content stringlengths 0 129k |
|---|
প্রতিবেদনটি প্রস্তুত হয়েছে সারা দেশে নিউজবাংলার প্রতিবেদকদের তথ্যে |
ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা |
'ছাত্রলীগ নেতাকে' বহিষ্কার করা ছাত্রদল দপ্তর সম্পাদককে অব্যাহতি |
ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে |
মধুতে এসে জায়গা পেল না ছাত্রদল |
জবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা |
শেয়ার করুন |
ইউপিতে বিদ্রোহীদের জয়ে 'চিন্তিত নয়' আওয়ামী লীগ |
আশিক হোসেন, ঢাকা |
১ ডিসেম্বর, ২০২১ ১৫:৫৫ |
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ২০:২৪ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলার একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি |
ছবি: নিউজবাংলা |
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, 'এই বড় দলে বিদ্রোহী প্রার্থী গতবারও ছিল, অনেক জায়গায় জয়লাভও করেছেন |
যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগই করেন, অন্য দল করেন না |
সার্বিকভাবে (এবার) বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন |
বড় দলের ক্ষেত্রে এটি হতেই পারে, গতবারও এমন হয়েছে |
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জায়গায় বিদ্রোহী প্রার্থীদের কাছে আওয়ামী লীগের প্রার্থীদের পরাজয়ে 'চিন্তিত হওয়ার কিছু নেই' বলে মনে করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ |
সচিবালয়ে নিজ কার্যালয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, 'সারা দেশে ইউনিয়ন পরিষদের নির্বাচনে বেশির ভাগ জায়গায় নৌকার প্রার্থী জয়লাভ করেছেন |
দ্বিতীয় স্থানে বিদ্রোহী প্রার্থীরা আছেন |
অন্যান্য দল কৌশল নিয়ে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থী দিয়ে অংশ নিয়েছে |
বিএনপি, জাতীয় পার্টির লোকজনও নির্বাচনে অংশ নিয়েছেন, নির্বাচনে তাদের সাফল্য নেই বললেই চলে |
আওয়ামী লীগ একটি বড় দল মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, 'এই বড় দলে বিদ্রোহী প্রার্থী গতবারও ছিল, অনেক জায়গায় জয়লাভও করেছেন |
যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তারাও কিন্তু আওয়ামী লীগই করেন, অন্য দল করেন না |
সার্বিকভাবে (এবার) বেশিরভাগ ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন, অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থীরা জয় পেয়েছেন |
বড় দলের ক্ষেত্রে এটি হতেই পারে, গতবারও এমন হয়েছে |
ইউপি নির্বাচনে তৃতীয় দফায় ভোট হয় গত রোববার |
সারা দেশে যেসব ইউনিয়নে ভোট হয়েছে, এর মধ্যে কয়েকটিতে ফলাফল স্থগিত আছে |
বাকিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৪৩৯টি ইউনিয়নে জয় পেয়েছে নৌকা মার্কা নিয়ে লড়া আওয়ামী লীগের প্রার্থীরা |
দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭টি ইউনিয়নে জয় পেয়েছেন দলের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে লড়াই করা প্রার্থীরা |
এর আগের দুই ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও নৌকা ডুবিয়েছেন কয়েক শ আওয়ামী লীগ নেতা |
ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বহিষ্কারের পদক্ষেপ, ভবিষ্যতে আর কখনও মনোনয়ন না দেয়ার সতর্কতার পরেও বিদ্রোহী নেতারা সেসব গা করেননি |
রোববারের ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থীদের সবচেয়ে বেশি ধরাশায়ী করেছেন খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওয়ামী লীগ নেতারা |
সেখানে আওয়ামী লীগের যতজন জিতেছেন, তার প্রায় কাছাকাছি পর্যায়ে জয় পেয়েছেন মনোনয়ন না পাওয়া বিদ্রোহী নেতারা |
আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান থাকা ঢাকা ও রংপুর বিভাগেও উল্লেখযোগ্যসংখ্যক বিদ্রোহী নেতা হারিয়ে দিয়েছেন নৌকার প্রার্থীদের |
অন্যদিকে রাজশাহী বিভাগে বিদ্রোহী প্রার্থীরা তুলনামূলক বিচারে কম ভালো করেছেন |
ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা |
