content stringlengths 0 129k |
|---|
'তিনি দলের দিকে নজর রাখলেও ফাঁক-ফোকর দিয়ে কোনো ব্যক্তি যারা অন্য চেতনায় বিশ্বাসী তারা যে দলে চলে আসেনি তা বলা যাবে না |
এর আগে ফুল দিয়ে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এইচ এম খায়রুজ্জামান লিটন |
পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন |
ওই সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন |
ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা |
'ছাত্রলীগ নেতাকে' বহিষ্কার করা ছাত্রদল দপ্তর সম্পাদককে অব্যাহতি |
ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে |
মধুতে এসে জায়গা পেল না ছাত্রদল |
জবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা |
শেয়ার করুন |
খালেদার সুস্থ হওয়াকে বিপদ মনে করছেন প্রধানমন্ত্রী: রিজভী |
মেরিনা মিতু, ঢাকা |
১ ডিসেম্বর, ২০২১ ১৭:১৬ |
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৮:৩৩ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া |
'খালেদা জিয়ার সুস্থ হওয়াকে তিনি বিপদ মনে করছেন |
এই বিপদ দেখেই নানা টালবাহানা করছেন |
কোনো টালবাহানা চলবে না, আপনি কিছুই করতে পারবেন না |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ হওয়াকে বিপদ মনে করে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর অনুমতি দিচ্ছেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী |
জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন |
সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, 'আপনাদের উদ্দেশ্য খারাপ |
আপনারা খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন |
আপনি (প্রধানমন্ত্রী) চান খালেদা জিয়ামুক্ত বিএনপিমুক্ত বাংলাদেশ |
এইটা আপনার ইচ্ছা |
সে কারণে যে করেই হোক খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে |
বিএনপি নেত্রীকে প্রধানমন্ত্রী হুমকি মনে করেন বলে মন্তব্য রিজভীর |
তিনি বলেন, 'খালেদা জিয়ার সুস্থ হওয়াকে তিনি বিপদ মনে করছেন |
এই বিপদ দেখেই নানা টালবাহানা করছেন |
কোনো টালবাহানা চলবে না, আপনি কিছুই করতে পারবেন না |
'খালেদা জিয়ার কিছু হলে যে আগুন জ্বলবে, এই আগুন মিট মিট করে জ্বলবে না, এই আগুন ধিকি ধিকি করে জ্বলবে না |
এই আগুন দাউ দাউ করে জ্বলবে এবং অত্যাচারীদের সকল শৃঙ্খল ছারখার করে পুড়িয়ে দেবে |
১৩ নভেম্বর বিকেলে খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ারে ভর্তি করা হয় |
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় পরের দিন ভোরে তাকে সিসিইউতে নেয়া হয় |
সেখানেই চিকিৎসা চলছে তার |
বিএনপি থেকে বলা হচ্ছে, তাদের নেত্রীর অবস্থা আশঙ্কাজনক, ভ্যারি ক্রিটিক্যাল |
জরুরি ভিত্তিতে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো দরকার |
তবে এ বিষয়ে কোনো সবুজ সংকেত নেই সরকার থেকে |
আইনমন্ত্রী আনিসুল হক জানান, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় এবং প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে একবার সাজা শিথিল করায় খালেদাকে বিদেশ যেতে অনুমতি দেয়ার আর কোনো আইনি সুযোগ নেই |
আইনমন্ত্রীর এমন মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, 'আপনি কোথা থেকে আইন পেয়েছেন |
আপনি অসত্য কথা বলছেন, আপনি মিথ্যা কথা বলছেন |
তিনবারের প্রধানমন্ত্রীকে নির্যাতন করার জন্যই এই কথা বলছেন মিথ্যাবাদী আইনমন্ত্রী |
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, 'গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নাকি চোরাগলি দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে |
কোথায় আমরা চেষ্টা করলাম? আমরা তো রাজপথে দাঁড়িয়ে আছি, রাজপথেই চেষ্টা করছি |
আমাদের ওপর জুলুম-নির্যাতন নেমে আসছে তার পরও আমরা রাজপথে আছি |
'আজকে জাতীয়বাদী মহিলা দলের একটা মৌন মিছিল, যেখানে কোনো আওয়াজ হবে না সেই কর্মসূচিতেও পুলিশ বাধা দিচ্ছে |
আপনারা কী এমন করছেন যে আপনাদের এত ভয় |
মহিলা দলের একটা প্রোগ্রাম ঠিকমতো করতে দেন না |
কেন এত ভয়? ভয় থাকে চোরদের, যারা চোরাপথে ক্ষমতায় গিয়ে থাকে তাদের ভয় থাকে |
