content stringlengths 0 129k |
|---|
শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর প্রামের তিনটি মহল্লায় নারী ও শিশুদের উন্নয়নে কোভিড-১৯ শীর্ষক পৃথক তিনটি উঠান বৈঠক আনুষ্ঠিত হয়েছে |
জেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত বৈঠকে বক্তব্য রাখেন এমডিএস এর নির্বাহী পরিচালক ফাহিমা খানম, সাংবাদিক এম. এ সালাম রানা, পারস মনি প্রমুখ |
গত শনিবার দিনব্যাপী পৃথক সভায় জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনা ও গ্রাম বাংলার বাউল সংঙ্গীত পরিবেশিত হয় |
--: -- & , -- & , -- | |
আপনি 11 ভার্সনে এই সময় সাইট দেখছেন |
এই সময় সাইট অপটিমাইজড এবং এডজ ও ক্রোম ব্রাউজারে সেরা অভিজ্ঞতা দেয় |
প্লিজ আপনার ব্রাউজার আপডেট করুন |
আটঘরিয়ায় সরিষার ফুলে ফুলে কৃষকের হাসি ভাঙ্গুড়ায় ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক এবার পাবনায় এইচএসসি পরীক্ষার্থী ২৪ হাজার ৪শ ৪০ জন ভাঙ্গুড়ায় নবাগত ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনা জেলার ক্ষুদে ক্রিকেটারদের বাছাই কার্যক্রম শুরু চলনবিলের বিস্তীর্ণ এলাকায় সরিষা চ... |
পাবনার সংবাদ |
পাবনায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত |
সোমবার, ২ মে, ২০১৬ |
ছবি: প্রতীকি |
ছবি: প্রতীকি |
শহর প্রতিনিধি : পাবনা পৌর শহরের জেলা নির্বাচন অফিসের সামনে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে শেখ ফরিদ (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে |
সোমবার (০২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে |
নিহত শেখ ফরিদ উপজেলার শ্রীপুর গ্রামের রওশন আলীর ছেলে |
পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলন কুমার পোদ্দার জানান, ফরিদ তার বন্ধু আরশ ও অনিককে নিয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিল |
জেলা নির্বাচন অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় |
এতে ঘটনাস্থলেই শেখ ফরিদ নিহত হয় |
এছাড়া আরশ, অনিক ও অটোরিকশার চালক কুদ্দুস মারাত্মক আহত হন |
তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে |
8 - , & || শাওমি 8 -এ প্রাইজ, স্পেসিফিকেশন এবং ফিচার |
. 23/09/2019 0 |
8 - , & || শাওমি 8 -এ প্রাইজ, স্পেসিফিকেশন এবং ফিচার |
আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি |
এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ... |
বর্তমান কোভিড ১৯ মহামারীর প্রেক্ষিতে বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের স্বার্থ সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য ঢাকা অভিবাসী শ্রমিকদের হোস্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে |
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ প্রবাসী শ্রমিকদের হোস্ট দেশগুলোর কূটনীতিকদের ব্রিফিংকালে এ আহবান জানান |
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, ইরাক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত এবং প্রতিনিধি ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন |
মঙ্গলবার কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল সাবাহ'র ইন্তেকালের কারণে কুয়েতের রাষ্ট্রদূত ব্রিফিংয়ে যোগ দিতে পারেননি |
ড. মোমেন বলেন, তারা শ্রমিকদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য এ সব দেশের প্রতি অনুরোধ জানিয়েছেন |
কোভিড ১৯ মহামারীর মধ্যে প্রবাসী শ্রমিকদের সমস্যার সমাধানের উপায় তুলে ধরতে জনশক্তি ইস্যুতে সরকার বুধবার উপসাগরীয় দেশগুলো এবং মালয়েশিয়ার কূটনীতিকদের সরকার এই ব্রিফিং করেছে |
ব্রিফিংয়ে দুই মন্ত্রী প্রবাসী শ্রমিকরা যে সব সমস্যার মোকাবেলা করছেন সেগুলো তুলে ধরেন |
মহামারীর কারণে তারা এখানে আটকে পড়েছেন |
