content
stringlengths
0
129k
শুরু হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের মূল পর্ব
জাহিদ-ই-হাসান, ঢাকা
১ ডিসেম্বর, ২০২১ ২১:০৩
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ২১:১০
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনের মুহূর্ত
ছবি: সংগৃহীত
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আট বিভাগের বালক ও বালিকা দল
উদ্বেধনী ম্যাচে মাঠে নামে বালকদের ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ঢাকা বিভাগ বরিশালকে পরাজিত করেছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মূল পর্ব শুরু হলো বুধবার
বালক ও বালিকা দুই বিভাগে অনূর্ধ্ব-১৭ বয়সের ফুটবলাররা অংশ নিবেন দেশের জাতীয় পর্যায়ের খেলায়
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর থেকেই খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেন
যার ফলে ক্রিকেট ফুটবলসহ সকল খেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং হচ্ছে
'এই টুর্নামেন্ট গ্রাম-গঞ্জের সর্বত্র ব্যাপক সাড়া সৃষ্টি করেছে
খেলাধুলায় সম্পৃক্ত হওয়ায় আমাদের সন্তানরা বিপথগামী না হয়ে সঠিক পথের দিশা পাচ্ছে
এ জন্য ক্রীড়া মন্ত্রণালয় প্রশংসার দাবিদার
সভাপতির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, 'মানসম্মত খেলোয়াড় তৈরির লক্ষ্যে আমরা এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে দেশের ভিতরে এবং বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করছি
গত টুর্নামেন্টগুলো থেকে চার জন প্রতিভাবান ফুটবলারকে ব্রাজিলের গামা শহরের ক্লাবে উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়েছে
'এ ছাড়াও ৪২ জন ফুটবলারকে বিকেএসপিতে তিন মাস উন্নত প্রশিক্ষণ দেয়া হয়েছে
এবারের টুর্নামেন্ট শেষেও এ ধারা অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, 'এ বছরও বালক-বালিকা হতে বাছাই করা সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারদের ব্রাজিল ও ইউরোপসহ বিভিন্ন দেশে উচ্চতর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে
দুই ধাপে ৮০ জন খেলোয়াড়কে বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া হবে
জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে আট বিভাগের বালক এবং বালিকা দল
উদ্বেধনী ম্যাচে মাঠে নামে বালকদের ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে ঢাকা বিভাগ বরিশালকে পরাজিত করেছে
২৯ মার্চ টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হয় ২০২১ সালের খেলা
উপজেলা পর্যায়ে বালক বিভাগে অংশ নেয় সারাদেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন ও ২৫৭ টি পৌরসভা সহ ৪,৮২৮টি দলের মোট ৮৬ হাজার ৯০৪ জন খেলোয়াড়
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো
হাসপাতালে আগুয়েরো
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি
চাভি ধরছেন বার্সার হাল
শেয়ার করুন
একাডেমি কাপ ফাইনালে সানরাইজার্স ও ভৈরব
জাহিদ-ই-হাসান, ঢাকা
১ ডিসেম্বর, ২০২১ ২০:৩২
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ২০:৪০
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
ফাইনালে ওঠার পর বিজয়ী দলের উল্লাস
ছবি: সংগৃহীত
বুধবার প্রথম সেমিফাইনালে ফুটবল একাডেমি দিরাইকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজার্স ফুটবল একাডেমি
দ্বিতীয় সেমিফাইনালে ছাগলনাইয়া ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমি
