content
stringlengths
0
129k
সৌরভ চৌধুরী আগস্ট 7, 2014 12:45 পূর্বাহ্ন -
সুমিত বাবু এবং তার সমর্থকরা কী উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছেন ?
সৌরভ চৌধুরী আগস্ট 1, 2014 8:49 অপরাহ্ন -
সুমিত বাবু, রামকৃষ্ণ দেব এর সম্বন্ধে উল্টোপাল্টা লেখার আগে তার বিষয়ে লেখা সমকালীন বই গুলি পড়ে দেখা দরকার ছিল
কোনও মানুষকে চট করে নিচ করে দেখানো যায় আর কেউ কেউ হইত তাকে না বুঝেই সমর্থন করেন
তবে এটা সঠিক পন্থা নয়
এই ভাবে কোনও মানুষকে নিচ দেখিয়ে আপনার লাভ কী জানি না, তবে আপনার উদ্দেশ সম্বন্ধে আমার সন্দেহ রযেছে
আপনি কী মনে করেন তাকে সেসময় যারা সমর্থন করেছিলেন বা এখনো করছেন তারা সবাই আপনার আমার মত সাধারণ মানুষ ? তাছাড়া একটা প্রবাদ বাক্য তো নিশ্চই আপনার জানা আছে সকল মানুষকে সবসময় বোকা বানানো যায় না, তাহলে আপনারা এরকম লেখা পোস্ট করেন কী ভাবে ?
আর বলছেন বিবেকানন্দের জন্য তিনি বিখ্যাত হয়েছেন , আপনি কী জানেন কার কাছ থেকে বিবেকানন্দ রামকৃষ্ণ-এর নাম শুনেছিলেন
আগে সেটা জানুন ......
প্রণব বর মে 17, 2014 7:07 অপরাহ্ন -
শ্রীমান সুমিত দেবনাথ সোজাসুজি আপনার লেখার উদ্দেশ্য সম্পর্কে বলা যায় সত্যাশ্রিত ও মঙ্গল জনক নয়
ধর্মের বোধ মানুষকে সুপথে চালিত করে
প্রাচীন তম সংবিধান প্রণেতা মনুর মতে - সেই রাজা সুখি যার প্রজারা শিক্ষিত(ধার্মিক)
কুপের ধারে গরু চরতে দেখলে প্রাচীন কাল থেকেই মানুষ গরুটিকে দুরে সরিয়ে দিতে দেরি করত না - এটা পাণীনিও দেখে ছেন (কুপাত্ গাং বারয়) লাভ হাণী প্রয়োজন অপ্রয়োজন সব কথা ছাড়িয়ে ধর্মের বোধ মানুষকে একাজে চালিত করেছে
শঙ্করাচার্য্য বালক বয়সে দেখে ছিল চোর ব্রাহ্মণের বস্ত্র লঙ্ঘন করে যেতে পারছে না, কারন ধর্মের বোধ
সেই বোধে কুঠারাঘাত করার আগে শুন্যস্থান কি দিয়ে পুরন করবেন তা বলুন
রাম রাবণকে মারার আগেই বিভিষণের অভিষেক করে ছিলেন
সন্দীপন আগস্ট 12, 2014 2:34 অপরাহ্ন -
@প্রণব বর,
প্রনব বাবু, আমার মনে হয় আপনি হয় "ধর্ম" কথার অর্থটিকে খুবই বিস্তারিত ( ) অর্থে অথবা খুবই সঙ্কুচিত () অর্থে ব্যবহার করছেন
আপনি যে অর্থে বলেছেন সেটি আপনার প্রথম উদাহরণ থেকে মানে দাঁড়ায় (কুপের ধারে গরু চরতে দেখলে প্রাচীন কাল থেকেই মানুষ গরুটিকে দুরে সরিয়ে দিতে দেরি করত না) " বা যুক্তি বোধ " কিন্তু দ্বিতীয় উদাহরণ থেকে মানে দাঁড়ায় "ভয় বোধ"
