থাপন করেন |
এরপর বিশেষ আলোচনা হবে ২৪ ও ২৫ নভেম্বর |
দুই দিনব্যাপী এই আলোচনা শেষে সেই প্রস্তাব গ্রহণ করা হবে |
এবছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী |
১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ |
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সাড়ম্বরে উদযাপনে গত বছরকে 'মুজিববর্ষ' ঘোষণা করে নানা কর্মসূচি নিয়েছিল সরকার |
তবে করোনাভাইরাস মহামারির জন্য কর্মসূচিগুলো যথাযথভাবে করতে না পারায় মুজিববর্ষের মেয়াদ ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় |
সর্বশেষ সংবাদ |
প্রতিটি ডিভাইসে স্ক্রিনশট নেওয়ার নিয়ম |
27, 2021 |
হাফ ভাড়ার বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ ছাড়ায় বৈঠক শেষ |
27, 2021 |
করোনার বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী |
27, 2021 |
প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে টাইগ্রেসরা |
27, 2021 |
সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী'র একদিনের মাথায় পদত্যাগ |
25, 2021 |
সঙ্গে থাকুন |
. |
আদালতে মুখোমুখি হলেন মামুনুল ও ঝর্ণা |
দলীয় পদ থেকে বহিস্কার হলেন কাটাখালীর মেয়র আব্বাস |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.