বসুন্ধরা কিংস বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ-২০২১ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে লড়বে সানরাইজার্স ফুটবল একাডেমি ও ভৈরব ফুটবল একাডেমি
বুধবার প্রথম সেমিফাইনালে ফুটবল একাডেমি দিরাইকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজার্স ফুটবল একাডেমি
জয়ের একমাত্র গোলটি করেন সাজেদুল ইসলাম ইমন
সে সুবাদে তিনি সেরা খেলোয়াড় নির্বাচিত হন
এ ম্যাচেও হলুদ কার্ডের দেখা পান সানরাইজার্সের মাসুদ রানা
২টি হলুদ কার্ড হওয়ায় তিনি ফাইনালে খেলতে পারছেন না
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ছাগলনাইয়া ফুটবল একাডেমি ও ভৈরব ফুটবল একাডেমি
নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়
টাইব্রেকারে ছাগলনাইয়া ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমি
ট্রাইবেকারে তিনটি শট রুখে দিয়ে ভৈরবের গোলরক্ষক তারেক ম্যাচসেরা নির্বাচিত হন
বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরামের (বিএফএসএফ) আয়োজনে তৃতীয় বারের মতো পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের তৃণমূল ফুটবলের এই টুর্নামেন্ট
শুক্রবার সন্ধ্যা ৬টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো
হাসপাতালে আগুয়েরো
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি
চাভি ধরছেন বার্সার হাল
শেয়ার করুন
পিএসজির মাঠে রাতে ব্যালন ডর প্রদর্শন করবেন মেসি
নিউজবাংলা ডেস্ক
১ ডিসেম্বর, ২০২১ ১২:৩১
আপডেট: ১ ডিসেম্বর, ২০২১ ১৫:১৭
লিংকডইনে শেয়ার করুন
ইমেইল করুন
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন
ব্লগস্পটে শেয়ার করুন
সপ্তম ব্যালন ডর ট্রফি হাতে লিওনেল মেসি
ছবি: এএফপি
ম্যাচ শুরুর আগে পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দ্য প্রিন্সেসে নিজের ব্যালন ডর ট্রফি প্রদর্শন করবেন মেসি
ক্লাবের সমর্থকদের সঙ্গে তার ট্রফি জয় উদযাপন করতেই বিশেষ এ আয়োজন রেখেছে পিএসজি
নিজের ৭ নম্বর ব্যালন ডর ট্রফি জেতার পরদিনই মাঠে নামতে হচ্ছে লিওনেল মেসিকে
ফ্রেঞ্চ লিগে নিসের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় নামছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) আর্জেন্টাইন মহাতারকা
ব্যালন ডর জেতার পরদিন অবশ্য অনুশীলন করেননি মেসি
পেটের পীড়ার কারণে মঙ্গলবার তাকে এক দিনের বিশ্রাম দেয় পিএসজি
তবে প্যারিসিয়ানদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে বুধবার নিসের বিপক্ষে ম্যাচে থাকছেন মেসি
ম্যাচ শুরুর আগে পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দ্য প্রিন্সেসে নিজের ব্যালন ডর ট্রফি প্রদর্শন করবেন এ ফুটবল জাদুকর
ক্লাবের সমর্থকদের সঙ্গে তার ট্রফি জয় উদযাপন করতেই বিশেষ এ আয়োজন রেখেছে পিএসজি
প্যারিসিয়ানদের হয়ে দারুণ ছন্দে আছেন মেসি
গোল স্কোরারের ভূমিকা পাল্টে বেছে নিয়েছেন প্লে-মেকারের ভূমিকা
ফলটাও পিএসজি পেয়েছে হাতেনাতে
সবশেষ লিগ ম্যাচে সেইন্ট এতিয়েনের বিপক্ষে পিএসজির করা তিন গোলের তিনটির অ্যাসিস্টই ছিলেন মেসি
নিসের বিপক্ষে পিএসজি মেসিকে পেলেও পাচ্ছে না আরেক তারকা ফরোয়ার্ড নেইমারকে
পায়ের চোটে ৬ থেকে ৮ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার
তার জায়গায় মেসি ও এমবাপের সঙ্গে আক্রমণ ভাগে দেখা যেতে পারে আনহেল দি মারিয়াকে
😁🥇 ../4
- - (@_) 29, 2021
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো
হাসপাতালে আগুয়েরো
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি
চাভি ধরছেন বার্সার হাল