বেগম খালেদা কিন্তু কোনো দিন চোরাগলির ভোট করেননি |
তিনি কখনও নিশিরাতের প্রধানমন্ত্রী হননি |
তার বিরুদ্ধে প্রত্যেকটি ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে শেখ হাসিনার নেত্রীত্বে |
মৌন সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, নিলুফার চৌধুরী মনি, হেলেন জেরিন খানসহ আরও অনেকে |
ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা |
'ছাত্রলীগ নেতাকে' বহিষ্কার করা ছাত্রদল দপ্তর সম্পাদককে অব্যাহতি |
ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে |
মধুতে এসে জায়গা পেল না ছাত্রদল |
জবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা |
শেয়ার করুন |
'বর্জনের ভোটে' চেয়ারম্যান বিএনপির ৯৬ জন |
মেরিনা মিতু, ঢাকা রাকিব খান, ডেস্ক |
১ ডিসেম্বর, ২০২১ ১৬:৪৬ |
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৮:০৭ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
রোববারের ভোটে সবচেয়ে বেশি ৪৩৯ ইউনিয়নে জয় পেয়েছেন নৌকা প্রতীক নিয়ে লড়াই করা আওয়ামী লীগ নেতারা |
আরও বেশ কিছু ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন |
দলটির বিদ্রোহী প্রার্থীরা জিতেছেন অন্তত ২৬৭ এলাকায় |
সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, যারা জিতেছে ১৫টির মতো ইউনিয়নে |
নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ৮ জন নেতা জিতেছেন স্বতন্ত্র পরিচয়ে |
আনুষ্ঠানিকভাবে ভোট বর্জন করলেও তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বেশ ভালো ফল করেছেন বিএনপির নেতারা |
রোববারের এই ভোটে সারা দেশে অন্তত ৯৬ জন বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিতে এসেছেন |
বিভাগওয়ারি হিসাব করলে বিএনপির এই স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে ভালো করেছেন রংপুর ও রাজশাহী বিভাগে |
রংপুর বিভাগে জিতেছেন ২৪ জন আর রাজশাহী বিভাগে ২০ জন নেতা |
এ ছাড়া সিলেট বিভাগে ১৩ জন, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ১০ জন করে এবং খুলনা বিভাগে জিতেছেন ৯ জন নেতা |
কেবল বরিশাল বিভাগে কেউ জিততে পারেননি |
তৃণমূলের ভোটে বিএনপি নেতাদের জিতে আসার বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নিউজবাংলাকে বলেন, 'দেশের সাধারণ জনগণ গণতন্ত্রে বিশ্বাসী |
তারা জনগণের সরকার চায় |
তারই প্রতিচ্ছবি এটা; এখন যার প্রমাণ আপনারাও পাচ্ছেন |
গত কয়েক বছরে বিএনপি জাতীয় ও স্থানীয় যেসব নির্বাচনে দলীয় প্রতীকে অংশ নিয়েছে, তাতে তারা ভালো ফল করতে পারেনি |
দলটির পক্ষ থেকে অবশ্য ভোট সুষ্ঠু না হওয়ার অভিযোগ করা হচ্ছে |
বলা হচ্ছে, তাদের সমর্থকদের ভোট দিতে দেয়া হয় না, প্রচারেও বাধা দেয়া হয় |
আরও পড়ুন: নৌকা ডোবালেন ২৬৭ আওয়ামী লীগ নেতা |
চলতি বছর পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ আনার পর বর্তমান সরকার আর নির্বাচন কমিশনের অধীনে কোনো ভোটে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি |
ফলে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাদের কোনো প্রার্থী নেই |
এই নির্বাচনে এখন পর্যন্ত ভোট হয়েছে তিন ধাপে, যার মধ্যে সবশেষ ভোট হয় রোববার |
এই ধাপে নির্বাচন কমিশন ১ হাজার ৭টি ইউনিয়নে ভোটের তফসিল ঘোষণা করে |
তবে রোববার ভোট হয় সাড়ে আটশর কিছু বেশি এলাকায় |
এর আগেই বেশ কিছু এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে যান |
তৃতীয় ধাপের এই নির্বাচনে বিএনপি প্রার্থী না দিলেও বিভিন্ন এলাকায় দলের নেতারা ভোটে অংশ নেন স্বতন্ত্র পরিচয়ে |
দলের পুরো সমর্থনও তারা পেয়েছেন নানা এলাকায় |
গত ২ নভেম্বর ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যা বলেন, তাতে এটা স্পষ্ট যে বিএনপি এই ভোটে না থেকেও আছে |
তিনি সেদিন বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করাটা সঠিক নয় |
তাই বিএনপি এ নির্বাচনে দলীয়ভাবে অংশ নিচ্ছে না |
তবে বিএনপি থেকে কেউ স্বতন্ত্র হয়ে অংশ নিলে সেখানে বাধা নেই |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.