content
stringlengths
0
129k
//শিবজ্ঞানে জীবসেবার বা রামকৃষ্ণ মিশনের মূল মোটো "আত্মনোমোক্ষার্থং জগদ্ধিতায় চ" আদর্শ প্রচারে শ্রীরামকৃষ্ণ যদি অলৌকিকতার ব্যবহার করেও থাকেন তাহলে জানবেন সেই সময়ের আচারসর্বস্ব ধর্মের রমরমা ভরা সমাজে এই প্লাসিবো বা মিসডায়রেক্সনের প্রয়োজন ছিল
কথাটা জীবসেবা না মানুষ সেবা হবে? এতই যখন উনি শিবজ্ঞানে জীবসেবা করতেন তাহলে কেন অসহায় জীবদের হত্যাকৃত দেহ খেতে দ্বিধা করতেন না?
শতদ্রু ব্যানার্জ্জী জানুয়ারী 16, 2015 5:22 অপরাহ্ন -
@রনবীর সরকার,
ধন্যবাদ রনবীর বাবু, আমায় সংশোধন করিয়ে দেবার জন্য
আপনার ন্যায় ব্যাকরণ পারদর্শী পাঠকদের কথা মাথায় রেখে আমার কথাটি "শিবজ্ঞানে জীবসেবা" না লেখাই উচিত ছিল
কথাটি্র ভাবপ্রকাশের ক্ষেত্রে ব্যাকরণ গত ভাবে ভুল হয়েছে স্বীকার করছি
ওর পরিবর্তে আপনার যুক্তি অনুযায়ী শিবজ্ঞানে মানবসেবা লেখাই উচিত ছিল
কারণ বস্তুতঃই আমাদের পক্ষে অসহায় অবলা জীব (যাহা জড় নয়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীকূল) দের খেয়ে জীবনধারণ ছাড়া উপায় নেই
বিধাতা আমাদের ক্লোরোফিল যুক্ত চামড়া দেননি, সালোকসংশ্লেষের ক্ষমতাও দেন নি
তাই আমাদের জীবসেবা দেখাতে গেলে একেবারে নিরালম্ব উপবাস করে চলতে হবে (জল ও খাওয়া চলবেনা, কারণ জলে কত অবলা অসহায় ব্যাক্টিরিয়া আছে বলুন তো !!!)
এছাড়া চলাফেরাও করা যাবেনা একজায়গায় চুপটি করে বসে থাকতে হবে (চলাফেরার সময় কত অবলা কীট, আমাদের পদপীষ্ট হয়ে দেহত্যাগ করে !!!) যতক্ষণ না আমরা নিজেরাই জীব থেকে জড়ে পরিণত হই
তাই ঠিকই বলেছেন আমাদের প্রাথমিক ভাবে উল্টোপাল্টা কমিটমেন্ট না করে ক্লিয়ারলি "মানবসেবার" ব্যাপারে লক্ষ্য দিতে হবে
বিঃদ্রঃ - এর পরে আবার কেউ এই "শিবজ্ঞানে জীবসেবা" কথাটির "শিব" কথাটি সাম্প্রদায়িক এই বলে আপত্তি তুলতেই পারেন তাই আমি আগাম আমার তরফ থেকে এবং শ্রী শ্রী রামকৃষ্ণ - বিবেকানন্দের তরফে ক্ষমা চেয়ে সংশোধন করে দিয়ে নতুন করে কথাটি লিখলাম - "সর্বশক্তিমান জ্ঞানে মানব সেবা"
ওহো দেখেছেন !!! "সর্বশক্তিমান" কথাটায় অনেকে আবার পুঁজিপতি ("শক্তির উৎস বন্দুকের নল" ইত্যাদি অনুসারে) ফ্যাসিস্ট মনোভাব দেখতে পেতে পারেন
সরি দাদা ভুল হয়ে গেছে
আমার পক্ষে আর নতুন কিছু কথা বার করা সম্ভব হচ্ছেনা
আপনারা বরং ঐ "শিবজ্ঞানে জীবসেবা" কথাটার জায়গায় নিজেদের বুদ্ধিমত্তা অনুসারে বোঝার মত কথা বসিয়ে নেবেন
রনবীর সরকার জানুয়ারী 16, 2015 10:24 অপরাহ্ন -
@শতদ্রু ব্যানার্জ্জী,
//কথাটি্র ভাবপ্রকাশের ক্ষেত্রে ব্যাকরণ গত ভাবে ভুল হয়েছে স্বীকার করছি //
হ্যা. হ্যা. এটা ব্যাকরনগত ভুল?? 🙂
//কারণ বস্তুতঃই আমাদের পক্ষে অসহায় অবলা জীব (যাহা জড় নয়, অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীকূল) দের খেয়ে জীবনধারণ ছাড়া উপায় নেই
বিধাতা আমাদের ক্লোরোফিল যুক্ত চামড়া দেননি, সালোকসংশ্লেষের ক্ষমতাও দেন নি
তাই আমাদের জীবসেবা দেখাতে গেলে একেবারে নিরালম্ব উপবাস করে চলতে হবে (জল ও খাওয়া চলবেনা, কারণ জলে কত অবলা অসহায় ব্যাক্টিরিয়া আছে বলুন তো !!!)