তাই আগে ধর্ম কি সেটা পরিষ্কার ভাবে সংজ্ঞায়িত করুন
আপনার প্রথম অর্থটিকে নিলে নিজেই রামকৃষ্ণ দেবের কাজ কর্মের সঠিক মুল্যায়ন করতে পারবেন যেমন লেখক করেছেন
আর যদি দ্বিতীয় অর্থটি নেন তাহলে আপনি সত্যি খুঁজে পাবেন না যে ধর্ম না থাকলে তার শূন্য স্থান কে পুরন করবে
আর এই রকম মন্তব্য করেই চলবেন
আমার উত্তর হল আপনি ধর্ম কথাটির দ্বিতীয় অর্থটি অভ্যাস ( ) করার থেকে প্রথম অর্থটি অভ্যাস করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে
সৌরভ চৌধুরী আগস্ট 14, 2014 12:04 পূর্বাহ্ন -
রামকৃষ্ণ দেবের কাজ কর্মের সঠিক মুল্যায়ন করতে গেলে আগে তত্‍কালীন লেখকদের বইগুলি পড়ে নেবেন
না হলে রামকৃষ্ণ সম্পর্কে যে যা বোঝাবে আপনি তাই বুঝবেন
"ধর্ম" কথার বিস্তারিত ( ) অর্থ বলতে আপনি কী বোঝেন সেটা জানতে চাই
আর যেটা বলছেন "ভয় বোধ" সেটা "ভয় বোধ" নয়
ধর্ম কিভাবে মানুষকে সুপথে চালিত করে তাই বলেই মনে হয়
অপূর্ব পাল মার্চ 7, 2013 2:02 অপরাহ্ন -
জগতে এমন অনেক কিছুই আছে যা আমার আপনার উপলব্ধির বাইরে
আমরা যা বুঝিনা তার কি অস্তিত্ব নাই ? বিবেকানন্দের রামকৃষ্ণকে বোঝার ক্ষমতা কি আমাদের থেকেও কম , নাকি সব বুঝেও তিনি চুপ থেকে একটা মিথ্যাচরন করেছেন ?
সোমনাথ এপ্রিল 13, 2012 9:33 পূর্বাহ্ন -
আপনি কি রামকৃষ্ণের কথামৃত বইটা পড়েছেন ?
বিপ্লব দাস এপ্রিল 12, 2012 12:19 পূর্বাহ্ন -
খুবই ভাল লেখা
আমাদের সবার খুব কাজেও লাগবে
ধন্যবাদ সুমিত দেবনাথ কে এবং মুক্তমনা কে
সুমিত দেবনাথ এপ্রিল 12, 2012 12:43 পূর্বাহ্ন -
@বিপ্লব দাস, মন্তব্যের জন্য ধন্যবাদ বিপ্লব দা
অভিজিৎ এপ্রিল 11, 2012 1:45 পূর্বাহ্ন -
লেখাটা নিয়ে অনেক কথা ইতোমধ্যেই বলা হয়ে গেছে
অনেকেই বিবেকানন্দকে নিয়ে আমার আগেকার লেখাটির লিঙ্ক দিয়েছেন, যেটিতে আমি রামকৃষ্ণের কিছু অমিয় বাণী তার কথামৃত হতে উদ্ধৃত করেছিলাম -
মেয়ে মানুষের কাছে খুব সাবধান হ'তে হয়
মেয়ে ত্রিভুবন দিলে খেয়ে
আমি মেয়ে বড় ভয় করি
দেখি যেন বাঘিনী খেতে আসছে
আর অঙ্গ, প্রত্যঙ্গ, ছিদ্র সব খুব বড় বড় দেখি! সব রাক্ষসীর মত দেখি
মেয়ে মানুষের শরীরে কি আছে - রক্ত, মাংস, চর্বি, নাড়ীভুঁড়ি, কৃমি, মূত্র, বিষ্ঠা এই সব
সেই শরীরের উপর ভালবাসা কেন?