তাদের চাকুরি দাতা দেশগুলোতে ফিরিয়ে নেয়ার পাশাপাশি সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা হয় |
কূটনীতিকদের সাথে বৈঠকের পর ড. মোমেন সাংবাদিকদের বলেন, 'আমাদের বৈঠক ভালো হয়েছে, অমরা বিষয়টি (শ্রমিকদের সমস্যা)সহানুভূতির সঙ্গে দেখার জন্য অনুরোধ জানিয়েছি |
"আমরা সব সময়েই আশাবাদী" উল্লেখ করে ইমরান বলেন, দেশে এবং বিদেশে বাংলাদেশী প্রবাসী শ্রমিকদের কল্যাণের ইস্যুতে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ইতিবাচক সাড়া আশা করছি |
পররাষ্ট্র মন্ত্রী বলেন, প্রায় ৬ হাজার শ্রমিক ইতোমধ্যেই বিদেশে তাদের কর্মস্থলে ফিরেছেন এবং অন্যরাও ফিরতে সক্ষম হবেন |
তিনি বলেন, 'আমাদের কিছু ইস্যু আছে সৌদি আরবে দ্রুত ফেরা নিয়ে, সৌদি আরব ছাড়া অন্য দেশগুলোতে আমাদের শ্রমিকদের ফেরত পাঠানো নিয়ে কোন সমস্যা নেই |
ফ্লাইট সমস্যা সমাধানের ব্যাপারে মোমেন বলেন, উভয় দেশের বেসামরিক বিমান পরিবহন কতৃপক্ষ আগামীকাল থেকে সপ্তাহে ২০টি ফ্লাইট পরিচালনায় ব্যাপারে অনুমোদন দিয়েছে |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স এখানে আটকে থাকা বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিককে ফিরিয়ে নিতে আগামীকাল থেকে সপ্তাহে ১০টি ফ্লাইট পরিচালনা করবে |
মোমেন বলেন, এখানে সৌদি দূতাবাস বাংলাদেশী শ্রমিকদের জন্য ২৫ হাজার ভিসা নবায়নের ব্যাপারে সম্মত হয়েছে |
মহামারীর কারণে ফিরতে না পারায় তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যায় |
সৌদি মিশনে এখানে মাত্র ৭ জন কর্মচারী রয়েছেন এ কথা উল্লেখ করে ড. মোমেন সৌদিগামী বাংলাদেশী সকল শ্রমিককে ধৈর্য প্রদর্শনের আহবান জানিয়ে বলেন, প্রত্যেকে তাদের ভিসা নবায়নে সক্ষম হবেন |
কোভিড ১৯ মহামারীর কারণে ১০ থেকে ১৫ লাখ বাংলাদেশী শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হবে এমন আশঙ্কার কথা স্মরণ করে তিনি বলেন, মহামারীর মধ্যে মাত্র ১ লাখ ৩৭ হাজার বাংলাদেশী দেশে ফিরেছেন |
তিনি বলেন, বাংলাদেশী প্রবাসী শ্রমিকরা স্মার্ট এবং কঠোর পরিশ্রমী এ কারণে তারা জানে কঠিন সময় কিভাবে টিকে থাকতে হয় |
বন্ধু হত্যার বিচারে দোষীদের চিহ্নিত করে আটক করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা |
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মতিঝিল জিরো পয়েন্ট ছেড়ে শিক্ষার্থীরা নটর ডেম কলেজের সামনে চলে গেছে |
নাঈম হাসান হত্যার বিচার দাবিতে রাজপথের আন্দোলনে অংশ নিতে অন্য কলেজের শিক্ষার্থীদের নিরুৎসাহিত করেছে নটর ডেম এর শিক্ষার্থীরা |
তারা বলেছে, বন্ধু হত্যার বিচার নিশ্চিত করার দায় তাদেরই |
বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার এ্যান্ড স্পিনিং লিমিটেডের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫০ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি |
গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৪১ পয়সা |
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে |
কোম্পানিটির গত ৩ মাসের (জানুয়ারি'১৬-মার্চ'১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করলে এ তথ্য বেরিয়ে আসে |
উল্লেখ্য, আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৩৫ পয়সা |
গত বছরের একই সময়ে এনএভি ছিল ২০ টাকা ৪৭ পয়সা |
-অর্থনৈতিক রিপোর্টার |
প্রকাশিতঃ মে ১৬, ২০১৬ প্রিন্ট |
সর্বশেষ সংবাদ |
রাজশাহীতে বাসচাপায় বাবা-ছেলেসহ তিনজন নিহত |
গোলান থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পাস |
জাতিসংঘ সদর দফতরের বাইরে বন্দুকধারী আটক |
লাল সবুজের মহোৎসবে শিশুদের বর্ণিল পরিবেশনা |
ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির শকুন উদ্ধার |
আরও পড়ুন ... |
