content stringlengths 0 129k |
|---|
শেয়ার করুন |
নৌবাহিনীর জালে কিংসের গোল উৎসব |
জাহিদ-ই-হাসান, ঢাকা |
৩০ নভেম্বর, ২০২১ ২১:৫১ |
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ২২:০২ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
গোলের পর কিংসের উল্লাস |
ছবি: বাফুফে |
মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নৌবাহিনীকে ৬-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস |
ভ্রাঞ্জেসের জোড়া গোলের পাশাপাশি গোল পেয়েছেন এলিটা কিংসলে, জোনাথন ফার্নান্দেজ ও রবসন রবিনিয়ো |
জোড়া অ্যাসিস্ট আছে ইব্রাহিমের নামের পাশে |
চলমান স্বাধীনতা কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীকে গোলবন্যায় ভাসিয়েছে বসুন্ধরা কিংস |
প্রথম ম্যাচে জোড়া গোলে নজর কেড়েছেন কিংসের বসনিয়ান ফুটবলার স্টোজান ভ্রাঞ্জেস |
মঙ্গলবার বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে নৌবাহিনীকে ৬-০ গোল ব্যবধানে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস |
ভ্রাঞ্জেসের জোড়া গোলের পাশাপাশি গোল করেছেন এলিটা কিংসলে |
গোল পেয়েছেন জোনাথন ফার্নান্দেজ ও রবসন রবিনিয়ো |
জোড়া অ্যাসিস্ট আছে ইব্রাহিমের নামের পাশে |
বাকি গোলটি আত্মঘাতী |
পুরো ম্যাচে কিংস আধিপত্য নিয়ে খেললেও গোলের প্রথম সুযোগটা তৈরি হয় নৌবাহিনীর জন্য |
ম্যাচের ২৬ মিনিটে মাঝমাঠ থেকে বল পান সাখাওয়াত রনি |
একা বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যাওয়ার সময় ডি-বক্সের সামনে পেছন থেকে ফাউল করেন তারিক কাজী |
ফ্রি-কিক আদায় করে নেয় নৌবাহিনী |
তবে জাহিদের স্টপ কিকে বল চলে যায় গোলপোস্টের উপর দিয়ে |
জাতীয় দলের সাবেক-বর্তমান ফুটবলার মামুন, রায়হান, সোহেল, রহমত, জুয়েল, রনি-শহীদুলদের নিয়ে গড়া দলটি প্রথম ৪০ মিনিট পর্যন্ত কিংসকে রুখে দিতে সমর্থ হয় |
তবে ম্যাচের ৪১ মিনিটে জোনাথন ফার্নান্দেজের ক্রস থেকে হেডে নিজের প্রথম ম্যাচে গোলের খাতা খোলেন স্টোজান ভ্রাঞ্জেস |
এক মিনিট পরই কাউন্টার অ্যাটাকে ব্যবধান দ্বিগুণ করে কিংস |
এবার ইব্রাহিমের পাস থেকে সিক্স ইয়ার্ডের সামনে থেকে বল আলতো শটে জালে জড়ান জোনাথন ফার্নান্দেজ |
দুই গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস |
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৩-০ করে ফেলে অস্কার ব্রুজনের বাহিনী |
ইব্রাহিমের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন ভ্রাঞ্জেস |
কিংসের জার্সিতে প্রথম ম্যাচেই জোড়া গোলে সব আলো নিজের দিকে টানলেন স্টোজান ভ্রাঞ্জেস |
ছবি: বাফুফে |
এখানেই থেমে যায়নি কিংস |
ধারাবাহিক আক্রমণ সাজিয়ে ম্যাচের ৭৯ মিনিটে চতুর্থ গোলটি আদায় করে নেয় তারা |
এবার কিংসের জার্সিতে মৌসুমে নিজের প্রথম গোলটা করে ফেলেন বদলি হিসেবে নামা এলিটা কিংসলে |
একই ম্যাচে গোল পেতে পারতেন বদলি হিসেবে নামা ওবাইদুর রহমান নবাব |
মাঝমাঠ থেকে উড়ে আসা বলটা একা পেয়ে বল নিয়ে গোলপোস্টের দিকে ছুটে যাচ্ছিলেন নবাব |
পেছন থেকে জার্সি টেনে ধরেন নৌবাহিনীর ডিফেন্ডার হাবিব |
আশাহত হতে হয় নবাবকে |
ম্যাচের ইনজুরি টাইমে এসে নৌবাহিনীর জালে শেষ পেরেকটি ঠুকে দেন কিংসের ফরোয়ার্ড রবসন রবিনিয়ো |
গল্পের এখানেই শেষ নয় |
রবিনিয়োর গোলের মিনিটখানেক পর হাবিবের আত্মঘাতী গোলের কারণে ৬-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস |
এ জয়ে গ্রুপ 'ডি'-এর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেল বসুন্ধরা কিংস |
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো |
হাসপাতালে আগুয়েরো |
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল |
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি |
চাভি ধরছেন বার্সার হাল |
শেয়ার করুন |
ক্রুইফের ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ দিলেন মেসি |
জাহিদ-ই-হাসান, ঢাকা |
৩০ নভেম্বর, ২০২১ ১৯:২০ |
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৯:২৩ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
সপ্তমবারের মতো ব্যালন ডর হাতে লিওনেল মেসি |
ছবি: এএফপি |
বার্সেলোনার সাবেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ একটা মন্তব্য করেছিলেন, 'মেসি সম্ভবত, পাঁচ, ছয় বা সাত ব্যালন জিতে অবসরে যাবেন |
' ২০২১ সালে এসে তার সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিয়েছে |
আজ থেকে নয় বছর আগে লিওনেল মেসি সম্পর্কে বার্সেলোনার সাবেক কিংবদন্তি ইয়োহান ক্রুইফ একটা মন্তব্য করেছিলেন, 'মেসি সম্ভবত, পাঁচ, ছয় বা সাত ব্যালন জিতে অবসরে যাবেন |
' ২০২১ সালে এসে তার সেই ভবিষ্যদ্বাণী বাস্তবে রূপ নিয়েছে |
সপ্তমবারের মতো ব্যালন ডর জিতে নিয়েছেন মেসি |
প্যারিসে ফুটবলের বিশ্বের তারকাদের মাঝে এ পুরস্কার হাতে তুলে নিয়েছেন এ আর্জেন্টাইন মহাতারকা |
ক্রুইফকে বিবেচনা করা হয় আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃত হিসেবে |
টোটাল ফুটবলটাকে ইউরোপে পরিচিত করিয়েছেন এ ডাচ |
বার্সেলোনাকে কোচ হিসেবে প্রথমবারের মতো ইউরোপিয়ান কাপ জিতিয়েছেন (যা এখন চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত) |
তার তিকি-তাকা দর্শনে প্রতিষ্ঠিত হয় বার্সার ফুটবল অ্যাকাডেমি লা মাসিয়া |
সেখান থেকেই আজকের মেসির বেড়ে ওঠা |
শুরু থেকেই মেসির অন্যতম গ্রেটেস্ট হয়ে ওঠাটা দেখেছেন তিনবার ব্যালন জেতা ক্রুইফ |
তার দূরদর্শী চোখে হয়তো ভবিষ্যৎটা দেখে গিয়েছিলেন |
২০১২ সালে মেসির চারবার ব্যালন জেতা দেখার পর তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশিবার ব্যালন জিতবেন বার্সেলোনার তখনকার নাম্বার টেন |
২০১৯ সালেই তার এ বাণী সত্য হয়ে যায় |
ক্রিস্টিয়ানো রোনালডোকে ছাড়িয়ে সর্বোচ্চ ছয়বার ব্যালন জেতার অনন্য মাইলফলক গড়েন মেসি |
তবে, ২০২১ সালে এসে মেসি তার গুরু ক্রুইফের ভবিষ্যদ্বাণীটাকে পূর্ণতা দিলেন |
শুধু সর্বোচ্চ নয়, মাইলফলকটা নিয়ে গেলেন প্রায় ধরাছোঁয়ার বাইরে |
তবে, মেসি সমর্থকরা দুঃখ প্রকাশ করতে পারেন |
মেসির সাতবারের ব্যালনটা দেখে যেতে পারেননি তিনি |
২০১৬ সালে ফুটবল বিশ্বকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ক্রুইফ |
হয়তো স্বর্গ থেকে তার প্রিয় শিষ্যকে সেরাদের সেরার আসনে দেখে হাসছেন ক্রুইফ |
তিন মাস মাঠের বাইরে আগুয়েরো |
হাসপাতালে আগুয়েরো |
চাভিকে পেতে আশাবাদী বার্সা, নাখোশ কাতারের দল |
বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি |
চাভি ধরছেন বার্সার হাল |
শেয়ার করুন |
পুলিশে হোঁচট চট্টগ্রাম আবাহনীর |
জাহিদ-ই-হাসান, ঢাকা |
৩০ নভেম্বর, ২০২১ ১৮:২৯ |
আপডেট: ৩০ নভেম্বর, ২০২১ ১৮:৩৫ |
লিংকডইনে শেয়ার করুন |
ইমেইল করুন |
ওয়াটসঅ্যাপে শেয়ার করুন |
ব্লগস্পটে শেয়ার করুন |
পুলিশ ও চট্টগ্রাম আবাহনী ম্যাচের একটি মুহূর্ত |
ছবি: বাফুফে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.