এছাড়া চলাফেরাও করা যাবেনা একজায়গায় চুপটি করে বসে থাকতে হবে (চলাফেরার সময় কত অবলা কীট, আমাদের পদপীষ্ট হয়ে দেহত্যাগ করে !!!) যতক্ষণ না আমরা নিজেরাই জীব থেকে জড়ে পরিণত হই
এবিষয়ে আসলে অনেক লজিক দেখানো যাবে, ব্যক্টেরিয়া/উদ্ভিদ ও প্রাণী এক কথা নয়
ব্যাক্টেরিয়া/উদ্ভিদের প্রাণীদের মতো আত্মচেতনা ও আত্মানুভূতি নেই
আমরা ক্ষুদ্রমতি সাধারন মানুষ
আমরা হয়ত সবজীবকে সেবা করার মতো মানসিকতা নাও দেখাতে পারি
অবশ্য এই সাধারন মানুষদের মধ্যেও অনেকেরই সবজীবকে সেবা করার প্রবনতা আছে , যেটা আপনার মহান রামকৃষ্ণদেবের ছিল না
একটু বলবেন উনি কেন শুধু মানব সেবা করতে বললেন? হিন্দুধর্মের পুনর্জন্মে তো উনি নিশ্চয় বিশ্বাস করতেন
তাহলে একজন মানুষ তো পরজন্মে একটি ছাগলও হতে পারে
তাহলে উনি একজন মানুষকে কি করে খেতে পারেন?
শতদ্রু ব্যানার্জ্জী জানুয়ারী 17, 2015 3:20 পূর্বাহ্ন -
@রনবীর সরকার,
আচ্ছা দাদা একটু বলবেন আপনার চুলের রঙ সোনালী নয় কেন ? কিম্বা আপনার একটি বৃহৎ লাঙ্গুল নাই কেন ?
আসলে এই সোনালী চুল, কিম্বা বৃহৎ লাঙ্গুল থাকার প্রবণতা কিন্তু অনেক জীব বা মানুষেরই আছে, আপনার নাই কেন বলতে পারেন ?
আপনি বলেছেন - - "অবশ্য এই সাধারন মানুষদের মধ্যেও অনেকেরই সবজীবকে সেবা করার প্রবনতা আছে , যেটা আপনার মহান রামকৃষ্ণদেবের ছিল না
একটু বলবেন উনি কেন শুধু মানব সেবা করতে বললেন? হিন্দুধর্মের পুনর্জন্মে তো উনি নিশ্চয় বিশ্বাস করতেন
তাহলে একজন মানুষ তো পরজন্মে একটি ছাগলও হতে পারে
তাহলে উনি একজন মানুষকে কি করে খেতে পারেন?"
