content
stringlengths
0
129k
বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা
মঙ্গলবার বিকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ডি-গ্রুপের প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্রয়ে শেষ হয়
চলমান স্বাধীনতা কাপের মিশন পয়েন্ট হারিয়ে শুরু করল চট্টগ্রাম আবাহনী
বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ড্র করেছে ২০১৬ সালের চ্যাম্পিয়নরা
মঙ্গলবার বিকালে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ডি-গ্রুপের প্রথম ম্যাচটা ১-১ গোলে ড্রয়ে শেষ হয়
এবার পুরনো বিদেশিদের পালটে নতুনভাবে দল সাজান চট্টগ্রাম আবাহনীর হেড কোচ মারুফুল হক
এ দিকে পুলিশের ডাগআউটেও ছিল পরিবর্তন
দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন রোমানিয়ান কোচ এরিসটিকা সিওয়াবা
সঙ্গে এবার আফগানিস্তান-ব্রাজিলের মতো দেশ থেকে ফুটবলার নিয়ে শক্তপোক্ত দল গড়েছে পুলিশ
ম্যাচে নতুন কিছুই যেন উপহার দিল পুলিশ
প্রথমার্ধজুড়ে আধিপত্য নিয়ে খেলেছে তারা
চট্টগ্রাম আবাহনীকে ঠিক আগের রূপে দেখা যায়নি
দ্বিতীয়ার্ধে গা ঝেড়ে খেলতে দেখা গেছে দুই দলকে
তারই ধারাবাহিকতায় দুই মিনিটের মধ্যে দুটি গোল করে দুই দল
ম্যাচের ৪৭ মিনিটে গোলের যাত্রাটা শুরু করে পুলিশ এফসি
শারিফি পাস করেন বাম প্রান্তে ফাঁকায় থাকা দানিলসনর কাছে
দানিলসন বল এগিয়ে দেন ম্যাথিউস বাবলুকে
ডি-বক্সের বাম প্রান্ত থেকে বল সিক্স ইয়ার্ডের সামনে ফেলার চেষ্টা করেন বাবলু
গোলকিপার প্রথমবার রুখে দিলেও ফিরতি শটে বলটা জালে জড়াতে ভুল করেননি দানিলসন
এ ব্রাজিলিয়ানের গোলে ম্যাচে এগিয়ে যায় পুলিশ
ম্যাচে ফিরতে খুব একটা সময় নেয়নি আবাহনী
পরের মিনিটে কামরুলের সেট পিস থেকে পিটার থ্যাংকগডের শট হ্যান্ডবল হলে পেনাল্টির ঘোষণা দেন রেফারি
স্পট থেকে থেকে গোল করে দলকে সমতায় ফেরান পিটার থ্যাংকগড
এরপরে এগিয়ে যেতে পারত আবাহনী
ম্যাচের লাগাম ধরে দারুণ সুযোগ আসে তাদের সামনে
আবাহনী থেকে চট্টগ্রাম আবাহনীতে নাম লেখানো রুবেল মিয়া এক ডিফেন্ডারকে কাটিয়ে বলে শট নেয়ার মুহূর্তে গতি হারালে মাটিতে লুটে পড়েন
সুযোগ নষ্ট হয় দলের
হতাশ হয়ে ডাইভের জন্য হলুদ কার্ড দেখতে হয় রুবেলকে
ম্যাচের শেষের দিকে গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে পারত পুলিশ
গোলকিপারকে একা পেয়েও ঠিকানায় ফেলতে পারেননি পুলিশের আফগানি জাতীয় দলের ফরোয়ার্ড আমিরুদ্দিন শারিফি
শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না পাওয়া যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো
হাসপাতালে আগুয়েরো
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি
চাভি ধরছেন বার্সার হাল
শেয়ার করুন
এবারের ব্যালন ডর আলাদা মেসির কাছে
নিউজবাংলা ডেস্ক
৩০ নভেম্বর, ২০২১ ১২:২৫
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৪:০৫
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
সপ্তম ব্যালন ডর ট্রফি হাতে লিওনেল মেসি
ছবি: এএফপি
প্যারিসে সপ্তম সোনার বল হাতে নেয়ার পর মেসি জানালেন এবারেরটাই সবচেয়ে তৃপ্তি দিচ্ছে তাকে
কারণটাও জানান ক্রীড়া বিশ্বের এ মহানায়ক
আগেও ছয়বার জিতেছেন বিশ্বসেরা ফুটবলারের জন্য বরাদ্দ এ ট্রফি
২০০৯ থেকে ২০১২ পর্যন্ত টানা চারবার পেয়েছেন এ সম্মান
তারপরও লিওনেল মেসির কাছে এবারের জয়টাই সবচেয়ে উপভোগ্য
তাকে সর্বকালের সেরা বলে মেনে নিয়েছেন অনেক বোদ্ধা
এবারের ব্যালন ডর জেতার সংখ্যায় আনুষ্ঠানিকভাবেই সেরা হয়ে উঠলেন মেসি
প্যারিসে সপ্তম সোনার বল হাতে নেয়ার পর মেসি জানালেন এবারেরটাই সবচেয়ে তৃপ্তি দিচ্ছে তাকে
কারণটাও জানান ক্রীড়া বিশ্বের এ মহানায়ক
মেসি বলেন, 'আগে যখনই এ পুরস্কার পেয়েছি, নিজের দেশের জন্য কিছু জিততে না পারার হতাশাটা কাঁটার মতো বিঁধেছে