'ছাত্রলীগ নেতাকে' বহিষ্কার করা ছাত্রদল দপ্তর সম্পাদককে অব্যাহতি |
ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে |
মধুতে এসে জায়গা পেল না ছাত্রদল |
জবিসহ ৪ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা |
শেয়ার করুন |
খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি পেছাল |
হীরক পাশা , ঢাকা |
১ ডিসেম্বর, ২০২১ ১৮:৫৩ |
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৯:০০ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
হাসপাতালে খালেদা জিয়া |
মামলাটির অভিযোগ গঠনের শুনানির নির্ধরিত দিন ছিল বুধবার |
তবে মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় আভিযোগ গঠনের (চার্জ) বিষয়ে শুনানির তারিখ পিছিয়েছে |
বুধবার কেরানীগঞ্জে ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এ এস এম রুহুল ইমরান আসামি পক্ষের সময় আবেদন গ্রহণ করে শুনানির জন্য ২০ জানুয়ারি নতুন তারিখ দেন |
মামলাটির অভিযোগ গঠনের শুনানির নির্ধরিত দিন ছিল বুধবার |
তবে মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার |
পরে আদালত সময়ের আবেদন গ্রহণ করেন বলে নিশ্চিত করেন খালেদা জিয়ার আরেক আইনজীবী হান্নান ভূঁইয়া |
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ঠিকাদার নিয়োগে অনিয়ম ও ১৫৮ কোটি ৭১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) |
দুদকের সহকারী পরিচালক মো. নাজমুল আলম ১৩ জনকে আসামি করে শাহবাগ থানায় এই মামলা করেন |
তাদের মধ্যে বিভিন্ন সময় ৬ আসামি মারা যান |
গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ ডিনামো কিয়েভকে ১-০ ব্যবধানে হারায় স্প্যানিশ জায়ান্ট |
এ জয়ে হোম ও অ্যাওয়ের দুই ম্যাচে দলটিকে হারিয়েছে বার্সা |
একমাত্র গোলটি আসে আনসু ফাতির কাছ থেকে |
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইউক্রেনের দল ডিনামো কিয়েভকে হারিয়ে নক আউট পর্বে যাওয়ার আশা জিইয়ে রাখল বার্সেলোনা |
কোচ বদলের হাওয়ায় টালমাটাল বার্সা |
শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে দলের স্ট্রাইকার সার্হিও আগুয়েরো |
এমন অস্থিরতা নিয়ে অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বার্হুয়ানের অধীনে ইউক্রেনে পাড়ি জমায় বার্সেলোনা |
গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ ডিনামো কিয়েভকে ১-০ ব্যবধানে হারায় স্প্যানিশ জায়ান্টরা |
এ জয়ে হোম ও অ্যাওয়ের দুই ম্যাচে দলটিকে হারিয়েছে বার্সা |
একমাত্র গোলটি আসে আনসু ফাতির কাছ থেকে |
তবে ডিনামোকে হারানো মোটেও সহজ ছিল না বার্সার জন্য |
পুরো ম্যাচে অনেকবার ভুগিয়েছে ইউক্রেনের দল |
শুধু গোল ফিনিশিংয়ের অভাবে বার্সার জাল খুঁজে পায়নি তারা |
ব্যক্তিগত সাফল্যে ম্যাচের পার্থক্য করে দেন আনসু ফাতি |
ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বুলেট ভলিতে বল জালে জড়িয়ে বার্সাকে লিড এনে দেন স্প্যানিশ এ ফুটবলার |
এ আসরে নিজের প্রথম গোলের দেখা পান ফাতি |
তার একমাত্র গোলে জয়ের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা |
এ জয়ে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে দলটি |
১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ |
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো |
হাসপাতালে আগুয়েরো |
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল |
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি |
চাভি ধরছেন বার্সার হাল |
বার্সেলোনা |
শেয়ার করুন |
এ বিভাগের আরো খবর |
একাডেমি কাপ ফাইনালে সানরাইজার্স ও ভৈরব |
পিএসজির মাঠে রাতে ব্যালন ডর প্রদর্শন করবেন মেসি |
নৌবাহিনীর জালে কিংসের গোল উৎসব |
ক্রুইফের ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ দিলেন মেসি |
পুলিশে হোঁচট চট্টগ্রাম আবাহনীর |
এবারের ব্যালন ডর আলাদা মেসির কাছে |
মেসির পুরস্কার নেয়া দেখেননি রোনালডো |
মেসির হাতে উঠল সপ্তম ব্যালন ডর |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.