কী অদ্ভুত কথা
ওনার কি ছিলনা, কেন ছিলনা সেটা আমায় জিজ্ঞাসা করছেন কেন ? জানার প্রয়োজন থাকলে হয় নিজে ওনার সম্বন্ধে, ওনার জীবন সম্বন্ধে পড়াশোনা করুন অথবা শর্টকাটে মারতে চাইলে প্ল্যানচেট করুন
আপনার সত্যি জানার ইচ্ছা থাকলে আপনাকে খেটে জানতে হবে
আর এঁড়ে তর্ক করার ইচ্ছা থাকলে আমি কেন, আইনস্টাইন এলেও যুক্তি জিনিসটা আপনার ব্রেণের গ্রে ম্যাটারে সুড়সুড়ি দেওয়াতে পারবে না
প্রসঙ্গত বলি আপনার কথা মেনে নিলেও আত্মিক চেতনার দিক থেকে মানুষ অন্যান্য প্রাণীদের থেকে অনেক উপরে
(উদ্ভিদ বা ব্যাক্টেরিয়ার আত্মিক চেতনা নেই কথাটি বৈজ্ঞানিক ভাবে ভুল, ভাবতে সত্যিই লজ্জা করে, আচার্য জগদীশ চন্দ্র বসুর সমমাতৃভাষার কেউ এই কথাটা বলছে এবং নিজেকে যুক্তিবাদী বলে দাবী করছে) উদ্ভিদ বা অন্যান্য প্রাণীর আত্মিক চেতনা মানুষের থেকে অনেক কম
তা আপনি যখন আত্মিক চেতনা কম বলে উদ্ভিদ ইত্যাদি কে বাদই দিলেন তখন বুঝতে হবে যে আপনি আত্মিক চেতনার পরিমাণকে প্রায়োরিটি নির্ধারক মান হিসাবে ধরছেন
সেই দিক থেকে দেখতে গেলে মানুষের প্রায়োরিটি আগে আসছে
অতয়েব মানুষের সেবা আগে করে তারপর সম্ভব হলে অন্যান্য জীবের সেবা করতে হবে
তা দাদা আপনি বেশী নয় আপনার জেলার সব মানুষ বা ছাড়ুন আপনার শহরের সব মানুষকে সেবা করে সুখী করতে পারবেন কী ? আপনি হয়ত পারলেও পারতে পারেন
তবে আমাদের মত "সাধারণ মানুষের" পক্ষে কাজটা অসম্ভব
তাই তার যেটুকু মাত্র পারা যায় সেটুকুতেই আত্মনিয়োগ করার কথা ঠাকুর বলে গেছেন
সেটা করে কমপ্লিট করার পর না হয় বাকী জীবসেবার কথা ভাবা যাবে
যেকোনো বিষয়ে লজিক নিয়ে কথা বলাটাই মনে হয় যুক্তিবাদ বা মুক্তমনের পরিচয়
"এ বিষয়ে অনেক লজিক দেখানো যেতে পারে" বলে লজিকটাকে এড়িয়ে যাওয়া ঠিক কিসের পরিচয় আমার জানা নাই
বিভিন্ন বিষয়ে যেমন নানা লজিক থাকতে পারে তেমনি অনেকে আবার ইল্লজিকাল অপ্রাসঙ্গিক কথা বলে তাঁদের প্রতি করা প্রশ্ন গুলি কাপুরুষের মত এড়িয়ে যেতে পারেন
অতীব দুঃখের বিষয়, মুক্তমনা একটি চমৎকার যুক্তিবাদ ভিত্তিক ওয়েবসাইট হওয়া সত্ত্বেও পার্মানেন্ট মেম্বারশীপের স্বীকৃতি শুধু কমেন্টের সংখ্যার উপরই নির্ভরশীল
গুণগত মানের উপর মনে হয় নয়
অতিথি লেখক ডিসেম্বর 17, 2014 8:41 অপরাহ্ন -
অসাধারণ একটি লেখা. এই লেখাটা তৈরি করা হয়েছে স্বারুপানান্দের লেখা রামকৃষ্ণের জীবনী ও বাণী থেকে. কয়েকটা ঘটনার উল্লেখ আছে.
১) রামকৃষ্ণের জন্ম.
২) রামকৃষ্ণের বর্ণ বিদ্বেষ.
৩) রামকৃষ্ণের দরিদ্র সেবা.
৪) অন্য কর্মের প্রতি রামকৃষ্ণের বিদ্বেষ.
৫) রামকৃষ্ণের হিস্টিরিয়া রোগ.
৬) রামকৃষ্ণের হরমনের সমস্যা.
৭) অন্য ধর্মের আন্দোলনের প্রতি রামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি.
এগুলির কোনটাই সভ্য সমাজে গ্রহনীয় হতে পারে না. তবে যখন তখন অজ্ঞান হয়ে যাবার ব্যাপারটাকে হিস্টিরিয়ার চেয়ে ফিটের ব্যামো বললে বোধহয় কারো আপত্তি থাকবে না.
রামকৃষ্ণের চরিত্রের এই দিকগুলি তুলে ধরার জন্যে লেখককে আন্তরিক ধন্যবাদ.