কোপা আমেরিকা জেতার পর আজকের এ পুরস্কারটা আমি এটা উপভোগ করছি
জাতীয় দলের সবার সঙ্গে আমি এ সম্মান ভাগ করে নিতে চাই
'একই সঙ্গে আমার বার্সেলোনা ও প্যারিসের সতীর্থ ও কোচিং স্টাফকে ধন্যবাদ জানাতে চাই
ফুটবলপ্রেমীদের জন্য মন খারাপ করার মতো বিষয় হচ্ছে, মেসির বয়স এখন ৩৪
আর খুব বেশি দিন ফুটবল মাঠে হয়তো দেখা যাবে না মহান এ ফুটবল শিল্পীকে
তবে মেসি জানালেন বুটজোড়া তুলে রাখার কোনো পরিকল্পনা এখনও তার মাথায় আসেনি
তিনি বলেন, 'অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন অবসর নিয়ে
আমি প্যারিসে খুব ভালো আছি
নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি
আমি জানি না আর কত দিন খেলতে পারব
আশা করি সেটা আরও অনেক দিন
কারণ আমি ফুটবল খেলতে ভালোবাসি
মেসির কাছে ব্যালনের রেসে হেরে গেছেন রবার্ট লেওয়ানডোভস্কি
মেসি সাধুবাদ জানালেন এই পোলিশ স্ট্রাইকারকে
আর্জেন্টাইন অধিনায়ক বলেন, 'রবার্টের মতো একজন খেলোয়াড়ের সঙ্গে এই পুরস্কারের জন্য লড়াই করতে পারাটা আমার জন্য গর্বের
গত বছরের ব্যালন ডরটা তার প্রাপ্য ছিল
কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজারে একজনকে আটক করেছে পুলিশ
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম
তিনি জানান, ইকবাল হোসেন সন্দেহে একজনকে আটক করা হয়েছে
তবে তিনি কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল কিনা তা যাচাই-বাছাই করছে পুলিশ
এদিকে কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কুরআন শরিফ রাখার ঘটনায় ১৬ মিনিট ৫২ সেকেন্ডের একটি সিসিটিভির ভিডিও ফুটেজ গণমাধ্যমের কাছে সরবরাহ করা হয়
সেখানে দেখা গেছে অভিযুক্ত ইকবাল হোসেন মসজিদ থেকে কীভাবে পবিত্র কুরআন শরিফ নিয়ে পূজামণ্ডপে প্রবেশ করেন এবং মণ্ডপ থেকে গদা হাতে নিয়ে ফেরেন
গণমাধ্যমে আসা নতুন সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১২ অক্টোবর রাত ১০টা ৩৮ মিনিটে মসজিদে প্রবেশ করেন মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন
এরপর রাত ১০টা ৫৮ মিনিটে মসজিদে প্রবেশ করেন ইকবাল
এসময় খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন ইকবালের সঙ্গে কথা বলতেও দেখা যায়
ঠিক রাত ১১টায় তারা তিনজনই সেখান থেকে বেরিয়ে যান
ওইদিন রাত ২টা ১২ মিনিটের দিকে পুনরায় মসজিদে প্রবেশ করে কুরআন নিতে দেখা যায় ইকবালকে
এসময় পাশেই অজ্ঞাতপরিচয় একজন ঘুমিয়ে ছিলেন, আরেকজন ছিলেন নামাজরত অবস্থায়
এর দুই মিনিট পর মেঝেতে কুরআন রেখে তাকে বেরিয়ে যেতে দেখা যায়
এরপর রাত ২টা ১৮ মিনিটে মসজিদে আবারও প্রবেশ করে মেঝেতে রাখা কুরআন নিয়ে মসজিদ থেকে বের হতে দেখা যায় তাকে
এরপর মসজিদ থেকে বের হয়ে তাকে মূল সড়কে উঠে মন্দিরের দিকে হেঁটে যেতে দেখা যায়
পরে তিনি চকবাজার স্ট্যান্ডার্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক মোড় ঘুরে পূজামণ্ডপের দিকে রওনা হন
এ সময় তার সঙ্গে দুজন নৈশপ্রহরীর দেখা হয়
তাদের সঙ্গে ইকবালের কথাও হয়
এরপর ইকবাল কুরআন হাতে নিয়ে ডিগাম্বরীতলা সড়ক দিয়ে নানুয়া দিঘির পূজামণ্ডপে প্রবেশ করেন
পরে মূল পূজামণ্ডপের বাইরে সড়কের পাশে থাকা ফুটপাতের ওপর সীতার তিনটি প্রতিমার পাশে থাকা হনুমানের প্রতিমার পায়ের ওপর কুরআন রাখেন
এরপর হনুমানের হাতে থাকা গদা কাঁধে নিয়ে চলে যান
অন্তঃসত্ত্বা অবস্থায় একা ফেলে চলে গেছিল প্রেমিক, তাড়িয়ে দিয়েছিল পরিবারের সদস্যরা ! জীবনে সংগ্রামে করে আজ তিনি হয়েছেন অফিসার
1, 2021
আসছে গাঁটছড়া, বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত শ্রীময়ীর
1, 2021
পুরোনো যুগের যেন নতুন ছবি, সৌরভ ঘটনার প্রেমকাহিনী হার মানাবে সিনেমার গল্পকেও
1, 2021