সাবধানবাণী: বাণিজ্যিক উদ্দেশ্যে এই সাইটের কোন উপাদান ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং কপিরাইট আইনে দণ্ডনীয় অপরাধ |
সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক: শামীমা এ খান |
সম্পাদক কতৃক গ্লোব জনকন্ঠ শিল্প পরিবার-এর সদস্য প্রতিষ্ঠান যথাক্রমে গ্লোব প্রিন্টার্স লি: ও জনকন্ঠ লি: থেকে মুদ্রিত ও প্রকাশিত |
রেজি: নং ডিএ ৭৯৬ |
কার্যালয়: জনকন্ঠ ভবন, |
২৪/এ রাশেদ খান মেনন সড়ক, নিউ ইস্কাটন, |
জিপিও বাক্স: ৩৩৮০, ঢাকা |
ফোন: 88-02-222227780-99 (অটোহান্টিং ২০ টি লাইন), |
ফ্যাক্স: 880-02-222221707 |
ই-মেইল: [ ] |
ই-জনকন্ঠ: .. |
® . |
. |
শীর্ষ সংবাদ: |
১৩ জনের মৃত্যুদণ্ড ॥ আমিনবাজারে ছয় ছাত্র হত্যা যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত এইচএসসি পরীক্ষা শুরু, ১৪ লাখ পরীক্ষার্থী ১৬ ডিসেম্বর শপথ করাবেন শেখ হাসিনা আলেশা মার্টের কার্যক্রম বন্ধ ঘোষণা প্রয়োজনে ফের বন্ধ হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান ॥ দীপু মনি কোটি কোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যের বই যানজটে বাজেটের ২০ শতা... |
নিয়ামত আপডেট পেতে ক্লিক করুন |
'; //-- .(() => { .(" ."); .() }); //-- /*.( () { .(" . "); .(); // = ..; = { : .., : .., : .., : { _: .._ } }; = (, ); });*/ //-- .(); |
লিবিয়ায় অভিবাসী বন্দিশালায় চরম বিশৃঙ্খলার মধ্যে রক্ষীদের গুলিতে ছয়জন নিহত হয়েছে |
জাতিসংঘের অভিবাসী সংস্থা বলেছে, শরণার্থী এবং অভিবাসীদের বিরুদ্ধে চলমান সহিংস অভিযানের মধ্যেই এ নিহতের ঘটনা ঘটেছে |
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) শুক্রবার বলেছে, ত্রিপোলির ঘোট শাল বন্দিশালায় উপচে পড়া ভিড়ের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় |
এসময় রক্ষীদের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে |
- আল-জাজিরা |
লিবিয়ায় জাতিসংঘের অভিবাসী সংস্থার প্রধান ফেদেরিকা সোডা বলেন, বন্দিশালায় রক্ষীরা গুলি চালিয়েছে এবং এতে অন্তত ছয়জন নিহত হয় |
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মানুষ বন্দিশালার বেড়ার ফাঁক দিয়ে স্রোতের মতো বেরিয়ে যাচ্ছে এবং ত্রিপোলির রাস্তায় দৌড়াচ্ছে |
লিবিয়ায় মানবপাচারকারীদের বন্দিশালায় বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী আটকে থাকার প্রেক্ষাপটে গত সপ্তাহে সাঁড়াশি অভিযান চালায় কর্তৃপক্ষ |
এসময় পাঁচ হাজারেরও বেশি লোককে গ্রেফতার করা হয়, যাদের অনেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী |
মানবপাচারকারীদের হাতে কিছু বন্দি গুরুতর শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে অভিযোগ ওঠার মধ্যে এ অভিযানে নামে স্থানীয় প্রশাসন |
শুক্রবার (৮ অক্টোবর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় |
খবরে বলা হয়, সম্প্রতি গ্রেফতারদের মধ্যে অনেকেই ইউরোপিয়ান ইউনিয়ন সমর্থিত সরকারের কোস্টগার্ডের হাতে আটক হয় |
পরে তাদের অভিবাসী বন্দিশিবিরে নিয়ে যাওয়া হয় |
সেখানে তাদের অমানবিক পরিবেশে রাখা হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ তুললে অনেককে মুক্তি দিয়ে দেওয়া হয় |
লিবিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতাররা আফ্রিকার বিভিন্ন দেশের, যাদের অনেকেই যুদ্ধ এবং নির্যাতন থেকে বাঁচার জন্য পালিয়ে এসেছে |
অবৈধ অভিবাসন ও মাদকপাচার চক্রের সঙ্গে এদের সম্পৃক্ততা থাকতে পারে |
চিকিৎসা সহায়তাদানকারী দাতব্য প্রতিষ্ঠান এমএসএফ এক বিবৃতিতে জানায়, গত সোমবার (৪ অক্টোবর) থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলির বন্দি কেন্দ্রে মানুষের সংখ্যা তিনগুণেরও বেশি হয়ে গেছে |
একটি বন্দিকেন্দ্রে ৫৫০ জনের বেশি নারী রাখা হয়েছে |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.