সৌরভ চৌধুরী ডিসেম্বর 20, 2014 7:57 অপরাহ্ন -
@অতিথি লেখক,
"যখন তখন অজ্ঞান হয়ে যাবার ব্যাপারটাকে হিস্টিরিয়ার চেয়ে ফিটের ব্যামো বললে বোধহয় কারো আপত্তি থাকবে না"
"রামকৃষ্ণের হরমনের সমস্যা"
কী ভালো ডাক্তার
২০১৪ তে দাড়িয়ে ১৮৮৬ সালের আগের রোগ ধরে দিচ্ছেন, তাও রোগীকে না দেখে
আপনি তো ডাক্তার বিধান চন্দ্র রায়-কে ও টপকে যাবেন
আপনি কী কাওকে দেখেছেন যে ফিট হয়ে বসে রয়েছেন এবং তিনি হাসছেন ?
"এগুলির কোনটাই সভ্য সমাজে গ্রহনীয় হতে পারে না"
তাহলে মথুরানাথ বিশ্বাস, অধরলাল সেন, মহেন্দ্রনাথ গুপ্ত, স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রম্ভানন্দ, কেশবচন্দ্র সেন, রামচন্দ্র দত্ত, বিদ্যাসাগর, স্বামী বিজ্ঞানানন্দ, শম্ভুচরণ মল্লিক, বলরাম বসু, সুরেন্দ্রনাথ মিত্র, মনোমোহন মিত্র (আর আছেন, দরকার পড়লে তাদের নাম উল্লেখ করবো) এনারা আপনার কাছে কোন সমাজের মধ্যে পড়ছেন ?
জানুয়ারী 10, 2015 11:52 অপরাহ্ন -
ভালো করে কথাম্ ত পরার চেষ্ঠা করুন....যদি সত্যই সদিচ্ছা থাকে ...কামনা - বাসনা - লালসা আমাদেরকে সুখ - দুঃখের তারনায় ছারখার করে দিচ্ছে..... যদি শান্তি চান সবাই কথাম্ ত পরুন .........
যুক্তি অবশ্যই দরকার...কিন্তু তা দিয়েও বেশী দূর এগোন যাচ্ছে না.......তখন প্রমান দরকার.......মিষ্টি খেয়েই ঠিক উপলব্ধি করা যায় ..কতটা মিষ্টি .... তারপর কি দরকার ঠিক উপলব্ধির জন্য...কথাম্ ত পরুন
আল পটকা মন্তব্য যুক্তি পেশ করার জন্য আপনাকে শুভেচ্ছা.............
সৌরভ চৌধুরী জানুয়ারী 23, 2015 9:49 অপরাহ্ন -
@ ,
আপনি কী ভালোমতো আমার লেখাটি পড়েছেন, তাহলে বলতেন না কথামৃত পড়ুন
আগে আমার লেখাটি ভালো করে পড়ুন
আমি নিজেও রামকৃষ্ণদেব -র পক্ষে
অতএব আপনার লেখাটি যুক্তিহীন
আমি নিজে কথামৃত, লীলাপ্রসঙ্গ, রামকৃষ্ণ ভক্তমণ্ডলী ইত্যাদি বইগুলি ভালোভাবে পড়েছি
এছাড়া দক্ষিণেশ্বর মন্দির কতৃক প্রকাশিত মাতৃশক্তি ম্যাগাজিন, উদ্বোধন ম্যাগাজিন নিয়মিত পড়ি
আপনি লিখেছেন "আল পটকা মন্তব্য যুক্তি পেশ করার জন্য আপনাকে শুভেচ্ছা............."
কোনটি আলটপকা মন্তব্য সেটা বলবেন কী ?
যেহেতু আপনি রামকৃষ্ণদেব -র পক্ষে লিখেছেন তাই বেশি কিছু লিখলাম না
শ্যামল সোম অক্টোবর 17, 2014 2:27 অপরাহ্ন -
নমস্কার করি, শ্রী রামকৃষ্ণ, মা, স্বামীজির চরণে পরনাম জানাই
অসাধারণ একটা লেখা পড়লাম এবং ঘটনাবলী নিয়ে যে ভাবে এই অপূর্ব
সুন্দর করে গুছিয়ে লিখেছেন তার জন্য ধন্যবাদ আপনাকে