content stringlengths 0 129k |
|---|
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় |
ছবি: সংগৃহীত |
স্বস্তিকা পোস্টে লেখেন, ''এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে |
এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি, এমন কিছু জামাকাপড়, গয়নাগাটি যেগুলো আমার খুব প্রিয় |
তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই টাকায় আমার খুব প্রিয় কিছু 'ভৌ ভৌ'দের শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবে...আরও অনেক কিছু |
টালিউডে বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় |
এসব ভূমিকায় যেসব পোশাকে দর্শকদের সামনে হাজির হয়েছেন, সেগুলোর বেশ কিছু বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তিনি |
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে পোশাক বিক্রির কথা জানান স্বস্তিকা |
'চারপেয়ে আছে চেয়ে' শিরোনামে একটি ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ''হ্যাপি ভৌ ভৌ টু মি...ডিসেম্বর মানেই প্রি-নিউ ইয়ারের টুনিলাইটের সঙ্গে আমার জন্মদিনের মাস |
বয়স বাড়ার সুবিধে হলো অনেক কিছু ছেড়ে দেয়া যায় খুব সহজে, ভালোবেসে |
ভালোবেসে আর একটা জিনিস করা যায়...আবদার |
''এ বছর জন্মদিনে আমার আবদার তোমাদের কাছে |
এমন কিছু আউটফিট যেগুলো আমি সিনেমায়, শুটে পরেছি, এমন কিছু জামাকাপড়, গয়নাগাটি যেগুলো আমার খুব প্রিয় |
তোমরা যদি সেই আউটফিট কিনতে চাও, তাহলে ওই টাকায় আমার খুব প্রিয় কিছু 'ভৌ ভৌ'দের শীতের জামা হবে, ট্রিটমেন্ট হবে...আরও অনেক কিছু |
ইনস্টাগ্রামে স্বস্তিকা ছবিটি পোস্ট করেছেন |
ছবি: সংগৃহীত |
অভিনেত্রী জানান, দেশের যেসব এনজিও কুকুর নিয়ে কাজ করে তাদের সঙ্গে কাজ করার চেষ্টা করছেন তিনি |
ডিসেম্বরের প্রথম দিন থেকেই সেসব পোশাক বিক্রি শুরু হবে |
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, করোনার সময়ে একটানা সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থদের জন্য চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও ওষুধের ব্যবস্থা করেছিলেন অভিনেত্রী |
কয়েক দিন আগেই ব্যারাকপুরের একটি মেয়ে রাস্তায় থাকা এক সারমেয়র জন্য সাহায্য চান অভিনেত্রীর কাছে |
আর তা নিয়ে বিভিন্ন এনজিওর কাছেও যান স্বস্তিকা |
খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতির দাবিতে রাজধানীর নয়া পল্টনে দলটির নেতা-কর্মীদের গণঅনশনে বক্তব্য রাখেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল |
ছবি: নিউজবাংলা |
ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, 'স্থায়ী কমিটির সদস্যদের বলতে চাই, আপনারা যেকোনো সময় একবার শুধু ঘোষণা দেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছি, গণভবন ঘেরাও করব |
আমাদের দেশনেত্রীর মুক্তি ও দেশ বাঁচানোর এই আন্দোলনে আমরা সফল হব ইনশাল্লাহ |
হাইকমান্ড থেকে ঘোষণা আসা মাত্রই গণভবন ঘেরাও করার জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির ছাত্র সংগঠনটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল |
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে নিয়ে সুচিকিৎসা করানোর দাবিতে রাজধানীর নয়া পল্টনে শনিবার নেতা-কর্মীদের গণঅনশন কর্মসূচিতে তিনি এ প্রত্যয়ের কথা জানান |
ছাত্র দলের সাধারণ সম্পাদক বলেন, 'স্থায়ী কমিটির সদস্যদের বলতে চাই, আপনারা যেকোনো সময় একবার শুধু ঘোষণা দেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছি, গণভবন ঘেরাও করব |
আমাদের দেশনেত্রীর মুক্তি ও দেশ বাঁচানোর এই আন্দোলনে আমরা সফল হব ইনশাল্লাহ |
'এই সরকার লুটেরা সরকার |
গণতন্ত্রকে কুণ্ঠিত করে এই সরকার আমাদের প্রিয় নেত্রীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে |
আমরা জানাতে চাই, আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি |
শুধু ঘোষণার অপেক্ষায় |
এ সময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা হকও আন্দোলনের ঘোষণা দিতে হাইকমান্ডের প্রতি আহ্বান জানান |
১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করানো হয় |
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয় |
সেখানেই চিকিৎসা চলছে তার |
খালেদার অবস্থা ভালো নয় বলে বিএনপি থেকে জানানো হয়েছে |
মানবিক স্বার্থে হলেও দলীয় প্রধানকে বিদেশ নিয়ে যেতে সরকারের অনুমতি চেয়েছেন তারা |
বিদেশ পাঠিয়ে সাবেক প্রধানমন্ত্রীর জীবন বাঁচাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
বৃহস্পতিবার জরুরি এক সংবাদ সম্মেলনে জানান, সাবেক প্রধানমন্ত্রী জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন |
তবে খালেদা জিয়াকে বিদেশ নিতে সরকার থেকে সবুজ সংকেত পাওয়া যাচ্ছে না |
আইনমন্ত্রী আনিসুল হক বার বার বলেছেন, বিএনপি প্রধানের করা আবেদনটি ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী আগেই নিষ্পত্তি হয়ে যাওয়ায় তাকে বিদেশ যেতে অনুমতি দেয়ার আইনি কোনো সুযোগ নেই |