দেখ না, মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, অবিদ্যারূপিনী মেয়েদের! পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয়
যখনই দেখি স্ত্রী-পুরুষ এক সঙ্গে ব'সে আছে, তখন বলি, আহা! এরা গেছে
হাজার ভক্ত হলেও মেয়েমানুষকে বেশীক্ষণ কাছে বসতে দেই না
একটু পরে হয় বলি - 'ঠাকুর দেখো গে যাও'; তাতেও যদি না উঠে, তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি
যদি স্ত্রীলোক ভক্তিতে গড়াগড়ি যায়, তবুও তার কাছে যাতায়াত করবে না
মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাঁদের বশ হয়ে যেতে হয়
মেয়ে ভক্তদের গোপাল ভাব- 'বাৎসল্য ভাব' বেশি ভাল নয়
ঐ 'বাৎসল্য' থেকেই আবার একদিন 'তাচ্ছল্য' হয়
মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না; মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাঁদের হাওয়া গায় লাগে
আমি আনন্দিত যে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্বদের ব্যাপারে নির্মোহ এবং সংশয়ী দৃষ্টি : মুক্তমনের আলোয় বিভাগটি ক্রমশঃ পরিপূর্ণ হয়ে উঠছে
সুমিত দেবনাথকে চমৎকার লেখাটির জন্য ধন্যবাদ
সুমিত দেবনাথ এপ্রিল 12, 2012 12:15 পূর্বাহ্ন -
@অভিজিৎ, ধন্যবাদ অভিজিৎদা আপনার সুন্দর মন্তব্যের জন্য
আপনার লেখাটি এখানে পাওয়া লিংক থেকে পড়েছি
আপনার লেখাটি দারুন তথ্যবহুল, মুক্তমনার জন্য এটা একটা অমূল্য সম্পদ
পারি না অভিজিৎ দা, এইসব বোজরুকি দেখে চুপ থাকতে পারি না
চুপ থেকেই সমাজের স্রোতে মিশে যেতে চেষ্টা করি তা আমার দ্বারা বোধ হয় সম্ভব হবে না
কাজি নজরুল ইসলামের কবিতার কয়েকটি লাইন খুব মনে পড়ে -
বন্ধু গো,আর পারি না বলিতে , বড় বিষ-জ্বালা এই বুকে!
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে
রক্ত ঝরাতে পারি না ত একা,
তাই লিখে যাই এ রক্ত-লেখা,
প্রার্থনা ক'রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
সৌরভ চৌধুরী ডিসেম্বর 4, 2014 9:31 পূর্বাহ্ন -
উপরের কথাগুলি রামকৃষ্ণ কোন পরিস্থিতিতে বলেছিলেন, কাদের বলেছিলেন তা যদি লিখতেন তাহলে সকলে বুঝতে পারতেন আপনি কোন ভুলপথের দিকে সকলকে নিয়ে যেতে চাইছেন
বিপ্লব পাল ডিসেম্বর 4, 2014 8:38 অপরাহ্ন -
@সৌরভ চৌধুরী,
কথা না বাড়িয়ে কন সূত্রে রামকৃষ্ণ এগুলো বলেছিলেন লিখে দিন ত!!!
কথামৃত আমারো একটু আধটু পড়া আছে
আর সেটা না পাড়লে চেপে যান মশাই
লোকে হাসবে!
সৌরভ চৌধুরী ডিসেম্বর 14, 2014 8:06 অপরাহ্ন -
@বিপ্লব পাল,
রামকৃষ্ণ কথা গুলি বলেছিলেন তার ত্যাগী ভক্তদের উদ্দেশে
কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী
একটু আধটু কথামৃত পড়া হলে হবে ? ভাল করে নিজেই পড়ে নিন
এত লিখতে পারছেন আর পুরো কথামৃত পড়তে গেলেই যত কষ্ট ? এর সঙ্গে রামকৃষ্ণ লীলাপ্রসঙ্গ, ভক্ত মালিকা বইগুলি পড়ে দেখবেন
আর লোকে হাসবে বলছেন, সেটা তো আপনাদের লেখা পড়ে ই হাসবে
একটা ভালো মানুষকে নিচ দেখিয়ে কী আনন্দ বুঝি না ?
সৌরভ চৌধুরী ডিসেম্বর 14, 2014 8:17 অপরাহ্ন -
@বিপ্লব পাল,
রামকৃষ্ণ কথাগুলি বলেছিলেন তার ত্যাগী ভক্তদের উদ্দেশে
কথায় আছে অল্প বিদ্যা ভয়ঙ্করী
একটু আধটু কথামৃত পড়া হলে হবে
এত কথা লিখতে পারছেন, আর পড়তে গেলেই যত কষ্ট? শুধু কথামৃত পড়লে হবে, এর সঙ্গে লীলাপ্রসঙ্গ, ভক্তমালিকা বইগুলি পড়ে দেখবেন