প্রধানমন্ত্রীর শেখ হাসিনারও ইঙ্গিত খালেদাকে বিদেশে যেতে না অনুমতি দেয়ার |
বিএনপি প্রধানকে চিকিৎসার জন্য বিদেশ নিতে অনুমতির দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী, দেশজুড়ে শনিবার সকাল ৯টা থেকে গণ অনশনে বসেছে বিএনপির নেতাকর্মীরা |
চলবে বিকেল ৪টা পর্যন্ত |
পল্টনে দলীয় কার্যালয়ের সামনে গণঅনশনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বেগম জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে সরকারের কাছে বারবার আবেদন করলেও ফ্যাসিস্ট সরকার সুযোগ দিচ্ছে না |
আজকের এই কর্মসূচি ১৬ কোটি মানুষের |
বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করছি |
দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় গণ অনশনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস |
অন্যদের মধ্যে উপস্থিত আছেন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, ছাত্রদলের সাবেক স... |
আছেন কয়েক হাজার কর্মী-সমর্থক |
ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা |
'ছাত্রলীগ নেতাকে' বহিষ্কার করা ছাত্রদল দপ্তর সম্পাদককে অব্যাহতি |
ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে |
মধুতে এসে জায়গা পেল না ছাত্রদল |
জবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা |
শেয়ার করুন |
এ বিভাগের আরো খবর |
বিদেশে চিকিৎসাও খালেদার জন্য ঝুঁকিপূর্ণ: এএসএলডিবি |
খালেদাকে লন্ডনে নিয়ে অপরাজনীতির প্ল্যাটফর্ম খোলা হবে: মেয়র লিটন |
খালেদার সুস্থ হওয়াকে বিপদ মনে করছেন প্রধানমন্ত্রী: রিজভী |
'বর্জনের ভোটে' চেয়ারম্যান বিএনপির ৯৬ জন |
ইউপিতে বিদ্রোহীদের জয়ে 'চিন্তিত নয়' আওয়ামী লীগ |
খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল |
ছাত্রকে গাড়িচাপা পরিকল্পিত কি না প্রশ্ন তথ্যমন্ত্রীর |
পুলিশি বাধায় পণ্ড মহিলা দলের মৌন মিছিল |
আমরা চাই খালেদা সুস্থ হোক, বিএনপি চায় মরে যাক: কাদের |
আল হেলাল শুভ, ঢাকা |
১ ডিসেম্বর, ২০২১ ২১:১৪ |
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ২১:১৬ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগরের সংসদ সদস্যদের মতবিনিময় সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের |
ছবি: নিউজবাংলা |
'আমরা তো তার মৃত্যু কামনা করছি না |
আমরা চাই তিনি আরোগ্য লাভ করুক |
... তাদের (বিএনপি নেতা) বক্তব্য শুনে মনে হচ্ছে একজন জীবিত মানুষকে তারা মেরে ফেলতে চাচ্ছে |
তারা মনে হয় চাচ্ছেন, খালেদা জিয়ার মৃত্যু হোক |
আমরা শুনতে পাচ্ছি, বাতাসে ভেসে বেড়াচ্ছে, খালেদা জিয়া মরলে, বিএনপি কী পরিস্থিতি তৈরি করবে, কীভাবে এটা গণঅভ্যুত্থান তৈরি করবে, সে পরিকল্পনার নীলনকশা তারা তৈরি করছে |
বিএনপি তার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু কামনা করছে বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের |
বলেছেন, তারা চান বিএনপি নেত্রী সুস্থ হয়ে উঠুন |
বুধবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও ঢাকা মহানগরের সংসদ সদস্যদের মতবিনিময় সভা শেষে এমন কথা বলেন |
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঠিক করতে ওই সভা ডাকা হয়েছিল |
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে রাখা বক্তব্যে আওয়ামী লীগ নেতা বেশি কথা বলেন বিএনপির আন্দোলনের হুমকি ও দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ইস্যুতে |
খালেদা জিয়া মারা গেলে রাজনীতি প্রভাব পরবে বলে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে কাদের বলেন, 'প্রভাব পরবে, কি না পরবে, সেটা তো পরের বিসয় |
কিন্তু বেগম জিয়ার মৃত্যুর আগের কেন তারা এটা কামনা করছে? আমরা তো তার মৃত্যু কামনা করছি না |
আমরা চাই তিনি আরোগ্য লাভ করুক |
তিনি বলেন, 'তাদের (বিএনপি নেতা) বক্তব্য শুনে মনে হচ্ছে একজন জীবিত মানুষকে তারা মেরে ফেলতে চাচ্ছে |
তারা মনে হয় চাচ্ছেন, খালেদা জিয়ার মৃত্যু হোক |
আমরা শুনতে পাচ্ছি, বাতাসে ভেসে বেড়াচ্ছে, খালেদা জিয়া মরলে, বিএনপি কী পরিস্থিতি তৈরি করবে, কীভাবে এটা গণঅভ্যুত্থান তৈরি করবে, সে পরিকল্পনার নীলনকশা তারা তৈরি করছে |
ওই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে কীভাবে তারেক জিয়াকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এসে এদেশে খমিনী স্টাইলে একটা বিপ্লব করার স্বপ্ন তারা দেখছে |
সে স্বপ্ন তাদের দুঃস্বপ্নই থাকবে |
খালেদা জিয়াকে বিদেশে নিতে আইন নয়, সরকার বাধা বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের |
বলেন, 'খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি যত না উদ্যোগী, তার চেয়ে বেশি হচ্ছে তারা স্বাস্থ্যকে কেন্দ্র করে তারা রাজনীতির ইস্যু খুঁজে বেরাচ্ছে |
'এটার মধ্য দিয়ে তারা রাজনীতির মাঠ গরম করতে চায় |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.